শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

অনলাইনে টাকা কামানোর সবচাইতে সহজ পন্থা

বিভিন্ন ওয়েব সাইট ও ইমেইল বক্সে দেখবেন সামান্য কিছু অর্থের বিনিময়ে অনেকে আপনাকে মাসে হাজার হাজার ডলার কামানোর প্রতিশ্রুতি দিয়ে ফেলে। আমার ধারণা ছিলো এইসব প্রতারকদের হাতে খুব সামান্য পরিমান মানুষই প্রতারিত হয়.. কিন্তু সম্প্রতি পরিচিত জনদের ভেতরে বেশ কয়েকজন প্রতারিত হওয়ার ঘটনা জানতে পারলাম। বিষয়টা নিয়ে ওযেব সার্চ আরো জানলাম যে এই ঠগ পার্টির হাতে ধরা খাওয়া মানুষের সংখ্যা একেবারেই কম নয়। যারা এরকম ধরা খাচ্ছেন তাদের মাথায় কেন এই চিন্তাটা আসে না যে এভাবে মাসে হাজার হাজার ডলার কামানো গেলে সেই পদ্ধতি আরেকজনকে শিখিয়ে কেউ সময় নষ্ট না করে নিজেরাই হাজার হাজার ডলার কামিয়ে নিতো। সত্যি, পৃথিবীটা বোকা মানুষে ভরপুর!

পৃথিবীটা বোকা মানুষে ভরপুর হলেও আমার নিজের দেশের মানুষের উপরে আমার ভালই আস্থা ছিলো এতদিন। সম্প্রতি সেই আস্থার দেয়ালে ফাঁটল ধরতে শুরু করেছে। বছর দুয়েক আগে এডসেন্স এবং ব্লগিং থেকে টাকা কামানো সম্পর্কিত কিছু টিউটোরিয়াল লিখেছিলাম। আশা ছিলো সাধারণের উপকারে আসবে.. তারা কিছু ডলার কামিয়ে দেশের রেমিটেন্সে কিছুটা হলেও অবদান রাখবে। টিউটোরিয়ালগুলো থেকে অন্তত টাকা কামানোর পদ্ধতির সাথে অনেক পরিচিত হয়েছে। এতে যে সবাই সফল হবে এমনও না.. কিন্তু চেস্টা করতে দোষ কী? যাই হোক.. সম্প্রতি খুব অবাক হয়েছি এইসব পদ্ধতির টিউটোরিয়াল নিয়ে শ্রেণীর মানুষকে ব্যবসা করতে দেখে। তারা এইসব সাধারণ টিউটোরিয়াল সিডিতে করে বাজারে ছেড়ে চড়া দামে বিক্রি করতে শুরু করেছে। কিছু সেমিনারওয়ালাও দেখলাম গজিয়ে উঠেছে। হাজার টাকা খরচ করে লোকজন সেই সেমিনারে গিয়ে টাকা বানানোর পদ্ধতি শিখে আসছে। যারা টাকা কামানোর পদ্ধতি শিখছে তারা টাকা কামাতে পারুক আর নাই পারুক সেমিনারওয়ালারা কিন্তু ঠিকই অনেক টাকা কামিয়ে নিচ্ছে। এটা এক ধরনের লোক ঠকানোর বানিজ্য ছাড়া আর কিছুই না। অথচ সকলের সামনেই চলছে এই কারবার। যেন কারোই কিছু বলার নেই...

তো এই ডিজিটাল ঠকবাজদের পাল্লায় যারা পড়েছেন তারা কিছু শিখতে না পারলেও একটা বিষয় কিন্তু শেখার কথা... সেটা হচ্ছে টাকা কামানোর পদ্ধতি অন্যকে শিখিয়ে কিভাবে টাকা কামানো যায়। আমি অনেক চিন্তা ভাবনা করে আরো আধুনিক আরো ডিজিটাল একটা পদ্ধতি বের করলাম। চলুন আমরা সেই পদ্ধতি শিখে ফেলি...

টাকা কামানোর সহজ পদ্ধতি:
- প্রথমে আপনি একটা ওয়েবসাইট খুলবেন বা পত্রিকায় বিজ্ঞাপণ দিবেন.. এই মর্মে যে- "এখানে টাকা কামানোর সহজ পদ্ধতি শেখানো হয়"।
- তারপর যারা টাকা কামানোর পদ্ধতি শিখতে আসবে তাদেরকেও পরামর্শ দিবেন এরকম টাকা কামানোর পদ্ধতি শেখানোর ট্রেইনিং সেন্টার দেয়ার জন্য। স্টুডেন্ট জোগার করতে পারলে নিশ্চিত ভাবেই তারা টাকা কামাতে পারবে।

কিভাবে টাকা কামানোর কথা বলে লোকজনের পকেট থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়া যায় তা সকলে জেনে যাওয়ার আগেই সত্যিকার অর্থে কিছু লোক টাকা কামিয়ে ফেলতে পারবে। এটা অন্তত মন্দের ভাল.... হাজার টাকা ফি নিয়ে যে পদ্ধতি শেখানো হয় সেই পদ্ধতি থেকে অন্তত বেশী কার্যকরী।

জয়তু ধান্ধাবাজী!
৬৬ টি মন্তব্য
afruj আফরোজ২১ মার্চ ২০০৯, ০১:১৬
এসব ধান্ধাবাজী বন্ধ করা দরকার..জটিল পোস্টের জন্য ধন্যবাদ
trivuz ত্রিভুজ২৩ মার্চ ২০০৯, ১২:৫৮
শুকরিয়া...
myousufs ইঊসুফ২১ মার্চ ২০০৯, ০২:৪৬
ত্রিভুজ ভাই, একটা ভালো ই-কমার্স সাইট করেন। যেখানে ক্রেডিট কার্ড ছাড়াও ব্যবসা করা যাবে। তাহলে তখন অনেকেই ইবে/আমাজন টাইপের ব্যক্তিগত ব্যবসা করতে পারবে। ভালো থাকুন।
trivuz ত্রিভুজ২৩ মার্চ ২০০৯, ০২:৫৭
এরকম একটা বিষয় নিয়ে অনেকদিন ধরেই ভাবছি... অনেক দিন না বলে বছর বলা উচিত। এখানে নেট ব্যবহারকারী কম বলে এতদিন বিষয়টা চিন্তা ভাবনার ভেতরেই ছিলো। ইদানিং বাস্তবায়ন করার পরিকল্পনা নিচ্ছি... খুবই অদ্ভুত বিষয় কি জানেন... আপনি যখন এই মন্তব্যটা দিয়েছিলেন ঠিক তখনি এধরনের একটি সাইটের বিষয়ে অনলাইনে মিটিং করছিলাম ভাইয়ার সাথে। তখন ব্যস্ততার কারণে আপনাকে জবাব দেয়া হয়নি.. কিন্তু মন্তব্যটা দেখে মজা পেয়েছিলাম...
amateur1971 রেড অক্টোবর২১ মার্চ ২০০৯, ০৮:৪১
দারুন পোষ্ট।
trivuz ত্রিভুজ২৩ মার্চ ২০০৯, ০২:৫৮
থ্যাংকস...
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ০৯:৪২
আজকেই এই ব্যাবসায় বিনিয়োগ করব দশ কোটি ডলার।।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০৯:৪৪
দেশে ১৭ কোটি মানুষ আছে.. আরো ৭ কোটি বাড়ান বাজেট.. দরকার হলে আমি ইনভেস্ট করি... কিন্তু কথা হইলো এত টাকা দিয়ে করবোটা কী? পরে আবার টাকা খরচ করার ট্রেইনিং সেন্টার না গজিয়ে ওঠে..... :i
bloodfoundation আফরোজ আজাদ২১ মার্চ ২০০৯, ০৯:৪৭
আমি ২০ বিলিয়ন ডলার করবো
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ০৯:৫৪
ঠিক আছ্র ত্রিভুজ ভাই ৭ কোটি বাড়ানো হলো। দুদক শোনে নাই তো!
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০৯:৫৪
আপনাকে আগে আমাদের ট্রেইনিং সেন্টারে এসে কিছু খরচ করতে হবে.. আমরা আগে কামিয়ে নেই...
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০৯:৫৬
দেবু দা.. দরকার হলে দুদকেও আমরা টাকা কামানো শিখিয়ে দেব.... বলবো গাছের পাতা দিয়ে কী করবেন.. চলেন গাছ লাগনো শিখাই... দুদকের ভেতরে দরকার হলে ট্রেইনিং সেন্টার হবে।
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ০৯:৫৮
তারা টাকা কামানোর রাস্তা সাধারন পাবলিকের চাইতে অনেক বেশী জানে। ওরা তো একেকটা টাকার কুমির।।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:০৮
আপনার বাসায় দুদকের নোটিশ এলো বলে...তারপর হাতে কলমে শিখিয়ে দিবে কিভাবে টাকা কামাতে হয়...
afsanaprodhan আফসানা সজল২১ মার্চ ২০০৯, ১১:৪৬
আমরা টাকা পাঠায়ে দিতেছি. কিনতু টাকা পাঠানোর খরচ কে দিবে?
হা হা হা
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১২:৪৫
ঠিক আছে.. বিনা খরচে টাকা পাঠানোর উপরে একটা কোচিং সেন্টার খুলবো আমরা.. :i
nasrinjubaer নাসরীন জুবায়ের২১ মার্চ ২০০৯, ০৯:৫৬
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০৯:৫৭
চেহারা দেখে মনে হইতেছে ট্রেইনিং আগেই শ্যাষ! কয় টাকা কামাইলেন?
lovelu1977 সাইক্লোন২১ মার্চ ২০০৯, ০৯:৫৯
''জয়তু ধান্ধাবাজী!''

ধন্যবাদ ত্রিভুজ ভাই , ভালো একটা বিষয়ে পোষ্ট দেবার জন্য
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ১০:০০
বড় ধান্ধাবাজ মনে হচ্ছে!
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:০৯
জয়তু ধান্ধাবাজী! কোটি পতির পরিবর্তে ধান্ধাপতি শব্দটা ব্যবহার করা যাইতে পারে..
lovelu1977 সাইক্লোন২১ মার্চ ২০০৯, ১০:২১
দেবুদ রতনে রতন চিনে...........
karim_bhai কারিম ভাই২১ মার্চ ২০০৯, ১০:০০
আসলেই কি টাকা কামানো যায়!!!!!
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ১০:০২
এই ব্যাবসা করে আমি অলরেডী ২০০ ক্রোড় হাতিয়ে নিয়েছি। (ইউ এস ডলার)
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:১৯
আমার টিউটোরিয়ালগুলো দেখে অনেকে অনেক ডলার কামিয়ে ফেলেছে ইতিমধ্যে... বেশ কয়েকজন গুগলের চেক হাতে পেয়ে আমাকে মেইল করে ধন্যবাদও দিয়েছে.. তবে বেশীর ভাগই পারেনি.. এখানে লেগে থাকার বিষয় আছে... সময়ের বিষয় আছে.. আবার ক্রিয়েটিভিটির বিষয়ও আছে...

সিডি বা সেমিনারে যে পদ্ধতি শেখায় তা যে একেবারেই ফালতু তাও কিন্তু না.. কিন্তু তারা এই বিষয়টি নিয়ে এভাবে ব্যবসা করতে কেন? আর যেসব লোককে তারা এসব শেখাচ্ছে তাদের বেশীর ভাগেরই কম্পিউটার বা ইন্টারেনেট সম্পর্কে ধারনা খুব কম। সেইসব লোকের পকেট থেকে টাকা নেয়াটা রীতিমত অন্যায়..... আর যে পদ্ধতি অনলাইনে লোকজন ফ্রি শিখতে পারছে সেগুলো সিডিতে করে এত চড়া দামে বিক্রি করাটাও অন্যায়.... কিন্তু সবার চোখের সামনেই হচ্ছে!
shimu ‍িশমু২১ মার্চ ২০০৯, ১০:০৩
ভালই বলেছেন ।
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ১০:০৫
টাকা নাকি ডলার কোনটা চাই শিমুপা!
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:১১
@শিমু
ধান্ধাবাজী জিন্দাবাদ..

দেবু দা..
কি ডলার ডলার লাগাইছেন... রুপায়া বলেন.. রুপায়া... ত্রিতাল ভৈরবীর ঢঙ্গে উড়ুক রুপায়া...
karim_bhai কারিম ভাই২১ মার্চ ২০০৯, ১০:০৫
কপি পেষ্টে আমরা মাশাআল্লাহ খুবই উস্তাদ
''জয়তু ধান্ধাবাজী!''
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:১২
হা হা.. কপি পেস্ট করেও যে টাকা কামানো যায় এইটা বাঙ্গালীর কাছ থেকে উন্নত বিশ্ব শিখে নিতে পারে...

জয়তু ধান্দাবাজী!
mahmud মাহমুদ২১ মার্চ ২০০৯, ১০:০৮
ত্রিভুজ ভাই, আপনার টিওটোরিয়ালটা আগে দিখিনি। এবার পেলাম। অনেক ধন্যবাদ।
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ১০:১০
এইবার প্যান্ট কেছে নেমে পড়ুন
bloodfoundation আফরোজ আজাদ২১ মার্চ ২০০৯, ১০:১২
মাহমুদ ভাই আপনার সমাধান হয়ে গেলো।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:১৫
আশা করি মাহমুদ ভাই কিছু কামাতে পারবেন.. আপনার কাজের একটা সাইট আছে.. কম পক্ষে দিনে ১ ডলার পাওয়া আপনার জন্য কঠিন কিছু না... ডিজাইনটা আরো সুন্দর করে ফেলুন.. একদিন সময় নিয়ে বসেন.. আপনারে একটা ভাল সাইট করে দেই.. আপনার তথ্যগুলো ভ্রমনপ্রিয় অনেকেরই কাজে আসে..
karim_bhai কারিম ভাই২১ মার্চ ২০০৯, ১০:২৬

মাহমুদ ভাই পার ডে ১০ সেন্ট করে দিয়েন । আপনাকে পার ডে এক ডলার ইনকামের ব্যবস্থা করে দিব
karim_bhai কারিম ভাই২১ মার্চ ২০০৯, ১০:১১
ত্রিভুজ, ফেইসবুক/ম্যাসেন্জারে বাংলা লেখার টিউটিরিয়াল চাই । লিংকটা দেন প্লিজ...
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:১৬
কারিম ভাই, অভ্র সেটাপ করে নিন.. অথবা নিচের লিংকটায় গিয়ে বুকমার্ক করে ফেলুন-

http://trivuz.com/bangla/tpp.php

তারপর যেকোন সাইটেই সহজেই বাংলা লিখতে পারবেন...
atiqur_rahman আতিকুর রহমান২১ মার্চ ২০০৯, ১০:১৪
এ আর নতুন কি? যত কোচিং সেন্টার, প্রাইভেট টিউটর, আইটি ট্রেনিং সেন্টার, জ্যোতিষী, ইংরেজি শেখানোর প্রতিষ্ঠান, নোট বই ইত্যাদি ইত্যাদি সবই এই একই নীতির উপর প্রতিষ্ঠিত। এই ধান্ধাবাজির ফর্মুলা অনেক পুরোনো এবং কার্যকরী।
fuad05 দেবদাস২১ মার্চ ২০০৯, ১০:১৭
গুরুর কথা বিলকুল ঠিক।।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:২১
এই ধান্ধাবাজির ফর্মুলা অনেক পুরোনো এবং কার্যকরী।...কোন সন্দেহই নাই.. তবে কোচিং সেন্টারগুলো তাও কিছুটা হলেও কাজের জিনিষ শেখাচ্ছে... কিন্তু এরা কী করছে? যেসব লোককে তারা এসব শেখাচ্ছে তাদের বেশীর ভাগেরই কম্পিউটার বা ইন্টারেনেট সম্পর্কে ধারনা খুব কম। তারা এসব শিখে কিভাবে লাভবান হবে? এই বোকাসোকা লোকগুলো থেকে টাকা নেয়াটা রীতিমত অন্যায়..... আর যে পদ্ধতি অনলাইনে লোকজন ফ্রি শিখতে পারছে সেগুলো সিডিতে করে এত চড়া দামে বিক্রি করাটাও অন্যায়....
atiqur_rahman আতিকুর রহমান২১ মার্চ ২০০৯, ১০:১৫
ইদানিং টিভিগুলোতে যে তারকা বানানোর হিরিক চলছে তাও মুটামুটি এই একই ফর্মুলায় কাজ করে।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১০:২২
ভাল পয়েন্ট... ওটা তো রীতিমত ওপেন এয়ার ধান্ধাবাজী!
samkhan শামীম খান২১ মার্চ ২০০৯, ১০:২৭
হম েদশটা অাসেল েশষ হেয় েগল। েবাকা গুলা েয েকন বুেঝ না টাকা কামােনা এেতা েসাজা না।অািম ২০০২ সাল েথেক েচষ্টা করিছ পাির নাই। গুগল েচক পাইিছ তার পর ো টাকা হােত পাই নাই। এই হল অবস্থা । তয় নতুন কোন ধান্দা ‍খ‍ ুিজ
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১২:৫২
আমি ২০০১ থেকে সাইট চালাচ্ছি... ২০০৬-০৭ এ এসে প্রথম এডসেন্স ব্যবহার শুরু করি... একবার সর্বোচ্চ $১৪০০ পেয়েছিলাম এক মাসে..
kamaluddin কামাল উদ্দিন২১ মার্চ ২০০৯, ১০:৪৬
শিখে নিলাম, আশা করি অচিরেই আমি কোটি পতি হয়ে যাবো
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ১২:৫৩
'কোটি' নামের কোন মেয়ের সাথে জানা শুনা থাকলেও হতে পারবেন.. কবুল বলার আগে আমাদেরকে দাওয়াত দিবেন..
moheuddinahmedshaikat মহিউদ্দিন আহামেদ সৈকত২১ মার্চ ২০০৯, ১০:৪৭
একদম ১০০% সত্য কথা বলেছেন। ইদানিং এটা বেশ জোড়ে-সোড়ে চলছে।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:০৪
হ্যাঁ.. এসব বন্ধ হওয়া উচিত!
tusharkonna তুষার কন্যা২১ মার্চ ২০০৯, ১০:৫৮
টিউটরিয়াল দেখে আগ্রহী হয়েছিলাম,পরে বুঝলাম,এটা আমর কম্ম না।
কিন্তু এই নতুন সিস্টেম টা আগে লিখলেন না কেন? এইটা তো পারতাম,কি সোজা।
:i "টাকা কামানোর কোচিং":i -মন্ট্রিয়াল শাখা
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:০৫
টাকা সন্ধানী কানাডাবাসী সকল বাঙালী ভাই ও বোনকে আমাদের মন্ট্রিয়ল শাখায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে।

ধান্ধাবাজ ইনকরপোরেট.
cool_thunder ডার্ক নাইট২১ মার্চ ২০০৯, ১১:৩০
ত্রিভুজ ভাই, আপনার এডসেন্স এর লেখাগুলো পড়ে সাইট বানানোর ভুত মাথায় ঢুকলো। আপনার লেখা অনুযায়ী ব্লগস্পট দিয়েই শুরু করলাম।

http://digital-galaxy.blogspot.com/

এডসেন্সও এনাবল করেছি। কিন্তু বুঝেনই তো - কোন ক্লিক নাই।
যাই হোক ভুত এখনো মাথা থেকে নামে নাই। সাইট নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে।

আমার সাইট টা ভিজিট করবেন এবং কেমন হল মতামত জানাবেন প্লিজ।

আপাতত ফ্রি ডোমেইন নিয়ে একটা সাইট বানাতে চাচ্ছি।
ফ্রি ডোমেইন গুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে জানাবেন কি?
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:০৯
ফ্রি ডোমেইন হিসেবে www.co.cc ভাল.. তবে মাত্র ২-৩হাজার টাকা খরচ করলেই তো নিজের ডোমেইন এন্ড স্পেস পেয়ে যান। বছরে তিন হাজার টাকা কোন বিষয় হইলো? ইনকামের বিষয়টার সাথে কিন্তু সাইটের বয়স আর আলেক্সা টালেক্সা রিলেটেড.. তাই যত দ্রুত সাইট করবেন ততই ভাল... ডোমেইন কিনে ফেলেন.. মেইল দিয়েন.. (চামে নিজের সার্ভারে একখান ক্লায়েন্ট ঢুকিয়ে ফেলি)... বুঝেনই তো...

যাই হোক.. আপনার ব্লগে গিয়ে দুইটা ক্লিক মেরে দিলাম.. কত সেন্ট পাইলেন জানাইয়েন..
cool_thunder ডার্ক নাইট২১ মার্চ ২০০৯, ০২:১৬
৩৫ সেন্ট এর জন্য ত্রিভুজ ভাইকে অনেক ধন্যবাদ।

আসলে সাইট করার ইচ্ছা থাকলেও লেখাপড়ার মধ্যে সময় করে উঠতে পারি না।
তারপরেও চেষ্টা করছি, দেখি কতোটুকু করা যায়।
sarothy সারথি২১ মার্চ ২০০৯, ১১:৩২
আমার জন্য দোয়া রাইখেন ত্রিভূজ ভাই।
আজই নাইমা পড়মু।
আপনারে কনসালট্যন্ট হিসাবে নিয়া যামু।
এই বুদ্ধি আগে দেন নাই কেন?
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:১০
ঠিকাছে.... আমাদের কোথাও কোন শাখা নাই বইলা নাইমা পড়েন।

ধান্ধাবাজ ইনকরপোরেট
morshedul মোরশেদুল২১ মার্চ ২০০৯, ১১:৪৭
সালাম
ত্রিভুজ ভাই আমি আর দেরি করতে পারছিনা । আজই নেমে পড়বো।
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:১১
এক্ষুনি নামেন... দেরী হইলো বাকীরা কাস্টমার সব ধরে ফেলবো... গো এহেড!

ধান্ধাবাজীর জয় হোক..
muktadirrohman মুক্তাদির রহমান২১ মার্চ ২০০৯, ১২:৫৯
আচ্ছা ভাই একটা কথাঃ
যারা সেমিনার করে তারা যদি সত্যিই টাকা কামায় তাহলে তারা সেমিনার করছে কেন? তারা তো এমনিতেই ডলার কামাতে পারে। তেবে কেন এত বিজ্ঞাপন , কেন কষ্ট?
trivuz ত্রিভুজ২১ মার্চ ২০০৯, ০১:১২
সেইটাই কথা... নিজেরাই যদি ডলার কামাতে পারতো তাহলে সেমিনার করার সময় পেত না... নিজেরাই যে কামাতে পারছে না তারই বড় প্রমাণ এইসব সেমিনাট টেমিনার করে এত টাইম নষ্ট করা...

ধান্ধাবাজীটা তো এইখানেই...
aliff আলিফ মাহমুদ২২ মার্চ ২০০৯, ০৯:৩৬
সামুতে তো কাহিনী জব্বর জমতাছে। সামু থিকা আইলাম..
টাকা কামানোর কাহিনী জব্বর হইছে। মজাক পাইলাম
trivuz ত্রিভুজ২৩ মার্চ ২০০৯, ০২:৫৮
ধন্যবাদ..
ajobdhaka আজব ঢাকা২৩ মার্চ ২০০৯, ০৩:০৬
ঠিক বলছেন........একটা সাইট তো এই ব্যাপারে একটু বেশী এ্যাডভাস্ন......ওদের সেমিনারে ক্লাশ করে নাকি মাসে লাখ টাকা কামানো যায়......
trivuz ত্রিভুজ২৩ মার্চ ২০০৯, ০৪:০০
ওরা তাহলে এত কষ্ট করে সেমিনার না করে সকল সদস্য মিলে কামাতে শুরু করলেই তো হয়.. কয়েক মাসেই কোটিপতি হয়ে যেতে পারতো!

এদেরকে ধরে পুলিশে দেয়া দরকার...
tarekulislam তারেকবিডি২৩ মার্চ ২০০৯, ০৮:১৪
ত্রিভুজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ "Google AdSense ... ওয়েব থেকে আয়-উপার্জন" নামে সুন্দর একটি ধারাবাহিক লেখার জন্যে। আশা করি চালিয়ে যাবেন।
দয়া করে জুমলা দিয়ে তৈরিকৃত সাইট এ adsense ব্যবহার করার সর্বোউত্তম উপায়টি জানাবেন কি ?
sujanpranto12 সুজন২৩ মার্চ ২০০৯, ০৮:৫৪
আপনাকে বলেছিলাম আমার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিতে।

আপনি কি এর আগের পোষ্ট ডিলিট করেছেন?
problogger99 প্রোব্লগার০২ মে ২০০৯, ১০:৩৫
Ami mone kori kisu bisoy nie sobaike sotorko kora dorkar. Ami amar jiboner bohuuuuuuuuuuuuuut somoy SEO & Blogging nie kataisi. Online Money Earning ar paray sob kisu niei gobesona koresi. Tai kisu bisoy bolsi

1st: Amra khub sohoje dharona kori internet theke copy kore blog a paste kore die josssssss akta site banay dibo ar takar sagore vasbo. Vai google ato sohoj jinish na. Akta web site ar ranking ba popularity nivor kore "ORIGINAL content" ar upor. Apni jai nie blog ba site banan na keno apnar bisoy bossu 1000000% new hote hobe. Google ar search engine robot jodi apnar blog/site ar 5-10 line onno site ar sathe mil pay tobe apnake sasti dewa hobe. Ta holo apnar site ar ranking onek niche namay deya hobe. Bangladeshe koyjon asen nije reader akristo korar moto lekha likhe site banaben and popular hoben ?


2nd: Apni nijei nijeke nie vebe dekhun na apni goto 1 mase koyta web site ar Advertisement click koresen. Adsense ar bisoyta sompurno nivor kore onnoder upor. Apnar site a 1000 Daily Unique visitor hole hoyto 1-10 jon add click korbe. Abar apnar site ar bisoy bossu sokto na hole taka kom asey, Jemon Home loan nie lekha site ar add theke taka mobile nie lekha site theke beshi asey. Tai ai line a nijer srom o medha biniog korar agey arektu vaben..

Amar bektigoto ovimot onner ichsar upor na nirvor kore nijer medha die Taka Aay korun. Kisu Tutorial video , Ebooks and Bangla boi pore computer software gular kaj sikhe nen ar Freelancing kore taka ay koren.Ata onek valo poth..

problogger99@gmail.com

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment