বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ওয়েব প্রোগ্রামিং পাঠ-১ (ওয়েব সার্ভার সেটাপ)

যারা পিএইচপি শিখতে আগ্রহী তাদের জন্য এই লেখাটা কাজে আসতে পারে। মূলত ওয়েব প্রোগ্রামিং এর উপরে একটা বইয়ের কিছু অংশ লেখার দায়িত্ব নিয়ে লিখে যাচ্ছি। লেখাগুলোর কিছু কিছু ব্লগে প্রকাশ করার ইচ্ছে আছে। যেকোন ধরনের ভুল ত্রুটি জানালে বা পরামর্শকে স্বাগত জানানো হবে। তবে লেখার ধরন (যেমন 'আপনি' এর পরিবর্তে 'তুমি' ব্যবহার করছি) সংক্রান্ত কিছু বিষয় পরিবর্তন করা হবে না। তবে এই বিষয়ে আপনার মতামত দিতে পারেন। প্রথম কয়েক পর্বে থাকছে সার্ভার সেটাপ সংক্রান্ত বিষয়াদী। মূল লেখা থেকে সরাসরি তুলে দিলাম-
-------------------------

১) উন্ডোজ এনভায়রমেন্টে পিএইচপি
১.১) ওয়েব সার্ভার সেটাপ
১.২) পিএইচপি সেটাপ
১.৩) ডাটাবেস সার্ভার সেটাপ

১.১) ওয়েব সার্ভার সেটাপ
পিএইচপি শিখতে হলে তোমার পিসিতে পিএইচপি ইনস্টল করে নিতে হবে। আর পিএইচপি চালানোর জন্য আমাদেরকে প্রথমে একটি ওয়েব সার্ভার ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার ব্যবহার করবো। চলো তা হলে প্রথমে আমরা অ্যাপাচি ওয়েব সার্ভার সেটাপ করি-

প্রথমে অনলাইন থেকে অ্যাপাচি ওয়েব সার্ভার ডাউনলোড করে নিতে এই লিঙ্কে যাও- Click This Link । এখান থেকে MSI Installer Package টি (যেমন, win32-x86-no_ssl.msi) ফাইলটি নামিয়ে নাও। এবার সাধারণ সফটওয়্যার সেটাপ করার মত করে সেটাপ শুরু করো। ইনস্টলারটি তোমার কাছে কিছু তথ্য(Server Information) জানতে চাইবে। নিচের মত করে তথ্যগুলো পুরণ করে নিতে হবে-
Server Information
Network Domain: localhost
Server Name: localhost
Admin Email: (your any email)

এবার for All Users, on Port 80, as a Service সিলেক্ট করে Next এ ক্লিক করো।


পরের বিষয়গুলোতে যেমন আছে তেমন রেখে Next করে যাও। Destination Folder হিসাবে সরাসরি C:\ ড্রাইভ ব্যবহার করা ভাল। তা হলে আমাদের অ্যাপাচি সার্ভার লোকেশন হবে C:/Apache2.2. Finish বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার অ্যপাচি সার্ভার চলতে শুরু করবে। সিস্টেম ট্রে তে লক্ষ করো অ্যাপাচির প্লে বাটনের মত আইকনটি() দেখা যাচ্ছে। অ্যাপাচি বন্ধ করার পর ঐ আইকনটি দেখতে স্টপ সাইনের মত হবে ()। ঐ আইকনে ক্লিক করে খুব সহজেই তুমি অ্যাপাচি সার্ভারটি চালু করতে বা বন্ধ করতে পারবে।

অ্যাপাচি ঠিকমত চলছে কিনা বুঝতে হলে ব্রাউজার ওপেন করে এড্রেসবারে http://127.0.0.1/ বা http://localhost/ লিখো। সবকিছু ঠিকঠাক থাকলে ব্রাউজারে 'It works!' লেখা একটি খালি পেজ দেখতে পাবে।

ডকুমেন্ট রুট(DocumentRoot ):
ওয়েব সার্ভার সেটাপ সম্পন্ন হওয়ার পর তাতে সাইট রাখার জন্য যে ফোল্ডারটি ব্যবহৃত হয় তাকে বলে DocumentRoot বলা হয়। তুমি যদি C:/Apache2.2 এ তোমার সার্ভার সেটাপ করে থাকো তা হলে তোমার DocumentRoot হবে C:/Apache2.2/htdocs লোকেশনে। তুমি চাইলে httpd.conf ফাইল থেকে পরিবর্তন করে যেকোন ড্রাইভ বা লোকেশনে এই DocumentRoot রাখতে পারো। এরজন্য স্টার্ট মেনুতে গিয়ে "Apache HTTP Server 2.2 > Configure Apache Server > httpd.conf" খুলে DocumentRoot খুঁজে বের করো পরিবর্তন করে নিতে পারো।


----
এবার নিজের সাইট তৈরি তৈরি করে DocumentRoot ফাইলগুলো রেখে ব্রাউজারে http://127.0.0.1/ বা http://localhost লোকেশন থেকে ব্রাউজ করে দেখুন। কোন সমস্যা হলে জানাতে পারেন। পরেরপর্বে PHP সেটাপ করা দেখানো হবে।
৩৩ টি মন্তব্য
jakaria জাকারিয়া২০ জুলাই ২০০৯, ০১:২৬
সারপ্রাইজিং পোষ্ট । সরাসরি প্রিয়তে।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ০২:০০
ধন্যবাদ। পরের পর্ব রাতে আসবে...
arifbhuiyan আরিফ ভূঁইয়া২০ জুলাই ২০০৯, ০১:৩৭
ধন্যবাদ ত্রিভুজ ভাই। আশা করি পরের পর্বগুলোও নিয়মিত পাব।
তবে এর পাশাপাশি বেসিক বিষয়গুলো সম্পর্কে একটু ধারনা দিলে ভাল হত। নতুনদের বুঝার সুবিধা হত। যেমন এই পর্বে ওয়েভ সার্ভার এবং এপাচি সম্পর্কে একটু ধারনা দেয়া যেত।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ০২:০৩
আসলে প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ অনেকের কাছেই ভয়াভয় কিছু একটা। তাই যতট সম্ভব সংক্ষিপ্ত আর সহজ সরল ভাবে উপস্থাপন করতে হচ্ছে। ওয়েব সার্ভার আর ওয়েব টেকনোলজির জটিল বিষয়গুলো আলোচনা করতে গেলে অনেকে হয়তো ভয়ে বাকীটা পড়ার সাহস পাবে না। আগে সবার একটু ধারণা হয়ে নিলে ওগুলো নিয়ে আলোচনা করা যাবে।

সেটাপ পর্ব শেষ হলে পিএইচপি বেসিক শুরু হবে। তখন ফাঁকে ফাঁকে আরো কিছু বিষয় তুলে ধরা যাবে।
arifbhuiyan আরিফ ভূঁইয়া২০ জুলাই ২০০৯, ০২:০৫
ত্রিভুজ ভাই এই পাঠে আমি কিন্তু আপনার একজন রেগুলার ছাত্র হব
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ০৪:৩০
পড়ুন.. কোন জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে জানাবেন। তাহলে লেখাগুলো সমৃদ্ধ করা যাবে।
bdgirl মুনিয়া২০ জুলাই ২০০৯, ০৪:৫৭
আমার বিদ্যা লেভেল এর অনেক উপরের টপিক
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ০৫:০১
মাল্টি স্টোরেড একটা ডিজাইন করে ফেলেন.. নাগাল পেয়ে যাবেন... :i
sujanpranto12 সুজন২০ জুলাই ২০০৯, ০৫:৪৬
শুকরিয়া। পোষ্ট পেয়ে ভাল লাগছে।
trivuz ত্রিভুজ২১ জুলাই ২০০৯, ০৯:২৮
শুকরিয়া জনাব
trimatric ত্রিমাত্রিক২০ জুলাই ২০০৯, ১০:৩৭
ধন্যবাদ ত্রিভূজ ভাই ।
পছন্দের তালিকায় রাখলাম কাছে লাগবে।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ০৪:৩১
ঠিক আছে
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১০:৪১
কতটুকু বুঝতে পারছেন বা কিভাবে লিখলে আপনাদের জন্য ভাল হবে তার ফিডব্যাক দিলে আমারও কাজে লাগতো।
trimatric ত্রিমাত্রিক২০ জুলাই ২০০৯, ১০:৪৮
দু:খিত ত্রিভূজ ভাই এখনও পড়ি নাই।
ল্যাবে বসে ব্রাউজ করছি কখন যে স্যার দেখে দেখে ফেলে
সমস্যায় পড়লে অবশ্যই আপনাকে বলব ।
eliaj ইলিয়াজ২০ জুলাই ২০০৯, ১০:৫৪
ধন্যবাদ ত্রিভুজ ভাই। অনেক দিন থেকে ওয়েব প্রোগ্রামিং এর উপর বাংলা টিউটরিয়াল খুজছিলাম।আপনার পোষ্ট টি খুব কাজ দিবে।
আমি মুলত ওয়েব ডিজাইন শিখতে চাই। সেই ক্ষেত্রে প্রথমে আমাকে কি শিখতে হবে?দয়াকরে জানাবেন।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১১:২৬
HTML দিয়ে শুরু করুন। তারপর CSS, JavaScript... আর গ্রাফিক্স (যেমন ফটোশপ) জানা জরুরী। তবে ওয়েব এপ্লিকেশন ডেভেলপার হতে চাইলে গ্রাফিক্স তেমন জানতে হয় না।

এই সিরিজটা মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি উপকারে লাগবে...
hasinmahjabeen পুনপুনি২০ জুলাই ২০০৯, ১১:২৪
ত্রিভুজ ভাইয়াআআআ..............মাথায় কিছু ঢুকে না। আপনাকে আমার কম্পিউটার শিক্ষক বানালে আপনি কি রাজি হবেন????
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১১:২৮
স্কুলে থাকতে এক টিচারের বাসায় মাঝে মাঝে উনার পিচ্চি দু'টোকে কম্পুটার শেখাতে যেতাম। সবচাইতে ছোটটা আমারে 'কম্পুটার মিস্তিরি' খেতাব দেয়ার পর কম্পুটার শিক্ষক হ্‌ওয়ার শখ মিটে গেছে।
hasinmahjabeen পুনপুনি২০ জুলাই ২০০৯, ১১:৩৩
না না না আমি আপনাকে মিস্তি-টিস্তি বলব না। এক সত্যি দুই সত্যি তিন সত্যি। তাছাড়া আমি পিচ্চি না। কলেজে নতুন কম্পিউটার সাবজেক্ট নিচ্ছি কিন্তু বাসায় পড়ানোর কোন শিক্ষক পাচ্ছি না। আমি খালি আপনার, লোকমান ভাই, মুকুট ভাই আর সুজন ভাইয়ের কথা মনে হয়। ইস এদের মধ্যে যদি কেউ আমাকে পড়াত তাহলে ইনশাল্লাহ ১০০ তে ১০০ পেতাম।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১১:৪২
ইন্টারের কম্পুটার সিলেবাস পড়তে শিক্ষক লাগে না। কিছু লজিক গেট-ফেট আছে.. আর কিছু সংখ্যা পদ্ধতি আছে। ঐগুলো নিয়ে কয়েকটা পোস্ট দিলেই রীতিমত বিশেষজ্ঞ হয়ে যেতে পারবে।
hasinmahjabeen পুনপুনি২০ জুলাই ২০০৯, ১১:৪৯
হায় আল্লাহ ভয় পাইছেন নাকি? জোক করছি বোঝেন নি? কি দরকার শিক্ষকের? কলেজে যা পড়ায় তাই যথেষ্ট।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১২:১০
না, এমনিতেও লজিক গেট ফেট নিয়া একটা লেখা অনেকদিন ধরে লিখবো ভাবছিলাম। বিষয়টা মজার... আবার অনেকের কাজেও আসবে।

আর কম্পুটার সাবজেক্ট কেউ শিক্ষক রেখে পড়ে না.. এইটাও জানি!
linbashi হ্যামেলিন এর বাঁশিওয়ালা২০ জুলাই ২০০৯, ১১:২৯
কম্পিউটারের সুর বড় কঠিন। বাঁশিওয়ালা কিভাবে বুঝবে?
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১১:৫৩
বাঁশি বাজানোর চাইতে কম্পুটার চালানো সহজ।
moheuddinahmedshaikat মহিউদ্দিন আহামেদ সৈকত২০ জুলাই ২০০৯, ১১:৩২
হেব্বি কাজের পোষ্ট ত্রিভুজ ভাই, আমি মাইএসকিউএল জানতে চাই পিএইচপির পর।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১২:০৮
সব আসবে ধীরে ধীরে...
imon ই-মন২০ জুলাই ২০০৯, ১১:৪৯
স্যার, পিএইচপি শেখানোর এই সিরিজটার যেন ধারাবাহিকতা থাকে।
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১২:১৬
থাকবে... ইনশাল্লাহ।
sajalchakraborty হাজারি২০ জুলাই ২০০৯, ১২:০০
এটা কী কী করা যায়
trivuz ত্রিভুজ২০ জুলাই ২০০৯, ১২:২১
ওয়েব সাইট বা ওয়েব এপ্লিকেশন (যেমন এই ব্লগটা) তৈরি করা শিখা যায়।
shorot শরৎ২১ জুলাই ২০০৯, ০২:১৪
ভাইয়া আমি বাংলা লেকটে পারি না টাই কোমেনট লেকা টেকে বিরো‍তো থাকি। আপনার লেকা মাজে মাজে পোরি।
hts ড. হাতাশি২৬ জুলাই ২০০৯, ০৪:১৭
আমি আপনার নতুন একজন ছাত্র। প্রত্যেকটি লেখা মনোযোগ দিয়ে পড়ে বোঝার চেষ্টা করছি। উয়েব হোষ্টিং কিভাবে এবং সহজে পায়া যায়? এ নিয়ে একটি পোষ্ট দিবেন কি? wordpress use তরে কিভাবে সাইট বিল্ডআপ করা যায়?
PHP শিখতে চাচ্ছি। কি যে জানি না এইটাই জানি না। আচ্ছা বলেন তো কি সফটয়্যার, বই কিনব?
nkc6664 নজমুল কিরম১৪ অক্টোবর ২০০৯, ১১:০১
ধন্যবাদ। Internet ছাড়া কি হবে?

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment