কৃত্রিম ছায়া
আজ আমি,
দীর্ঘ ক্লান্ত রোগা ছায়াটাকে বয়ে বেড়াই
সূর্যাস্তের অপেক্ষায়!
প্রভাতের দীর্ঘ ছায়াটার পরম যত্নের অভাব ছিল না
দীর্ঘ ছায়া শুধু প্রভাতেই হয় না,
যখন ছায়ার সাথে আমার সহবাস,
তখনও বুঝতে পারিনি
দীর্ঘ জীর্ণ ছায়া নিয়ে আমার পানে তাকিয়ে ছিলো,
একটুখানি তপ্ত তেজী ছায়ার আশায়
বুঝতেই পারিনি,
আমাকেও আজ বয়ে বেড়াতে হচ্ছে
নিভু নিভু আলোয় অস্পষ্ট একটা জীর্ণ ছায়া, নি:সঙ্গ!
ভিনেগারে ভিজিয়ে রাখা
এক টুকরো তপ্ত কোমল-
ছায়ার মত কিছু একটা
প্যারেন্টস ডে তে বাজার হতে কিনে দেয়া,
একটুকরো কৃত্রিম ছায়া!
---
ত্রিভুজ
০৫ নভেম্বর, ২০০৮
দীর্ঘ ক্লান্ত রোগা ছায়াটাকে বয়ে বেড়াই
সূর্যাস্তের অপেক্ষায়!
প্রভাতের দীর্ঘ ছায়াটার পরম যত্নের অভাব ছিল না
দীর্ঘ ছায়া শুধু প্রভাতেই হয় না,
যখন ছায়ার সাথে আমার সহবাস,
তখনও বুঝতে পারিনি
দীর্ঘ জীর্ণ ছায়া নিয়ে আমার পানে তাকিয়ে ছিলো,
একটুখানি তপ্ত তেজী ছায়ার আশায়
বুঝতেই পারিনি,
আমাকেও আজ বয়ে বেড়াতে হচ্ছে
নিভু নিভু আলোয় অস্পষ্ট একটা জীর্ণ ছায়া, নি:সঙ্গ!
ভিনেগারে ভিজিয়ে রাখা
এক টুকরো তপ্ত কোমল-
ছায়ার মত কিছু একটা
প্যারেন্টস ডে তে বাজার হতে কিনে দেয়া,
একটুকরো কৃত্রিম ছায়া!
---
ত্রিভুজ
০৫ নভেম্বর, ২০০৮
লেখক ত্রিভুজ
- ত্রিভুজ -এর ব্লগ
- ২১ টি মন্তব্য
- ০৫ নভেম্বর ২০০৮, ০১:৩২
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আজকে কি হৈসে ? ব্যাপক মুডে আছেন