শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ওয়েবে বাংলা ভাষায় ফোরাম ও বাংলা সাপোর্ট গ্রুপ

প্রচন্ড ব্যস্ততার ভেতরে দিন কাটছে। আর প্রচন্ড ব্যস্ত যখন থাকি তখন আমার অলস ব্রেইন শুধু ফাঁকি দিতে চায়। স্কুল থাকতে পরীক্ষার আগের রাতে গেমস খেলা বা বইয়ের ভেতরে লুকিয়ে তিনগোয়েন্দা/মাসুদ রানা, ওয়েস্টার্ন বই পড়ার বহু ইতিহাস সৃষ্টি করে এসেছি। সেই ঐতিহ্য ধরে রাখতেই সম্ভবত অফিসের চরম ব্যস্ততা বা প্রজেক্টের ডেডলাইনের চাপের ভেতরে ফাঁকি দেই। তবে ছোটবেলার ফাঁকিবাজিগুলো নিরেট ফাঁকিবাজি হলেও এখনকার ফাঁকিবাজিগুলো কিছুটা হলেও গঠনমূলক। এরকম খুব কাজের চাপে মূল কাজ ফেলে ফাঁকি দিতে গিয়ে অনেক কিছুই করা হয়েছে। এদের ভেতরে ত্রিভুজ প্যাড -ই সম্ভবত বেশী সমাদৃত হয়েছিলো। এবার ফাঁকি দিতে গিয়ে তৈরি হলো বাংলা ফোরাম। পানবিবি’র এই ফোরামটির আগের ইঞ্জিনটি বাংলা করেছিলেন প্রজন্মের হাঙ্গরি কোডার। নতুন সংস্করণে অনেক কিছু বদলে গিয়ে এটি এখন আরো স্মার্ট! মূলত অনলাইনে বিনামূল্যে বাংলা সাপোর্ট দিতে একটি বাংলা ফোরামের প্রয়োজন পড়েছিলো। হাঙ্গরিকোডার(রাজু)-এর প্রজন্ম ফোরামে ব্যবহৃত পানবিবি ১.২ ব্যবহার করা যেতো। পানবিবি ১.২ এর সীমাবদ্ধতার কথা চিন্তা করে ওটা বাদ দিলাম। মানচু’র আমাদের প্রযুক্তির জন্য করা পিএইচপিবিবির কাজটা দারুণ হয়েছে। কিন্তু পিএইচপিবিবি ব্যবহার করতে চাচ্ছিলাম না। কয়েক বছর আগে প্রজেক্ট ৭১ এর জন্য করা এক্সএমবি বাংলা-টা ব্যবহার করবো কিনা ভাবছিলাম। ঠিক এর ভেতরেই পানবিবির ১.৩ ফাইনাল রিলিজ হলো। ১.২ সংস্করণের অনেক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এই ইঞ্জিনটি পছন্দ হলো। মূল কাজে ফাঁকি দিয়ে দিয়ে নিজের পছন্দমত লেআউট এবং ল্যাঙ্গুয়েজ প্যাক তৈরির কাজ করতে থাকলাম। ফাঁকিবাজির ফলাফল হিসেবে একটা বাংলা ফোরাম দাঁড়িয়ে গেল। যারা বেশী ঝামেলায় না গিয়ে বাংলা ফোরামের মালিক হতে চান তাদের জন্য এটা আদর্শ হবে আশা করি…

লিংক:
- ত্রিভুজ নেটওয়ার্ক (ত্রিভুজ নেটওয়ার্ক)
- আইডি ফোরাম (আইডি ফোরাম)

মূল ইঞ্জিনের প্রচুর কোড পরিবর্তন করেছি। পুরোটাই একটা প্যাকেজ হিসেবে ছাড়বো কিনা ভাবছি। আপাতত বাংলা ল্যাংগুয়েজ প্যাক এবং টেমপ্লেটগুলো বিনামূল্যে ডাউনলোডের জন্য ওয়েবে ছাড়া হবে। তবে কেউ যদি এখুনি বাংলা ফোরামের কথা ভেবে থাকেন তাহলে টেস্টিং এর জন্য তার সাইটে সেটাপ করে দেখতে পারি। যেমন ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা ফোরামের পাশাপাশি আইডি ফোরামেও পরীক্ষামূলক ভাবে সেটাপ করা হয়েছে।

বাংলা ফোরামের জন্য অপেক্ষায় থাকতে হলেও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরাম ইতিমধ্যে যাত্রা শুরু করেছে। যারা বাংলায় ব্যাক্তিগত ব্লগ বা ফোরাম সাইট করতে আগ্রহী তাদের সাহায্যের জন্যই মূলত এই প্রয়াস। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে কিছুদিনের ভেতরেই (ব্যস্ততা একটু কমলে)। যারা অন্যকে সাহায্য করতে আগ্রহী ও যারা সাহায্য পেতে আগ্রহী উভয়েই রেজিস্ট্রেশন করে রাখতে পারেন।

লিংক: http://trivuz.com/bangla/forums/index.php

আরেকটি বিষয়, অতিরিক্ত ব্যস্ততার দরুন ইতিপূর্বে ঘোষিত পেজটির কাজ বন্ধ হয়ে গিয়েছিলো। বাংলা ফোরাম ও ত্রিভুজ নেটওয়ার্ক বাংলা সাপোর্ট ফোরামটির কাজ শেষ হলেই ওটা ধরা হবে। ইন্টারনেটে বাংলা ভাষা চর্চা আরো বৃদ্ধির লক্ষ্যে ইউনিকোডে বাংলা লেখা শেখানো ও বাংলা সাইটের পরিমান বৃদ্ধির কোন বিকল্প নেই। একই সাথে প্রজন্ম ফোরাম, আমাদের প্রযুক্তি, সামহোয়্যারইনব্লগপ্রথম আলো ব্লগ সহ বাংলা চর্চার জনপ্রিয় সবগুলো মাধ্যমের সাথে সবাইকে পরিচিত করিয়ে দিতে হবে। ইন্টারনেটে বাংল ভাষা ছড়িয়ে দিতে সবার কিছুনা কিছু ভূমিকা রাখা উচিত বলে মনে করি। এভাবেই একদিন হয়তো ইন্টারনেটের প্রয়োজনীয় সকল সুবিধা-ই বাংলায় পাওয়া যাবে।
২৮ টি মন্তব্য
shibluhoque শিবলু হক২৬ নভেম্বর ২০০৮, ০১:১৬
চমৎকার কাজ।
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৬:৪৭
ধন্যবাদ...
void কণা২৬ নভেম্বর ২০০৮, ০৩:৩৯
বেশ ভাল কাজ...

গতকালকেই আইডি ফোরামে জয়েন করেছি...
trivuz ত্রিভুজ২৭ নভেম্বর ২০০৮, ০১:৫৭
থ্যাংকস..
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৩:৫৫
ফোরামের বাংলাগুলো হুবহু ইংরেজীর অনুকরণে করা নয়... তবুও কেউ যদি বাংলা বিষয়ক পরামর্শ দিতে পারেন।
trivuz ত্রিভুজ২৭ নভেম্বর ২০০৮, ০৩:৪০
বাংলা ল্যাঙ্গুয়েজ প‌্যাকের টেস্টিং ভার্সনটা পানবিবি'র মূল সাইটে দেয়া হলো। ওখান থেকে যেকেউ ডাউনলোড করে নিতে পারবেন...
লিংক: http://punbb.informer.com/wiki/punbb13/language_packs
trivuz ত্রিভুজ১৬ ডিসেম্বর ২০০৮, ০৭:২৯
পরবর্তী আপডেট নিচের লিংকেঃ
- http://prothom-aloblog.com/users/base/trivuz/66
yahyafazal ইয়াহইয়া ফজল২৬ নভেম্বর ২০০৮, ০৪:২৪
ত্রিভুজ ভাই, অর্ধেকটা পড়ে আপাতত ক্ষান্ত দিচ্ছি। বাসায় গিয়ে বাকিটা পড়ব। মনে হয় ফাঁকি দিলেও কাজের কাজ একটা করে ফেলেছেন।
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৫:১৪
ধন্যবাদ... বাসায় গিয়ে বাকীটুকু পড়ে আপনার মতামত জানাবেন।
niaz নিয়াজ মোর্শেদ চৌধুরী২৬ নভেম্বর ২০০৮, ০৪:২৯
ত্রিভুজ ভাই, খুবই চমৎকার কাজ। এক কথায় অসাধারন।
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৫:১৩
থ্যাংকস ... কখনো বাংলা নিয়ে সমস্যায় পড়লেই চলে আসবেন...। যতটুকু সম্ভব সাহায্যের প্রতিশ্রুতি রইলো।
tariktoon তারিক২৬ নভেম্বর ২০০৮, ০৪:৪৮
ত্রিভুজ ভাই, খুবই চমৎকার উদ্যেগ সন্দেহ নেই। তবে কালার সিলেকশন প্রচুর দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। কটকটে সবুজ রংটা প্রচণ্ড চোখে লাগে!
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৫:১২
আপনার মনিটরে কোন সমস্যা আছে সম্ভবত। এখন পর্যন্ত রং নিয়ে কেউ কোন অভিযোগ তুলেনি... বরং কয়েকজন এই রংটা বেশ পছন্দ করেছেন। তবে সবার পছন্দ একরকম নয়.. সেজন্য ওখানে টেমপ্লেটিং সিস্টেম আছে। আপনি রেজি: করে নিজের ইচ্ছে মত রং বদলে নিতে পারবেন। এখন ওখানে সবুও ও নীল ব্যবহার করা যাবে। সামনে আরো রং যুক্ত হবে। সবাই নিজ নিজ পছন্দ মত রাঙিয়ে নিতে পারবে.. সুতরাং অপেক্ষায় থাকুন...

আর হ্যাঁ, রং বিষয়ক আপনার মতামতের জন্য অবশ্যই ধন্যবাদ।
mukut মুকুট ২৬ নভেম্বর ২০০৮, ০৭:৪৯
পড়লাম, ক্লিয়ার না, ঠান্ডা মাথায় দেখতে হবে, ধন্যবাদ, আপনাকে!
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৩:২১
আরো কয়েকদিন অপেক্ষায় থাকুন... পুরো ক্লিয়ার হবে আশা করি।
myousufs ইঊসুফ২৬ নভেম্বর ২০০৮, ০৮:৪৫
দেখলাম। খুব ভাল লাগল। ধন্যবাদ।
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৪:০৩
থ্যাংকস...
sujan12 সুজন২৬ নভেম্বর ২০০৮, ০৮:৪৬
ত্রিভুজ ভাই, ছবি আপলোড করার যে পদ্ধতি দিয়েছেন সেটাতে আমার ই-মেইলে Account activate mail এসেছে। কিন্তু Sign up হচ্ছেনা। কি করব?
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৪:১৫
সবাই করতে পারলো তো.. আপনি আরেকবার চেষ্টা করে দেখুন...
lenin lenin২৬ নভেম্বর ২০০৮, ০৯:১৪
গুড ওয়ার্ক!
trivuz ত্রিভুজ২৬ নভেম্বর ২০০৮, ০৪:১৫
থ্যাংকস লেনিন ভাই ...
karim_bhai কারিম ভাই২৬ নভেম্বর ২০০৮, ০৯:৫০
ইয়াহু মেসেন্জার অথবা অন্য যে কোন চেটিং এ বাংলা লিখব কিভাবে??
void কণা২৬ নভেম্বর ২০০৮, ০৩:৪৪
bluemoon স‍‍নি২৮ নভেম্বর ২০০৮, ০২:৫৩
সত্যি অসাধারন কাজ।
কিন্তু একটা দুঃখ, বাংলা লেখা শুরু করেছিলাম বিজয় দিয়ে, বিজয় তো খুঁ‍জে পেলাম না! :q

:i :i :i আমার কিছু প্রশ্ন ছিল যদি উত্তর দিতেন...

১.ব্লগে বিজয় কিবোর্ড দিয়ে লিখতে কিছু সমস্যা হচ্ছে যেমন: ও লিখতে গেলে ো ‍হয়ে যায়। তখন অন্য কিবোর্ড সাপের্ট নিয়ে লিখতে হয়।

২.ওয়া‍র্ডে লিখে তা কি ব্লগে কপি পেষ্ট করা যাবে?

৩.আমার ব্লগ ‍এ কোন কি বোর্ড কি ফিক্স করে রাখা যায়? তাহলে বার বর সিলেক্ট করার ঝামেলা থেকে বেচে যাব।

সমাধান জানালে উপকৃত হব। ধন্যবাদ। :q :q :q
afruj আফরোজ২৮ নভেম্বর ২০০৮, ০৩:২১
দারুন এই কাজটার জন্য অনেক ধন্যবাদ....
resat রিসাত২৯ নভেম্বর ২০০৮, ০২:১৭
:i :i :i :i :i
serendipity মাভেরিক০১ ডিসেম্বর ২০০৮, ০৪:১৮
আরেব্বাস বিশাল কাজ দেখি। একটা অনলাইন বাংলা অভিধান চাই, যেখানে বানান ভুল হলেও কাছাকাছি শব্দসমূহ ও তাদের মানে দেখাবে। একটু চিন্তা করবেন।
kashful বিবেক সত্যি০৮ ডিসেম্বর ২০০৮, ০১:৩৪
আইডিফোরামের সাথে আছি ...

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment