জানুয়ারি
২৬

নিউইয়র্কে মদিনা মসজিদে চুরির সময় হাতেনাতে গ্রেফতার হলো বাংলাদেশী রাহেল হাকিম

সময় ০০:৩৯:১৫

এনা, নিউইয়র্ক থেকে

নিউইয়র্ক সিটির ডাউন টাউন ম্যানহাটানে মদিনা মসজিদের দান বাক্স থেকে দীর্ঘদিন যাবত অর্থ চুরির দায়ে ১৯ জানুয়ারি প্রত্যুষে রাহেল হাকিম (২৫)নামক এক বাংলাদেশীকে পুলিশ গ্রেফতার করেছে। ডলার চুরির সময় হাতে-নাতে ঘটেছে গ্রেফতারের এ ঘটনা এবং মুহূর্তেই তা কম্যুনিটিতে ছড়িয়ে পড়লে ছি: ছি: ধ্বনি পড়ে সর্বত্র। গ্রেফতারকৃত রাহেলের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। এর আগেও সে চুরির ঘটনায় কয়েক দফা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এনাকে জানান, দানবাক্স থেকে অনেক দিন ধরেই ডলার চুরি হচ্ছিল। বিষয়টি আমাদের সকলকেই বিচলিত করে। এক সময় আমরা ভিডিও ক্যামেরা পরীক্ষা করে পরিস্খিতি উদঘাটনে সক্ষম হলেও চোরকে হাতে-নাতে ধরার অপেক্ষায় ছিলাম। সে সুযোগটি ঘটলো ১৯ জানুয়ারি ভোর রাতে। চুরির ঘটনাটি ভিডিওতেও ধারণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে হাতকড়া পরিয়ে। তিনি বলেন, ঘটনাটি এতই দু:খজনক এবং লজ্জাজনক যে কাউকে বলাও যায় না। কিন্তু মসজিদের এহেন ঘটনা বেশীক্ষণ গোপন রইলো না। মুসুল্লীগণের মুখে মুখে তা ...

  • ৫৪টি মন্তব্য

জানুয়ারি
২৫

বাকশাল ভাবনা...

সময় ০৮:০৭:২৩

১৯৭৫ সালের ২৫শে জানুয়ারী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত দিন। এ দিনে শাষনতন্ত্রের ৪র্থ সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্টসিয়াল সরকার পদ্বতি সহ একদলীয় শাষন ব্যবস্থার পথ উন্মূক্ত করেন তৎকালিন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান। এ সংশোধনীর পথ ধরেই পরবর্তীতে জন্ম নেয় বাকশাল নামের শক্তিশালী দল। এই বাকশালকে ঘিরে বাংলাদেশের পদ্মা, মেঘনা্‌ যমুনা সহ বহু নদীর পানি ঘোলা করা হয়েছে, এবং ঘোলা পানিতে লাভজনক মাছ শিকার করে অনেকেই গড়ে নিয়েছেন নিজদের পেট ও পকেটের নিশ্চয়তা। বাকশাল নামের যে শিশুর আতুড় ঘরেই মৃত্যু হয়েছিল তাকে আবর্তন করে অদ্যাবদি চলছে রাজনৈতিক মেরুকরন। '৭৫এর ১৫ই আগষ্ট দেশের অবিংসবাদি নেতা শেখ মুজিবর রহমানকে সরপরিবারে হত্যার মধ্য দিয়ে বহুদলীয় গনতন্ত্র উদ্বার করা গেছে, এমন একটা ফিলসফির উপর দ্বিখন্ডিত হয়েছে বাংলাদেশের সমসায়িক রাজনীতি। এই ১৫ই আগষ্টকে ভীত বানিয়ে দেশের উর্দিওয়ালা জেনারেলের দল ক্ষমতা লোভের লালসাকে বৈধতা দিয়েছে নিজদের জড়ায়ুতে জন্ম দেয়া কথিত বহুদলীয় গনতন্ত্রের মাধ্যমে।

কি দিয়েছে এই বহুদলীয় গনতন্ত্র? অন্ন? বস্ত্র? চিকিৎসা? সূশিক্ষা? আইনের শাষন? ...

  • ১৯টি মন্তব্য

জানুয়ারি
২৪

উনি আসছেন!

সময় ০৮:৩৩:৪২

Photobucket
আট মাস আগে পদত্যাগ করা প্রতিমন্ত্রী সোহেল তাজ দেশে ফিরছেন শেষ পর্য্যন্ত। মন্ত্রী এমপিদের কে দেশের বাইরে গেল আর কে ফিরে এল এ নিয়ে জাতীয় রাজনীতিতে হৈ চৈ হওয়ার কথা নয়। কিন্তূ সোহেল তাজের ব্যাপারটা একটু অন্যরকম। বনিবনা না হওয়ার কারণে সোহেল তাজ যথাক্রমে গত বছরের ৩১শে মে ও ১লা জুন দু’দফায় কেবিনেট হতে পদত্যাগ করেন। পদত্যাগের পর সংবিধান অনুযায়ী তাঁর পদ শূন্য বিবেচিত হয়ে থাকলে একই ব্যক্তি কোন অধিকারে ৮ই জুনের মন্ত্রীসভার বৈঠকে যোগ দিয়েছিলেন তা এক বিরাট রহস্য। সবচেয়ে অবাক কান্ড পদত্যাগের পর প্রধানমন্ত্রীর দপ্তর হতে ব্যাপারটা যেমন খোলাসা করে হয়নি, একই ভাবে প্রেসিডেন্টের নির্দেষে মন্ত্রী পরিষদ বিভাগ হতেও জারি হয়নি কোন নোটিফিকেশন। এক কথায় মন্ত্রী সোহেল তাজ আদৌ পদত্যাগ করেছেন কিনা ব্যাপারটা পরিস্কার নয়। এ অবস্থায় দেশে ফিরে সোহেল তাজ মন্ত্রীত্ব দাবি করলে কি ধরনের পরিস্থিতি উদ্ভদ হতে পারে এ নিয়ে শুরু হয়েছে কথা চালাচালি।

কে এই সোহেল তাজ? ঢাকা জেলার কাপাসিয়া হতে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত ...

  • ২১টি মন্তব্য

জানুয়ারি
২৩

আমাদের ভ্রাতা কাহেনীর জন্যে এ লেখা

সময় ২৩:১৪:০৯

ভ্রাতা কাহেনী,

আস্‌সালামুয়ালাইকুম। বাদ সমাচার এই যে ব্যান নামক গ্যাড়াকলে কাটকাইয়া ব্লগের মডারেটর মহাশয় আপনার প্রতি যে ’অবিচার’ করিয়াছেন উহা জানিতে পারিয়া বড়ই ব্যথিত হইয়াছি। আপনার জন্য সহমর্মিতা রহিল। ব্লগের পরিবেশ লইয়া আপনার চিরন্তন উৎকণ্ঠার সহিত আমরা কমবেশী সবাই পরিচিত। এই আপনাকেই পরিবেশগত কারণ দেখাইয়া কেন যে ব্যান করা হইল বোধগম্য হইতেছেনা। দোয়া করিবেন পরম করুনাময় আমাকে যেন ভাল-মন্দ চটজলদি উপলদ্বি করিবার তৌফিক দান করেন।

ভ্রাতা,

ব্লগ, ব্লগার ও ব্লগিং এইগুলিকে আপনি কিভাবে দেখিয়া থাকেন আমার জানা নাই, তবে আমার কাছে এইসব হইতেছে উত্তম সময় অতিবাহিত করিবার চমৎকার জায়গা, যাহা পাপের দুনিয়ায় হাজারও পাপাচার হইতে দূরে থাকিতে সহায়তা করিয়া থাকে। এমন একটা জায়গায় আপনার মত আরও ১৪,৯৯৯ জন স্বদেশীকে পাইয়া আমি ধন্য। ভ্রাতা, আপনার লেখা ও লেখার উপর আবেগপ্রবন মন্তব্য পড়িয়া মনে হইয়াছে আপনি বিশেষ ধার্মিক জন। স্বভাবতই আশা করিয়াছিলাম আমার মত অসম্পূর্ণ ধার্মিকের চাইতে আপনি অধিকতর ধৈর্যশীল, সহনশীল ও মহানুভব হইবেন। কিন্তূ দেখিয়া বড়ই ব্যথিত হইলাম, নিজকে উদাহরন হিসাবে প্রমান ...

  • ২১টি মন্তব্য

জানুয়ারি
২৩

ছোট হয়ে আসছে পৃথিবী -

সময় ০৫:২৩:২২

Photobucket
একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের বড় বড় সুপারমার্কেটগুলোতে বাংলাদেশী এপ্যারেলসের ছিল ভরা বসন্ত। ফুরিয়ে আসছে সে সময়। আমাদের রাজত্বে ভাগ বসিয়ে দ্রুত জায়গা করে নিচ্ছে সাউথ ইষ্ট এশিয়ার দেশগুলোর পন্য। এ ক্ষেত্রে সাবচাইতে বেশী এগিয়ে নিকট অতীতে মার্কিনীদের enemy in arms ভিয়েতনাম। শৃংখলা ও নিয়মানুবর্তীতার মধ্যে অগ্রসরমান দেশটার সর্বক্ষেত্রে চলছে নীরব বিপ্লব। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী চাহিদার সাথে খাপ খাইয়ে তৈরী করছে নতুন প্রজন্ম।

এদিক হতে আমাদের অবস্থান নিশ্চিত করার জন্যে উপরের ছবিটাই ...

  • ২৫টি মন্তব্য

জানুয়ারি
২২

আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প

সময় ০৪:৪৪:১১

Photobucket
পশ্চিম দিগন্তে সূর্যটা ততক্ষনে ডুবু ডুবু করছে প্রায়। অথচ পুরো ভ্রমনের প্লানটাই ছিল অন্যরকম। সকাল ৯টার ভেতর বেরিয়ে পরব আলবুকেরকে হতে, ১৫০ মাইল (১৯০ কিঃমিঃ) পথ ৩ ঘন্টায় পাড়ি দিয়ে ১২টার ভেতর পৌঁছে যাব গন্তব্যস্থলে। টায়োস শহরটার এমনিতে কোন বিশেষত্ব নেই, আমেরিকার ওয়াইলড্‌ ওয়াইলড পশ্চিমের আরও একটা ছোট শহর মাত্র। কিন্তূ এর প্রায় ২০মাইল উত্তরে অবস্থিত স্কি ভ্যালিটাই পর্যটকদের টেনে আনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে। ইউরোপ ছাড়ার পর স্কীর সাথে তেমন একটা যোগযোগ ছিলনা, তাই দু’টা দিনের জন্যে রাজনৈতিক ওয়াচডগী বাদ দিয়ে খোলা প্রকৃতিতে ঘুরে আসার প্রস্তাব করতেই গৃহিনী এক কথায় রাজী হয়ে গেল। নো কম্পুউটার & নো ইন্টারনেট, এই ছিল ভ্রমনের মূল মোটিভ। ঘুম ভাংগতেই বেজে গেল ৯টা। প্রাতরাশ ও আনুসাংগিক প্রস্তূতি পর্ব শেষ করে রওয়ানা দিতে ১২টা বেজে গেল। আই-২৫ হাইওয়ে ধরে নিউ মেক্সিকোর রাজধানী সান্তা ফে পর্য্যন্ত ৫৫ মাইল পথ পাড়ি দিতে খুব একটা সময় লাগলনা। একসিট ২৮২এ ধরে হাইওয়ে হতে বের হয়ে সাউথ সেন্ট ফ্রান্‌সিসকো ষ্ট্রীট ...

  • ১৪টি মন্তব্য

জানুয়ারি
১৯

ছাত্রজীবন, বাংলাদেশী ছাত্রজীবন...

সময় ০৭:২১:৩৬

Photobucket
হতে পারে প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন দেশ বিক্রীর মিশন নিয়ে, হতে পারে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া পুনঃক্রয় করে নেবেন বিক্রীত দেশ। ক্রয় বিক্রয়ের গ্যাড়াকলে বাংলাদেশ নামের একটা দেশ কতবার হাতবদল হয়ছে তার হিসাব স্বয়ং ঈশ্বরও রাখেন কিনা সন্দেহ আছে। তৃতীয় বিশ্বের লুটেরা গণতন্ত্রকে ভালবাসতে চাইলে আমাদের মেনে নিতে হবে বাংলাদেশ নামের একটা দেশ কেনাবেচার লাভজনক পন্য এবং তা পৃথিবীর বিভিন্ন পূঁজিবাজারে বিক্রী হচ্ছে চড়ামূল্যে। দেশ নিয়ে রাজনীতিবিদ্‌দের এই পুরানো বানিজ্য আমাদের জন্যে নতুন কোন চমক নয়। হতে পারে তাদের জন্যে এ হচ্ছে বেচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন, কিন্তূ আমার মত বাবুর হাটের পান-তামুক খাওয়া স্বদেশীর কাছে দেশের মালিকানা ব্যাপারটা কেবলই আদার বেপারী হয়ে জাহাজের খবর নেয়ার মত। তবে যে খবরটা জাহাজের খবর নয় তা হল, গতকাল ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা।

সুলতান সালাউদ্দিন টুকু নামের জনৈক ছাত্র(!) ক’মাস আগে জাতিয়তাবাদী ছাত্রদল নামের চৌকস সেনাদলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন জনৈক ...

  • ২৪টি মন্তব্য

জানুয়ারি
১৮

নাঈমুল ইসলাম খান...সম্পাদক, বুদ্বিজীবি ও একজন নির্ভেজাল ধান্ধাবাজ!

সময় ১০:৩৫:৪২

পত্রিকার সম্পাদকদের সাধারনত বুদ্বিজীবি হিসাবে গন্য করতেই আমরা অভ্যস্ত। এ অভ্যাসের তালিকায় ’আমাদের সময়’ সম্পাদক নাঈমুল ইসলাম খানের নাম থাকবে তাতে কারও অবাক হওয়ার কথা নয়। এবার আসুন এই সম্পাদকের সাম্প্রতিক কিছু শিল্পকর্মের দিকে চোখ বুলাই এবং নিজেই বিচার করি এই সস্পাদকের প্রতিভা। নীচের লেখাগুলো খান সাহেব নিজ সম্পাদনায়, নিজ পত্রিকার প্রথম পাতায় নিজ দায়িত্বে প্রকাশ করেছেনঃ

নাঈমুল ইসলাম খান সপরিবারে কানাডায়

দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান এখন সপরিবারে কানাডায় পৌঁছেছেন। স্ত্রী নাসিমা খান মন্টি সেখানে থাকবেন তিন মাস। সম্পাদক তার দু’কন্যা লাবিবা ও যূলিকাকে নিয়ে ফিরে আসবেন ১৮ মে। ইমিগ্র্যান্ট হিসেবে সম্পাদকের কানাডা যাওয়া নিয়ে তিনি ফিরে এসে সময় ও সুযোগ মতো লিখবেন। কানাডায় অন্যান্য কাজের মধ্যে মেয়েদের নিয়ে বেড়ানো ছাড়াও তিনি বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান পরিদর্শন ও সেখানকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মিলিত হবেন।

নাঈমুল ইসলাম খান জাপান সফরে গেছেন

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান ৪ দিনের সফরে আজ জাপান গেছেন। জাপানের ...

  • ১১টি মন্তব্য

জানুয়ারি
১৮

বীরেন্দ্র শেবাগ ধন্যবাদ পেতেই পারেনঃ

সময় ০২:০৬:০৯

Photobucket
ক্রিকেট বাংলাদেশকে নিয়ে হাসি তামাশা ক্রিকেট দুনিয়ায় নতুন কিছু নয়। বিশেষ করে টেষ্ট ক্রিকেট পরিবারে দেশটির অর্ন্তভূক্তি কেন জানি ক্রিকেট পন্ডিতদের অনেকেই মেনে নিতে পারেনি। একদিনের মধ্যে বাংলাদেশের সাথে টেষ্ট ম্যাচ ফয়সালা করার আহবান জানিয়ে অষ্ট্রেলিয়ায়ন ডেভিড হুকস্‌ একসময় হৈ চৈ ফেলে দিয়েছিলেন। অবশ্য এ আহ্বানের ক’দিনের মধ্যেই শুড়িখানায় মারামারি বাধিয়ে বেচারা শুধু ক্রিকেট দুনিয়া নয়, বাকি দুনিয়াকেও বিদায় জানাতে বাধ্য হয়েছিলেন (আত্মার উপর শান্তি বর্ষিত হউক)। বাংলাদেশ টেষ্ট ক্রিকেটের জন্য অনুপুযুক্ত, এ ফর্মাটের লজ্জা, কলংক, ইত্যাদি ইত্যাদি...। ক্রিকেট বোদ্বাদের এসব কথা মাথায় রেখেই হয়ত ভারতের দামী খেলোয়াড় বীরেন্দ্র শেবাগ চট্টগ্রাম টেষ্ট শুরুর আগে বাংলাদেশ দলের যোগ্যতা নিয়ে নতুন করে অবজ্ঞা প্রকাশ করতে দ্বিধা করেন্‌নি। ধন্যবাদ শেবাগদা, আপনার কারণেই হয়ত বাংলাদেশের ’অক্ষম’ দল হঠাৎ করে জ্বলে উঠতে পেরেছে। আপনার মত মেগাষ্টার না হলেও বাংলাদেশ দলেও ক্রিকেটার আছে যারা নিজদের ভাল খেলাটা খেলার ...

  • ৮টি মন্তব্য

জানুয়ারি
১৭

ড্রাগ, সুন্দরী আর সাগর পারের দেশ কলোম্বিয়ায়, ৩য় পর্ব

সময় ০৫:২৩:৫১

Photobucket
এই একটা বাস্তবতা চোখে পরলে ভীষন হিংসে হয়; লাতিনোদের লাইফষ্টাইল! ক্ষুধা, দারিদ্র, রোগ, অনাচার, অবিচার, ড্রাগ, সবই আছে পৃথিবীর এ প্রান্তে, কিন্তু পাশাপাশি জীবনকে উপভোগ করার আছে অন্তহীন ইচ্ছা, আছে প্রতিশ্রুতি। এ ধরনের ইচ্ছার বিরুদ্বে বাধা হয়ে দাঁড়ায় না নিজ নিজ রাষ্ট্র, ধর্ম অথবা যুগ যুগ ধরে বেড়ে উঠা সাংস্কৃতি। রাষ্ট্র ও ধর্মের সাথে বিবর্তনশীল সাংস্কৃতির শান্তিপূর্ণ সহাবস্থানের কারণেই হয়ত লাতিনোদের সামাজিক জীবন পৃথিবীর অন্য যে কোন জীবনের চাইতে বেশী জীবন্ত এবং উপভোগ্য। সামরিক শাষন আর দারিদ্রের ভারে নূয্য বলিভিয়ানদেরও যেমন দেখা যায় কঠিন একটা দিনের শেষে ক্লাব, রেস্তোরা, অথবা ডিস্কোতে ছুটে যেতে, তেমনি ইকুয়েডরীয় কলা বাগানের গরীব শ্রমিকরাও দিনান্তে বেরিয়ে পরে উপভোগের সন্ধানে। কলোম্বিয়ায় এর প্রভাব আরও প্রকট, আরও বেশী লক্ষ্যনীয়। সকাল ১০টার মধ্যেই বগোটার রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে গেল কর্মমূখী মানুষ আর ট্যুরিষ্টদের পদভারে। বসন্তের মৌ মৌ গন্ধে বিপদজনক সুন্দরীদের উদ্দাম চলাফেরা মধ্যমগজে কেমন একটা ...

  • ১০টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫