শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ঈদের ছুটিতে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box)

বিল্লুনগরের জানালা দরজার ক্যাঁচক্যাচিতে যারা ইতিমধ্যে বোরিং ফিল করতে শুরু করেছেন তাদের জন্য উবুন্তুপুর আদর্শ যায়গা হতে পারে সন্দেহ নেই। কিন্তু আমার মত যারা টাকা দিয়ে বিল্লুনগরে প্লট কিনেছেন তারা হয়তো উবুন্তুপুরে যেতে ততটা আগ্রহী নন বা যাওয়া উচিত কিনা ভাবছেন। কেউ কেউ আছেন যাদের কাছে উবুন্তুপুরে যাওয়ার ঠিকানা নেই বা কারো সময় নেই। এই সব শ্রেণীর জনগনের জন্য খুব সহজ একটি রাস্তা বাৎলে দেয়ার চেষ্টা করবো আজ। তাহলে চলুন শুরু করি। সম্মানিত ভার্চুয়াল নাগরিকগন, সবাই শক্ত হয়ে বসুন, সীটবেল্ট বেঁধে নিন। উবুন্তুপুরের দিকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি....

উবুন্তু (Ubuntu) যেহেতু *nix গ্রোত্রের অপারেটিং সিস্টেম তাই অনেকেরই ধারনা এটি খুব জটিল বস্তু। একারণেই হয়তো উইন্ডোজ ফেলে দিয়ে উবুন্তু লাগাতে ভরসা পান না অনেকে। ডুয়্যালবুটিং একটা সমাধান হতে পারে কিন্তু ডুয়্যালবুটিং সম্পর্কেও বেশির ভাগ মানুষ ভাল জানেন না বা বিষয়টায় স্বস্তি বোধ করেন না। তাছাড়া খুব বেশি নবীস হলে বা একটু বেখেয়ালী হলে ডুয়্যালবুটিং করতে গিয়ে পুরো হার্ডডিস্কের পার্টিশন ভেঙ্গে ফেলাটা বিচিত্র কিছু না। তাহলে সবচাইতে সহজ ও নিরাপদ কোন উপায় খুঁজে দেখা দরকার যাতে ১০০% মানুষ কোনরকম সমস্যা ছাড়াই উবুন্তু সেটাপ করার সাহস পেয়ে যান। এক্ষেত্রে আমার মনে হয় ভার্চুয়াল পিসি টুলগুলো বেশ কাজের। Virtual PC, VMWare, Virtual Box এর যেকোনটি আদর্শ হতে পারে। এই তিনটির ভেতরে আমরা Virtual Box কে বেছে নিতে পারি কারণ এটি অনলাইনে ফ্রি পাওয়া যায় এবং প্লাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে শুরু করা যাক-

প্রথমেই আমদের কাজগুলোকে তিনটি ভাগে ভাগ করে নেই-
ক) সফটওয়্যার সংগ্রহ (Virtual Box ও Ubuntu সংগ্রহ করা)
খ) Virtual Box সেটাপ করে পিসি কনফিগার করা
গ) উবুন্তু সেটাপ করা।

ক) সফটওয়্যার সংগ্রহঃ
প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে Virtual Box নামের সফটওয়্যারটি যা virtualbox.org থেকে বিনামূল্যে সংগ্রহ করা যায়। নিচের লিঙ্কে গিয়ে * VirtualBox 3.0.12 for Windows hosts x86/amd64 টা ডাউনলোড করে নিতে পারেন।
লিঙ্ক: http://www.virtualbox.org/wiki/Downloads (68.9 MB)

তারপর আপনাকে সংগ্রহ করতে হবে উবুন্তুর যেকোন একটি সংস্করণ। বর্তমানে উবুন্তু ৯.১০ চলছে যার সিডি ইমেজ সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। উবুন্তুর অফিসিয়াল হোম পেজে গিয়ে এটি সংগ্রহ করুন-
লিঙ্ক: http://www.ubuntu.com/getubuntu/download (689 MB)

সর্বমোট 689 + 68.9 = 757.9 মেগাবাইট অনলাইন থেকে নামাতে হবে জেনে যারা ভিমরি খেয়েছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন। একটি পেন ড্রাইভ নিয়ে যেকোনদিন দেখা করতে চলে আসুন... (trivuz@জিমেইলে মেইল দিয়ে দেখা করার জায়গা ও দিন তারিখ সময় ঠিক করে নিতে পারেন)

খ) Virtual Box সেটাপ করে পিসি কনফিগার করা
সেটাপঃ Virtual Box একটি সাধারণ সফটওয়্যারের মতই আপনার পিসিতে সেটাপ করতে পারবেন। তাই এ নিয়ে আর বিস্তারিত লিখতে চাচ্ছি না। (সেটাপ করা নিয়ে কেউ সমস্যায় পড়লে মন্তব্যের ঘরে জানাবেন, বিস্তারিত জানানো হবে তখন।)

পিসি কনফিগারঃ
যথাযথভাবে সেটআপ করার পর Virtual Box সফটওয়্যারটি খুললে নিচের মত দেখাবে-


১) এবার Machine মেনু থেকে New কমান্ড দিন অথবা টুলবারের New বাটনে ক্লিক করে ভার্চুয়াল Virtual Machine Wizard চালু করুন।
২) যেকোন একটি নাম সেট করে OS Type এ যে অপারেটিং সিস্টেমের জন্য মেশিন বানাচ্ছেন সেটা নির্বাচন করুন। এক্ষেত্রে আমরা Operating system = Linux এবং Version = Ubuntu সেট করে Next করবো।


৩) ভার্চুয়াল মেশিনের RAM সাইজ নির্বাচন করতে Base Memory Size ঠিক করুন। ভার্চুয়াল মেশিন চলাকালীন সময়ে এই মেমরীটুকু আপনার পিসির RAM থেকে দখল হয়ে যাবে। সুতরাং আপনার আসল RAM এর অর্ধেকের বেশি কখনো সেট করবেন না। আপনার RAM ৩ গিগাবাইট হলে ভার্চুয়াল মেশিনের জন্য এক গিগা সেট করতে পারেন অনায়াসে। সাধারণ পিসির মতই ভার্চুয়াল মেশিনে যতবেশি RAM দিতে পারবেন মেশিনটি তত ভাল চলবে।


৪) এবার ভার্চুয়াল হার্ডডিস্ক তৈরির পালা। এক্ষেত্রে এক্সিস্টিং হার্ডডিস্ক ব্যবহার না করে Create new hard disk নির্বাচন করুন এবং খেয়াল রাখুন Boot Hard Disk (Primary Master) টিক দেয়া আছে কিনা। Boot Hard Disk (Primary Master) টিক না দেয়া থাকলে অপারেটিং সিস্টেম বুট হবে না।

৫) দুইবার নেক্সট করার পর Dynamically Expanding storage নির্বাচন করে আবার নেক্সট করুন। Dynamically Expanding storage দিলে বরাদ্দকৃত যায়গাটুকু একবারে দখল না হয়ে প্রয়োজন সাপেক্ষে দখল হতে থাকবে। (তবে হার্ডডিস্ক ফ্রাগমেন্টশন থেকে বাঁচতে চাইলে Fixed-size storage ব্যবহার করতে পারেন।

৬) ভার্চুয়াল বক্স এবার আপনাকে Virtual Disk Location and Size ঠিক করার সুযোগ দিবে। লোকেশনের ঘরে আপনি চাইলে আপনার পছন্দমত লোকেশন ঠিক করে দিতে পারেন। যেমন আমার সবগুলো ভার্চুয়াল মেশিন C:/ ড্রাইভে VM নামের একটি ফোল্ডারে আছে। উল্লেখ্য আপনার নির্ধারিত ঐ ফোল্ডারেই আপনার ভার্চুয়াল পিসির সবকিছু সংরক্ষিত থাকবে। আপনি চাইলে যেকোন সময় এই ফোল্ডারটি কপি করে বাইরের কোন পিসিতে Virtual Box সেটাপ করে আপনার ভার্চুয়াল মেশিনটি চালাতে পারবেন।


৭) Virtual Disk Location and Size এ হার্ডডিস্ক সাইজ ঠিক করে নেক্সট করে ফিনিশ করুন।

আপনার ভার্চুয়াল এখন মেশিন কাজ করার জন্য প্রস্তুত।


গ) উবুন্তু সেটাপ করাঃ

১) আগের ধাপে আমরা একটি ভার্চুয়াল মেশিন তৈরি করেছি যাতে উবুন্তু চলার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবার আমাদের Virtual Box সফটওয়্যারটি খুললে বাঁদিকে প‌্যানে উবুন্তুর জন্য তৈরি করা ভার্চুয়াল মেশিনটি দেখা যাবে-


২) লক্ষ্য করুন ubuntu 9.10 এর নিচে Powered Off লেখা রয়েছে। উপরের টুলবার বা Machine মেনু থেকে Start কমান্ড দিলে মেশিনটি চলতে শুরু করবে।

৩) ভার্চুয়াল মেশিনটি একটি সত্যিকার পিসির মতই বুট হবে এবং আপনার কাছে সিডি অথবা সিডির ইমেজ লোকেশন জানতে চাইবে। যদি উবুন্তুর সিডি থেকে থাকে তাহলে আপনার পিসির সিডি/ডিভিডি ড্রাইভে সেটি প্রবেশ করিয়ে নেক্সট করুন অথবা ব্রাউজ করে ডাউনলোডকৃত উবুন্তু সিডি ইমেজ (ISO File)টি দেখিয়ে দিন।

৪) সাধারণ পিসিতে যেভাবে ইনস্টল হয় ঠিক সেভাবেই সেটাপ উইজার্ড কাজ করবে এখানে......। সুতরাং দেখে শুনে পড়ে বুঝে একটু একটু করে এগিয়ে যেতে থাকুন। সেটাপ করার সময় ইন্টারনেট কানেকশন থাকলে ভাল কারণ উবুন্তু অনলাইন থেকে নিজের মত আপডেট নিতে পারবে।

সেটাপ উইজার্ড নিয়ে আর বিস্তারিত বলে লেখার সাইজ বড় করলাম না। আশা করি সবাই ঠিকঠাক মত সেটাপ করে ফেলতে সক্ষম হবেন। তথাপিও কোন সমস্যা হলে আরেকটি পর্বে সেটাপ নিয়ে বিস্তারিত লেখা যেতে পারে। উবুন্তু নিয়ে আরো লেখা দেয়ার ইচ্ছে রইলো যেখানে উবুন্তু ব্যবহার সম্পর্কিত সাধারণ বিষয়গুলো আলোচনা করা হবে।

সবাই ভাল থাকুন।
৩৯ টি মন্তব্য
sujanpranto12 সুজন৩০ নভেম্বর ২০০৯, ০৫:১৭
sujanpranto12 সুজন৩০ নভেম্বর ২০০৯, ০৫:১৮
শুকরিয়া।
কিন্তু আমার মনে কাজে লাগবেনা।
sujanpranto12 সুজন৩০ নভেম্বর ২০০৯, ০৫:৫০
কিন্তু আমার মনে হয় কাজে লাগবেনা।
trivuz ত্রিভুজ০১ ডিসেম্বর ২০০৯, ১০:৫১
হুমমম.....
asmarshad আ,শ,ম,এরশাদ৩০ নভেম্বর ২০০৯, ০৫:২৫
ঈদের শুভেচ্ছা, খুব সুন্দর ভাবে ধাপ গুলো দেখিয়েছেন ,
একটু জানতে ইচ্ছে হল উইন্ডোজের এর চেয়ে উবুন্টু ব্যবহারের কি কি বিশেষ সুবিধা পাওয়া যায়,
trivuz ত্রিভুজ০১ ডিসেম্বর ২০০৯, ১১:০১
নাম্বার ওয়ান- উবুন্তু ফ্রি
নাম্বার টু- ভাইরাসের ঝামেলা মুক্ত
নাম্বার থ্রি- উইন্ডোজ থেকে বেশি স্ট্যাবল
নাম্বার ফোর- প্রচুর ফ্রি সফটওয়্যার প্যাকেজ আছে
নাম্বার ফাইভ - অপারেটিং সহজ ও ইন্টারফেস সুন্দর গ্রাফিক্স ও ভাল
নাম্বার ...
নাম্বার ...
নাম্বার এন - উবুন্তু চমৎকার
mou মৌসুমী দত্ত৩০ নভেম্বর ২০০৯, ০৫:৫০
ঈদের শুভেচ্ছা নিন ত্রিভুজ ভাই।

উবুন্তুপুরের দিকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি....

কিন্তু কেন যাবো? কি সুবিধা যে যাবো?
সম্মানিত ভার্চুয়াল পাইলট, অতিরিক্ত সুবিধা কি জানান। শুধুমাত্র বোরিং ফিল করার কারনে এতো কষ্টকর যাত্রা?
trivuz ত্রিভুজ০১ ডিসেম্বর ২০০৯, ১১:০২
শুধুমাত্র বোরিং ফিল করার জন্য না.... বহু কারণ আছে.. উপরে কয়েকটি বলেছি। পুরোটা বলতে গেলে পোস্ট দিতে হবে...

ঈদের শুভেচ্ছা...
sokal_ratri সকাল৩০ নভেম্বর ২০০৯, ০৬:০৫
trivuz ত্রিভুজ০১ ডিসেম্বর ২০০৯, ১১:০৬
ইমোটগুলোর অর্থ বুঝলাম না....
mouse মাউস৩০ নভেম্বর ২০০৯, ০৬:১৩
উবুন্টু পুরের রাস্তা গুলো ভাঙ্গা কিন্তু একবার গিয়ে দেখেন বিল্লুনগরের জানালায় আর আসবেন না কখনো
trivuz ত্রিভুজ০১ ডিসেম্বর ২০০৯, ১১:২২
ইয়াপ......
hasinmahjabeen পুনপুনি৩০ নভেম্বর ২০০৯, ০৬:৫৩
উবুন্টু কি সেটাই বুঝি নাই
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:১৬
উবুন্তু খেতে অনেক মজা.. মাঝে মাঝে মাথায় ও দেয়া যায়... :i :i
hasinmahjabeen পুনপুনি০৮ ডিসেম্বর ২০০৯, ১২:৫১
আপনে খান? মাথায় দেন?
zhsoykot জেড এইচ সৈকত৩০ নভেম্বর ২০০৯, ০৭:০৩
এইটা দিয়ে কী করব ?
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:১৭
এটা একটা অপারেটিং সিস্টেম.. উইন্ডোজের মত।
ferozkhan ফিরোজ খাঁন তুষার৩০ নভেম্বর ২০০৯, ০৭:০৫
উবুন্টু টা কি জানালা এর মতন ইউজার ফ্রেন্ডলি বানানো যায় না?????
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:৩৪
উবুন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি। দীর্ঘদিন উইন্ডোজে অভ্যস্থ থাকার কারণে হয়তো উবুন্তু কঠিন লাগবে প্রথম দিকে.. ধীরে ধীরে আবিষ্কার করবেন ওটা বেশি ইউজার ফ্রেন্ডলি। কিভাবে, তা নিয়ে পরে কখনো বলবো।
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ৩০ নভেম্বর ২০০৯, ০৮:৩৯
প্রিয়তে আগে VMware ইউজ করেছি।
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:৪৭
হুমমম...
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ৩০ নভেম্বর ২০০৯, ০৮:৫৮
ত্রিভুজ ভাই, আমি আমার পিসিতে ভিসতা আর উবুন্তু ৯.১০ দুটোই একসাথে ব্যবহার করি। কিন্তু আমি অনেক চেষ্টা করে ইন্টারনেটের কানেকশন দিতে পারছি না । আমি সিটিসেল জুমের ZTE মডেম ব্যবহার করি। যদি পারেন একটু সাহায্য করেন।
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:৪৯
লিনাক্সে জুম সেটা করার উপায় নিয়ে হাসিন ভাই একটা ব্লগ লিখেছিলো অনেক আগে.. উবুন্তুতে জুম সেটাপের বিষয়ে এখনো কিছু দেখিনি... জুম মডেম সাথে থাকলে চেক করে দেখা যেতো। কোন উপায় পেলে জানাবো।
riyadbd মোজাম্মেল হায়দার৩০ নভেম্বর ২০০৯, ০৯:৪১
হুমমমম কাজের পোস্ট কাজে আসবে
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৩:৪৯
ধন্যবাদ।
karim_bhai কারিম ভাই৩০ নভেম্বর ২০০৯, ০৯:৫৪
কি সেটুপ ডিমু!!!! ওপেরা সেটুপ ডিআ উযবোক হৈয়া গেসি । ওপেরা টে বিজোয় কিনবা য়েনোজোয় নাই, বাই ডেফৌলট উনিকোড ডেয়া আসে

এইংলিশ ও আসসে না
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৪:২৮
কঠিন অবস্থা দেখি! মজিলা ফায়ারফক্স সেটাপ দিতে পারেন...
amibangladeshi আমি বাংলাদেশী৩০ নভেম্বর ২০০৯, ১১:১০
খুবই হেলপফুল একটি পোষ্ট। প্রিয়তে রাখলাম। সময় পেলে "জানালা" থেকে লাফ দিয়ে উবুন্তুপুরে চলে যাব।
trivuz ত্রিভুজ০৩ ডিসেম্বর ২০০৯, ০৭:২০
প্যারাস্যুট সাথে নিতে ভুল করবেন না কিন্তু...
shorot শরৎ১০ ডিসেম্বর ২০০৯, ০৫:০৩
vaiya ami ubontu use korte chai tobe amar pc te samsung ml 1610 printer ase jar jonno korte pari na ami samba configure o koreci but lan a onno pc theke print kora jai na . amake ai bapare kono solution dile amar khuv valo hoi. ai problem ar jonno ami linux practice korte parina.

shorot
trivuz ত্রিভুজ০২ জানুয়ারি ২০১০, ০২:১৯
লিনাস্কে কিছু থার্ড পার্টি প্রিন্ট সার্ভার ব্যবহার করেছিলাম তবে উবুন্তুতে এটা দেখা হয়নি। গুগলে সার্চ করতে থাকুন। সময় পেলে এই বিষয়ে সার্চ করবো। আপাতত ডুয়্যালবুটিং ব্যবহার করুন।
square স্কয়ার১৩ ডিসেম্বর ২০০৯, ১০:২২
ভাই linux দয়ি েআ‍ম িকােন মজুহ েবাজার থকে েকনি েশুনত েপারছ িনা কনে? জানাবনে ক?ি
trivuz ত্রিভুজ০২ জানুয়ারি ২০১০, ০২:৫৯
বুঝলাম না...
sujanpranto12 সুজন০১ জানুয়ারি ২০১০, ০৪:৪০
trivuz ত্রিভুজ০২ জানুয়ারি ২০১০, ০২:৫৯
শুভেচ্ছা সুজন...
sokal_ratri সকাল০২ জানুয়ারি ২০১০, ০৬:৫৭
ত্রিভুজ দাদা
মডেম-এ
বাংলালিংক ইন্টারনেট সেটআপ কিভাবে দেবো
একটু বলবেন কি?
trivuz ত্রিভুজ০২ জানুয়ারি ২০১০, ০৯:৫৩
মডেম সেটাপ নিয়ে আলাদা পোস্ট দেয়া লাগবে।
tareq তারেক০৪ জানুয়ারি ২০১০, ০১:৩৭
ত্রিভুজ ভাই লেখাটা http://ubuntubd.wordpress.com/ এখানে দিতে পারি?
trivuz ত্রিভুজ০৪ জানুয়ারি ২০১০, ০২:৪১
নো প্রবলেমু...

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment