মহাজাগতিক পথচারী

নভেম্বর
৩০

বলাকা ভাস্কর্য ভাঙ্গা নিয়া ইসলাম বিদ্বেষীদের এত উল্লাসিত হওয়ার কিছু নাই

বাংলাদেশ পর্যবেক্ষন রাজনীতি

কয়েকদিন আগেই বলেছিলাম যে আরো নতুন নাটক দেখতে যাচ্ছি আমরা। সেই নাটকের দ্বিতীয় এপিসোড দেখলাম। পুরোপুরিই অযৌক্তিক ভাবে বলাকা ভাস্কর্যে হামলা চালানো হয়েছে। কেন করা হলো? কারা করলো? এই প্রশ্নগুলোর জবাব দেয়ার আগে কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে সময়। সামনে নির্বাচন। আওয়ামীলিগের তরফ থেকে নেত্রীর ছেলে 'জয়' ইতিমধ্যেই ঘোষনা করেছেন বাংলাদেশে ইসলামিজমের এখন জয়জয়কার চলছে। এই এলাকায় বোরখা বিক্রি বেড়ে যাওয়া নাকি সেটার প্রমাণ। এই দেশে বোরখা বা হিজাব করা যাবে না.. আমেরিকান সেনা কর্মকর্তাকে সাথে নিয়ে আওয়ামীলিগ এসে এইসব হিজাবওয়ালাদের দেখে নিবে ঘোষনা করে দিয়েছে। তুরষ্কের মত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে হবে আমাদের যেখানে হিজাব নিষিদ্ধ হবে। কিন্তু সমস্যা হয়েছে বাংলাদেশী হিজাবওয়ালাদের আবার আমেরিকানরা 'মডারেট' মুসলিম মনে করে। তাদের কাছে এদেরকে সন্ত্রাসী প্রমাণ করতে গত বেশ কিছু বছর ধরেই আওয়ামীলিগের নেত্রী ও বুদ্ধিজীবি ও উচ্ছিষ্ট ভোগীরা প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। অনেক লবিং টবিং করে বাংলাদেশকে একবার ব্লাক লিষ্টে ফেলতেও সক্ষম হয়েছিলেন প্রিয় নেত্রী শেখ হাসিনা। দু:খজনক ভাবে হিলারী ক্লিনটনের লবিং এ সেই লিষ্ট থেকে মুক্ত হয়েছিলাম আমরা। তারপর তো কতকিছু... তাও ফলাফল প্রায় শূণ্য... এভাবে তো চলবে না! কিছু একটা করতে হবে!!

নাটকের প্রথম দৃশ্যে দেখা গেল একদল লোক কল্পিত বাউলের মূর্তি ভাঙছে। দোষ চাপানো হলো সেনাবাহিনীর উপর। কিছুদিনের ভেতরেই ঘোষনা দেয়া হলো সেনাবাহিনী মৌলবাদীদের আস্তানা হয়ে গিয়েছে। আমেরিকান সেনাকে সাথে নিয়ে আমাদের ভবিষ্যত আওয়ামী নেতা জয় বাংলাদেশী সেনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলেন। সেনাবাহিনীকে আক্রমন করার অযুহাত পাওয়া গেল... এবার?

নাটকের দ্বিতীয় দৃশ্যে 'আল বাইয়িন্যাত' নামের একটা দল গিয়ে হামলা করলো বলাকা ভাষ্কর্যে। সাথে সাথে ব্লগ, নিউজপেপার সব জায়গায় ঐ তথাকথিত ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার প্রস্তুতি শুরু হয়ে গেল। নিউজ, ব্লগপোস্ট ইসলাম বিদ্বেষীদের মন্তব্য দেখে পরিষ্কার বুঝা যাচ্ছে তারা এই ঘটনায় যারপর নাই আনন্দিত!

এখন কথা হলো বছরের পর বছর ধরে ঝুলে থাকা ঐ বকের ভাস্কর্য (লক্ষ করে দেখুন এবার কিন্তু ইসলাম বিদ্বেষী শিবির ওটাকে ভাষ্কর্য বলছে না, মূর্তি বলছে) ভেঙ্গে কি ইসলাম কায়েম হলো? এবং লক্ষনীয় বিষয় হলো কারা সেই স্লোগানগুলো দিয়েছে? তাদের অতীত ইতিহাস কী?

তাদের পরিচয় দেয়ার আগে একটু নিকট ও দূর অতীত ঘেঁটে দেখি। প্রথমে নিকট অতীতে যাই.... বাংলা ভাষার প্রথম ব্লগ কমিউনিটি সামহোয়্যারইন ব্লগে আমি মূলত ইসলাম বিদ্বেষীদের ইসলাম নিয়ে বানোয়াট প্রচারনা ও ফালতু অপপ্রচারের জবাব দিতে রেজিষ্ট্রেশন করেছিলাম। সেই গোষ্ঠী পৃথিবীর সব কিছু মেনে নিলেও ইসলামকে মেনে নিতে নারাজ। কিন্তু কিছুদিনের ভেতরেই অবাক হয়ে লক্ষ্য করলাম যে এরা ইসলামী সব গোষ্ঠীকে ঘৃনা করলেও কাদিয়ানীদের ঘৃনা করে না। বরং কাদিয়ানীদের বিরুদ্ধে আমি এবং আশরাফ রহমান পোস্ট করায় এরা আমাদের পাল্টা আক্রমন করে কাদিয়ানীদের পক্ষে কথা বলা শুরু করলো। এই বিষয়টা পত্রিকায়ও দেখেছি.. এদের সমমনারা কাদিয়ানীদের স্বার্থ রক্ষ্যায় সবসময় তৎপর! দূর অতীতের দিকে তাকালেও প্রচুর নজীর পাওয়া যায়। পুরো বিশ্বে যারা ইসলামকে সমূলে নির্মূল করতে এক পায়ে খাঁড়া তারাই আবার বৃটিশদের স্বার্থ রক্ষাকারী কাদিয়ানীদের পক্ষে কথা বলতে গিয়ে গলার রগ ফুলিয়ে ফেলে!

যাই হোক, ফিরে আসি ভাষ্কর্য ভাঙ্গার বিষয়ে। ভাষ্কর্য ভাঙার এবারের নাটকটা খুব বেশী কাঁচা হয়ে গিয়েছে। আমাদের এই ইসলাম বিদ্বেষী ও কাদিয়ানীদের বন্ধু শিবির সম্ভবত ভুল করেই 'আল বাইয়িন্যাত'-কে সিলেক্ট করে ফেলেছে। আচ্ছা এবার বলেন দেখি 'আল বাইয়িন্যাত' কারা? তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করার প্রস্তাবে আমার সাথে কে কে একমত? হাত তুলেন....


৪৬টি মন্তব্য

  • আজব ঢাকা বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৪০:৫৪

    ত্রিভুজ ভাই আপনি সরাসরি এর প্রতিবাদ করছেন না কেন..................

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৪৮:০১

    প্রতিবাদ করলাম না কোথায়? আমি তো এই দলটাকে নিষিদ্ধ করার দাবী জানিয়েছি! এদের সমূলে ধ্বংস করা হোক...

    আজব ঢাকা বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৪৯:০৬

    ধন্যবাদ আমরাও তাই চাই..........

    তানভীর তারেক বলেছেন ২০০৮/১১/৩০ ১৬:০০:৪১

    এদের সমূলে ধ্বংস করা হোক... করে দাও ..
    ওরা সব কারা ?
    সেক্যুলার গোষ্টির সহোদর নাতো?
    .........................।

  • শামীমা সুমি বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৪৮:১১

    সহমত++++++

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৪৭:০৪

    ধন্যবাদ... বাংলার দেশপ্রেমিক ও মুসলমানদের এখন অনেক বেশী সতর্ক থাকতে হবে। এইদেশ এবং মুসলিমদের বারোটা বাজানোর জন্য খুব বড় ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে কিছু গোষ্ঠী.... এদের প্রতিহত করতে হবে যথাসময়েই।

  • মামুন মোসটাফা বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৫০:০৩

    ভাইজান,আমরাতো বলাকা ভাংগার প্রতিবাদ খুব জোরেশোরে এই ব্লগে শুরু করেছি।তো আপনি কি আমাদের ইসলামবিদ্বেষী বলে চিহ্নিত করতে চান?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:০২:২৪

    আসলে মূল লেখাটা সামহোয়্যারইনের পোস্টগুলো এবং এখানের কয়েকজনের পোস্টের উপরে ভিত্তি করে লেখা..। আর সেটা আপনার বিরুদ্ধে যায়নি.. কারণ সকল প্রতিবাদকারীর উদ্দেশ্যে নয়... প্রতিবাদ আমিও করেছি এবং আমি ইসলাম বিদ্বেষী নই... যাদের উদ্দেশ্যে লিখেছি বুঝার তারা ঠিকই বুঝেছে... নিচের লিংকটায় গেলে প্রমাণ পাবেন-
    http://www.somewhereinblog.net/blog/trivuzblog/28876083

    অন্যকথা বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:০৩:০৩

    আমরা ব্যথিত, উল্লসিত নই। সবকিছুর সাথে ইমলাম বিরোধীতা যুক্ত করা আপনার এই অভ্যাসটা অন্যায়।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:২৬:৩৬

    আপনি তাহলে আমার দলে... আমি নিজেও প্রতিবাদ করেছি। প্রতিবাদ করা সবাই ইসলাম বিদ্বেষী হলে আমারো তাই হওয়ার কথা... কারা উল্লাসিত তা বুঝতে হলে উপরে দেয়া লিংকটা দেখে আসতবে হবে আপনাকে। ধন্যবাদ।

    বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৩৩:১৭

    ত্রিভূজ আপনার ঐ লিঙ্কটিতে দেখলাম এই পোস্টটিই অবিকল। যদিও সেখানে দুর্বোধ্য ভাষায় কমেন্টও আছে, আমার পক্ষে তার পাঠোদ্ধার সম্ভব হয়নি। আপনি কী বলতে চান, জঙ্গীবাদ, ধ্বংসলীলা এসবের প্রতিবাদ মানে ইসলাম বিরোধীতা?
    জাতিগত বিভাজন করে লাভটাকি?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৪৩:৪০

    "জাতিগত বিভাজন করে লাভটাকি?" আপনার এই কথাটা ভাল লেগেছে। কিন্তু আপনি সম্ভবত পোস্টের মূল বক্তব্য ঠিক ভাবে ধরতে পারেননি। পুরো বিষয়টি বুঝতে হলে আপনাকে আগে পিছে আরো বেশ কিছু ঘটনা এবং রাজনীতি বুঝতে হবে...

    আপনার কি মনে হয়? যারা জঙ্গীবাদ জঙ্গীবাদ করে তারা নিজেরাও এসব বন্ধ করতে চায়? আপনি হয়তো জানেন না যে 'আল বাইয়িন্যাত' তাদেরই সাহায্যপুষ্ট গ্রুপ...। এই গ্রুপটাকে বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য বছর দুয়েক আগে ব্লগে লেখা লেখি করেছিলাম। সেদিন যারা এদের পক্ষে গলা ফাঁটিয়েছে তারাই আজকে এদেরকে সাইনবোর্ড বানিয়ে ইসলামী দলগুলো নিষিদ্ধের আওয়াজ তুলছে... অপেক্ষায় থাকুন.. দেখুন পত্রপত্রিকায় বিষয়টি কিভাবে আসে... আমি তো কিছু ভবিষ্যত বাণী করলাম... কয়েকটি ফলে গিয়েছে.. আরো ফলবে!

    বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৪৬:২৪

    আমার কথার জবাব দেবার আগে দয়া করে আমার জীবনে লেখা একমাত্র দুটি কবিতা পড়ে আসুন। ওখানে আমি জঙ্গীবাদ, হ্যাঁ জঙ্গীবাদের বিরুদ্ধেই বলেছি।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৬:৪৭:৫৬

    এই "যারা"-টা কারা সেটা সম্ভবত আপনি জানেন। আমি সেইসব সুবিধাবাদীদের কথাই বলেছি যারা জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে মঞ্চ কাঁপায় আবার নিজেদের সমমনাদের ভাস্কর্য ভাঙ্গতে পাঠায়। এখানে আপনার আক্রান্ত বোধ করার কোন কারণ নেই, কারণ আমি নিজেও এক্সট্রিমিষ্টদর পছন্দ করি না। কেন করি না সেটা নিয়ে পরে কখনো কথা হবে...

    এখন আপনি আমাকে বলেন 'আল বাইয়িন্যাত' কারা? খুবই ইন্টারেস্টিং বিষয় কি জানেন..? সামহোয়্যারইনে আজ রাতে 'আল বাইয়িন্যাত'-এর বিরুদ্ধে প্রচুর পোস্ট হচ্ছিলো। যেই মাত্র আমার পোস্টটি এবং আরো একটি পোস্টে একজন 'আল বাইয়িন্যাত'-দের আসল পরিচয় প্রকাশ করা হলো.. অমনি ভাস্কর্য ভাঙ্গা আন্দোলন বন্ধ করে 'আল বাইয়িন্যাত'-এর পক্ষে মন্তব্য করতে লাগলো তারা। বিশ্বাস না হলে নিচের লিংকে গিয়ে দেখতে পারেন-
    http://www.somewhereinblog.net/blog/sunilhappy/28876098

    এবার বলুন আমার মন্তব্যটি যথার্থ ছিলো কিনা....

  • পাপ্রদজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৩:৫৬:১২

    আপনার কথায় কেমন যেন আওয়ামীদের শুধু ভুল ধরা আর জামাতীদের ব্যাপারে নিশ্চুপ থাকার একটা সুর পেলাম। আমি ভুলও বুঝতে পারি। সেক্ষেত্রে ক্ষমা করবেন। কিন্তু জামাতীদের ভুল না ধরে ওদেরকে আরো ফুলিয়ে দিলে তো সমস্যা। যা হোক, পরে আবার দেখলাম আপনি বলেছেন, এদের আপনি নির্মূল চান।
    আসলে আমাদেরকে বেটার সরকার খুঁজতে হবে। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, জামাতী বা বিএনপিদের চেয়ে আওয়ামীরা কিছুটা বেটার। সেটাতেই আমার ভাগ্য নির্ভর করবে। আমরা কখনো বেস্ট কিছু পাবো না।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৪৪:২৯

    এখানে আপনি জামাত পেলেন কোথায়?

  • মামুন মোসটাফা বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:০৯:৫৩

    অন্যকথার সাথে আমি একমত

  • ফাতেমা আবেদীন নাজলা বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:১৫:৪৮

    কত কথা বলেরে। আবার সেই জামাত, আ ও্য়ামীলিগ, রাজাকার ,ইসলাম, এর বাইরে তো কোনোদিন ও যেতে পারব না তাই না?

    শিবলু হক বলেছেন ২০০৮/১১/৩০ ০৯:১৫:৪২

    সেটাই মনে হয়।

  • অন্যকথা বলেছেন ২০০৮/১১/৩০ ০৪:৪৮:৩৯

    ত্রিভুজ এর কাছে আমার একটা প্রশ্ন, হয়তো এই পোষ্টে কিছুটা অপ্রাসঙ্গিক, তবুও করছি
    আপনার সব লেখার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রতিপক্ষ আওয়ামী লীগ কেন? সমালোচনা হওয়া উচিত গঠনমূলক যাতে আপনার একটা প্রত্যাশা থাকবে যাকে সমালোচনা করছেন তার প্রতি, কিন্তু আপনার লেখাগুলিতে বিদ্বেষমূলক প্রচারণা ছাড়া আর কিছুই থাকে না, কেন?
    সমসাময়িক ইতিহাস দেখলে আওয়ামী লীগ দুধে ধোয়া তুলসী পাতা বলা যায় না, কিন্তু তাদের অনেক অবদানকে আপনি অস্বীকার করেন কী করে? বাংলাদেশ জন্মের ইতিহাস চারপাতায় লিখতে হলে আওয়ামীলীগকে তো একপাতা দিতেই হবে, তাই নয় কি?
    আপনার চরিত্রটাও (বৈশিষ্ট্য) আমার কাছে পরিষ্কার নয়, আপনি নিজেকে আবার শিবির বিরোধী বলেও প্রচার করেন এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করার জন্যও যুক্তি উপস্হাপনা করেন, কেন এত যুক্তির স্ববিরোধীতা?

    কামাল উদ্দিন বলেছেন ২০০৮/১১/৩০ ০৬:৩১:১৫

    আপনি বরাবরই আওয়ামীলীগকে ইসলামের বিরোধী হিসাবে এবং দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার জন্য আপনার পোষ্টগুলো দিয়ে থাকেন । আবার কথায় কথায় এও বলেন আপনি রাজাকার বিরোধী । আপনিতো স্পষ্ট ভাষায় তাদের পক্ষাবলম্বন করছেন ।

    আপনি কী বলতে ছান আল বাইয়্যিনাত আওআমীলীগের অংগ সংগঠন ? আপনার বিভিন্ন পোষ্টে মন্তব্য বা বক্তব্য পাওয়া যায় আপনি দেশে শান্তি্শৃঙখলা চান, তাহলে কাদিয়ানি নিয়া আপনার এতো মাথা ব্যথা কেন ? ওরা ওদের মতো চলুক না । ওদের বিরুদ্ধে সন্ত্রাস করে ওদের ধর্ম বিশ্বাস বদলাতে আপনার এতো তৎপরতার কি প্রয়োজনটা শুনি ।

    আওআমীলীগ নেত্রীর ছেলে জয় আমেরিকান সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের হিজাব ওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে আপনি কি বুঝাতে চান ? স্পষ্ট করুন ।

    শেখ হাসিনা বাংলাদেশকে ব্লাক লিষ্টে ফেলতে তৎপর । আর জামাতীরা বাংলাদেশকে দুধে দোয়া তুলসীপাতা করতে তৎপর ? এই জন্যই বুঝি ঐ প্রবাদটা তৈরী হয়েছে মা-র থেকে মাসীর দরদ বেশী !!

    শেখ হাসিনা বলেছিল বাংলাদেশে জঙ্গী তৎপরতা চলছে, এদের দমন করতে হবে । আর জামাতীদের বক্তব্য ছিল ওটা মিডিয়া সৃষ্ট একটি অপপ্রচার মাত্র । আর এতেই শেখ হাসিনা দেশকে জঙ্গী বাদের নাম দিয়ে দেশকে ব্ল্যাক লিষ্টে ফেলতে চাচ্ছে বলে আপনার মতো অনেকেই মন্তব্য করেছেন । পরবর্তীতে সারাদেশে বোমা হামলা, বিচারক হত্যা এসব হতো না , যদি শেখ হাসিনা যখন বলেছে তখনই এসব জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চলত ।

    দেশকে ভালবেসে সঠিক কথা বললে কারো গায়ে যদি ফোস্কা পড়ে বুঝতে হবে "ডালমে কুচ কালা হ্যায়"

    ধন্যবাদ ।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৬:৪২:০৪

    @অন্যকথা
    ৭১ এর আওয়ামীলিগ ছিলো জনমানুষের দল। সেই আওয়ামীলিগ নিয়ে আমার কোন প্রশ্ন নেই। আমি ২০০৮ এর আওয়ামীলিগের সমালোচনা করি। অতীতে একটা কিছু ভাল কাজ করেছে বলে সারাজীবন খারাপ কাজ করেও ভাল হয়ে থাকবে এটা ঠিক নয়।

    জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যুক্তি কোথায় দিয়েছি? পুরো বিষয়টি লিংক সহ উপস্থাপন করুন। অযথা ফালতু প্রপাগান্ডা ও মেনিপুলেশন বিরক্তিকর!

    @কামাল উদ্দিন
    আওয়ামীলিগের বিরুদ্ধে গেলেই জামাত হয়ে গেলে তো সমস্যা.... এরকম সরলীকরণ না করলেই পারেন। রাজাকার বিরোধী হলে আওয়ামী বিরোধী হওয়া যাবে না এই সূত্র কে আবিষ্কার করেছে?

    "আওআমীলীগ নেত্রীর ছেলে জয় আমেরিকান সেনাবাহিনী নিয়ে বাংলাদেশের হিজাব ওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বলে আপনি কি বুঝাতে চান ? স্পষ্ট করুন ।"

    এই লাইনটা আপনার কাছে এখনো স্পষ্ট না? জয়ের থিসিসটা পড়েছিলেন? ওখানে পরিষ্কার ভাবে হিজাবকে বাংলাদেশের মৌলবাদের উদহরন হিসেবে দেখানো হয়েছিলো। জয়ের থিসিসটার বিশেষ বিশেষ অংশ হাইলাইট করা অবস্থায় দেখতে নিচের লিংকটা দেখুন-
    http://booksuread.com/idforums/viewtopic.php?id=91

    আপনি এই আলোচনায় জামাত টানলেন কেন সেটাই আমার কাছে পরিষ্কার না। জামাত ভাল কি খারাপ তা দিয়ে কিন্তু আওয়ামীলিগের খারাপ কাজকে জাস্টিফাই করার কোন উপায় নেই। এই সহজ সত্যটা না বুঝলে আপনার সাথে অহেতুক সময় নষ্ট করতে আমি আগ্রহী নই। আওয়ামীলিগের সমর্থক হলেই যে নির্বোধ হতে হবে এমনটা কিন্তু নয়!

    কামাল উদ্দিন বলেছেন ২০০৮/১১/৩০ ০৭:০২:৪৯

    আপনারতো বরাবরের মতো একই বক্তব্য এখানে জামাত কে টেনে আনার মানে কী ? একটা রাজনৈতিক দলের ব্যাপারে বললে অনয়গুলো আসবে এটাই স্বাভাবিক । জয়ের থিসিস পরে দেখব । আগে আপনি বলুন জয়ের মা শেখ হাসিনা হিজাব পরিধান করেন কিনা ? আর যদি পরিধান করেন তাহলে আমার ঐসব ভুয়া ? থিসিস পড়ার প্রয়োজন আছে বলে মনে করি না ।

    আর আলবাইয়্যিনাত সম্পর্কে কিছু বললেন না যে ?

    আপনার সর্বশেষ বক্তব্য আমার বেশ ভালো লেগেছে- "আওয়ামীলিগের সমর্থক হলেই যে নির্বোধ হতে হবে এমনটা কিন্তু নয়!" তবে আমার ও একটা সর্বশেষ বক্তব্য আছে, সেটা হলো- জামাতী সমর্থক হলে অবশ্যই নির্বোধ হতে হবে, অন্যথায় এমন দেশদ্রোহী ও ইসলামের শত্রুদের সাথে কোনভাবেই থাকা যায় না । ধন্যবাদ ।

    বলেছেন ২০০৮/১১/৩০ ১০:৫৬:৫৯

    কামালউদ্দিন দারুন বলেছেন, জয়ের আম্মিজান হিজাব পরে সুতরাং সেও তার থিসিসে মৌলবাদী হয়ে যায়

  • রিয়াজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৭:১৬:৪৫

    শুধুমাত্র মন্তব্য করার জন্য লগিন করলাম। এম্নিতে তেমন আসিনা এই ব্লগে।
    যারা সামহোয়ারিন থেকে এসেছেন, তাদেরকে নতুন করে ত্রিভুজ কে চেনানোর দরকার নেই।
    তবে প্রথমালো ব্লগে ব্লগিং জগতে একবারেই নতুন তাদের জন্য বলছি। ত্রিভুজ কোন যুক্তিই মানেন না। একটা ঘটনার দৃষ্টি অন্যদিকে ফেরানো এবং বিতর্কিত করার প্রয়াস, এসব ওনার পুরনো অভ্যেস। আর ওনার লেখা পড়ে ইতোমধ্যে অঙ্কেই বুঝে গেছেন ওনার জামায়াত ঘেষা ভাব।
    সুতরাং তার সাথে তর্কে গিয়ে কোন লাভ নেই।
    আর কর্তৃপক্ষকে বলছি এইধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে এধরনের একটা বিভ্রান্তিমূলক পোষ্ট ব্লগ থেকে প্লিজ সরিয়ে নিন।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/৩০ ০৭:২৭:৫৩

    ত্রিভুজ সম্পর্কে সবাইকে সচতন করার মহান দায়িত্ব পালন করার জন্য আপনাকে ধন্যবাদ। এবার প্রাসঙ্গিক কিছু বললে ভাল হয়। সেই সাথে ভাস্কর্য ভাঙ্গার ইস্যুতে 'আল বাইয়্যিনাত' -এর পক্ষে আপনার অবস্থান পরিষ্কার করার জন্য ধন্যবাদ।

    কামাল উদ্দিন বলেছেন ২০০৮/১১/৩০ ১৩:৫৯:১২

    ত্রিভুজ ভাই, রিয়াজকে সমর্থন করে আমার কমেন্ট টা মুছে দিলেন যে !

    ধ্রূব নিল বলেছেন ২০০৮/১১/৩০ ১৬:৪৯:১৪

    রিয়াজ ভাই আমি আপনার সাথে সম্পূর্ন একমত। সত্যি কথা বলতেকি আমিও ঠিক এইধরনের কমেন্ট করতে চেয়েছিলাম। শুধু এইধরনের পোষ্টে কমেন্ট করাটা রুচিতে বাধছিল বলেই সময় নিচ্ছিলাম।
    দুরভাগ্য ক্রমে জামাতিদের কাছ থাকে দেখেছি বলে আমি একটা জিনিশ পষ্ট বুঝতে পারছি এই পোষ্টে জামাতি গন্ধ প্রকট। ইদানিং জামাতিরা ভোল পাল্টে ঠিক এই ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে।
    যখনই কোন মৌলবাদি শক্তির উত্থান ঘটে তখনই তারা মুখে বলে আমরা এর বিরোধি এবং মানুষের দৃষ্টি অন্য দিকে ফেরাতে আওয়ামীলিগের সমালচনা শুরু করে।
    তার এই পোষ্টের শিরোনাম এবং কিছু কমেন্টের উত্তর দেখেই যে কেও বুঝতে পারবে জামাতিরা কতটা মিথ্যাবাদি।

    ধ্রূব নিল বলেছেন ২০০৮/১১/৩০ ১৭:১৩:০০

    আমি মুক্ত মনের মানুষ এবং প্রগতিশীলদের প্রতি আনুরোধ জানাচ্ছি, এই ব্যক্তির কোন পষ্টে কমেন্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য।
    মৌলবাদিরা আমাদের এই দেশটাকে গ্রাস করতে চলেছে। আমাদের উচিৎ সর্বস্তরে এদের প্রতিরোধ করা।

  • এ্যাশপরী বলেছেন ২০০৮/১১/৩০ ০৮:৫৮:২৩

    আপনার পেজে ঢুকলেই প্রথম শুভেচ্ছা বানী "সব ভেঙে একাকার করে দাও! ধ্বসে পড়া সভ্যতা কার্ণিশে ঝুলিয়ে রেখে কি হয় !!"
    আপনাদের মাথায় ভাংগা-ভাংগি ছাড়া আর কিছু আছে বলে মনে হয় না।
    আপনার না হয় ব্রেইন ওয়াশ করা আছে- আমাদের কি দোষ বলুন। বিভ্রান্তি কতকাল ছড়াবেন? আপনার কি আবার মনে হচ্ছে 'আল বাইয়্যিনাত' -এর পক্ষে আমার অবস্থান পরিষ্কার হয়ে গেল?

  • বাউণ্ডুলে পাশা বলেছেন ২০০৮/১১/৩০ ০৯:৩৪:৪৬

    ""শেখ হাসিনা বলেছিল বাংলাদেশে জঙ্গী তৎপরতা চলছে, এদের দমন করতে হবে । আর জামাতীদের বক্তব্য ছিল ওটা মিডিয়া সৃষ্ট একটি অপপ্রচার মাত্র । আর এতেই শেখ হাসিনা দেশকে জঙ্গী বাদের নাম দিয়ে দেশকে ব্ল্যাক লিষ্টে ফেলতে চাচ্ছে বলে আপনার মতো অনেকেই মন্তব্য করেছেন । পরবর্তীতে সারাদেশে বোমা হামলা, বিচারক হত্যা এসব হতো না , যদি শেখ হাসিনা যখন বলেছে তখনই এসব জঙ্গীদের বিরুদ্ধে অভিযান চলত ।""

    শেখ হাসিনা আগে থেকে অনেক কিছুই জানেন এটা কিভাবে সম্ভব বলুন তো??????????????

    আপনারা অনেকেই নিজেকে মুসলমান দাবী কিন্তু ধর্মান্ধ হতে চান না। আবার মৌলবাদী ও হতে চান না।
    উদ্দেশ্য পুর্ন ভাবে শব্দের ভুল প্রয়োগ করা কতখানি যুক্তি সঙ্গত????

    ভাস্কর্য নিয়ে এত মাতামাতি করার কি আছে ? ওটা থাকলে কি আর না থাকলে কি?

    বলেছেন ২০০৮/১১/৩০ ১০:৫৯:০৮

    সেজন্যেই বলছি ভেঙে দিন

    ১। ভেঙ্গে ফেল সব শহীদ মিনার!
    ২। সাত সাগর রক্তে ভাসা বিশ্ব ধ্বংসস্তূপ

  • কারিম ভাই বলেছেন ২০০৮/১১/৩০ ০৯:৫৩:৩১

    ত্রিভুজ ভাই, আপনি আওয়ামীলীগ বিরোধী হতেই পারেন, এতে কিছু আসে যায় না । এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার লেখায় বিষয়টা এমন ভাবে ফুটিয়ে তুলেন যেটা দৃষ্টিকটু এবং অন্যকে আঘাত করে । লিখার সময় আরো সতর্ক হবেন, না হলে আমাদের বিশ্বাস করতে হবে "ত্রিভুজ কোন যুক্তিই মানেন না" ।

  • শিবলু হক বলেছেন ২০০৮/১১/৩০ ১৩:১৫:১৪

    সবার মাথাই গেছে। politics ছাড়া কিছু নেই। এই প্রজন্ম ঘুণে ধরা politics নিয়ে এত উত্তেজিত হয়ে উঠছে কেন?

    তাসনিমা নূর বলেছেন ২০০৮/১২/০৩ ২৩:০৩:৪৮

    আমি শিবলু হকের ১ম বাক্যের সাথে পুরোপুরি একমত , ২য় বাক্যের সাথে কিছুটা একমত আর ৩য় বাক্যের সাথে একেবারেই অমত পোষণ করছি । আর ত্রিভুজকে বলব ...আপনি ত খুবই ধৈর্যশীল আর সাহসী বলে প্রতীয়মান হয় । আপনার উপর দিয়ে মন্তব্যের ঝড়-তুফান বয়ে গেছে আর আপনি এত ভালভাবে সামলে নিয়েছেন [যদিও আপনার দেয়া লিংকের লেখাগুলো এখনো পড়িনি , তাই বেশিকিছু বলতে পারছিনা ]
    তবে এটুকু বলতে পারি , আওয়ামী লীগের ভূমিকা ৭১-এ যা ছিল তা অবশ্যই প্রশংসনীয় । তবে এখনকার সব কাজ নয় । আবার আওয়ামী লীগকে সমর্থন না করা মানে জামাতের পক্ষে কথা বলাও নয়।এখনো মনে হয় বিএনপি এতে জড়িয়ে পড়েনি ....তাদের আবার জড়িয়ে ফেলার রোভ না করআই ভাল । সর্বোপরি , কারোরই ১০০% ভাল বা ১০০% মন্দ হতে পারে না আজকের যুগে ।[উহু , ওটা জামাত বা অন্য কোন রাজনৈতিক দলের গন্ধ নয় । আমি নিজের ভোট দেয়া নিয়ে এমনিতেই বহুত চিন্তায় আছি , আমাকে কোন দলের সমর্থক বানিয়ে দেয়ার মহৎ! চেষ্টা করার দরকার নেই]

  • রাহুল বলেছেন ২০০৮/১১/৩০ ১৩:৩০:১৫

    কারিম ভাই লেনিন দুর্বলপাশা এ্যাশপরী রিয়াজ @অন্যকথা মামুন মোসটাফা
    এর সাথে একমত।

  • সুমন সালেহী বলেছেন ২০০৮/১১/৩০ ১৪:০৯:৩০

    পুরো বিশ্বে যারা ইসলামকে সমূলে নির্মূল করতে এক পায়ে খাঁড়া তারাই আবার কাদিয়ানীদের পক্ষে কথা বলতে গিয়ে গলার রগ ফুলিয়ে ফেলে!

    এরপর আর কোন প্রমাণ প্রয়োজন নাই। অসাধারণ লেখা ত্রিভূজ ভাই..

    অন্যকথা বলেছেন ২০০৮/১১/৩০ ১৪:৪৩:৩০

    @সুমন সালেহী
    ইসলামই আপনার এবং আপনার বসদের একমাত্র অস্ত্র। নিজেদের ইচ্ছেমতো যার তার দিকে তাক করেন এবং যখন তখন ফাকা গুলি ছুড়েন, ভয় আমজনতাতো আপনাদের পক্ষেই আছে।

  • অন্যকথা বলেছেন ২০০৮/১১/৩০ ১৪:৪৪:৩৪

    @সুমন সালেহী (
    ইসলামই আপনার এবং আপনার বসদের একমাত্র অস্ত্র। নিজেদের ইচ্ছেমতো যার তার দিকে তাক করেন এবং যখন তখন ফাকা গুলি ছুড়েন, ভয় কি আমজনতাতো আপনাদের পক্ষেই আছে।

  • নিয়াজ মোর্শেদ চৌধুরী বলেছেন ২০০৮/১১/৩০ ১৬:৫১:২৮

    ত্রিভূজ ভাই, রীতিমত মৌচাকে ঢিল

  • জাবেদ বলেছেন ২০০৮/১১/৩০ ১৬:৫১:৩৯

    ত্রিভুজ ভাই, চালিয়ে যান।

  • শোয়েব বলেছেন ২০০৮/১১/৩০ ১৬:৫৬:৫১

    আমি এক সময় এক পীরের মূরিদ ছিলাম। তাঁর কাছ থেকেই আমি রাজারবাগের বাইয়্যেনাতের পীর দিল্লুর রহমানের খুব প্রশংসা শুনি। রাজারবাগের পীর সাহেব মনে করেন ইসলামে নিরবাচন হারাম। কোন মুসলমান নিরবাচনে দাঁড়াতে বা ভোট দিতে পারেনা। তিনি সকল প্রকার ছবি তোলাকে হারাম মনেকরেন, এমনকি টিভি দেখা বা টিভি পরিচালনাকেও হারাম মনে করেন। এব্যাপারে সারাদেশে দেয়াল লিখন দেখতে পাবেন। রাজারবাগের পীর সাহেব তীব্র জামাত বিরোধী, জামাতকে ইসলামী সংগঠন মনেকরাতো দুরের কথা- জামাতের মতাদশকে ইসলামই মনেকরেনা তারা। তারা জামাত বিরোধী হওয়ার কারনে জামাত বারোধীরা তাদেরকে বিভিন্ন ভাবে ব্যবহার করার ঘটনা আমার জানা আছে, প্রগতিশীল নামে পরিচিত দলগুলো বিভিন্ন সময়ে তাদেরকে সমথন দিয়ে এসেছে।

  • নামবিহীন বলেছেন ২০০৮/১২/০১ ০১:২৪:১৮

    এই তিকোণা গাধাটারে এখনো কেউ ছাগল কইতাছেনা কেন

    জাকির বেপারী বলেছেন ২০০৮/১২/০১ ০২:৫০:২২

    আপনি যেহেতু ''নামবিহীন'' তাই আপনাকেই ''ছাগল'' উপাধীটা দিলাম।

    তানভীর তারেক বলেছেন ২০০৮/১২/০২ ১৪:০৩:১১

    রামছাগল আবার আইল কই থেইকা নামবিহীন রাজাকার নাতো

  • ইঊসুফ বলেছেন ২০০৮/১২/০৬ ১১:৪৬:৩৫

    পড়ে আসুন, দেখুন ইসলাম কত শান্তিপূর্ণ বিধান দিয়েছে:

    "ওরা বাউল ভাঙল, বলাকা ভাঙল; চেয়ে চেয়ে দেখলাম।" - সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইসলামী পর্যালোচনা: ১ম পর্ব

    "ওরা বাউল ভাঙল, বলাকা ভাঙল; চেয়ে চেয়ে দেখলাম।" - সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইসলামী পর্যালোচনা: ২য় পর্ব



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫