শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন (২)

Google AdSense থেকে উপার্জনের কিছু থিউরিটিক্যাল ও প্রাকটিক্যাল আলোচনা শুরু করতে যাচ্ছি। তার আগে আলোচনার একটি শ্রেণীবিভাগ করে নেই।

আমরা মূলত পাঁচটি ভাগে আলোচনাটা করবো যাতে নির্দিষ্ট কোন টপিকে আলাদা আলাদা প্রশ্ন করা যায়।

১) AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা
২) AdSense এর বিজ্ঞাপন দেয়ার জন্য ক্ষেত্র তৈরি (সাইট বা ব্লগ)
৩) AdSense এর জন্য আবেদন করার প্রক্রিয়া ও কিছু প্রাসঙ্গিক বিষয়
৪) এডস প্রতিস্থাপন ও আনুষাঙ্গিক বিষয়াদি
৫) গুগল থেকে টাকা নিজের পকেটে আনার প্রক্রিয়া
এই সবগুলো ধাপের সাথেই থাকছে কিছু টিপস এন্ড ট্রিকস এবং করণীয় ও বর্জনীয়। সেই সাথে প্রশ্ন ও উত্তর পর্বে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে।

তাহলে শুরু করা যাক-

AdSense সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা
AdSense মূলত একটি বিজ্ঞাপনী সংস্থা যারা আপনার আমার জন্য বিভিন্ন কোম্পানী/ওয়েব থেকে বিজ্ঞাপন এনে দেয় এবং আপনার রেভিন্যু প্রাপ্তি নিশ্চিত করে। গুগলের আরেকটি সার্ভিস রয়েছে যেখানে যেকেউ তার কোম্পানী বা ওয়েবের বিজ্ঞাপন দিতে পারে। সেখান থেকে প্রাপ্ত বিজ্ঞাপনগুলো AdSense এর কোডের মাধ্যমে মাধ্যমে আপনার সাইটে রেন্ডমলি দেখানোর ব্যবস্থা করা হয়। সাধারনত প্রতিটি এডস প্রদর্শন, ক্লিক, ফ্রি সাইনআপ, বিক্রিয়, সেবাগ্রহন ইত্যাদির বিনিময়ে কোম্পানীগুলো গুগলকে টাকা দিয়ে থাকে। এই কাজটা যখন আপনার ওয়েব বা ব্লগের মাধ্যমে হয়ে থাকে তখন আপনাকে সেই টাকার একটা অংশ আপনাকে দেয় গুগল। পুরো প্রক্রিয়াটা খুবই সুক্ষ ও স্মার্টলি সম্পন্ন হয়.. সুতরাং নিশ্চিন্তে গুগলের উপরে ভরসা করতে পারেন।


AdSense এর বিজ্ঞাপন দেয়ার জন্য ক্ষেত্র তৈরি (সাইট বা ব্লগ)
গুগল এডসেন্স মূলত আপনাকে একটি বিজ্ঞাপন কোড দিবে আপনাকে ওয়েবের কোথাও রাখতে হবে যাতে লোকজন সেটি দেখতে পায়। সেজন্য আপনি আপনার ব্যক্তিগত সাইট বা ফ্রি ব্লগ সার্ভিসের সাহায্য নিতে পারেন।

ব্যক্তিগত সাইটের জন্য:
একটি ডোমেইন ও কিছু স্পেস কিনে আপনি শুরু করে দিতে পারেন আপনার ব্যক্তিগত সাইটের কার্যক্রম। একাজটির জন্য আপনার কিছু অর্থ খরচ হয়ে যাবে। তবে বিনামূল্যেও কাজটি করা যায়। এবিষয়ে কেউ আগ্রহী হলে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা যাবে।

ফ্রি ব্লগ সাইটের জন্য:
পৃথিবীতে অনেকগুলো ফ্রি ব্লগ সার্ভিস পাবেন যেখানে আপনি গুগলের এডস রাখতে পারবেন। এরভেতরে সবচেয়ে জনপ্রিয় একটি সার্ভিস হচ্ছে ব্লস্পট (blogspot)। আজকে আমরা ব্লগ স্পটে কিভাবে ব্লগ করতে হয় তা নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো।

১) ব্লগ স্পটে ফ্রি ব্লগ করার জন্য আপনাকে প্রথমে একটি গুগল একাউন্টের মালিক হতে হবে। gmail.com থেকে আপনি বিনামূল্যেই একটি একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

২) সাইনআপ কম্প্লিট হলে ওপেন করুন blogspot.com বা http://blogger.com। ব্লগারের লগইন পেজে গুগলের আইডি ব্যবহার করে লগইন করতে হবে।


৩) ঠিক ঠাক মত লগইন করতে পারলে Sign up for Blogger পেজ আসবে এবং আপনাকে Display name দিতে বলবে। ডিসপ্লে নামটি মূলত ব্লগে আপনার নিক হবে। এটি যেকোন সময় পরিবর্তন করা যায়। সুতরাং যেকোন একটি দিয়ে ফেলতে পারেন। নাম দেয়া হলে Terms of Service পড়ে যদি মানতে রাজী হন তাহলে Acceptance of Terms এর চেকবক্সে ক্লিক করে Continue করুন। (বেশীর ভাগ মানুষই Terms of Service পড়তে বিরক্তবোধ করেন। কিন্তু একটি সাইটের কোন সার্ভিস গ্রহন করার আগে এটি পড়ে নেয়া জরুরী)।

৪) এবার ব্লগস্পট আপনাকে Dashboard পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনি Create your blog now এ ক্লিক করে ব্লগ তৈরি করতে পারবেন। তাহলে ক্লিক করুন Create your blog now লিংকে।

৫) ব্লগস্পট আপনাকে এবার Name your blog পেজে নিয়ে আসবে যেখানে আপনি আপনার Blog title ও Blog address (URL) ঠিক করবেন। একটি বিষয় মাথায় রাখুন যে গুগল বা ইয়াহুর মত ব্লগস্পটেও বেশীর ভাগ নাম দখল হয়ে গিয়েছে। সুতরাং Blog address (URL) এ কোন নাম দেয়ার পর Check Availability এ ক্লিক করে দেখে নিন।

৬) ব্লগস্পট এবার আপনাকে Choose a template পেজে নিয়ে যাবে যেখান থেকে আপনার রুচিমত একটি টেমপ্লেট নির্বাচন করে Continue করতে পারেন। Template যেকোন সময়ই পরিবর্তন করা যায়। সুতরাং এটি নিয়ে খুব বেশী না ভেবে আপাতত একটি নিয়ে ফেলুন।

৭) সবঠিক ঠাক মত সম্পন্ন হলে Your blog has been created! ম্যাসেজ পাবেন আরেকটি পেজে। Start posting এ ক্লিক করে ব্লগিং শুরু করে দিতে পারেন।

লক্ষ করুন- ৫ নং ধাপে আপনি যে Blog address (URL) দিয়েছিলেন, সেটি আপনার ব্লগ লিংক। যেমন আমার ব্লগস্পট লিংক হলো http://trivuz.blogspot.com । আগামী পর্বে এডসেন্সে সাইনআপ করতে এরকম একটা সাইট আপনার কাজে আসবে।
৩১ টি মন্তব্য
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:০১
প্রথম প্রকাশ: ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮

প্রথম পর্ব:
http://prothom-aloblog.com/users/base/trivuz/18
mariochintao মারিও০৪ নভেম্বর ২০০৮, ০৩:২১
নেটে আপনাডের মটো ওনেক বনডো আছে ভাই!
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৭
বুঝতে পারছি অনেক কষ্টে বাংলা টাইপ করছেন। ধন্যবাদ এত কষ্ট করে বাংলা লিখার চেষ্টা করার জন্য
afruj আফরোজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:২২
চালিয়ে যান.... পরের পর্বের অপেক্ষায়....
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৬
থ্যাংকস.. রাতে দেব...
shirajraj রাজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩১
দেখা যাক পানি কতদুর গড়ায় ..ওয়েটং ফর পার্ট ৩। বাট এত ছোট ছোট পার্ট হলে তো অনেক সময় লাগবে ? ট্রাই টু মেক লেস পার্ট ।
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৬
লেখাটা অভিজ্ঞদের জন্য নয়.. যারা এই বিষয়ে অভিজ্ঞ নয় তাদের জন্য। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে বিচার না করলেই ভাল হয়। এই পর্বটা যতটুকু হয়েছে তা-ই অনেকের জন্য বুঝতে কষ্টকর হবে। অপেক্ষায় থাকুন...
mukut মুকুট ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৬
পোষ্টের মাঝে ছবি দেবো কিভাবে?? কোন ওয়েবে ছবিটা আপলোড করে এরপর এমবেড কোড দেব?

ভালো লাগছে, লিখুন!
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৪১
নিচের লিংকে দেখুন-
http://prothom-aloblog.com/users/base/lenin/10
hridoyhina হৃদয়হীনা০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৬
৩য় পর্বের অপেক্ষায়............
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৪২
রাতে পাবেন...
mukut মুকুট ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৩৮
ভাইজান, প্লিজ মেগাসিয়াল করেন না, ১০পর্বে সমাপ্তি টানুন!
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৩:৪২
মেগা হবে না.. ৪-৫ পর্বের ভেতরেই মূল কথাগুলো শেষ হয়ে যাবে। এর পর টিপস ট্রিকস এবং বাদবাকী কথাবার্তা আসবে।
cricket ক্রিকেট ফ্যান০৪ নভেম্বর ২০০৮, ০৫:৩০
এত টাকা দিয়ে কি করুম
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ০৬:১১
পকেটে নিয়ে ঘুরা যেতে পারে.. অথবা পাপড় ভাজাও খাওয়া যেতে পারে..
amateur1971 রেড অক্টোবর০৪ নভেম্বর ২০০৮, ১০:২৮
সাম.ইন-এ কি সবগুলোই আছে? ওখানেও প্রথম দু'টও দেখেছিলাম, তারপরেরগুলো আর খেয়াল করি নি
trivuz ত্রিভুজ০৪ নভেম্বর ২০০৮, ১১:২৭
না, ওখানে চার পর্ব পর্যন্ত আছে। শেষ করা হয়নি। এখানে শেষ করবো ইনশাল্লাহ...
hridoyhina হৃদয়হীনা০৪ নভেম্বর ২০০৮, ১১:৪৩
কহন শেষ করবেন, ঘুমাইতে গেলাম কিন্তু...
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০২:০০
আজকে আর না, আগামীকাল পরের পর্ব আসবে।
mizanjaan মিজান-জান০৫ নভেম্বর ২০০৮, ০১:১১
চলুক..............
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০১:১৩
samkhan শামীম খান০৫ নভেম্বর ২০০৮, ০২:১০
ভালো . আমি কোন দিন টাকা পাই নি . ভুয়া মনে হয়.।
mayakanon মায়াকানন০৫ নভেম্বর ২০০৮, ০৪:১৮
কথা অতি সত্য। এডসেন্স ভূয়া না।
তবে পলিসি খুব কড়াকড়ি।
trivuz ত্রিভুজ০৫ নভেম্বর ২০০৮, ০২:৪০
ভূয়া না... অনেকেই টাকা পাচ্ছেন, আমি নিজেও প্রচুর টাকা তুলেছি।
hr সপ্নবালক১৩ মার্চ ২০০৯, ০১:৪৪
উপকার পেলাম বড়।
rabiulkb মো: রবউল করমি বাদল০৪ জুলাই ২০০৯, ০৪:৪১
৪ নং পর্বাটি প্রকাশ করুন ভাই ।
himalow হিমালয়০৯ ডিসেম্বর ২০০৯, ১২:০২
ভালো লাগছে, লিখুন!
shobarjonno সবারজন্য১০ মার্চ ২০১০, ০৯:০১
এটি ঝামেলা বিহিন ট্রাই করে দেখতে পারেন।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment