মহাজাগতিক পথচারী

নভেম্বর
০২

মোবাইল ইন্টারনেট: ডায়ালআপ কানেকশন তৈরি - ২

টিউটোরিয়াল তথ্য ও প্রযুক্তি


আগের পর্বে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন কিভাবে বানাবেন তা নিয়ে লিখেছিলাম। এই পর্বে মোডেমের ম্যাক্সিমাম কানেক্টিভিটি স্পিড পরিবর্তন করার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

আপনার বন্ধু যে সেট ব্যবহার করে 900 kbps এ কানেক্ট করে, সেই একই সেট ব্যবহার করে আপনি হয়তো 115 kbps-তে কানেক্ট করেন। এর জন্য দায়ী আপনার মোডেমটির ম্যাক্সিমাম স্পিড সেটাপ। এটি বাড়াতে নিচের ধাপগুলো অনুসরন করুন।

১) আগের পর্বে যেভাবে কানেকশন বানানোর কথা বলা আছে সে অনুযায়ী একটি কাস্টম কানেকশন তৈরি করুন।
২) কন্ট্রোল প‌্যানেল থেকে Network Connections ওপেন করুন। (অথবা এড্রেসবারে Network Connections লিখে এন্টার দিলে ওপেন হবে।)
৩) আপনার তৈরি কানেকশনটির উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties সিলেক্ট করুন। (প্রথম চিত্রে দেখুন।)

৪) Configure বাটনে ক্লিক করে Modem Configuration-এ ওপেন করুন।


৫) Maximum Speed-এ সর্বোচ্চ যতটুকু দেয়া যায় দিয়ে ওকে করুন।


অত:পর কানেক্ট করে নেটওয়ার্ক আইকনে ক্লিক করে দেখুন আপনার কানেকশন স্পিড কেমন। উল্লেখ্য, ৯২১.৬ kbps-তে কানেক্ট করা মানেই আপনি ৯২১.৬ kbps স্পিড পাবেন তা নয়। (যেমন আমার ফোনে সর্বোচ্চ ৯২১.৬ kbps সেট করা যায়.. তবে নেটের স্পিডে এলাকার নেটওয়ার্কের উপর নির্ভর করে। স্থানভেদে গ্রামীণে ২-৪০ কেবি/সে. পর্যন্ত পাওয়া যায়।)

একটি বিষয় অনেকেই বুঝতে ভুল করেন... Kbps এবং KBps কিন্তু এক নয়। ১১৫ Kbps মানে ১১৫ KBps (কিলোবাইট/সেকেন্ড) নয়!
bps = bits per second
Bps = Bytes per second
8 bit = 1 Byte
So, 115 Kbps = 14.37 KBps

ধন্যবাদ।

--
প্রথম প্রকাশ: ০৬ ই সেপ্টেম্বর, ২০০৮


১১টি মন্তব্য

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০২ ২১:০৯:০৪

    আগের পর্ব দেখতে এখানে ক্লিক করুন

    শারমিন বলেছেন ২০০৮/১১/২৩ ২১:৩০:২০

    আমার বেনকিউ৩০ মোবাইল কি মডেম ?

  • আলিফ মাহমুদ বলেছেন ২০০৮/১১/০২ ২১:৪৯:৫৬

    ধন্যবাদ। এজ মোডেম কেনা ভাল না মোবাইল সেট ব্যবহার করা ভাল? এবিষয়ে বিস্তারিত তথ্য কোথায় পাবো?

    ত্রিভুজ বলেছেন ২০০৮/১১/০২ ২২:০৮:৪৮

    বাজারে প্রচলিত প্রায় সকল এজ্‌ মডেমই মেড ইন চায়না। সেক্ষেত্রে আপনি আসল নকিয়া সেট দেখে কিনতে পারেন। নকিয়া ৩১১০ ক্লাসিকটা বেস্ট। আমি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে। ভাল স্পিড পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত গুগলে দেখতে পারেন।

  • আলিফ মাহমুদ বলেছেন ২০০৮/১১/০২ ২২:৩৭:০২

    ধন্যবাদ আপনাকে।

  • দ্বীপবালক বলেছেন ২০০৮/১১/০৩ ০২:২৫:১৭

    ্ত্রিভুজ ভাই, অফটপিক প্রশ্ন
    পোস্টে ইউটিউব ভিডিও লাগাব কীভাবে? পোস্ট কম্পোজ করার জন্য যা দেয়া আছে তা দিয়েতো ইউটিউবের নিজস্ব পেজের লিঙ্কে চলে যাচ্ছে। আমার পোস্টের ভিতর ভিডিওটা প্লে হচ্ছেনা।

    কণা বলেছেন ২০০৮/১১/০৩ ০৩:০৮:৩৯

    ইউটিউব ভিডিও এর আইডি টা শুধু দিবেন... তাহলেই হবে ।

    যেমন : http://www.youtube.com/watch?v=bpKCKnuVYFk এই ভিডিওটার আইডি হল: bpKCKnuVYFk
    YT বক্সে bpKCKnuVYFk এই আইডি টা দিতে হবে ।

    এরকম হবে...

  • দ্বীপবালক বলেছেন ২০০৮/১১/০৩ ০৩:৩৫:২৫

    ধন্যবাদ কণা আপু। ট্রাই করে দেখি।

  • দ্বীপবালক বলেছেন ২০০৮/১১/০৩ ০৩:৫৩:৩২

    YT বক্সটাই মনে হনে হয় আমি বুঝি নাই। তাই কাজ হয় নাই। উদাহরণসহ একটা কোড লিখে দেন।
    ধন্যবাদ

    কণা বলেছেন ২০০৮/১১/০৩ ২০:৩১:১২

    পরীক্ষামূলক ভার্সনে YT অপশনটিকে বাংলায় করা হয়েছে । এখন এটাকে ইউটিউব অপশন হিসেবে পাবেন । ওটা ক্লিক করে আইডিটা বসাতে হবে ।



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫