ভালোবাসি দেশকে চরমভাবে

ফেব্রুয়ারি
০৭

ইতিহাস সাক্ষ্য দেয় মেজর জিয়া প্রথমে ছিলেন একজন সেক্টর কমান্ডার পরে জেড ফোর্সের কমান্ডার

সময় ১৮:৫৪:৫৫

বিভিন্ন পত্রিকায় আজকে একটা নিউজ দেখলাম - সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ভাইস চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বগুড়ায় এক অনুষ্টানে বলেছেন - যুদ্ধকালীন মেজর জিয়া সেক্টর কমান্ডার ছিলেন না। তিনি ছিলেন ফোর্স কমান্ডার।

গত কিছুদিন ধরেই বিশেষ করে শেখ সেলিম যেদিন সংসদে দাঁড়িয়ে বঙ্গবন্ধু হত্যার সময়কালীন সেনাবাহিনীর প্রধান হিসাবে মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর ভূমিকা খতিয়ে দেখার দাবি তুললো সেই সময় থেকেই উনি বেশ আবোল তাবোল বলা শুরু করলো। আদালত যাকে মেরুদন্ডহীন সেনাপ্রধান বলে রায় দিয়েছে তার কাছ থেকে এরকম মন্তব্য আসতেই পারে। ভয় পাইছে নিশ্চিত অথবা মন্ত্রীত্বের লোভে আলোচনায় থাকবার চায়। না হলে কি এভাবে স্মৃতি বিভ্রম হয়!! উনি নিজেই উনার এক বইয়ে লিখছে এরকম -
BANGLADESH OPERATIONAL SECTORS 1. Sector No. 1 — Includes the districts of
Chittagong and western ... 1) Major Ziaur Rahman, psc — upto June 1971.
Business & Economics - 1995 - 208 pages
Bangladesh at war‎ - Page 225

মুজিবনগর সরকার গঠনের পর তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ১নং সেক্টরের অধিনায়ক হিসাবে জিয়ার কথা বলেন এবং জিয়াই জুন, ৭১ পর্যন্ত ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসাবে দায়িত্ব পালন ...

আগস্ট
১৮

HTML এবং CSS এর সহজ টিউটোরিয়াল - ২

সময় ১৬:৫৩:১২

HTML এর একটা বেসিক Structure আছে। যেটা সবাইকে অবশ্যই Follow করতে হবে। বেসিক Structure টি নিন্মরুপঃ-
''
''
''
''
''
''
''
''

বি.দ্র. আমি আগেই উল্লেখ করেছিলাম HTML এর প্রতিটি Tag আগে < সাইন দিয়ে শুরু করে > দিয়ে শেষ করতে হবে। উপরের কোড থেকে অবশ্যই 'সিঙ্গেল কোটেশান('') উঠিয়ে দিতে হবে'। ব্লগে যেহেতু সরাসরি কোড দেওয়া যায়না। তাই আমার বিকল্প ব্যবস্থা। কারো বুঝতে অসুবিধা হলে How learn HTML & CSS easily? Tutorial - 2 থেকে কোডগুলো নিতে পারেন।
html ফাইল লিখার জন্য অবশ্যই আপনাকে html ট্যাগ দিয়ে শুরু করতে হবে। সেই সাথে এই ট্যাগ এর ক্লোজও দিতে হবে। এই দুই ট্যাগের মাঝে আপনাকে যাবতীয় html কোড লিখতে হবে।

উপরের আমরা মোট যে চারটি ট্যাগ লিখেছি সেগুলোকে আমরা Document Tag বলে থাকি। এখন এই Document Tag গুলোর বর্ণনা লিখছি-
html - ওয়েব ব্রাউজার শুরুতেই html Tag দিয়ে বুঝবে যে সে html ফাইলে প্রবেশ করেছে। এটা টোটাল ওয়েব পেইজকে বর্ণনা করে।
head - এইটা html ফাইলের মূল হেড ট্যাগ। আমরা head ট্যাগ এর মাঝে যাবতীয় মেটা কন্টেন্ট, Javascript ফাইল, CSS ফাইল গুলো লিখবো।
title - ব্রাউজারে আপনের Web Page টির title শো করার জন্য এখানে আপনার উল্লেখিত title লিখতে হবে।
body - এখানে আপনার ...

আগস্ট
১৫

HTML এবং CSS এর সহজ টিউটোরিয়াল - ১

সময় ১৩:০৭:১৫

এতো সুন্দর সুন্দর ওয়েব পেইজ দেখি আর ভাবি কেমন করে এমন সাইট বানানো হয়। ইশ্‌ যদি এমন করে আমার নিজের সাইট টি বানাতে পারতাম। অথবা আমিও এমন ডিজাইন করতে পারতাম।
আবার অনেকেই আছেন যারা ডিজাইন এবং প্রোগ্রামিং কিছুই বুঝিনা। কিন্তু নিজেদের বেশ কয়েকটি সাইট আছে। একদিন সকাল বেলা ঘুম থেকে উঠে মনে হলো আপনার অমুক সাইটের বাম পাশের বর্ডারটি যদি নীল হলো বা অমুক জায়গায় যদি একটি ইমেজ বসাতে পারতেন তাহলে সাইটের সৌন্দর্যটিই অন্যরকম হতো।
আপনি একজন ফটোশপ ডিজাইনার। ফটোশপে কত কিছু করে ফেলেন কিন্তু html এবং css জানেন না বলে তা ওয়েব পেইজে রুপান্তর করতে পারেন না।

হ্যাঁ আপনাদের কল্পনা বা আকাঙ্কাকেই বাস্তবে রুপদান করতে আমার এই html এবং css টিউটোরিয়াল লিখার প্রয়াস।

ওয়েব ডিজাইনের মূল জিনিস হলো html এবং css। প্রোগ্রামিং কোন মারপ্যাচ নেই। দরকার শুধুমাত্র একটু ক্রিয়েটিভিটির।
ক্রিয়েটিভিটি নেই? তাহলেও চোখ কপালে তুলে ফেলার কিছু নেই। তাহলে আপনার ক্রিয়েটিভিটিরও প্রয়োজন নেই। তখন শুধু সাথে এটা জানতে হবে কিভাবে ফটোশপের স্লাইসিং করতে হয়। খুবই সোজা।

হ্যাঁ ক্যারিয়ার গড়ার জন্য html এবং css ডিজাইনার কেমন? এক কথায় ...

  • ৩টি মন্তব্য

জুলাই
২৫

দেখতে দেখতে প্রোগ্রামিং এ আমার দুই বছর হয়ে গেলো

সময় ১৬:০০:৪৪

ইউনিতে বিএসসি কোর্স প্রায় শেষ। থিসিস অথবা ইন্টার্ণী করলেই শেষ। খুশী হওয়ার পরিবর্তে চোখে-মুখে অন্ধকার। কিছুই পারিনা গেইম খেলা ছাড়া। রাতের পর রাত গেইম খেলে পার করে দিসি। প্রোগ্রামিং এর বেসিক 'সি' ও পারিনা। কিন্তু এর মাঝে ইউনিতে এক প্রোগ্রামিং কনটেস্ট এ অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন। সেই সাথে এনএফএস-২ তেও চ্যাম্পিয়ন, এ্যাজ অফ এ্যাম্পায়ার্স এ রানার আপ হইলাম। বাংলাদেশের প্রায় সমস্ত জাতীয় দৈনিকে খবরটা আসলো। বাপে সমস্ত পত্রিকা জোগাড় কইরা গ্রামের সবাইকে দেখাতে লাগলো। ডেইলি স্টার আমাদের গ্রামে যায়না। তাই ময়মনসিংহ শহর থেকে ডেইলী স্টার নেওয়াইলো। গ্রামের সবাইরে বললো ইংরেজী পত্রিকাতেও খবর আসছে।

আমি যখন গ্রামে গেলাম। মোটামুটি একটা মিছিল হয়ে গেলো আমারে নিয়া। আমার গ্রামে যাওয়ার খবরে এলাকার মানুষ খন্ড খন্ড মিছিলে আমাদের বাড়ির সামনে হাজির। ব্যপারটা যথেষ্ট হাস্যকর হলেও গ্রামের মানুষের ভালবাসায় আমার হইলো মহাচিন্তা। আমি যে কেমনে প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হইছি সেইটাতো আমি জানি। বুদ্ধি করে, ক্যাচাল লাগিয়ে যদি ইউনির সবচেয়ে ভালো প্রোগ্রামিং পারে এমন ভালো দুইটা পোলারে আমার ...

এপ্রিল
২৭

মানুষ খেকো দানব [ভয়ংকর অভিজ্ঞতা] - শেষ পর্ব

সময় ১৭:৪৮:০২

[ পৃথিবীতে অনেক আলৌলিক ব্যাপার আছে যা চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করা যায়না।
আসলে ম্যাগনেটিক হিউম্যান পাওয়ার বলে যে একটা কথা আছে এটি তার একটি নুমনা। ]

১ম পর্ব ছিলঃ

এস.এস.সি পরিক্ষা শেষ। কি করব ভেবে পাচ্ছিলাম না? একদিন আম্মা বলল চল সইয়ের বাড়ী থেকে বেড়িয়ে আসি। আমি, আম্মা, বদরুল, হাদীমামা সবাই মিলে কিশোরগন্জের পাকুন্দিয়া আম্মার সইয়ের বাড়ী বেড়াতে গেলাম। হৈ হৈ রৈ রৈ করে দিনগুলো খুব ভালই কাটছে। এর মাঝে একদিন ঐ এলাকায় মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে।আমরা খুবই উৎফুল্ল। রাত্রে আমি, মামা, নয়ন ভাই, স্বপন, শরিফ, আরও তিনজন মিলে রওনা হলাম। মোটামুটি তিন কি.মি. রাস্তা। তার মাঝে নাকি আবার নদী পার হইতে হয়।

প্রচন্ড শীত। খোলা গলায় গান ছেড়ে নদীর পাড় দিয়ে চলছি। পাশের ঘন কাশবনের ফাক দিয়ে মাঝে মাঝে একজোড়া...দুই জোড়া চোখ এসে উকি দেয়। উকি দিয়েই শেয়াল গুলো পাশের ঝোপে হারিয়ে যায়। মামা বলল শেয়ালেরা রাত্রে নদীর পাড়ে আসে কাকড়া খাওয়ার জন্য।

আমরা মূল নদীরঘাটে এসে পৌছালাম। দেখি মাঝি নাই কিন্তু নৌকা আছে। আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলে কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেড়িয়ে আসল। কিছুটা ...

এপ্রিল
২৭

আরো একটি নতুন ওয়েব পোর্টাল এবং একটি নতুন ব্লগের আগমন

সময় ১৩:০৯:০৩


বাংলাভাষাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রয়াসে আমি থাকতে পেরে ভীষণ গর্বিত।

অবশেষে 'কম্পিউটার জগৎ' ম্যাগাজিন এর অনলাইন পোর্টাল www.comjagat.com এর বেটা রিলিজের শুভ উদ্ভোধন হয়ে গেলো গত পরশুদিন। ধানমন্ডির পানশি রেস্টুরেন্টে অনুষ্টিতব্য এ অনুষ্টানে উপস্থিত ছিলো আইটির বেশকিছু রতি-মহারতী।



ঠিক একই দিনে একই সময়ে 'কম্পিউটার জগৎ' এর আরেকটি প্রচেষ্টার প্রয়াস blog.comjagat.com এর ও বেটা রিলিজ হয়ে গেলো। 'কম্পিউটার জগৎ' এর টেকনিক্যাল ডিরেক্টর তমাল ভাইয়ের ভাষ্যমতে বাংলাদেশে নতুন ধারার ব্লগিং এ যুগোপযোগী সিদ্ধান্ত এবং কার্যকরনের দিকে এ ব্লগ সবসময় এগিয়ে থাকবে। উনার ভাষ্যমতে, গতানুগতিক ব্লগধারা থেকে বের হয়ে কিভাবে ব্লগাররা ব্লগিং থেকে উপকৃত হতে পারে সে প্রচেষ্টায় থাকবে blog.comjagat.com এ। তমাল ভাই আরো বলেছেন ইতিমধ্যে বাংলা ব্লগের দুএকজন উনার সাথে যুক্ত হয়েছে এ কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। উনারা এখানে ব্লগারদের অনুরোধে বিষয়ভিত্তিক ব্লগিংএ খুব জোড় দিবে। উদাহরণ স্বরুপ, বলা যায় যে, কলসেন্টার অথবা টেলিসন্টার বর্তমানে আলোচিত দুইটি বিষয়। কিন্তু অনেকেই উপযুক্ত ...

  • ১৪টি মন্তব্য

এপ্রিল
২৬

মানুষ খেকো দানব [ভয়ংকর অভিজ্ঞতা] - ২য় পর্ব

সময় ১৬:১২:২১

ভূতবাড়ী

মানুষ খেকো দানব [ভয়ংকর অভিজ্ঞতা] - ১ম পর্ব

থেকে থেকে শব্দটা আমি ঠিকই শুনতে পাচ্ছি। একটা জিনিস খুব অদ্ভুত লাগছিল যে সবাই কেমন জানি নির্বিকার, কেউ কি কিছু শুনতে পাচ্ছেনা। তাহলে আমি কি কোন হ্যালুসেশানে আছি। মানুষের চেচামেচি শোনা যাচ্ছে। আমি আর মামাছাড়া আর বাকি সবাই দেখি দৌড় দিল। আমরাও পিছনে পিছনে দৌড় লাগালাম।

মোটামুটি সামনেই বসলাম। সবাই চিৎকার-চেচামেচি করছে। দুইঘন্টা.........। এরমাঝে আয়োজকদের একজন এসে বলে গেল চুপ করার জন্য এখনি নাকি যাত্রা শুরু হবে। ৫-১০ সেকেন্ট চুপ ছিল আবার চিল্লা-চিল্লি। এবার স্থানীয় চেয়ারম্যানের অনুরোধ। সবাই চুপ।

নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে। বাদ্যযন্ত্র বেজে উঠল। নাচ শুরু হবে মনে হচ্ছে।সে কি নাচ........নাচের তালে তালে দর্শকরা সবাই উন্মাতাল। মামার দিকে তাকিয়ে দেখি বসে বসে লাফাচ্ছে। মামা আমার দিকে তাকিয়ে কিছুটা লজ্জা পেল। কেউ কেউ টাকাও ছুড়ে মারছে। নৃত্যশিল্পী টাকা কুড়িয়ে ব্লাউজের ফাক দিয়ে বুকে রাখছে আর গা থেকে ধীরে ধীরে কাপড় খুলে ফেলছে। মামাকে দেখি বসা থেকে দাড়িয়ে দাড়িয়ে লাফাচ্ছে। এদিকে দর্শক সারি থেকে কে জানি কাগজ দিয়ে ...

নভেম্বর
০৪

মানুষ খেকো দানব [ভয়ংকর অভিজ্ঞতা]

সময় ২২:৪০:১০

ভূতবাড়ী

[ পৃথিবীতে অনেক আলৌলিক ব্যাপার আছে যা চোখে না দেখলে হয়তো কখনো বিশ্বাসই করা যায়না।
আসলে হিউম্যান পাওয়ার বলে যে একটা কথা আছে এটি তার একটি নুমনা। ]

এস.এস.সি পরিক্ষা শেষ। কি করব ভেবে পাচ্ছিলাম না? একদিন আম্মা বলল চল সইয়ের বাড়ী থেকে বেড়িয়ে আসি। আমি, আম্মা, বদরুল, হাদীমামা সবাই মিলে কিশোরগন্জের পাকুন্দিয়া আম্মার সইয়ের বাড়ী বেড়াতে গেলাম। হৈ হৈ রৈ রৈ করে দিনগুলো খুব ভালই কাটছে। এর মাঝে একদিন ঐ এলাকায় মাইকে প্রচার হচ্ছে যাত্রা হবে।আমরা খুবই উৎফুল্ল। রাত্রে আমি, মামা, নয়ন ভাই, স্বপন, শরিফ, আরও তিনজন মিলে রওনা হলাম। মোটামুটি তিন কি.মি. রাস্তা। তার মাঝে নাকি আবার নদী পার হইতে হয়।

প্রচন্ড শীত। খোলা গলায় গান ছেড়ে নদীর পাড় দিয়ে চলছি। পাশের ঘন কাশবনের ফাক দিয়ে মাঝে মাঝে একজোড়া...দুই জোড়া চোখ এসে উকি দেয়। উকি দিয়েই শেয়াল গুলো পাশের ঝোপে হারিয়ে যায়। মামা বলল শেয়ালেরা রাত্রে নদীর পাড়ে আসে কাকড়া খাওয়ার জন্য।

আমরা মূল নদীরঘাটে এসে পৌছালাম। দেখি মাঝি নাই কিন্তু নৌকা আছে। আমরা মাঝিকে ডাকাডাকি করতে লাগলে কিছুক্ষণ পর মাঝিকে দেখলাম কাশবন থেকে বেড়িয়ে আসল। কিছুটা অপৃকতস্থ কি লেগেছিল? মনে নাই। ...

  • ১৮টি মন্তব্য
  • ভূত

নভেম্বর
০৪

বিচারের বাণী কাঁদে নিভৃতে || চার মহানায়কের তিরোধান

সময় ১৩:৪৭:১৫

১৯৭৫ সাল। বাংলাদেশ ইতিহাসের এক কালো বছর। ঐ বছরই জাতির পিতা শেখ মজিবর রহমান কে নির্মম ভাবে হত্যা করা হয়। হত্যা করা হয় স্বাধীনতার ইতিহাসের চার মহানায়ক কে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের শোক ভুলতে মানুষের এই প্রজন্মের পর প্রজন্ম লেগে যাবে। এর সাথে ৩রা নভেম্বরের কষ্টও কি ভুলা যাবে?

কিন্তু চার নেতার এই পৈশাচিক হত্যাকান্ডের বিচারের অবস্থা শুনলে মনটা আরো হু হু করে উঠে।
জেল হত্যাকান্ডের পর খুনীদের বিচার করাতো দূরে থাক উল্টো বিভিন্ন সময়ের রাষ্ট্রপ্রধান রা বিভিন্ন ভাবে ঐ সব খুনীদের সহয়তা করেছে। কেউবা অধ্যাদেশ জারি করে, কেউবা বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরই কেউ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আসনে খুনীদের অধিষ্টিত করেছে।
কিন্তু কেন?

জোট সরকারের আমলে ২০০৪ সালের ২০ই অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জেলহত্যা মামলার এক রায়ে পলাতক তিন আসামীকে ফাঁসি এবং ১২ জনকে যাবজ্বীবন কারাদন্ড দেন। এ হত্যা কান্ডের সাথে কোন ষড়যন্ত্র খুঁজে না পাওয়ায় এবং ষড়যন্ত্রের কারনে রাজনীতিক ভাবে অভিযুক্ত চার রাজনীতিবিদ কে এম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মন্জুর এবং তাহের উদ্দিন ...

অক্টোবর
২৮

আজকে কি ঘুম দিবস? ব্লগে কি সবাই ঘুমাইতাছে নাকি?

সময় ১৬:৫৭:০১

[sb]শোয়াচান পাখি আমি ডাকি তুমি ঘুমাইতাছ নাকি[/sb]

আজকে কি ব্লগে সবাই ঘুমাইতাছে নাকি? নাই কোন গরম পোস্ট। নাই কোন কিছু?
কি হইছে ব্লগগুলোর?
সামহোয়ারইন এ কয়েকজন রাজাকার সকাল বেলা কিছুক্ষণ কামড়াকামড়ি করছে এরপর হাওয়া।
পালোব্লগে পোস্টের পর পোস্ট মন্তব্য ছাড়া চলে যাচ্ছে। যদিও এখানে বুঝার কোন উপায় নাই আদৌও পোস্ট টি কেউ দেখছে কিনা?

দাঁড়ান আমারও ঘুম আসতাছে...........

একটু ঘুমিয়ে আসল কথাটা ...

  • ৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫