ওয়েবে বাংলার জয়জয়কার
সময় ০৮:৫৪:৩১
নীলক্ষেত জায়গাটাকে আমার ঢাকা শহরের সবচেয়ে সমৃদ্ধ বলে মনে হয়। নীলক্ষেতের মামারা নিজেরাও জানে না কত চমতকার আর অমূল্য তাদের বইয়ের কালেকশান। বঙ্কিম রচনাবলী থেকে হালের হ্যারি পটার সবই আছে তাদের ভান্ডারে। বই ওয়ালাদের যন্ত্রণায় ফুটপাত দিয়ে হাটা যায় না, নীলক্ষেত পাইরেসীর সর্গরাজ্য- এমন হাজারটা অভিযোগ আছে নীলক্ষেতের বইয়ের দোকানগুলো নিয়ে। কিন্তু এই রোগ-শোক দারিদ্রের দেশে বই বিমুখ বাংগালী সমাজে অতি স্বল্প দামে, সুলভে দুর্লভ অনেক বইয়ের যোগানের মাধ্যমে পাঠক সৃষ্টিতে নীলক্ষেতের অবদান অনস্বীকার্য। আজ অনেক দুরদেশে বসে তাই ঢাকা শহরের যেই হাজারটা জিনিস মিস করি তার মধ্যে নীলক্ষেতের বইয়ের দোকানে ঘুরে ঘুরে বই দেখা, অল্প দামে বই কেনা আর বাংলা বই পড়াটা অন্যতম।
উইকেন্ডগুলোতে তাই ইন্টারনেটের সার্চইঞ্জিন গুলোতে হামলা চালাই প্রিয় বাংলা বই, বাংলা গান, বাংলা নাটক-সিনেমার খোঁজে। মাঝে মাঝে অপ্রত্যাশিত ভাবেই পেয়ে যাই অনেক দারুন দারুন সব বই, গান আর নাটক/সিনেমা। কিছুদিন আগে ওয়েবে বাংলা সার্চের এক নতুন বুদ্ধি পেয়ে গেলাম- সেটা হল গুগলের সার্চবক্সে অভ্র কীবোর্ড অন করে বাংলায় সার্চ করা। অনেক ...

Phonetic