শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৩)

আগের পর্ব..
Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (১)
Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (২)

যারা আগের পর্ব পড়ে ব্লগ স্পটে একটি ব্লগ বানিয়ে বা ব্যক্তিগত সাইট বানিয়ে গুগল এডস বসানোর প্রক্রিয়া জানার জন্য বসে আছেন, তারা নড়ে চড়ে বসুন। আজ যতটা সম্ভব সংক্ষিপ্তাকারে গুগল এডসেন্সের জন্য আবেদন করার প্রক্রিয়া আলোচনা করতে যাচ্ছি।

ধরে নেয়া হলো আপনার ব্লগ বা সাইটের লিংকটি নিন্মরুপ-
http://blog.something.com

তাহলে শুরু করা যাক।

১) AdSense পেজ খুলে ডান দিকে উপরে Sign up now >> বাটনে ক্লিক করুন। সাইনআপ ফর্ম চলে আসবে...
২) ফর্মের Website Information সেকশনে Website URL: এ আপনার ব্লগ বা সাইটের ওয়েব লিংক বসান।
উদাহরণ:
Website URL: http://blog.something.com
যে সাইটের লিংকটি দিয়ে আবেদন করবেন, সেটি ইংরেজীতে হওয়া বাঞ্ঝনীয়। তবে ইদানিং এডসেন্সের রুলস অনেক শিথিল করা হয়েছে.. গুগল বাংলা সমর্থন না করলেও বাংলা সাইটের জন্যও আবেদন গ্রহন করা হচ্ছে শুনতে পেয়েছি। তবুও আবেদনের গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য ব্লগস্পটের ব্লগটিতে ইংরেজীতে কিছু পোস্ট লিখে রাখতে পারেন।

৩) Website language: ইংরেজী নির্বাচন করুন এবং নিচের দুটো চেকবক্সে টিক দিয়ে দিন। চেক বক্সদুটোতে লেখা থাকবে-
[ ] I will not place ads on sites that include incentives to click on ads.
[ ] I will not place ads on sites that include pornographic content.

৪) Contact Information এ Account type: এ Individual নির্বাচন করুন। বিজনেস নির্বাচন করলে তেমন কোন পরিবর্তন হবে না শুধু মাত্র চেকটি আপনার প্রতিষ্ঠানের নামে ইস্যু হওয়া ছাড়া। আরো বিস্তারিত জানতে এডসেন্সের পেজে দেখতে দেখুন
৫) Country or territory: তে যে দেশ নির্বাচন করবেন, নিচে সেই দেশের উপযোগী এড্রেস ফিল্ড পাবেন। বাংলাদেশ থেকে টাকা পেতে চাইলে নির্বাচন করুন Bangladesh.
৬) Payee name (full name): এ আপনার সঠিক নামটি লিখুন যে নামে ব্যাংক একাউন্ট করা সম্ভব বা যেটি আপনার সার্টিফিকেটে রয়েছে। কারন এ নামেই চক ইস্যু হবে এবং এই নাম পরবর্তিতে পরিবর্তন করা যায় না। এবিষয়টি একটু সতর্কতার সাথে পুরন করুন। কারন এখানে ভুল করার কারনে অনেক লোক চেক ভাঙাতে পারেন না।
৭) আপনার সঠিক এড্রেসটি দিয়ে I agree that I can receive checks made out to the payee name I have listed above চেক বক্সে চেক করুন। লক্ষ করুন, আপনার সঠিক টেলিফোন/মোবাইল নাম্বারটিও দিতে হবে।
৮) Policies-এর তিনটি চেক বক্সেই চেক করতে হবে। তার আগে AdSense Program Policies টা অবশ্যই পড়ে নিবেন। এখুনি পড়তে না চাইলে বুকমার্ক করে রাখুন। নতুনদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ন।
৯) সবকিছু আরেকবার পরীক্ষা করে সাবমিট করুন... একটি কনফার্মেশন পেজ চলে আসবে যেখানে আপনার পুরন করা তথ্যগুলো দেখাবে।
১০) এবার Which best describes you? প্রথম অপশনটি নির্বাচন করুন। (ধরে নেয়া হলো আপনার একটি জিমেইল আইডি রয়েছে.. কারন আগের পর্বে আপনি ব্লগস্পটে ব্লগ তৈরি করেছিলেন।)
১১) Would you like to use your existing Google Account for AdSense? এ ও প্রথম অপশনটি নির্বাচন করুন। (I'd like to use my existing Google account for AdSense.)..
এবার গুগলের লগইন করার বক্স আসবে...
আপনার গুগল আইডি (জিমেইলে যেটি ব্যবহার করেন) ও পাসওয়ার্ড দিন)

Continue করুন... সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে দুই/তিনদিন অপেক্ষা করতে হবে। একাউন্ট গ্রহন করা হলে আপনাকে মেইল করে জানিয়ে দিবে।

একাউন্ট গ্রহন করার পর কিভাবে এডসেন্সে লগইন করে বিজ্ঞাপন কোড বানিয়ে তা সাইটে/ব্লগে বসাতে হয় তা নিয়ে আগামী পর্বে বলার ইচ্ছে রইলো।

...(চলবে)...

---
প্রথম প্রকাশ: ০১ লা মার্চ, ২০০৮
২৭ টি মন্তব্য
mizanjaan মিজান-জান০৫ নভেম্বর ২০০৮, ০১:২৮
ধন্যবাদ আপনাকে.........
mukut মুকুট ০৫ নভেম্বর ২০০৮, ০১:৩২
ধন্যবাদ, পরের অপেক্ষায়!
anis আনিস আলমগীর০৫ নভেম্বর ২০০৮, ০২:২৫
ত্রিভুজ ভাই ,
ধন্যবাদ ,

আমি Adsense user. আমি মোট $৪৫০ উপরে পেয়েছি। এখন আমার Address পাল্টাতে চাই। আমাকে এখন কি করতে হবে?
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০৩:১৪
এড্রেস বদলে আবার পিন রিকোয়েস্ট পাঠিয়ে দিন। নতুন পিন পাঠাবে নতুন ঠিকানা কনফার্ম করার জন্য। অথবা পাসপোর্টের স্ক্যান কপিও পাঠাতে পারেন। এডসেন্সের এড্রেসটার সাথে পাসপোর্টের এড্রেসের সাথে এডসেন্সের এড্রেসের মিল থাকতে হবে।
anis আনিস আলমগীর০৫ নভেম্বর ২০০৮, ০৪:১৯
ত্রিভুজ ভাই , আমি এই মাসে বাসা পািল্টয়েছি. তাই Adsense ঠিকানা বদলাতে চাই।
পিন রিকোয়েস্ট না পাঠিয়ে ঠিকানা বদলানো যায় না?
কারণ, পিন রিকোয়েস্ট পাঠালে আবার নতুন ঠিকানা কনফার্ম করার জন্য চিঠি আসবে.
২/৩ মাস দেরি হবে।
ধন্যবাদ।
lenin lenin০৫ নভেম্বর ২০০৮, ০৮:০৭
অ্যাডসেন্সে ঠিকানা বদলে পিন রিকোয়েস্ট আসার কথা নয়। পিন কেবল প্রথমবার টাকা পাঠানোর আগে দিতে হয়। পরে, ঠিকানা বদল করতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্যানেল থেকে ঠিকানা বদলে দিলেই হয়। আর তার আগে অবশ্যই পেমেন্ট হোল্ডে দিয়ে নেবেন, যাতে পুরোনো ঠিকানায় চেক চলে না যায়।
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০৯:০৬
@লেনিন
প্রথমবার টাকা আসা মানেই ব্যবহারকারীর ভ্যালিডিটি যাচাই হওয়া। আর প্রথমবার ঠিকানা পাল্টিয়ে পিন না চাইলে প্রথম ঠিকানা(যেটা হয়তো ভুল)-য় চলে যাবে পিন।
ahsan আহসান০৫ নভেম্বর ২০০৮, ০৩:১৬
ধন্যবাদ, পরেরটার অপেক্ষায় রইলাম....
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০৩:১৯
@মিজান-জান, মুকুট, আহসান
আপনাদেরকেও ধন্যবাদ।
deeba দীবা০৫ নভেম্বর ২০০৮, ০৩:৫৬
বেশি জোসস্ আপনার পোষ্ট-টা। অপেক্ষায় রইলাম পরের পোষ্ট-টার জন্যে।
oronno_17:7 অরণ্য_১৭:৭০৫ নভেম্বর ২০০৮, ০৫:১১
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমি এখই করছি
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০৫:৫৫
@দীবা ও অরণ্য
মন্তব্যের জন্য ধন্যবাদ।
tusharahasan তুষার আহাসান০৫ নভেম্বর ২০০৮, ০৮:৫৬
অশেষ ধন্যবাদ,পরের পর্বের অপেক্ষায় রইলাম,শুভেচ্ছা সহ-
trivuz ত্রিভুজ০৬ নভেম্বর ২০০৮, ০৭:২৪
moonlight07 সোনিয়া আলম০৯ জুলাই ২০০৯, ১০:২১
ত্রিভূজ ভাইয়া,
আমি আপনার --goole adsense-----ওয়েব থেকে আয়-১,২,৩.. দেখে দেখে ব্লগস্পট এ একাউন্ট করেছি.।
আমার ব্লগস্পট হলো-- https://samiya-cometome.blogspot.com
এবং -goole adsense --- sing up করেছি।আমার একাউন্ট গ্রহন করেছে কিনা তা ইমেইলে জানানর কথা ২/১ দিনের ভিতরে।
কিন্তু আমার সমস্যা হলো goole আমার একাউন্ট নেয়া সম্ভব নয় বলে ইমেইলে জানিয়েছে। এ বিষয়ে কি করবো?
আমি এমনিতেই এই সব কম বুঝি এখন ত আরো গোলমাল লেগে গেছে আমার মাথায়। প্লিজ..আমাকে সাহায্য করুন তাড়াতাড়ি।
trivuz ত্রিভুজ১০ জুলাই ২০০৯, ০৩:১৯
আপনার একাউন্ট না নেয়ার বিষয়ে গুগল কি বলেছে বিস্তারিত না জানলে সাহায্য করা কঠিন। গুগলের মেইলটা কপি-পেস্ট করতে পারেন?
sajibpaul সজিব পাল২৩ নভেম্বর ২০০৮, ১১:০২
ভাল লাগলো পড়ে।
jaheed শাখাওয়াত হোসেন৩০ নভেম্বর ২০০৮, ০৮:৫১
Policy তে দেখলাম Auto Clicker/script/traffic exchange ব্যবহার করা পুরোপুরি নিষেধ।
raja রাজা১৩ ডিসেম্বর ২০০৮, ০১:৪৬
ওয়েব থেকে আয় উপাজন--৪ কখন লিখবেন দয়া করে জানাবেন।
ধন্যবাদ।
dukkho দুঃখ১০ জানুয়ারি ২০০৯, ০৩:০৮
thanks
sonchoy নাজমুল হাসান বাবু১৫ মার্চ ২০০৯, ১১:৪৫
পর্ব ৪, ৫ কোথায় পা‍বাে?
adnan আদনান০১ এপ্রিল ২০০৯, ০৯:৩১
বাংলাদেশে কিভাবে চেক আসে এবং কিভাবে চেক ভাঙাতে হয়, কোন বাংক থেকে এসব করতে হয় তা নিয়ে আরেকটা (Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (৫))
পোষ্ট চাই
momtasir বাচালবাবু১১ মে ২০০৯, ০২:০৫
ত্রিভুজ ভাই,
এগুলো তো সবেই জানি।
কিন্তু এ্যাডের মধ্যে তো ক্লিক আসে না।
আসল রহস্যটা বলেন না ভাই প্লিজ ...............
mushahi মুশফিকুর রহমান১০ জুলাই ২০০৯, ১২:১৫
কোন এক কালে না জেনে একাউন্ট করেছিলাম এখন ওটা খুলে না। ঐ একাউন্টের জিমেইল একাউন্ট ও মনে হয় বাতিল।
এখন কি করব?
নতুন করে একাউন্ট খুলতে চাই।
দয়া করে সাহায্য করেন
sporshobinduu স্পর্শবিন্দূ২১ জুলাই ২০০৯, ০৩:১৩
ভাই,আমার ও আডসেনস এ রেজি হয় না। তারা বলে Unsupported language
যদিও আমার sporshobindu.blogspot.com ইংরেজি তে ই করেছি।
Help me plzz.....

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment