যে মৃত্যুর রং নেই...
সময় ০৫:৪২:০২

সময়টা এরশাদ সরকারের মৃত্যুঘন্টা বাজার সময়। বাংলাদেশের অস্থিত্ব শেক্সপীয়ারয়ীয় TO BE OR NOT TO BE'র মত অবস্থা। হরতাল, বোমা আর লাশের উপর ভর করে গণতন্ত্রের পাগলা ঘোড়া কোন আস্তাবলে রওয়ানা হয়েছে তার নির্দেশনা স্বয়ং ঈশ্বরের কাছেও ছিল কিনা সন্দেহ। ‘স্বৈরাচার খেদাও-দেশ বাঁচাও‘, রাজনীতির নাট্যমঞ্চে জনপ্রিয় এ নাটক দাঁনা বেধে উঠ্ছে কেবল। 'এক ফুল দু’মালি' ধাচের এ নাটকের কেন্দ্রীয় চরিত্র নায়ক মিঃ গণতন্ত্র, দেশনেত্রী ও জণনেত্রী নামের দুই নায়িকা আর ভিলেন এরশাদ হোসেন নামের স্বঘোষিত কবি। ত্রিভূজ দেশপ্রেমের এ কাহিনীতে চূড়ান্ত ক্লাইমেক্স হিসাবে আবির্ভূত হয় ম্যাংগো পিপল নামের পার্শ্ব চরিত্রের লাশ। লাশের প্রত্যাশায় চাতকের মত অপেক্ষায় থাকে নাটকের তিন পক্ষ। ফার্মগেটে লাশ পরেছে দু’টা। উড়ন্ত বাঁজপাখীর গতিতে দৌঁড়ে গেল সাবাই। লীগ দাবী করল একটা লাশ তাদের, একই লাশের দ্বিতীয় দাবিদার হয়ে দৃশ্যপটে হাজির হল দল। ভিআইপি রোড আর বংগবন্ধু রোডে উৎকণ্ঠার শেষ নেই। লাশের মালিকানা হারানোর ভয়ে তটস্থ নায়িকার সেবাদাসের দল। ...










Phonetic