বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


ব্লগ ফিচার এবং ব্যবহার পদ্ধতি

প্রথমেই বলে নেয়া ভাল, প্রথম আলো ব্লগ এখনো টেস্টিং স্টেজে আছে তাই অনেক ফিচার এখনো সঠিক ভাবে কার্যকরী নয় এবং অনেক ফিচার এখনো যুক্ত হয়নি। এখন পর্যন্ত যেসকল ফিচার রয়েছে সেগুলোর উপরেই ধারনা দেয়ার চেষ্টা করবো। প্রথমেই ব্লগের কিছু বিষয় আলোকপাত করে নেয়া উচিত-

রেজি:, লগইন এবং প্রথমিক কিছু বিষয়:
যারা ব্লগিং দুনিয়ায় বা ওয়ে নতুন তারা রেজি: এবং লগইন নিয়ে একটু ঝামেলায় আছেন সম্ভবত। বিশেষ করে ইনভাইটেশন কোড কি এবং কোথায় পাওয়া যাবে তা অনেকেই বুঝতে পারছেন না। এক্ষেত্রে আপনার পরিচিত কোন ব্লগারের সাহায্য নিতে পারেন। ইনভাইটেশন ফিচারটি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রথম আলোর ফেসবুক গ্রুপ থেকে ইনভাইটেশন কোড সংগ্রহ করতে পারেন। ইনভাইটেশন কোড, লগইন পাসওয়ার্ড ভুলে যাও বা প্রথম আলো ব্লগ সংক্রান্ত যেকোন সমস্যার জন্য আপাতত মেইল করুন- mahbub@prothom-aloblog.com এ। সাধারন ব্লগিং বা যেকোন ধরনের টেকনিক্যাল বিষয়ে আমাকে মেইল করতে পারেন- trivuz@জিমেইল ডট কম।

পোস্ট প্রথম পাতায় আসা বিষয়ক:
যারা ইতিপূর্বে বিভিন্ন ব্লগে লিখে অভ্যস্থ তারা হয়তো পোস্ট দিয়েই প্রথম পাতায় দেখতে না পেয়ে কিছুটা হতাশ। মূলত প্রতিটি পোস্ট রিভিউয়ের পর প্রথম পাতায় প্রকাশ করা হয়। সুন্দর এবং সঠিক মডারেশন এর সুবিধার্থে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এই পদ্ধতিতে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা যাওয়ার কোন উপায় নেই। বাজে ও অর্থহীন পোস্ট দিয়ে ব্লগের পরিবেশ দূষিত হওয়া ঠেকানোর জন্য এটি কার্যকর।

পোস্ট এডিটিং সংক্রান্ত:
এখানে পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হয়ে যাওয়ার পর এডিটিং এর সুযোগ থাকছে না। সুতরাং পোস্ট করার আগেই এর নির্ভুলতা যাচাই করে একবারে পোস্ট করতে হবে। তবে প্রথম পাতায় আসার আগে পর্যন্ত এডিট করা যাবে। নিজের পিসি বা এডিটিং প্যানেল থেকে সেভ করার আগেই যাবতীয় এডিটিং করে নেয়াটা বেটার আইডিয়্যা।

প্রোফাইল ছবি/আইকন:
এখানে প্রোফাইল ছবি আপলোড করার কোন ব্যবস্থা নেই। এর জন্য একটি থার্ডপার্টি সার্ভিস অথবা কেন্দ্রীয় আইকন লাইব্রেরী ব্যবহার করতে হবে। এবিষয়ে ইতিপূর্বে দেয়া একটি পোস্ট দেখতে পারেন।
http://prothom-aloblog.com/users/base/trivuz/3
এসংক্রান্ত আরো বিস্তারিত পোস্টের শেষে বলা হবে।

লেখালেখি, কিবোর্ড লেআউট ও কপি-পেস্ট সংক্রান্ত:
লেখালেখির জন্য এখানে ৬টি কি-বোর্ড লেআউট রয়েছে। টেক্সবক্সে মাউসের ডান বাটন চেচে কি-লেআউট নির্বাচন করে লিখতে পারবেন। এখানে টেক্সট সিলেক্ট করে ডান বাটন চেপে কপি-পোস্ট করার অপশন পাচ্ছেন না বিধায় উইন্ডোজের শর্টকাট ব্যবহার করতে হবে। সকল লেখা সিলেক্ট(Ctrl+A) করে কপি করার জন্য Ctr+C (কিবোর্ডের Ctr বাটন চেপে ধরে C বাট চাপুন), পেস্ট করার জন্য Ctrl+V এবং কাট করার জন্য Ctrl+X ব্যবহার করতে পারেন। যারা বিজয়ে অভ্যস্থ তারা ইউনিজয় প্রাকটিস করতে পারেন। বিজয় এবং ইউনিজয়ের ভেতরে তেমন কোন পার্থক্য নেই। ইউনিজয়ে অক্ষর লেখার পর া-আকার, ি-ইকার দিতে হয়। যেমন "আমি" শব্দটা লিখতে বিজয়ে টাইপ করতে হয় "আ+ি+ম" কিন্তু ইউনিজয়ে "আ+ম+ি"। দুইদিন চর্চা করলেই অভ্যস্থ হয়ে যেতে পারবেন।

বেসিক কিছু তথ্য জানিয়ে এবার মূল অপশনগুলোতে চলে আসি-

আপনার একাউন্টে লগইন করার পরপরই ইউজার কন্ট্রোল প্যানেল দেখতে পাবেন। মূল পাতা থেকে ডান দিকে উপরে নিজের নামের উপরে ক্লিক করেও কন্ট্রোল প্যানেলে যাওয়া যায়। ইউজার কন্ট্রোল প্যানেলে উপর থেকে পোস্ট মেনু, ব্যান সেটিংস, পার্সোনাল মেসেজ সেটিংস, প্রোফাইল সেটিংস, কমেন্ট সেটিংস, বিজ্ঞাপন সেটিংস এবং এক্সট্রা সেটিংস ব্লক পাবেন। প্রতিটি আইটেম নিয়ে অল্প কথায় যতদুর সম্ভব বলার চেষ্টা করি-

পোস্ট মেনু:
১) নতুন পোস্ট:
এখানে ক্লিক করলে আপনি লেখালেখির জন্য চমৎকার একটি এডিটিং প্যানেল পেয়ে যাবেন। এডিটিং প্যানেলে "শিরোনাম" লেখা অংশে আপনার লেখার শিরোনাম (হেডিং) দিয়ে মূল টেক্সটবক্সে লিখতে শুরু করতে পারবেন। 'বিষয় বস্তু:' লেখাটির নিচে B, I, U, H2, A, YT, MP3 লেখা কয়েকটি বাটনগুলো লেখা ফরমেটিং এর কাজে ব্যবহার করার জন্য রাখা হয়েছে। আপনার লেখা হতে কিছু অংশ নির্বাচন করে "B" বাটনে ক্লিক করলে দেখতে পাবেন এইচটিএমএল ট্যাগ () যুক্ত হয়েছে। এই ফরমেটিং টুলবারের B দিয়ে বোল্ড, I দিয়ে ইটালিক, U দিয়ে আন্ডারলাইন, H2 হেডিং-২ (বড় আকৃতির লেখা), A দিয়ে লিংক, YT দিয়ে ইউটিউব, MP3 দিয়ে এমপিথ্রি ফাইল বা অডিও ফাইল যুক্ত করতে পারবেন।
Bashi - TRIVUz

ডান পাশে 'আমার যত ক্যাটেগরী' তে বিদ্যমান ক্যাটাগরী নির্বাচনকরুন বা নতুন ক্যাটেগরী লিংখে সেভ করলে ক্যাটেগরী যুক্ত হবে।

কমেন্ট সেটিংস-এ তিনটি অপশন আছে।
১) কোন কমেন্ট চলবে না (মন্তব্য করার অপশন বন্ধ থাকবে। কেউ মন্তব্য করতে পারবে না।)
২) কমেন্ট মডারেশন হবে (কেউ মন্তব্য করলে আপনার মডারেশন কিউতে যুক্ত হবে। আপনি দেখে দেখে মন্তব্য পাবলিশ করতে পারবেন।)
৩) যে কেউ কমেন্ট করবে (সবার জন্য মন্তব্য খোলা থাকবে।)

ইমেজ ফাইলে ব্রাউজ করে পোস্টে ব্যবহার করার জন্য ইমেজ যুক্ত করতে পারবেন। পোস্ট ট্যাগে আপনার লেখার বিষয়বস্তুগুলো কমা দিয়ে লিখে রাখুন। কখন প্রকাশিত হবে-তে পোস্ট প্রকাশের টাইম নির্ধারন করুন।

পোস্ট লিখে ফেলার পর পরে প্রকাশ করার জন্য "ড্রাফট কর" বাটন ব্যবহার করুন। ব্লগে প্রকাশের জন্য "সেভ কর" বাটন। পরবর্তীতে এখানে আরো বাটন আসতে পারে। সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে।

- আমার যত পোস্ট:
এখানে ক্লিক করে আপনার লেখা পোস্টগুলোর তালিকা পাবেন। সেই সাথে পোস্ট মুছে ফেলতে, ড্রাফট এবং অপ্রকাশিতগুলো এডিট করতে পারবেন।

- আমার যত ড্রাফট:
ড্রাফট করা পোস্টগুলো এখানে পাওয়া যাবে। এখান থেকে ড্রাফট এডিট বা পুন:প্রকাশ করা যাবে।

- মুছে ফেলা পোস্ট:
এটাকে আপনার ব্লগের রিসাইকেল বিন বলতে পারেন। মুছে যাওয়া পোস্টগুলো এখানে জমা হবে। এখান থেকে সেগুলো আবার জীবিত করতে পারবেন।

- মডারেটেড পোস্ট:
মডারেটরের কাঁচি চালানো পোস্টগুলো এখানে পাবেন। আশা করি বেশীর ভাগ ব্যবহারকারীদেরই পোস্ট খুঁজতে এখানে যাওয়ার দুর্ভাগ্য হবে না।


ব্যান সেটিংস:
ব্যান মানে নিষিদ্ধ। যাদেরকে আপনার ব্লগে নিষিদ্ধ করতে চান, তাদের ইউ আর এল (ব্লগারের ব্লগ লিংক) এখানে দিয়ে 'ব্যানের ধরন' সিলেক্ট করে ব্যান করে দিন। চার ধরনের ব্যান আপনি করতে পারবেন। যেমন-
সবসময়ের জন্য (এটা এখনো কার্যকর নয়)
সাময়িক ভাবে (এটাও কার্যকর নয়)
শুধু কমেন্ট ব্যান (কাউকে আপনার ব্লগে মন্তব্য থেকে বিরত রাখতে)
পার্সোনাল মেসেজ ব্যান (কারো পার্সোনাল ম্যাসেজ অনাকাংখিত হলে)

নিচে বর্তমানে আপনার ব্লগে ব্যান করা ইউজারের তালিকা থাকবে। কাউকে ব্যান করার পর ওখানে মুক্ত করার উপায় পাবেন।

পার্সোনাল মেসেজ সেটিংস:
- পার্সোনাল মেসেজ লেখো
এই অপশনে গিয়ে ব্লগের কাউকে ব্যাক্তিগত ম্যাসেজ পাঠাতে পারবেন। এটি ওপেন করলে 'To (Blog Url):' নামে যে ঘর পাবেন সেখানে প্রাপকের ব্লগ লিংক দিয়ে ই-মেইলের মত করে সাবজেক্ট ও বিষয় বস্তু লিখে পাঠিয়ে দিন।

- আমার যত পার্সোনাল মেসেজ
ব্লগের কেউ আপনাকে পার্সোনাল মেসেজ পাঠিয়েছে কিনা দেখতে এখানে যেতে হবে।

প্রোফাইল সেটিংস:
- আমার আইকন
আপনার প্রোফাইলে ছবি ব্যবহার করতে চাইলে এখানে যেতে হবে। দুই ভাবে আপনি প্রোফাইলে ছবি/আইকন যুক্ত করতে পারেন। যেমন-
Avatar Type Type:
System Avatars
Gravatar

System Avatars মানে প্রথম আলো ব্লগের নির্ধারিত আইকনগুলো থেকে আপনার পছন্দমত আইকন ব্যবহার করা। তবে যদি নিজের

পছন্দ মত ছবি/আইকন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই Gravatar এর সাহায্য নিতে হবে। Gravatar ব্যবহারের সাধারন নিয়মকানুন নিয়ে করা আগের পোস্টটি দেখুন-
http://prothom-aloblog.com/users/base/trivuz/3

অনেকেই Gravatar ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। তাদের জন্য কিছু নির্দেশনা-
১) Gravatar এ একাউন্ট তৈরি করার পর সেখানে লগইন করুন
২) উপরে বামে My Account মেনু থেকে Manage-এ ক্লিক করুন।
৩) Gravatar ম্যানেজ করার প্যানেল আসবে। ওখানে ইতিমধ্যে আপনার আপলোডকৃত ছবিগুলো বা নতুন ছবি আপলোড করার অপশন পাবেন। আপলোড না করে থাকলে 'add a new one' এ ক্লিক করে আপলোড করুন।
৪) আপলোডকৃত ছবিতে ক্লিক করলে একটি কর্নফার্মেশন বক্স আসবে। Confirm করুন।
৫) প্রথম আলো ব্লগ ইউজার প্যানেলে এসে আইকন টাইপ পরিবর্তন করে System Avatars করুন। অত:পর আবার Gravatar নির্বাচন করুন।

আশা করা যায় সকলের Gravatar সম্পর্কিত সমস্যার সমাধান হয়ে যাবে এতে। প্রোফাইল ছবি পরিবর্তন করতে চাইলে উপরের ধাপ ১-৫ পর্যন্ত অনুসরন করুন।


- আমার প্রোফাইল
এখানে গিয়ে আপনার ব্লগের উপরের লেখা, বা-দিকে নিজের সম্পর্কে বর্ননা সহ যাবতীয় ব্যক্তিগত তথ্যাদি বসাতে ও পরিবর্তন করতে পারবেন। পরিক্ষা-নীরিক্ষা করে দেখুন।


- ব্যানার আপলোড
সবার ব্লগে ঠিক উপরে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটাই আপনার ব্যানার। নিজের মনের মাধুরী মিশিয়ে সমস্ত ক্রিয়েটিভিটি বা ফটোশপ টুলের ড্রেস্ট্রাকশন চালিয়ে তৈরি করে ফেলুন আপনার ব্যানার। অত:পর এখানে গিয়ে আপলোড করে দিন। এর জন্য আপনার ছবিটির সাইজ হতে হবে 972px .. ব্লগে বিভিন্ন জায়গায় ব্যবহার করার উপযোগী ছবির মাপ জানতে ইমরান ভাইয়ের ব্লগের হাওয়া খেয়ে আসুন


কমেন্ট সেটিংস:
- কমেন্ট মডারেশন: এখানে মূলত মডারেট করা মন্তব্যগুলো নিয়ন্ত্রন করতে ব্যবহৃত হবে। (এখনো কার্যকরী নয়)
- আমার ব্লগের যত কমেন্ট:
আপনার ব্লগে করা বিভিন্ন মন্তব্যের তালিকা এখানে একসাথে পেয়ে যাবেন। এখানে গিয়ে মন্তব্য মুছে ফেলা সহ আরো কিছু কাজ করতে পারবেন।

বিজ্ঞাপন:
- নতুন বিজ্ঞাপন:
ধরুন আপনার একটি পুরোন মোবাইল সেট আছে যা আপনি বিক্রয় করে দিতে চান। অথবা পুরানো কোন পন্য কিনতে চান। এই অপশনে গিয়ে বিস্তারিত লিখে আপনার যোগাযোগের ঘরে মোবাইল নাম্বার বা মেইল এড্রেস দিয়ে 'সেভ' করুন। পন্য বিক্রয় হয়ে যাবে বা মন মত কিছু কিনে ফেলতে পারবেন।

- আমার যত বিজ্ঞাপন:
আপনার দেয়া বিজ্ঞাপণগুলো দেখতে এখানে যেতে পারেন। বিজ্ঞাপণ দেয়ার পর আপনার প্রয়োজন মিটে গেলে এখানে গিয়ে সেটা বাতিল করুন। নতুবা হয়তো আপনার বিক্রয় হয়ে যাওয়া মোবাইলটি কিনতে চেয়ে লোকজন আপনার সাথে যোগাযোগ করে নিজেও বিরক্ত এবং আপনাকেও বিরক্ত করতে পারে।

এক্সট্রা সেটিংস:
- নতুন লিংক:
এখানে গিয়ে আপনার প্রিয় ওয়েব লিংকগুলো যুক্ত করে রাখুন। 'ইউ আর এল' মানে ওয়েব লিংক।

- আমার যত লিংক:
আপনার যুক্ত করা লিংকগুলোর তালিকা পেতে এখানে যেতে পারেন। সেই সাথে লিংকগুলো মুছে ফেলা বা এডিট করার অপশন পাবেন।

- আমার যত ফেভারিট:
আপনার ফেবারিট করা ব্লগারদের তালিকা এবং তাদের মুছে ফেলার ব্যবস্থা এখানে পাবেন। যাকে মুছে ফেলতে চান তার নামের ডান পাশে লাল 'মুছে ফেল' বাটনে ক্লিক করলে মুছে যাবে।

- আমার যত ক্যাটেগরী:
আপনার পোস্ট করার সময় ডান পাশে উপরে 'আমার যত ক্যাটেগরী' নামের অংশটুকুতে থাকা ক্যাটেগরীগুলো মুছে ফেলতে এটি ব্যবহার করতে পারেন।

- আর এস এস ফিড(rss feed):
ক) ডাটা ফিড: আপনার ব্লগের ডান পাশে নিচে অন্য কোন ব্লগ বা সাইটের আরএসএস(rss) যুক্ত করতে চাইলে এখান থেকে করতে হবে। শিরোনাম ও ফিডের ইউ আর এল (লিংক) দেয়ার পর 'ফিডের ধরন:' হিসেবে "ডাটা" নির্বাচন করলে সাধারণ আরএসএস ডাটা যুক্ত হবে। আপনার নিজের ব্লগের বা কোন প্রিয় সাইটের আরএসএস লিংক ওখানে যুক্ত করে দিলেই ঐ সাইটের সর্বশেষ নিউজ/পোস্টগুলো এখানে দেখা যাবে। যেমন আমার ত্রিভুজ ডট কমের আরএসএস লিংক হলো- http://trivuz.com/index.php?q=rss.xml । এটি যুক্ত করে দেয়ায় সাইটের সর্বশেষ পোস্টগুলো ব্লগের পাশে দেখা যাচ্ছে। বিভিন্ন সাইটের আরএসএস লিংক বিভিন্ন রকম হতে পারে। এখানে বসানোর জন্য আপনাকে আগে জেনে নিতে হবে আপনার পছন্দের সাইটের rss লিংকটি কেমন।

খ) ফ্লিকার ফিড: অনেকেরই ফ্লিকার ডট কমে একাউন্ট আছে। তারা চাইলে তাদের ফ্লিকারের ইমেজগুলো এখানে যুক্ত করতে পারেন। এরজন্য আপনাকে যা করতে হবে-
১) ফ্লিকার ডট কম-এ গিয়ে লগইন(Sign In) করুন।
২) লগইন করে Your photostream এ ক্লিক করে আপনার এ্যালবাম ওপেন করুন।
৩) একদম নিচে দেখুন লেখা আছে 'Subscribe to TRIVUz's photostream' Latest লিংকের উপর মাউস নিলে দেখনে RSS 2.0 Feed লেখা দেখাচ্ছে।
৪) মাউসের ডান বাটন চেপে লিংকটি কপি করে নিয়ে আসুন। এটি দেখতে নিচের লিংকের মত হবে-
http://api.flickr.com/services/feeds/photos_public.gne?id=79014953@N00&lang=en-us&format=rss_200
৫) ব্লগে ফিরে 'এক্সট্রা সেটিংস' এর অধীনে 'আর এস এস ফিড' অপশনে 'ফিডের ইউ আর এল:' হিসেবে এই লিংকটি বসান। ইচ্ছে মত শিরোনাম দিন।
৬) 'ফিডের ধরন:' হিসেবে ফ্লিকার ফিড নির্বাচন করুন এবং সেভ করুন।
হয়ে গেল... আরএসএস বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে জবাব দেয়া হবে।

- আমার যত ফিড:
আপনার যুক্ত করা ফিডগুলোর তালিকা এবং এদেরকে মুছে ফেলার অপশন পাবেন এখানে।

আপাতত এই পর্যন্তই... আরো নতুন ফিচার যুক্ত করা হলে আবার লিখার ইচ্ছে রইলো।
সবাই ভাল থাকুন।
৯৬ টি মন্তব্য
karigor কারিগর হাসান২৬ অক্টোবর ২০০৮, ১০:২২
ভালো লিখেছেন ত্রিভুজ ভাই! ধন্যবাদ । মনে হয় অনেকেই এই টপিকে অনেক প্রশ্নের জবাব পাবেন!
kashful বিবেক সত্যি২৬ অক্টোবর ২০০৮, ১০:২৫
ব্যাপক : ) প্রিয় পোষ্টে এইটা কিভাবে রাখা যাবে ?
trivuz ত্রিভুজ১৩ নভেম্বর ২০০৮, ০৬:১৩
পোস্টের নিচের স্টার আইকনে ক্লিক করো।
palash পলাশ২৬ অক্টোবর ২০০৮, ১০:২৮
ব্যানার এবং এক্সট্রা সেটিংস নিয়ে দুটো পোষ্ট দিয়েছিলাম তবে এত বিস্তারিত ভাবে নয়, ধন্যবাদ
void কণা২৬ অক্টোবর ২০০৮, ১০:৩৪
সময়োপযোগী পোস্ট!

থ্যাংকুশ!
trivuz ত্রিভুজ২৬ অক্টোবর ২০০৮, ১০:৩৫
@কারিগর হাসান
আশা করি পাবেন। তারপরও না বুঝলে প্রশ্ন করার পথ খোলা রইলো।

@বি.স
আপাতত বুকমার্ক করে রাখতে পারো। তবে এটা একবার পড়ার পর দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হবে বলে মনে হয় না।

@পলাশ
আপনার পোস্টগুলো দেখলাম। আপনাকেও ধন্যবাদ..

লেখাটা বেশী বড় হয়ে যাওয়ায় কিছু টাইপ মিস্টেক রয়ে গিয়েছে। একটা লাইন খুব চোখে পড়ছে যা আসলে ঠিক নয়-
৩) একদম নিচে দেখুন লেখা আছে 'Subscribe to TRIVUz's photostream

এটি হবে -
৩) একদম নিচে দেখুন লেখা আছে 'Subscribe to (এখানে আপনার আইডি)'s photostream


ধন্যবাদ।
trivuz ত্রিভুজ২৬ অক্টোবর ২০০৮, ১০:৩৬
@কণা
পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ... (অনেক ধৈয্য না থাকলে কেউ এটা পুরোটা পড়ে শেষ করতে পারবে না বলে মনে হয়..)
kashful বিবেক সত্যি২৬ অক্টোবর ২০০৮, ১০:৪৭
আমার প্রোফাইল ইমেজ সেট করা গেসে ... ইয়াহু
rajamoshay রাজামশাই২৬ অক্টোবর ২০০৮, ১০:৪৯
স্যামহোয়ার এবং আমার ব্লগ এর আরএসএস দিলাম কিন্তু আপডেট হয় না। ব্যাপার কি?

http://prothom-aloblog.com/users/base/rajamoshay
sultanashirinshazi সুলতানা শিরীন সাজি২৬ অক্টোবর ২০০৮, ১০:৪৯
চোখ বুলালাম লেখায়..........।কোন বিপদে পড়লে এসে ঘুরে যাবো।
আর হ্যা হারিয়ে যাওয়া ত্রিভূজ নামটার সুন্দর ফিরে আসা .....।ভালো লাগলো।
আমার বড় ছেলেটার একটা নাম দিয়েছিলাম অর্ঘ্য আর ছোটটার পান্হ।
আজকাল সবাই একটা নাম পছন্দ করে .....সুবিধার জন্য।তাই ওদের নাম দুটো আমার ডাইরীর পাতাটেই লেখা হয়।
একদিন ওরা যদি আমার প্রিয় নাম দুটো মনে করে আবার নিজেরাই ব্যবহার করে.....কি ভালো যে লাগবে আমার।
অনেক শুভকামনা।
শুভেচ্ছা।
deathmetal ফারহান দাউদ২৬ অক্টোবর ২০০৮, ১০:৫২
ভাল পোস্ট। তবে বিষয়বস্তু সিলেক্টের ব্যাপারটা বুঝি নাই,এইটা কি আমার নিজের ক্যাটেগরিতে যোগ হবে নাকি ব্লগের উপরে যে বিষয়গুলা আছে ঐখানে যোগ হবে?
dimple ডিম্পল২৬ অক্টোবর ২০০৮, ১১:০০
ভালই সাহায্য করবে.. ... ধন্যবাদ
mamunmaziz মামুন ম. আজিজ২৬ অক্টোবর ২০০৮, ১১:০৮
অনেক কিছু ক্লিয়ার হলো...ধন্যবাদ
aloandhari আলোআঁধারি২৬ অক্টোবর ২০০৮, ১১:২০
এতো কষ্ট করে ব্লগ বানাইতে পারেন অার কষ্ট কইরা বিজয় লাগাইেত পােরন ন্?????
tepantor তেপান্তরের মাঠ পেরিয়ে২৬ অক্টোবর ২০০৮, ১১:২৬
উপকারী লেখা। ধন্যবাদ ত্রিভুজ ভাই।
rezwan রেজওয়ান২৬ অক্টোবর ২০০৮, ১১:২৬
ধন্যবাদ ত্রিভুজ। এই পোস্টটিকে সমৃদ্ধ করে একটি টিউটোরিয়াল বানিয়ে সবার জন্যে রাখা যেতে পারে।
amateur1971 রেড অক্টোবর২৬ অক্টোবর ২০০৮, ১১:৩০
সবই তো বুঝলাম, এখন এই পোষ্টে প্লাস দিব কিভাবে, চিন্তাইতেছি
kungothang কুঙ্গ থাঙ২৬ অক্টোবর ২০০৮, ১১:৩১
ডাবল ধন্যবাদ দিতে আসলাম। আপনার পোস্টগুলো সত্যিই প্রয়োজনীয়। সামহোয়ার ব্লগের আরএসএস ফিড কিভাবে বানাতে হয় এটা নিয়ে বিস্তারিত লেখা আশা করছি।
jakir জাকির বেপারী২৬ অক্টোবর ২০০৮, ১১:৩৮
@ত্রিভুজ ভাই, YouTube-এর ভিডিও কিভাবে সেট করব। প্লিজ বিস্তারিত বলুন। :i
putul সাঈদা সুলতানা পুতুল২৬ অক্টোবর ২০০৮, ১১:৫২
সবই তো বুঝলাম, এখন এই পোষ্টে প্লাস দিব কিভাবে, চিন্তাইতেছি:i
sohan সোহান২৭ অক্টোবর ২০০৮, ০১:৪১
ভাল হইছে ত্রিভুজ
rajamoshay রাজামশাই২৭ অক্টোবর ২০০৮, ০২:০৬
আমার ব্লগের জন্য - নিলাম

http://amarblog.com/rss

আমার ব্লগের টা কাজ করতাছে । কিন্তু আপডেট হয় ।

স্যাম ইন এর সংকলিত পোষ্ট এর জন্য নীচের লিংক কাজ করতো। কিন্তু এখন দেখি করে না।
http://www.somewhereinblog.net/collected/rss
nazir নাজিরুল হক২৭ অক্টোবর ২০০৮, ০২:৪৯
বুঝলাম।
shaon শাওন২৭ অক্টোবর ২০০৮, ০৩:১২
:! জটিল পোস্ট
shaon শাওন২৭ অক্টোবর ২০০৮, ০৩:৩৪
পেরেছি এবার । ধন্যগুন ।
nirokkhor নিরক্ষর২৭ অক্টোবর ২০০৮, ০৩:৪১
ধন্যবাদ।
shaon শাওন২৭ অক্টোবর ২০০৮, ০৩:৪১
কিন্তু প্রোফাইলে ছবি ব্যবহার করতে পারছি না
abusamihah আবূসামীহা২৭ অক্টোবর ২০০৮, ০৩:৪৩
ছবি সমস্যা আমারো।
russel রাসেল২৭ অক্টোবর ২০০৮, ০৩:৪৬
পোষ্ট এ বাইরের কোন সাইট থেকে ছবি পোষ্ট করতে হলে কি করতে হবে অর্থাৎ ইমেজ ট্যাগ ব্যবহার করার উপায় কি:q
trivuz ত্রিভুজ২৭ অক্টোবর ২০০৮, ০৪:০৫
@রাজামশাই
আপনার নিজের ব্লগেরটা যুক্ত করতে পারেন।

@নিরক্ষর, শাওন, সোহান, মিলটন, লেনিন, নাজিরুল হক
ওয়েলকাম এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

@আবূসামীহা
উপরের ধাপগুলোর পরেও পারছেন না? আরেকবার ট্রাই করে জানান। তাহলে ঐ অংশটা ছবি সহ আবার লিখবো।

@রাসেল
এইচটিএমএল এর ইমেজ ট্যাগ ব্যবহার করা যাবে। তবে এটা পরিবর্তন করা হবে বিধায় পোস্টে উল্লেখ করা হয়নি। যারা ইমেজ ট্যাগের সাথে পরিচিত নন তারা নিচের ইমেজে লেখা কোডটুকু দেখুন-

এখানে,
url = ইমেজ লিংক।
imran ইমরান২৭ অক্টোবর ২০০৮, ০৪:১০
ফ্লিকার কিভাবে এড করে জানা প্রয়োজন ছিল। জানলাম।
ধন্যবাদ
rajamoshay রাজামশাই২৭ অক্টোবর ২০০৮, ০৪:১৪
আমার নিজর ব্লগেরটা আমি যোগ করতে চাইনা।

আমি চাই

স্যাম. ইন আর আমার ব্লগের টা দিতে। হয় না কেন? এইটা কও। জানতে চাই।
trivuz ত্রিভুজ২৭ অক্টোবর ২০০৮, ০৫:০৪
@রাজামশাই
আমি ট্রাই করলাম। আমার এখানে হচ্ছে.. আপনি আরেকবার চেষ্টা করুন...

@ইমরান
ওয়েলকাম....
২৭ অক্টোবর ২০০৮, ০৫:০৭
যদিও হেল্প দরকার ছিলোনা। দেখতে এসেছিলাম কেমন লেখা। এখন দেখছি চক্ষু চড়কগাছ হবার যোগাড়।
এথলেটিক্সে হেপ্টাথেলিওন টাইপ কি একটা রেস আছে.... সেইরকম!

অনেক অনেক ধন্যবাদ। বাপ্ রে! সবার মন্তব্যের উত্তরও দিচ্ছেন এক নিশ্বাসে।
afruj আফরোজ২৭ অক্টোবর ২০০৮, ০৫:২২
অত্যন্ত উপকারী পোষ্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় প্রথম আলোর ব্লগারদের জন্য এটা সবচেয়ে কার্যকরী পোষ্ট...
mukut মুকুট ২৭ অক্টোবর ২০০৮, ০৫:৪৩
অসংখ্য ধন্যবাদ! অনেক কিছু ক্লিয়ার হল!
trivuz ত্রিভুজ২৭ অক্টোবর ২০০৮, ০৬:৪৩
@আফরোজ
থ্যাংকুশ....

@মুকুট
আপনাকেও ধন্যবাদ...
junaedislam শফিকুল২৭ অক্টোবর ২০০৮, ০৮:২৭
অামি বুঝচি ।

ধন্যবাদ অাপনােক।
russel রাসেল২৭ অক্টোবর ২০০৮, ০৯:৪৩
আরেকটি সমস্যা - কোন ছবি যুক্ত করা পোস্টের ছোট ছবিতে ক্লিক করলে বড় ছবিটি ডাউনলোত হবার উইন্ডো আসছে - এটি কেন হচ্ছে?
আর এটা ফায়ারফক্স ৩ এ হচ্ছে। আই ৬ এ হচ্ছে না - আর কোন ব্রাউজারে দেখার সুযোগ হয়নি।
parvez পারভেজ২৭ অক্টোবর ২০০৮, ০৯:৫৭
ধন্যবাদ ত্রিভুজ ভাই
milton মিলটন২৭ অক্টোবর ২০০৮, ০৯:৫৭
ধন্যবাদ ত্রিভুজ, আপিন এটা পোষ্ট করার সাথে সাথেই দেখেছি।
trivuz ত্রিভুজ২৭ অক্টোবর ২০০৮, ১২:০৩
@বি.স (বিবেক সত্যি)
অভিনন্দন..

@রাজামশাই
আপনি সম্ভবত আরএসএস লিংক নিতে ভুল করেছেন। আপনার সা.ইন ব্লগের আরএসএস হবে নিচের মত- (আপনার ভুল না হয়ে থাকলে বাকীদের বুঝতে সুবিধার জন্য দিলাম)
http://www.somewhereinblog.net/blog/mohdfiendblog/rss

@সুলতানা শিরীন সাজি
দোয়া করি যেন তারা নাম দু'টোর ভেতরে লুকিয়ে থাকা ভালবাসা বুঝার যোগ্য হয়ে ওঠে... সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। Gravatar সেট করছেন না কেন? সমস্যা হলে জানাবেন... সময় থাকলে চেষ্টা করবো সমাধান দিতে...

@ফারহান দাউদ
মানে ধরো তুমি লিখলে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"। এখানে "সোনার বাংলা" অংশটুকু বোল্ড করতে চাও। তাহলে মাউস দিয়ে "সোনার বাংলা" লেখাটুকু সিলেক্ট করে "B" লেখা বাটনে চাপ দাও। সেভ করার পর দেখবে বোল্ড হয়ে গিয়েছে...

@ডিম্পল
মন্তব্যের জন্য ধন্যবাদ...

@মামুন ম. আজিজ
থ্যাংকস পথিক ভাই.. আপনার আশ্চার্য চিহৃযুক্ত (!!!!!!!) নামটা মিস করছি..

@আলোআঁধারি
ব্লগটা মাত্র চালু হলো.. একদিনে সব পেয়ে গেলে তো মজা শেষ!! :!
তারপরও অভিযোগ থাকলে ইমরান বা হাসিন ভাইকে ঝাড়েন..

@তেপান্তরের মাঠ পেরিয়ে
উপকার হয়েছে জেনে ভাল লাগছে। আপনাকেও ধন্যবাদ..

@রেজওয়ান
ধন্যবাদ রেজওয়ান ভাই। লেখাটা যতটা সম্ভব ছোট রাখতে চেয়েছি.. তাও বেশ বড় হয়ে গেল। তবে এটার সাথে প্রয়োজনীয় ছবি এবং আরো বর্ণনা সহ "সাহায্য বিভাগ" নামে কিছু খুলে রাখা যেতে পারেন। স্টেপ বাই স্টেপ পেজে রাখলে বেশী কষ্ট হবে না পাঠকদের পড়তে বা বুঝতে।

@রেড অক্টোবর
প্লাসের জন্য তুমুল আন্দোলন গড়ে তোলা হউক। ঘরে ঘরে... থুক্কু, ব্লগে ব্লগে দূর্গ গড়ে তোলা হউক... 'প্রথম আলো' কে মাইনাস.. :i

@কুঙ্গ থাঙ
আপনার ব্লগের (সা.ই-র) যেকোন পোস্টে ক্লিক করে ডান দিকে উপরে (প্রোফাইল ছবির নিচে) দেখুন... পেয়ে যাবেন.. অথবা নিজের ব্লগ ইউআরএলের পরে /rss যুক্ত করে নিলেও হবে।
যেমন আমার সা.ই ব্লগের লিংক-
http://www.somewhereinblog.net/blog/trivuzblog
সা.ই-তে আমার ব্লগের আরএসএস-
http://www.somewhereinblog.net/blog/trivuzblog/rss
trivuz ত্রিভুজ২৭ অক্টোবর ২০০৮, ১২:১৩
@জাকির বেপারী
YT বাটনে ক্লিক করলে ইউটিউবের আইডি দিতে বলবে। ইউটিউবের আইডি মানে লিংকের একদম শেষের অংশটুকু। যেমন নিচের লিংকটির দিকে তাকান।
http://www.youtube.com/watch?v=-I7WWYzEHEg
এখানে ইউটিউব আইডি = -I7WWYzEHEg
মানে watch?v= এর পরের অংশটুকু।

@সাঈদা সুলতানা পুতুল
আপাতত প্লাসের ব্যবস্থা না করার জন্য প্রথম আলোকে মনে মনে মাইনাস দিন... :i
আর ঘরে ঘরে দুগ্গ "ঘরে" তোলা যাইতে পারে...
telapoka তেলাপোকা২৮ অক্টোবর ২০০৮, ০১:৪৪
সময়ের ব্যাপারে তোমার দুইনম্বরি কারসাজি আছে এতো সময় পাও কই?
aamaneami আ মানে আমি২৮ অক্টোবর ২০০৮, ০৪:২০
আর এস এস ফিডে কত সময় পর পর নতুন পোস্টতালিকা আপডেট হয়?
trivuz ত্রিভুজ২৮ অক্টোবর ২০০৮, ০৪:৪৭
@শফিকুল
ওয়েলকাম.. ইউনিজয়ে টাইপের পদ্ধতি মূল পোস্টে আছে.. একটু কষ্ট করে পড়ে নিলে টাইপ করতে সমস্যা হবে না আশা করি...

@রাসেল
টেকনিক্যাল কিছু কারণে এমনটা হচ্ছে। এটা কোন সমস্যা বা বাগ নয়।
sultanashirinshazi সুলতানা শিরীন সাজি২৮ অক্টোবর ২০০৮, ০৬:৩১
ত্রিভূজ...Gravatar এর ছবি বদলাবো কিভাবে?
একটা ছবি দিয়ে দেখতে গিয়ে ওটা আর সরাতে পারছিনা।
জানাবেন ।শুভেচ্ছা থাকলো....।
trivuz ত্রিভুজ২৮ অক্টোবর ২০০৮, ০৬:৪৪
@সুলতানা শিরীন সাজি
১) Gravatar.com এ একাউন্ট তৈরি করার পর সেখানে লগইন করুন।
২) উপরে বামে My Account মেনু থেকে Manage-এ ক্লিক করুন।
৩) Gravatar ম্যানেজ করার প্যানেল আসবে। ওখানে ইতিমধ্যে আপনার আপলোডকৃত ছবিগুলো বা নতুন ছবি আপলোড করার অপশন পাবেন। আপলোড না করে থাকলে 'add a new one' এ ক্লিক করে আপলোড করুন।
৪) আপলোডকৃত ছবিতে ক্লিক করলে একটি কর্নফার্মেশন বক্স আসবে। Confirm করুন।
৫) প্রথম আলো ব্লগ ইউজার প্যানেলে এসে আইকন টাইপ পরিবর্তন করে System Avatars করুন। অত:পর আবার Gravatar নির্বাচন করুন।

যতবার ছবি পরিবর্তন করতে চাইবেন ততবার এই ৫ টা ধাপ অনুসরন করলেই হবে।

@রাজামশাই
ধন্যবাদ জাহাপনা। শুকরিয়া..

@তেলাপোকা
লেখার সাইজ দেখে বললা? আমি খুব দ্রুত টাইপ করতে পারি। আর সময়ের বিষয়টা হচ্ছে আমি ঘুমাই কম। টিভি, মিউজিক ভিডিও বা হাত পা গুটিয়ে বসে থাকতে হয় এরকম কিছুতে সময় দেই না। ইদানিং মুভিও কম দেখা হচ্ছে। সময়টা এগুলো থেকেই বের হয়ে আসে...

@আ মানে আমি
২৪ ঘন্টা। এখানে গুগলের আরএসএস পার্সার ব্যবহৃত হচ্ছে। তাই আপডেটটাও গুগলের সাথেই হচ্ছে।
udaashi কৌশিক.বিশ্বাস২৮ অক্টোবর ২০০৮, ০৭:৪৭
ভাই, এই পোস্ট পুরা "প্রথম আলো ব্লগ এট্‌ এ গ্লান্স", দারুন হয়েছে।
tusharahasan তুষার আহাসান২৮ অক্টোবর ২০০৮, ০৯:২১
অনেককিছু জানলাম,যখনই সমস্যায় পড়ব,এই পাতা দেখে নেব।ধন্যবাদ ও
শুভেচ্ছা লেখক ত্রিভূজ-ভাইকে।
mizanjaan মিজান-জান২৮ অক্টোবর ২০০৮, ১০:৩৯
চমৎকার লাগল ।
২৮ অক্টোবর ২০০৮, ১১:৫৪
ত্রিভুজ ভাই, জটিল গুছিয়ে লিখেছেন - ধন্যবাদ
rajamoshay রাজামশাই২৮ অক্টোবর ২০০৮, ১২:৪৮
এই নে স্বর্ণমুদ্রা তোর উপহার
bright ব্রাইট২৯ অক্টোবর ২০০৮, ০১:৫৪
robiul রবিউল করিম২৯ অক্টোবর ২০০৮, ০৫:২৬
কাজের পোস্ট। ধন্যবাদ
sonia07 পিচ্চি সনিয়া২৯ অক্টোবর ২০০৮, ০৯:৪৮
দারুন লেখা, সবার কাজে লাগবে
trivuz ত্রিভুজ৩০ অক্টোবর ২০০৮, ০৬:২০
@কৌশিক.বিশ্বাস
চেষ্টা তাহলে স্বার্থক হয়েছে.. ধন্যবাদ।

@তুষার আহাসান
ওয়েলকাম.. এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

@মিজান-জান
থ্যাংকস..

@ইমরান হাসান
থেংকু.. (২০০৮ এর একটা সেরা কাজ করেছেন.. ঐটার জন্য থেংকু দিলাম না আর।)

@সনিয়া
কাজে লাগলে কস্ট স্বার্থক...

@ব্রাইট
নাচতে নাচতে থ্যাংকস দিলেন? (আপনার সাইটটার খবর কি?)

@রবিউল করিম
শুকরিয়া...

@ভোরের কুয়াশা...ফয়সাল

এখানে, url এর জায়গায় ইমেজ লিংকটা রাখবেন। যেমন দেখুন-
faysal0901 ভোরের কুয়াশা...ফয়সাল৩০ অক্টোবর ২০০৮, ০৭:৫২
http://pimg.s3.amazonaws.com/img/219.1225331493.k.gif
sunil_samudra সুনীল সমুদ্র০১ নভেম্বর ২০০৮, ১২:০৮
ব্যানার বানালাম যত্ন করে। কিন্তু ব্যানার আপলোড-এ ক্লিক করলেই মেসেজ আসছে- দিস পেজ কেন নট বি ... ইত্যাদি।

সমস্যাটি কি সাময়িক কোন টেকনিক্যাল সমস্যা ? না কি ব্যানার আপলোড বন্ধ রাখা হয়েছে?
nhasive নুরুন্নবী চৌধুরী হাছিব০১ নভেম্বর ২০০৮, ১২:২০
হুমমম...দারুন...ধন্যবাদ...
mamunmaziz মামুন ম. আজিজ০২ নভেম্বর ২০০৮, ০৬:৩২
সামহয়্যার ইন সাইটের আরএসএস ফিড এর লিংক url কি?
mamunmaziz মামুন ম. আজিজ০২ নভেম্বর ২০০৮, ০৬:৪৯
আরে উপরেই তো উত্তর আছে ...
জিনিয়াস ত্রিভূজ


আরেকটু ..এই পোষ্টটারে পছন্দের করার ব্যবস্থা করেনা কেনো ..প্রথমআলো জানেন নাকি?
trivuz ত্রিভুজ০৩ নভেম্বর ২০০৮, ০৪:৪৬
পছন্দের তালিকা দরকার... ফিচারটা বেশ কাজের।
trivuz ত্রিভুজ০২ নভেম্বর ২০০৮, ১২:৫১
@সুনীল সমুদ্র
আবার চেষ্টা করে দেখুন...

@ নুরুন্নবী হাছিব
থ্যাংকস..
bibidha বিবিধ০৩ নভেম্বর ২০০৮, ১২:০৪
সামহোয়ারইনের প্রিয় পোস্টের মতো এখানে কি কোন ব্যবস্থা নেই? থাকলে দয়া করে জানাবেন।
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ১২:২২
proloyhasan প্রলয় হাসান০৪ নভেম্বর ২০০৮, ০৭:৩১
আমার ব্লগ কে কে ভিজিট করেছে সেটা কিভাবে দেখব?
trivuz ত্রিভুজ০৭ নভেম্বর ২০০৮, ০৩:৩৪
আপাতত সে ফিচার নেই...
babuindhaka শরীফ উল্লাহ বাবু০৪ নভেম্বর ২০০৮, ০৯:৫৩
I am new at a blog. so I will try this futures slowly. first I only to know how to add more than one photo in the post? want to write something then want to see related photo, then again write and again want to add related photo.... how can I do this. please forgive my ignorance. after reading your excellent post i decide u are the right person to ask. thanks and waiting for your kind answer.
rabihaque রবিহক০৫ নভেম্বর ২০০৮, ০৩:২২
বেশ কাজে লাগবে।
karuz কারুজ০৯ নভেম্বর ২০০৮, ০১:৩০
karuz কারুজ০৯ নভেম্বর ২০০৮, ০১:৩৩
কমেন্টে ছবি যোগ টেস্ট হয়ে গেল :i
resat রিসাত১০ নভেম্বর ২০০৮, ০৭:৩১
ছবি কেমনে:! :q
trivuz ত্রিভুজ১৪ নভেম্বর ২০০৮, ১০:০১
রোবোটিক!
aalamgir অনি আলমগীর১০ নভেম্বর ২০০৮, ১০:০৯
আইকনে ছবি যোগ করার চেষ্টা করলাম আপনার দেয়া সমাধান অনুয়ায়ী।

হলো না তো...
১০ নভেম্বর ২০০৮, ০৩:৩১
সবাই পারছে যখন তখন বুঝতেই পারছেন ভুলটা আপনার, খুঁজে বের করতে হবে কোথায় গলদ।
আপনি কোন পর্যন্ত সফল?
aliff আলিফ মাহমুদ১৬ নভেম্বর ২০০৮, ০৫:৪৫
ধন্যবাদ।
kolahal ভোরের কোলাহল১৬ নভেম্বর ২০০৮, ০৭:৫৭
আর এস এস লিংক দিলাম। লেটেস্ট পোস্ট শিরোনাম আসছে না।
yahyafazal ইয়াহইয়া ফজল২৩ নভেম্বর ২০০৮, ১০:৪৬
দারুণ জিনিস।
shoksari শুকসারি২৯ নভেম্বর ২০০৮, ১১:২৯
সবই বুঝলাম, আমি আমার পোস্ট এর ক্যাটাগরি কিভাবে নির্বাচন করব? অর্থাৎ আমার পোস্ট যদি কেবল বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে দেখতে চাই, তাহলে কি করতে হবে?


আর একটা কথা, আমি কি আমার আইকনের ছবি পরিবর্তন করতে পারব? সেটা কীভাবে করব?

........প্লীজ, জানাবেন।
faysal0901 ভোরের কুয়াশা...ফয়সাল২৭ ডিসেম্বর ২০০৮, ০৭:৫১
হিট কাউন্টার কিভাবে সেট করবো?
shimu ‍িশমু৩১ ডিসেম্বর ২০০৮, ১১:৩৮
ট্রিপল ধন্যবাদ । আমি ফ্লিকার এর লিংক এড করতে পেরেছি।
কিন্তু কমেন্টে এর মধ্যে ছবি দিব কিভাবে?
ahsanullahsumon আহসান উললাহ সুমন১১ মে ২০০৯, ০৮:১১
Mr. Trivuz tahnks for your valuable post. It is very very useful for new user (like me!!!)
Hope to get more & more support from you.
ashiqbl আশিকবিএল০১ জুন ২০০৯, ০৩:৫৬
ধন্যবাদ আশিক
shonkhochil শঙ্খচিল০৭ জুন ২০০৯, ০৬:৫৯
ভালো পোস্ট, প্রিয়তে রাখলাম ।
rajuguha81 রাজু গুহ০৯ জুন ২০০৯, ০৩:১৪
rabiulkb মো: রবউল করমি বাদল১৭ জুন ২০০৯, ১১:০৬
অনেক ধন্যবাদ
mrsomir সমীর২৪ জুলাই ২০০৯, ০৮:১২
:! :q
tush তুস১২ আগস্ট ২০০৯, ০৩:৪২
ধ ন্যবাদ।
fuad64 ফুয়াদ১৫ আগস্ট ২০০৯, ০৭:০৫
http://www.glitteredtext.com/custom/index.php
numamla নুমাম লা০৭ নভেম্বর ২০০৯, ১০:২১
বহুত বহুত শুকরিয়া
খুবই চমতকার ফিচার
ফেবারিতে নিলাম
kamruzzamanmillon কামরুজ্জামানমিলন২৪ ডিসেম্বর ২০০৯, ০৪:১৪
url=http://millon.yolasite.com/resources/060908_102127.jpg
greenbangla মোজাম্মেল কবির২০ জানুয়ারি ২০১০, ০৪:৪১
url=http://www.flickr.com/photos/mozammelkabir/4118894779/in/set-72157622840534736/
greenbangla মোজাম্মেল কবির২০ জানুয়ারি ২০১০, ০৪:৪৬
url=sylhet8
MottalibDarbari মোত্তালিব দরবারী০৬ নভেম্বর ২০১০, ০১:৩৫
MarinerMahbub মেরিনার মাহবুব ০৫ মে ২০১১, ১৭:২৯
অসংখ্য ধন্যবাদ.........

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment