শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

bdnews24 এর নতুন ডিজাইন ও কিছু কাক বা বকতালীয় বিষয়

গত তিনমাস ধরে একটা অনলাইন নিউজ সাইট দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যে একটি সাইটের কাজও মোটামুটি শেষ করে এনেছি। ibnews24.com http://www.ibnews24.com/ নামে অনলাইনে সেটা আপলোডও করেছি মাস দুয়েক আগে। আরো বেশ খানিকটা কাজ বাকী। চেষ্টা করছি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে চালু করার জন্য। সাইটি সম্পর্কে মতামত জানতে পরিচিত কিছু ডেভেলপার বন্ধুদের সাথে লিঙ্কটি শেয়ার করেছিলাম। মিডিয়ার কিছু বন্ধুবান্ধব ও পরিচিতজনের সাথেও শেয়ার করেছি। আমার http://www.shabakasoft.com/ কোম্পানীর হোম পেজেও লিঙ্ক দেয়া ছিলো। নিজের নেটওয়ার্ক থেকে হোক আর কোম্পানীর হোমপেজ থেকে হোক লিঙ্কটি যে অনেক মানুষের হাতে চলে গিয়েছে তার প্রমাণ পেলাম আলেক্সাতে গিয়ে।

সূত্র: আলেক্সা ডট কম

সাইট চালু করার আগেই অনেক মানুষ জেনে যাওয়া হয়তো ভাল। কিন্তু আমার জন্য মনে হয় বিষয়টা খারাপের দিকে চলে গেল। ঘটনাটা ঘটলো আজকে বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে। বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে আজকে যে ডিজাইনটা দেখলাম তাতে বেশ অবাক হয়েছি-



যেহেতু নিজেই ডেভেলপার তাই সাইটটি ভাল হচ্ছে না খারাপ হচ্ছে সেই বিষয়ক মন্তব্য করা ঠিক হবে না। তবে এপর্যন্ত যাদেরকে দেখিয়েছি সবাই ভাল বলেছেন। ibnews24 নামকরণ নিয়ে বেশ গঠনমূলক কিছু মন্তব্য পেলাম। bdnews24 এর সাথে একটু মিল থাকার বিষয়টা নিয়ে আমিও ভাবছিলাম। কিন্তু ibnews ডোমেইনটা খালি থাকায় ডোমেইনের শেষে 24 যুক্ত করে ibnews24 করতে হয়েছিলো। এতকিছু থাকতে ২৪ যুক্ত করার পেছনে মূল কারণ হচ্ছে ২৪ ঘন্টা লাইভ নিউজ দেয়ার বিষয়টি। তা ছাড়া ২৪ শব্দটা সকলে সহজেই মনে রাখতে পারবে। তথাপিও ইউনিক কোন নাম নেয়া যায় কিনা তা নিয়ে এখনো ভাবছি। কিন্তু বিডিনিউজের নতুন ডিজাইনটা আমার সাইটের মত করে ফেলায় এখন পাঠকরা পুরো সাইটের ডিজাইন নিয়েও সংশয়ে ভুগতে শুরু করবেন।

দুনিয়াতে এতসব ডিজাইন থাকতে হুট করে আইবিনিউজের মতই একটা ডিজাইন বিডিনিউজে কেন লাগানো হলো সেটাই ভাবছি। বিষয়টা কি কাকতাল না বকতাল? আমি দাবি করছি না যে সাইটের উপরে এরকম একটি বার আমার আগে কেউ লাগায়নি। বিভিন্ন সাইটের ডিজাইন, টেমপ্লেটের বিশেষ কোন ফিচার এবং নিজের চিন্তা ভাবনার মিক্সার হিসেবেই একটি ডিজাইন দাঁড়ায়। যে কেউ যে কারো ডিজাইনের পুরোপুরি বা আংশিক অনুকরণ করতে পারে। কিন্তু সাধারণত একই এলাকায় একই টাইপের সার্ভিস দাতা দু'টি প্রতিষ্ঠানের ডিজাইন ও বিভিন্ন বিষয় একটু আলাদা থাকা ভাল বা উচিত। নতুবা একটিকে অন্যটির হুবহু অনুকরণ বলে মনে হয়। এক্ষেত্রে বিডিনিউজের আগেই ওরকম ডিজাইন ব্যবহার করার পরেও পাঠক কোনটাকে ইউনিক ভাববে সেটাই চিন্তার বিষয়।

যাই হোক, সবার প্রতি শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক।
২৭ টি মন্তব্য
shoummo71 সৌম্য২৯ নভেম্বর ২০০৯, ০৩:৩৪
রাইসু ভ্রাত'র বক্তব্য কি এ প্রসঙ্গে?
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৩:৪৮
রাইসু দা'র সাথে কথা হয় নাই। কাজটা বিডিনিউজের টেকনিক্যাল টিমের। তারা কেন এই ডিজাইন ব্যবহার করলো সেটা জানতে পারলে ভাল হতো। হতে পারে বিষয়টা পুরোপুরিই কাকতালীয়।

আর টেকনিক্যালি এটা আসলে কোন সমস্যা না। my.aol.com ও my.yahoo.com এর ডিজাইনও একইরকম ছিলো। কিন্তু অভিজ্ঞতা থেকে দেখেছি সাধারণ ভিজিটররা বিষয়টা ভাল ভাবে নেয় না। একারণেই হয়তো শেষপর্যন্ত এওএল আর ইয়াহুর ডিজাইনটা পরিবর্তন হয়েছে। কিন্তু আমার সাইটটা রিলিজ দেয়ার সাথে সাথে পাঠকরা প্রথমেই ভাববে বিডিনিউজের হুবহু অনুকরণ দিয়ে শুরু... অথচ এই ডিজাইনটা আমার সাইটে আগে ব্যবহার করেছি।

এখন কি করা যায় ভাবছি।
trivuz ত্রিভুজ৩০ নভেম্বর ২০০৯, ০১:৪২
আপডেটঃ নাম পরিবর্তন সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত আগেই নেয়া ছিলো। এখন নাম পরিবর্তন করে ফেলা হলো। নতুন নাম- আইবিনিউজ অনলাইন
লিঙ্ক: http://www.ibnewsonline.com/
sharmabangla সজল শর্মা২৯ নভেম্বর ২০০৯, ০৩:৪৩
আপনার দেওয়া নামের সাথে ওদের দেওয়া নামের অনেক মিল থাকায় ওরা হয়তো ভেবেছে আপনি ওদের অনুকরণ করেছেন। তাই কাউন্টার এটাক হিসেবে আপনার ডিজাইন তারা লাগিয়ে নিয়েছে। এমনটি হতে পারে। অথবা কোন কিছুই নয়- নিছক কাক বা বক তালীয়। মুরগী বা হাঁস তালীয়ও হতে পারে।
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৩:৫৯
মুরগী বা হাঁসতালীয় হলে আর কি করা!
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী২৯ নভেম্বর ২০০৯, ০৩:৪৩
সময় করে আপনার সাইট ঘুরে এসে মতামত জানাবার আশা রাখি।
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৪:০০
মতামতের অপেক্ষায় রইলাম।
jonejone জনী জনী২৯ নভেম্বর ২০০৯, ০৩:৫৮
ঈদ মোবারক
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৪:০৮
ঈদ মোবারক।
opo_debota অপদেবতা২৯ নভেম্বর ২০০৯, ০৪:২৩
কিছু বুজলাম আর কিছু বুঝি নাই

যাওক ঈদ মোবারক
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৪:৩৯
ঈদ মোবারক
murubbe মুরুব্বী২৯ নভেম্বর ২০০৯, ০৪:৩১
ঈদ মোবারক।
যাত্রার অগ্রধারা অব্যাহত থাকুক।
সাফল্য মন্ডিত হোক আপনার জীবন।
শুভকামনা।
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৫:০০
থ্যাংকস...
ঈদ মোবারক
bbq_hearts ফারুক২৯ নভেম্বর ২০০৯, ০৫:৩১
এইটা কি বিজ্ঞাপন দিলেন ? ভাল ভাল এখন আপনার সাইটের হিট বেড়ে যাবে , কিন্তু নামটা বিডিনিউজের মত ২৪ লাগাইলেন কেন ? এখন উনারা যদি বলে আপ্নিতো মিয়া আমাগো নাম নকল করছেন , তখন ?
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৭:০২
news24.com নামের অনেক জনপ্রিয় একটা সাইট আছে অনলাইনে।
milis দখিনো হাওয়া২৯ নভেম্বর ২০০৯, ০৫:৩৬
আপনার টা মনে হয় শুধু ধর্মীয় নিউজের সাইট।
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৭:১১
সেটা রিলিজ হওয়ার পর জানতে পারবেন।
sarwarchowdhury সারওয়ার চৌধুরী২৯ নভেম্বর ২০০৯, ০৭:৩৩
হুমম ! ! চোরাচুরি না ঠোকাঠুকি !
আপনার সাইটের অপেক্ষায় রইলাম
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৮:১৫
থ্যাংকস... আশা করি আগামী মাস থেকে নিয়মিত নিউজ পাবেন।
sujanpranto12 সুজন২৯ নভেম্বর ২০০৯, ০৭:৪৪
ওরা তো মহা চোর। আপনার ডিজাইনের নকল করেছে। শুধু রংটা অন্যরকম দিয়েছ।

বেশকিছু পূর্বে আপনার কাছে এটার কথাই শুনেছিলাম তাহলে? শুভকামনা রইল আপনার এবং আপনার স্বপ্নের প্রতি। সফল হবেন, সুন্দর হবে আপনার প্রচেষ্টা এই দোয়া রইল মহান আল্লাহপাকের দরবারে।
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৮:২৭
নাহ.. এভাবে চোর বলা যায় না। আর এসব ডিজাইন প্যাটার্ন ইউনিক কিছু না... আরো কয়েক ডজন সাইটে হুবহু এই ডিজাইন থাকাও বিচিত্র কিছু না। তবে আমার আপকামিং সাইটের ডিজাইনটা এখন বদলাতে হবে মনে হচ্ছে। বিডিনিউজ ইচ্ছে করে করুক আর কাকতালীয় ভাবে মিলে যাক বিষয়টা আমার জন্য খারাপ হয়েছে।

শুভকামনার সাথে সহযোগীতাও করতে পারেন। আমাদের এখন কন্ট্রিবিউটর দরকার অনেক। সুন্দর আর্টিকেল, খবর, ফিচার ইত্যাদি পাঠিয়ে সাহায্য করতে পারেন। আপনার সাথে ফেসবুকে কথা হবে পরে।
charger মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ২৯ নভেম্বর ২০০৯, ০৭:৪৮
তাই তো / তাই নাকি!
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৮:৩০
:!
sundarsamar সুন্দর সমর২৯ নভেম্বর ২০০৯, ০৮:২৫
পুরোপুরি
চিন্তা চুরি!
trivuz ত্রিভুজ২৯ নভেম্বর ২০০৯, ০৮:৩০
কেমন আছেন? ঈদ মোবারক।
hasinmahjabeen পুনপুনি৩০ নভেম্বর ২০০৯, ০৬:৫৭
আপনার মনের সাথে তার লাগিয়ে আইডিয়া চুরি করেছে বোধহয়
afruj আফরোজ০১ ফেব্রুয়ারি ২০১০, ১১:৫১
মনে হয় টিট ফর ট্যাট নীতি অনুসরণ করেছে ... নাম এর বদলে ডিজাইন নিল আর কি

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment