বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বিশেষ নির্বাচনী বুলেটিন - ২০০৮

সবাইকে নির্বাচন মোবারক। নির্বাচনের গরমে সবাই যখন অতিষ্ট তখন আমি কুমিল্লা ক্যান্টমেন্টের একটা পাহাড়ের চূড়ায় আমার বাংলোতে বসে ঠান্ডা বাতাসে ঠক্‌ ঠক্‌ করে কাঁপছি। এই নির্বাচনে ভোট দিতে না পারার দু:খটা অনেকদিন থাকবে মনে হচ্ছে। ম্যাসেঞ্জারে প্রায় হাজার দুয়েক আইডি থাকার সুবাদে সময়টা অবশ্য খারাপ যাচ্ছে না। কে কাকে ভোট দিলো তাই বলছে। বেশীর ভাগই দেখি "না" ভোট! যদি সত্যিই সকল কেন্দ্রে "না" ভোট বিজয়ী হয়ে যায় তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? চিন্তা করুন তো, টিভিতে হাসি হাসি (নাকি কান্না কান্না) মুখে সংবাদ পাঠিকা বলছে-

---

সবাইকে নির্বাচন মোবারক জানিয়ে আজকের নির্বাচনী বিশেষ বুলেটিনে সবাইকে আমন্ত্রন জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মিস নাবালিকা ও মিস্টার নাইম। আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনে এবারে বেশ কয়েকটি দল অংশগ্রহন করেছে। এর ভেতরে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ আওয়ামীলিগ+জাতীয় পার্টি তথা মহাজোট, বিএনপি+জামাত তথা ৪ দলীয় জোট এবং 'বাগনা' (বাংলাদেশ গণতান্ত্রিক না পার্টি)। সকল দলের ভেতরেই বেশ উৎসব উৎসব ভাব দেখা গেলেও বাগনা পার্টির কোন নির্বাচনী ক্যাম্পেইনের খবর পাওয়া যায়নি। যাই হোক, আমাদের কাছে নির্বাচনী খবর সব এসে শেষ হয়েছে, আমরা এখন চুরান্ত ফলাফল ঘোষনা করবো।

চুরান্ত খবর অনুযায়ী প্রায় সকল আসনেই বাংলাদেশ গণতান্ত্রিক না পার্টি জয়ী হয়েছে। এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাংলাদেশ গণতান্ত্রিক না পার্টি'র সভানেত্রী নার্গিস নাহার।
....
....
ব্যাকগ্রাউন্ডে বিউগলের করুন সূর বাজবে... গণতান্ত্রিক না পার্টি'র সভানেত্রী মঞ্চে এসে দাঁড়াবেন... তারপর?
৩২ টি মন্তব্য
sadid_hasan না বলা কথা২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:০৭
হা হা হা। মজা তো!! আপনি কি আর্মিতে আছেন ভাইয়া?
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:০৯
না.. একটা প্রজেক্টে আছি..
sujanpranto12 সুজন২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:০৯
লেখাটা পড়ে মজা পেলাম।
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১২
ajobdhaka আজব ঢাকা২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৪
আপনাকেও নির্বাচন মোবারক।

trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৬
void কণা২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৪
তারপর?
তারপর...
বাংলাদেশ গণতান্ত্রিক না পার্টি'র সভানেত্রী নার্গিস নাহার নাচতে নাচতে ভাষণ দিবেন না বিজয়ী জাতির উদ্দেশ্যে... 'না ভোটে বিজয়ী না-ভাই ও না-বোনেরা, আপনাদের ঐকান্তিক না-প্রচেষ্টার ফলস্বরূপ আমরা না-সরকার সফলভাবে গঠন করতে পেরেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবোনা.. সবাইকে না-শুভেচ্ছা!'
এরপর কি বলেন..


লেখাটি পড়ে হাসতে হাসতে পড়ে যাচ্ছিলাম...
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৯
আপনি হাতলওয়ালা চেয়ার ব্যবহার করবেন।

ডঃ ত্রিভুজ
DDS (ধুম-ধাম স্পেশালিস্ট)
sundarsamar সুন্দর সমর২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৫
হায় ত্রিভুজ ভাই আপনাকে ধইর্যাা(বাইন্ধা কিনা জানিনা) তবে গরম কাপড় ছাড়া যে বুঝতে পারছি) কুমিল্লা ক্যান্টমেন্টে নিয়া রাখছে সেই খবরটা আগে দিবেন তো। আপনার মুক্তির জন্য একটা আন্দোলন শুরু করে দিতাম না এ্যাতদিনে!
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২০
আল্লাহ বাঁচিয়েছে... (আমাকে না, আমাদের ইউনিট কমান্ডারকে)...
ahmad আহমাদ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৬
হা হা হা। `বাগনা'.................
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২২
হু.. জয় বাগনা!
008 রফিকুল মাহবুব২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৬
সভানেত্রী মঞ্চে এসে কান্না শুরু করবেন । বিড় বিড় করে বলবেন" আমি কি দোষ করেছিলাম, আমি কি দোষ করেছিলাম "।
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২৩
হা হা হা... ভাল বলেছেন! ব্যাকগ্রান্ড মিউজিকের সাথে দারুণ ম্যাচ করেছে..
mukut মুকুট ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৭
হুমম!
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২৪
ভুমম...
resaat রিসাত২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:১৮
অন লাইনে ২৩ জন!!!!!!! আপনার ব্লগে আর আসমু না
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২৪
এখন ২৬ জন আছেন...

ত্রিভুজ'কে "না" বলা হোক...
likhon52 অধীর দত্ত৩০ ডিসেম্বর ২০০৮, ০২:০৬
ধূমমমমমম...........ধুমায়িত হয়ে যান
earthfire লোকমান২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:২৮
হা হা হা হা..................দারুন
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৮:৫৪
tahmid1971 তাহমিদুর রহমান২৯ ডিসেম্বর ২০০৮, ০৫:৫৫
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৮:৫৯
serendipity মাভেরিক২৯ ডিসেম্বর ২০০৮, ০৬:০৪
না'ই হ্যাঁ।
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৯:০০
আবার দুইবার না হলেও হা... মাইনাসে মাইনাসে প্লাস.. তাই জোড় সংখ্যক "না" দেয়া ঠিক্না...
tariquetuku তারিক টুকু২৯ ডিসেম্বর ২০০৮, ০৬:৩৭
তোকে দেখেই লগইন করলাম। কেমন আছিস? আমিও ভোট দিতে পারিনি। চাঁদপুর যাইনি।মনটা খারাপ। তুই ভাল আছিস তো?
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৮:৫৮
আমিও ভোট দিতে পারলাম না.. ক্যান্টনমেন্টে বসে আছি.. এখন অনলাইনে বসে বসে জনসেবা করি... ভাল আছি। ঢাকা ফিরছি সপ্তা খানেক পর.. দেখা হবে।
shahrina প্রিন্সেস এ্যালানা২৯ ডিসেম্বর ২০০৮, ০৭:০১
তখন আমরা ভোটে দাড়িয়ে যাব!!হাহাহা!
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৮:৫৮
দ্য আইডিয়্যা.... :i :i
afruj আফরোজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৭:৪৩
জটিল মজা পেলাম...একমুঠ ধইন্যাপাতা...
trivuz ত্রিভুজ২৯ ডিসেম্বর ২০০৮, ০৯:০১
দুই চিমটি কাসামরিস (কাঁচা মরিচের ছোট ভাই)
adhar আঁধার২৯ ডিসেম্বর ২০০৮, ০৯:০২
হুমমমমমমমমমমম, তুমি মিয়া হেব্বি চালাক। সুন্দর হইছে। ধন্যবাদ

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment