নভেম্বর
১৮
যেকোন সাইটে বাংলা টাইপ করতে ব্যবহার করুন ত্রিভুজ প্যাড
!
তথ্য ও প্রযুক্তি রিভিউ
ওয়েবে বাংলার ব্যবহার বেড়েছে। বিভিন্ন সাইটে আজকাল বাংলা লেখা দেখতে পাওয়া যায়। কিন্তু বাংলা টাইপ করার ব্যবস্থা সব জায়গায় নেই। বিশেষ করে ফেসবুকে এটির অভাব সবচেয়ে বেশী অনুভব করি আমরা। এসব সমস্যার কথা চিন্তা করে প্রায় দুই বছর আগে ত্রিভুজ প্যাডের জন্ম। সময়ের বিবর্তনে এখন ত্রিভুজ প্যাড আরো উন্নত। আপনি যদি কোন সাইটের মালিক হয়ে থাকেন তাহলে নিশ্চিন্তে আপনার ওয়েবের এটি লাগিয়ে নিতে পারেন...
ওয়েবে যুক্ত করা বাটনটি মাউস দিয়ে চেপে ধরে আপনার বুকমার্ক টুলবারে রেখে দিন। তারপর যেকোন সাইটে গিয়ে বুকমার্ক টুলবারে 'ত্রিভুজ প্যাড' লেখাতে ক্লিক করলেই পেয়ে যাবেন।
আরো বিস্তারিত জানতে ভ্রমন করুন: http://trivuz.com/bangla/tpp.php
ব্যবহার করতে কোন সমস্যা হলে জানাতে পারেন। সর্বত্র ছড়িয়ে পড়ুক বাংলা...
--
বি:দ্র: এটি তৈরি করতে হাসিন হায়দারের ইউনিকোড ও ফোনেটিক লেয়াউট এবং মানচুমাহারার (সবুজ কুন্ড) প্রভাত লেআউট (যা হাসিন হায়দারের ফোনেটিক পার্সারের উপরে ভিত্তি করে তৈরি) এবং ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করা হয়েছে যা বিনামূল্যে বিতরনযোগ্য।



Phonetic
এরকম উপকারী কাজ করার জন্য ব্লগের পক্ষ থেকে আপনাকে সম্মিলিত ভাবে ধন্যবাদ জানানো প্রয়োজন। আর একই সাথে অনুরোধ এমএস ওয়ার্ডের সাথে কাজ করবে এমন একটা স্পেল চেকার, অবশ্যই ইউনিকোড ভিত্তিক, তৈরি করে আমাদের জন্য ছাড়ুন না।
ইউনিকোড ভিত্তিক কিছু স্পেল চেকার প্রজেক্টের কাজ করছেন বিভিন্নজন। ওগুলো নিয়ে একটা রিভিউ লেখার ইচ্ছে আছে। ধন্যবাদ আপনাকে।
দ্রুত কি আসবে সে সব স্পেল চেকার?
কিছু কাজ চলছে কিছু পরিক্ষামূলক আছে.. ওগুলো নিয়ে লিখার ইচ্ছে রইলো।
ধন্যবাদ
এটা আশা করছি ব্যবহার করতে পারব।
শুভেচ্ছা।
কোন সমস্যা হলে জানাবেন... আরো ফিচার যুক্ত করা হবে ভবিষ্যতে..
প্যাডে লিখেতার পর কপি পেষ্ট ?আমি প্রথমে একটা সাইট খুললাম তার পর ফেবারিট থেকে ত্রিভুজ প্যাড খুললাম।এবং টাইপ করলাম ঐ প্যাড়ে ।অতপর কপি করলাম ।অতপর পেষ্ট করলাম।এটাই তো নাকি অন্য ভাবে ?
হ্যাঁ সেরকমই.. যদি বুকমার্ক টুলবার ব্যবহার করেন তাহলে যেকোন সাইট খুললেই হাতের সামনেই এটা পেয়ে যাবেন।

অত:পর যখন খুশি খুলে লিখতে থাকুন। লেখা শেষ হলে কপি করে পোস্ট করবেন.. অফলাইনে থাকলেও এটা ওপেন হবে।
** যারা বুকমার্ক টুলবার ব্যবহার করেন না তারা View মেনুতে Toolbars এ গিয়ে Bookmarks Toolbar অন করে নিন।
ত্রিভুজ প্যাডে লিখার পর কি কপি-পেস্ট করতে হবে?
হ্যাঁ কপি পেস্ট..
Boss...great job...
থ্যাংকস...
যথেষ্ট ভাল লাগল , আপনাকে অশেষ ---- ধন্যবাদ জানাই ।
আপনাকেও ধন্যবাদ... ব্যবহার করার জন্য।
বাহিরে থাকি বলে প্রয়োজনই মনে করলাম । তাই নেয়া হলো ।
বাংলা ভাষার জন্য এ মহৎ কাজে হাত বাড়িয়েছেন বলে , আপনাদের কে সালামই জানাতে হয় ।
আবারও ধন্যবাদ ।
হ্যাঁ, বাংলা নিয়ে প্রচুর ওপেনসোর্স কাজ হচ্ছে। যারা যারা বাংলা নিয়ে কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকেও শ্রদ্ধা..! সবসময়।
আপনি কি english to bangla translation নিয়ে কাজ করছেন? বা এ ধরনের কুনো software জানা থাকলে please, বলবেন কি।
এধরনের কিছু ওয়েব বেসড টুল আছে বটে.. পরের পোস্টের জন্য অপেক্ষায় থাকুন।
বস! ফেভারিট করলাম পরীক্ষার পর দেখবো।
হুম্ ফোনেটিট দুই তআহলে আমার জন্য
। অনেক ধন্যবাদ।
ত্রিভুজ ভাই আপনার এই কাজটা আসলেই তুলনাহীন। আমি একটা পোস্ট লিখেছিলাম এখানে ওয়েবে বাংলার জয় জয়কার নামে। এখন থেকে ওই ধরণের কিছু লেখার সময় অবশ্যই আপনার ত্রিভুজ প্যাডটাকে সবার কাছে রেফার করব।
অনেক অনেক ধন্যবাদ। আশা করি অন্য সব ভাষভাষীদের মত অচিরেই আমরাও ইন্টারনেটে সম্পূর্ণ নিজেদের ভাষা ব্যবহার করব।
ধন্যবাদ ফয়সাল ভাই। ইনশাল্লাহ ইন্টারনেটে কিছুদিন পর সবকিছুই আমরা বাংলায় পাবো। এরজন্য আমাদের সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে...
ত্রিভুজ ভাই আপনার কাজটা আসলেই প্রসংশার দাবিদার। আশা করি আরো ভালো কিছু পাবো।
ধন্যবাদ। আসলে এখানে আমার একার কোন কৃতিত্ব নেই.. আমরা সবাই-ই একটু একটু করে বাংলা ভাষাকে ওয়েবে বিস্তার এবং বাংলা ব্যবহারে সবাইকে আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছি। এই মিছিলে আপনিও যোগ দিতে পারেন... আপনার পরিচিতদের পিসিতে বাংলা ভালভাবে দেখানো থেকে শুরু করে বাংলা টাইপ করতে কি দরকার সেসব বিষয়ে জানিয়ে.. বাংলা সাইটগুলোর লিংক দিন সবাইকে.. সবাই দেখুক ওয়েবে বাংলায় কতকিছু হচ্ছে... ইনশাল্লাহ একদিন আমরা বাংলাতেই সব করবো।
তুলনাহীন কাজটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ...

আপনি এর চাইতে ভাল কিছু করার ক্ষমতা রাখেন জানি...
কাজের কাজ করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ।
হুমমমমমমমমমম
ভালই তো
থ্যাংকস..
ঠিকাছে..
ধন্যবাদ, আপনাকে! একদিন ব্যবহার করেছিলাম!
হুমম...