মহাজাগতিক পথচারী

নভেম্বর
০৬

Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৪)

টিউটোরিয়াল তথ্য ও প্রযুক্তি


আগের পর্বগুলো:
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১)
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (২)
- Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৩)

এর আগের পর্বে এডসেন্সে একাউন্ট তৈরি জন আবেদন করার পদ্ধতি দেখিয়েছিলাম। গুগল আপনার আবেদন গ্রহন করে থাকলে আপনি এতদিনে এডসেন্সে লগইন করার অনুমতি পেয়ে গিয়ে থাকবেন। আশা করা যায় অনেকেই এডসেন্সে লগইন করে কিভাবে বিজ্ঞাপন সেটাপ করতে হয় তা শিখে ফেলেছেন। যারা বিষয়টি জটিল ভেবে কিছুই করেননি, তাদের জন্য এই পর্ব। তাহলে চলুন শুরু করি-

বিজ্ঞাপন কোড তৈরি করা: এডসেন্সের মাধ্যমে ওয়েব এডস আপনার সাইটে দেখতে চাইলে আপনাকে প্রথমে গুগল এডসেন্স থেকে বিজ্ঞাপনের জন্য কোড তৈরি করে নিতে হবে। নিচের ধাপগুলো ফলো করুন-

১) http://adsense.com ওপেন করে যে মেইল আইডিটি দিয়ে সাইনআপ করেছিলেন সেটি দিয়ে লগইন করুন
২) ঠিক ভাবে লগইন করতে পারলে গুগল আপনাকে একাউন্টস কন্ট্রোল প‌্যানেলে নিয়ে যাবে। ওখানে আপনার উপার্জন করা টাকার হিসেব, AdSense Setup এবং আরো বিবিধ অপশন রয়েছে। AdSense Setup এ ক্লিক করুন
৩) AdSense Setup পেজে তিন ধরনের সেটাপ করতে পারবেন। AdSense for Content, AdSense for Search এবং Referrals। AdSense for Content এ ক্লিক করুন

(চিত্র: গুগল এডসেন্স সেটাপ)

৪) AdSense for Content পেজে আপনি দুই ধরনের এডস বানাতে পারবেন। Ad unit এবং Link unit। প্রাথমিক ভাবে আমরা Ad unit নিয়ে কাজ শুরু করবো। সুতরাং Ad unit এ ক্লিক করে কন্টিনিউ করুন। (ড্রপ ডাউন লিস্টে টেক্সট এন্ড ইমেজ এডস সিলেক্ট করা থাকবে বাই ডিফল্ট। আপাতত পরিবর্তন করার দরকার নেই।)

৫) Choose Ad Format and Colors এ Format, Colors ও Corner Styles ঠিক করে নিতে পারবেন। এগুলোর বিষয়ে একটু বিস্তারিত বলি-
ক) Format: এডস ফরম্যাট হলো আপনার বিজ্ঞাপনের আকার আকৃতি। গুগলে অনেক ফরম্যাটে বিজ্ঞাপন ব্লক তৈরি করা যায়। সবগুলোর একটা প্রিভিউ দেখতে চাইলে ক্লিক করুন- https://www.google.com/adsense/adformats

খ) Colors: আপনার বিজ্ঞাপনের টেক্সট কালার, বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি নির্বাচন করতে পারবেন এখানে। আপনার সাইটে সাথে ম্যাচ করে তৈরি করে ফেলুন বিজ্ঞাপনের কালার... অত:পর Palettes হিসেবে সেভ করে রাখুন ভবিষ্যতে সরাসরি ব্যবহারের সুবিধার্থে।

গ) Corner Styles: এটি তেমন গুরুর্তপূর্ন কিছু নয়। তবে বিজ্ঞিপন ব্লক আপনার সাইট ডিজাইনের সাথে ম্যাচ করার কাজে আসতে পারে।এটি দিয়ে বিজ্ঞাপন ব্লক কি চারকোনা হবে না ওভাল হবে তা নির্বাচন করতে পারবেন।

সুতরাং আপনার পছন্দমত বিজ্ঞাপন ব্লক তৈরি করে কন্টিনিউ করুন

৬) Choose Ad Channels এ আপনি আপনার বিজ্ঞাপনের জন্য চ্যানেল তৈরি করতে পারবেন। সাধারনত যদি আপনার একাধিক সাইট থাকে, তাহলে প্রতিটি সাইটের জন্য আলাদা চ্যানেল তৈরি করে নিতে পারেন। এতে করে কোন সাইট থেকে কত ইনকাম হচ্ছে তা জানতে পারবেন। এছাড়াও এর আরো কিছু ব্যবহার রয়েছে। সেগুলো নিয়ে পরে কখনো আলোচনা করবো। Add new channel এ ক্লিক করে চ্যানল যুক্ত করে নিন

(চিত্র: এডস চ্যানেল)

৭) Save and Get Ad Code এ আপনার এড ব্লকের নাম নির্ধারন করুন। এই নামে পরবর্তিতে এই এডস ব্লকটা ম্যানেজ সেকশানে পাবেন। সুতরাং এমন কোন নাম দিন যেটা দেখলে আপনার মনে পড়ে যাবে ঐ এডসটি কোথায় ব্যবহার করা হয়েছে। অত:পর সাবমিট এন্ড গেট কোড বাটনে ক্লিক করুন

৮) সবকিছু ঠিকঠাক মত করতে পারলে আপনি আপনার বিজ্ঞাপন কোড পেয়ে যাবেন। কোডটুকু কপি করে আপনার সাইটে লাগানোর দশ মিনিট পর হতেই গুগলের বিজ্ঞাপন আসতে শুরু করবে। এখানে একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন। গুগলের এই কোডে কোনরকম পরিবর্তন করলে গুগল টার্মস এন্ড সার্ভিস ব্রেক করা হবে যা আপনার একাউন্ট বাতিলের কারন হতে পারে।

বিজ্ঞাপন কোড সাইট/ব্লগে লাগানো:
আশা করি সবাই এডস কোড বানাতে পেরেছেন। এবার চলুন কোডটি কিভাবে আপনার ব্লগস্পটে সেটাপ করতে হবে শিখে ফেলি-
১) http://www.blogspot.com ওপেন করে আপনার ব্লগে লগইন করুন।
২) Dashboard হতে ব্লগ Layout -এ চলে যান। (Layout নামে একটা লিংক পাবেন আপনার ব্লগ নেমের সামনে।)

চিত্র: ব্লগস্পটে বিজ্ঞাপণ ব্লক বসানো।

৩) পেজ লেআউটে Add a Page Element নামে লিংক পাবেন.. ওখানে ক্লিক করলে একটি পপআপ উইন্ডোতে পেজ এলিমেন্ট গুলো দেখতে পাবেন। ওখানে HTML/JavaScript নামে একটি অপশন পাবেন। এডড টু ব্লগ বাটনে ক্লিক করুন।

৪) HTML/JavaScript বসানোর জন্য একটি টেক্সটবক্স চলে আসবে। গুগর এডসেন্স থেকে পাওয়া কোডটুকু এখানে পেস্ট করুন। তারপর Save Changes বাটনে ক্লিক করুন। (Title কিছু দিতে হবে না।)

৫) পেজ লেআউটে গিয়ে দেখতে পাবেন HTML/JavaScript নামে একটি ব্লক যুক্ত হয়েছে। মাউস দিয়ে ড্রাগ করে সেটিকে যেকোন যায়গায় বসাতে পারেন। এরকম আরো দু'টো ব্লক যুক্ত করে সেভ করে ১০ মিনিট পর আপনার ব্লগ ভিজিট করুন। আশা করি বিজ্ঞাপন দেখতে পাবেন।

আজকে এই পর্যন্তই। আগামী পর্বে এডসেন্স বিষয়ক আরো তথ্য নিয়ে হাজির হওয়ার ইচ্ছে রয়েছে। ভাল থাকুন।

---
প্রথম প্রকাশ: ৩০ শে মার্চ, ২০০৮


৩৮টি মন্তব্য

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৬ ১৯:২১:১৭

    আগের পর্বগুলো:
    - Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১)
    - Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (২)
    - Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৩)

  • তাফসীর বলেছেন ২০০৮/১১/০৬ ১৯:৫১:২৭

    বুঝতে পারছিনা, কেন যেন এ্যাডসেন্স এ্যাকাউন্ট তৈরি করতে পারছি না.........
    সমস্যা কি বলতে পারবেন?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৬ ২০:২০:৪৮

    বিস্তারিত বলুন... কোথায় আটকে যাচ্ছেন?

    তাফসীর বলেছেন ২০০৮/১১/০৬ ২০:৩৪:৩৫

    অবশেষে হয়েছে।
    ধন্যবাদ

  • তারিক বলেছেন ২০০৮/১১/০৬ ২০:২৩:৪৫

    চমৎকার ..................

  • প্রদীপ্ত রায় বলেছেন ২০০৮/১১/০৬ ২১:০০:৫৫

    তুমি একটি চমৎকার কাজ করছো। অনেকদিন থেকেই শুনি, অনলাইনে আয়ের কথা, কিম্তু শুরু করতে পারছিলাম না। অনেক জায়গায় চেষ্টা করেছি, কিম্তু সব জায়গায় আগেই টাকা চায়। গুগল এ্যডসেন্স কেমন, জানিনা। তোমার পরামর্শ মত আজকে কেবল সাইন আপ করেছি, বলেছে ১/২ দিনের মধ্যে মেইল করবে। তুমি কিম্তু ভাই তথ্যের যোগান দিয়ে যাবে।

    তোমাকে অনেক অনেক ধন্যবাদ...

  • প্রদীপ্ত রায় বলেছেন ২০০৮/১১/০৬ ২২:৪৭:০৫

    I have made a mistake. I have read ur 4th serial post of google adsense first. Try to continue with adsense. There in the URL box (didn't what to write there) I have entered an arbitrary address and it has been taken. After that when read ur first 3 steps, I enter in 'blogger.com' and there made an URL. Next again I tried adsense with the new URL and the same gmail account, they replied- this account has been used already. Can I change the URL with the new one or I have to sign up for a new gmail account to use the blogspot URL.
    Waiting for ur answer.....

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৬ ২৩:৪৮:১৭

    কয়েকদিন অপেক্ষা করুন। ঐ একাউন্ট এপ্রুভ না করার সম্ভবনা বেশী। রিজেক্ট করলে পরেরবার ঠিক মত করুন। আর যদি এপ্রুভ করে ফেলে তাহলে ওদেরকে মেইল করে বাতিল করিয়ে নিতে পারেন। তবে কোন এড্রেস দিয়ে রেজি: করেছেন তাতে কিছু যায় আসে না। আপনার নাম এবং ঠিকানা ঠিক থাকলেই চলবে। এক ওয়েব এড্রেসে করার একাউন্ট অন্য ওয়েবে ব্যবহার করা যায়।

  • রিফাত বলেছেন ২০০৮/১১/০৭ ০০:০৮:৪৫

    ত্রিভুজ ভাই, ভুলে আপনার কমেন্ট মুছে ফেলেছি। আমি উত্তর দিতো গিয়ে ডিলিটে চাপ পড়ল আর অমনি কিছু না জানিয়ে কমেন্টটা নেই। ডিলিটের আগে তো একটা কনফার্মেশন বক্স দেয়া উচিৎ ছিলো।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৭ ০১:১৫:১১

    সমস্যা নেই, মন্তব্যটা আবার দিয়ে আসছি।

  • সৌম্য বলেছেন ২০০৮/১১/০৭ ০৩:১৪:৫৭

    ট্রাই করতেছি। ফাও ফাও টাকা দিব তো? কত টাকা পাওয়া যায় মান্থলী?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৭ ১৩:০০:১১

    একদম ফাও ফাও ও না... আসলে আপনার সাইট যত পপুলার হবে তত বেশী টাকা পাবেন। ওরা সাইটে বিজ্ঞাপণ দিবে আপনি প্রদর্শন করবেন। বিজ্ঞাপণ থেকে গুগল যে আয় করবে তার একটা অংশ আপনাকে দিবে.. এই হলো সিস্টেম।

    বলেছেন ২০০৮/১১/০৭ ১৪:৩২:০৫

    আপনার সাইট কারা দেখছে। তারা কোন দেশের, তারা অনলাইনে কেনা-কাটা করে কিনা, তারা কোন ধরণের ব্যবহারকারী এসব অনেক কিছুর উপর নির্ভর করে আয়। আবার আপনার সাইটটি কেমন কত ভিজিটর এসবও।
    জনপ্রিয় সাইটগুলো অনেক অনেক আয় করে থাকে।

  • মুকুট বলেছেন ২০০৮/১১/০৭ ১৩:১২:৪৩

    জটিলস............। চলুক!

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৭ ২০:৪৯:৩৫

    থ্যাংকস..

  • প্রদীপ্ত রায় বলেছেন ২০০৮/১১/০৭ ১৮:৩৮:৪০

    Right, they didn't approve my application. Today I have tried again with another new gmail account. I will contact with u later after their confirmation letter. Thanks.....Bye.

    বলেছেন ২০০৮/১১/০৭ ২০:০৫:৫৬

    প্রদীপ্ত: এবার আপনি যা করতে পারেন তা হলো ত্রিভুজ যেভাবে ব্লগার দিয়ে অ্যাডসেন্সের এ্যাপ্লিকেশন করার পথ দেখিয়েছেন তা করতে পারেন। এ পদ্ধতিতে তিন মিনিটে অনুমোদন পাবেন।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০৭ ২০:৪৯:২১

    হ্যাঁ, ব্লগ স্পটে একটা ব্লগ করে আগে এপ্রুভ করে নিন একাউন্ট। তারপর যেকোন সাইটেই যুক্ত করতে পারবেন।

  • আরিফ বিডি বলেছেন ২০০৮/১১/০৮ ১০:১২:০৯

    Choose Ad Channels এর জন্য আমার কোন একাধিক সাইট নাই। এজ্য আমি কি করব ?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/১২ ২০:০৭:০০

    তাহলে আপনার চ্যানেল যুক্ত করার প্রয়োজন নেই। তবে একই সাইটে বিভিন্ন সেকশানে যুক্ত করা কোডব্লকের জন্য চ্যানেল বানাতে পারেন। তাতে বুঝতে সুবিধা হবে কোন ব্লক থেকে কত টাকা আসছে...

  • হামছাদি বলেছেন ২০০৮/১১/১৩ ২২:৪০:৫১

    Hello Trivuj Vai,
    Many many thanks for your interest on writing about "Google Adsense". I was a silent reader of your Written parts of the Topic. And followed up carefully.
    Actually I was trying for Adsense Account for a long time. All time I was denied, they told me to log in my old Adsense Account named "something like; X". However, I have created it successfully!
    Would you like to write about "Blog Marketing / Posting / Submission" which is the most important things to earn the Revenue through "Google Adsense".
    Look forward to hearing from you.
    Thank you.

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/২৩ ২৩:৩৩:২২

    হ্যাঁ, লেখার ইচ্ছে রইলো। একাউন্ট করতে পারার জন্য অভিনন্দন...

  • সজিব পাল বলেছেন ২০০৮/১১/২৩ ২৩:২২:৪৪

    শুরু করেছি।দেখা যাক কত দুর কি করতে পারি।লেখাটা চালিযে যান।পরেরটা কবে ছাড়ছেন।

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/২৩ ২৩:৪৬:১২

    সময় করে লিখতে হবে...

  • তারেকবিডি বলেছেন ২০০৯/০৩/২১ ১৯:৩৫:০০

    ত্রিভুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ধারাবাহিক লেখার জন্যে। আশা করি চালিয়ে যাবেন।
    দয়া করে জুমলা দিয়ে তৈরিকৃত সাইট এ adsense ব্যবহার করার সর্বোউত্তম উপায়টি জানাবেন কি ?

  • সুজন বলেছেন ২০০৯/০৩/২১ ১৯:৩৮:০৪

    দেখি টু পাইস কামানো যায় নাকি?

  • প্রোব্লগার বলেছেন ২০০৯/০৫/০২ ০১:৫৬:৩২

    Banglay likhte parina temon tai maf chachsi. Ami mone kori kisu bisoy nie sobaike sotorko kora dorkar. Ami amar jiboner bohuuuuuuuuuuuuuut somoy SEO & Blogging nie kataisi. Online Money Earning ar paray sob kisu niei gobesona koresi. Tai kisu bisoy bolsi

    1st: Amra khub sohoje dharona kori internet theke copy kore blog a paste kore die josssssss akta site banay dibo ar takar sagore vasbo. Vai google ato sohoj jinish na. Akta web site ar ranking ba popularity nivor kore "ORIGINAL content" ar upor. Apni jai nie blog ba site banan na keno apnar bisoy bossu 1000000% new hote hobe. Google ar search engine robot jodi apnar blog/site ar 5-10 line onno site ar sathe mil pay tobe apnake sasti dewa hobe. Ta holo apnar site ar ranking onek niche namay deya hobe. Bangladeshe koyjon asen nije reader akristo korar moto lekha likhe site banaben and popular hoben ?


    2nd: Apni nijei nijeke nie vebe dekhun na apni goto 1 mase koyta web site ar Advertisement click koresen. Adsense ar bisoyta sompurno nivor kore onnoder upor. Apnar site a 1000 Daily Unique visitor hole hoyto 1-10 jon add click korbe. Abar apnar site ar bisoy bossu sokto na hole taka kom asey, Jemon Home loan nie lekha site ar add theke taka mobile nie lekha site theke beshi asey. Tai ai line a nijer srom o medha biniog korar agey arektu vaben..

    Amar bektigoto ovimot onner ichsar upor na nirvor kore nijer medha die Taka Aay korun. Kisu Tutorial video , Ebooks and Bangla boi pore computer software gular kaj sikhe nen ar Freelancing kore taka ay koren.Ata onek valo poth..

    problogger99@gmail.com

  • এস‍ কে রায় বলেছেন ২০০৯/০৫/১৭ ১৮:২৬:০৩

    ‍িত্রভুজ ভাই,
    ধন্যবাদ, অামার adsense account balance-এ only- $0.07. তারপর ‍ ‍িবভ‍িন্ন ভাব ে click কর‍িয়ছে‍ি ক‍িন্তু অার বাড়ছ েনা। ‍িবষয়টা বুঝ‍তছে‍ি না। জানাবেন PLS--

    মিতা বলেছেন ২০০৯/০৫/১৭ ১৮:৩০:৩২

    আপনার adsense এ আপনি ক্লিক করলে balance বাড়বে না ।

  • শাহেদ বলেছেন ২০০৯/০৬/২৭ ০৯:১১:০৯

    আমি আপনার সবগুলো টপিক পড়েছি । ভালো লাগলো। কিস্তু ‍‍‍একটা সমস্যা হ‍‍‍লো আমার ইনকামটা খুবই সামান্য, যেমন: প্রত িক্লিক এ $০.০১-$০.০৫। আম িকিভা‍ব েআরও বে‍শ‍ী আয় কর‍‍ত েপা‍র।ি দয়াকর েজানা‍বনে।

  • শাহেদ বলেছেন ২০০৯/০৬/২৭ ০৯:১২:৪৯

    আমি আপনার সবগুলো টপিক পড়েছি । ভালো লাগলো। কিস্তু ‍‍‍একটা সমস্যা হ‍‍‍লো আমার ইনকামটা খুবই সামান্য, যেমন: প্রত িক্লিক এ $০.০১-$০.০৫। আম কিভা‍ব েআরও বে‍শ‍ী আয় কর‍‍ত েপা‍র।ি দয়াকর েজানা‍বনে।

    ত্রিভুজ বলেছেন ২০০৯/০৭/০৪ ০৯:৪৩:৫০

    নিয়মিত কনটেন্ট আপডেট করুন। লোকজন পড়বে এরকম বিষয় নিয়ে লিখতে থাকুন.. ধীরে ধীরে আয় বাড়তে থাকবে।

  • মো: রবউল করমি বাদল বলেছেন ২০০৯/০৭/০৫ ০০:১৪:৪০

    ত্রিভুজ ভাই আমি officelive এ ওয়বে সাইট তরৈ িকর িকন্তিু ‍আমার সাইটিতে কোড সেটাপ করার পর adsense টি দেখা যাচ্ছে না এমন কি পুরো পেজ লোড হচ্ছে না । officelive এ কি adsense সেট করা যায় না গেলে একটু লিখবেন প্লিজ ।

  • মো: রবউল করমি বাদল বলেছেন ২০০৯/০৭/১০ ২০:৪৬:০৪

    ত্রিভুজ ভাই আমার সমস্যাটি একটু লিখেন ।

  • নীল কাব্য বলেছেন ২০০৯/০৭/১৩ ২০:৪৫:৫২

    চ্যানেল বলতে কি বুঝাচ্ছেন? একটু ক্লিয়ার করে বলুন বুঝতে সমস্যা হচ্ছে

  • জুয়েল১২ বলেছেন ২০০৯/০৮/২০ ১৩:০৬:০৩

    Tirbiz bhai
    How / When i get my money ? After monyh....?Or they pay weekly basis ?Give me a clear Idea.
    How they will pay me on my account or Cheque?

    I have very few time so i cannot write it bangla Dont Mind.
    Give my Answer

  • হিমালয় বলেছেন ২০০৯/১২/০৯ ১৩:০৩:০১

    জটিলস............। চলুক
    পরের পরবো কবে হবে তারাতারি চাই
    থ্যাংকস..

  • মোহাম্মদ সোলায়মান বলেছেন ২০০৯/১২/১৩ ১৪:০৫:৪১

    ধন্যবাদ, কাজের জিনিস। কাজেল লাগাতে পারব।



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫