শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

মোবাইল ইন্টারনেট: ডায়ালআপ কানেকশন তৈরি-১

অনেকেই আছেন যারা মোবাইল কোম্পানীগুলোর নেট ব্যবহার করে ইন্টারনেটে আসছেন। মোবাইল ফোনের বিল্টইন মডেম বা আলাদা জিপিআরএস/এজ্‌ মডেম সেটাপ করে নেটে কানেক্ট করছেন। এই মডেমগুলো সহজে ব্যবহার করার জন্য মডেম বা ফোনের সাথে আলাদা কিছু সফটওয়্যার থাকে যাদের বেশীর ভাগই বাগ ভর্তি। এসব সফটওয়্যার ব্যবহারের কারনে আপনার সিস্টেম আনস্ট্যাবল হয়ে পড়ছে... মবি ডাটা নামের একটি মডেমের সাথে দেয়া সফটওয়্যার ব্যবহার করতে গিয়ে অনেক হাই কনফিগার সিস্টেমও হ্যাং হয়নি এরকম ব্যবহারকারী একজনও খুঁজে পাওয়া যাবে না। অথচ আপনি একটি কষ্ট করে একটি ডায়ালআপ কানেকশন তৈরি করে নিলেই খুব সহজে কোনরকম ঝক্কি ছাড়াই নেটে কানেক্ট করতে পারেন।

এজ্‌ বা জিপিআরএস মডেমের (ফোনের সাথে দেয়াগুলো বা আলাদা) ডায়াল-আপ কানেকশন কিভাবে ব্যবহার করবেন তা স্টেপ বাই স্টেপ দিচ্ছি-

১) মডেমটি সিস্টেমে কানেক্ট করে Start > Control Panle > Network Connections ওপেন করে Create New Connection এ ক্লিক করুন। (চিত্র -১ দেখুন)

২) নিউ কানেকশন উইজার্ডে Connect to the internet সিলেক্ট করে নেকস্ট করুন। (চিত্র-২)


৩) Set up my connection manually সিলেক্ট করু নেকস্ট করুন। (চিত্র-৩)


৪) Connect using a dial-up modem সিলেক্ট করে নেকস্ট করুন। (চিত্র-৪)


৫) এবার আপনার পিসিতে কানেক্টেড মডেমগুলোর লিস্ট দেখাবে। সেখান থেকে আপনার এজ্‌/জিপিআরএস মডেমটি সিলেক্ট করুন। (চিত্র-৫)


৬) ISP Name এ যেকোন কিছু লিখে নেকস্ট করুন।


৭) Phone Number এ আইএসপি ডায়াল আপ নাম্বারটি (হান্টিং নাম্বার বলা হয় অনেক ক্ষেত্রে) লিখুন। গ্রামীন ফোনের ক্ষেত্রে এটি নিন্মরুপ-
*99***1# বা *99#


৮) ইউজারনেম পাসওয়ার্ড বক্স যেমন আছে তেমনটি রেখেই নেকস্ট করে দিন। সাধারন আইএসপি'র ক্ষেত্রে এখানে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কতৃক দেয়া ইউজার নাম ও পাসওয়ার্ড দিতে হয়। (চিত্র-৮)


৯) Add a shortcut to the connection to desktop চেক করে Finish করুন। (চিত্র-৯)


এবার ডেক্সটপে গেলেই দেখতে পাবেন ৬নং ধাপে দেয়া নামে একটি আইকন চলে এসেছে। এটি দিয়ে সহজেই কোন ঝক্কি ছাড়া আপনি কানেক্ট করতে পারবেন। মবিডাটা বা আপনার মোডেমের সফটওয়্যারটির আইকনটি ডেস্কটপ থেকে ঝেটিয়ে বিদায় করুন এবার।

---
অনেকসময় এই শর্টকাটটি দিয়ে সরাসরি নেটে কানেক্ট করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। সেরকম কিছু হলে নিচের ধাপগুলো প্রয়োগ করুন-

১) ডেস্কটপে মাইকম্পিউটার আইকনের উপর রাইট বাটন ক্লিক করে Properties ক্লিক করে System Properties ওপেন করুন।


২) Hardware ট্যাবে গিয়ে Device Manager বাটনে ক্লিক করে ডিভাইস ম্যানেজার নিয়ে আসুন। (এটি আপনি কন্ট্রোল প‌্যানেল থেকেও আনতে পারেন।) (চিত্র-১০)


৩) ডিভাইস ম্যানেজার থেকে আপনার মডেমটি খুঁজে বের করে সিলেক্ট করুন এবং মাউসের ডান বাটন ক্লিক করে Properties দিন। (চিত্র-১১)


৪) মোডেম Properties-এ অবস্থিত Advanced ট্যাবে গিয়ে Extra initialization-এর ঘরে নিচের লাইনটি বসান- (চিত্র-১২)
AT+CGDCONT=1,"IP","gpinternet" অথবা, +CGDCONT=,,"gpinternet"
(গ্রামিন ফোনের জন্য প্রযোজ্য)


৫) ওকে করে বের হয়ে আসুন এবং কানেক্ট করুন।

(...পরের পর্ব...)

--
প্রথম প্রকাশ: ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮
২৮ টি মন্তব্য
microqatar মাইক্রোকাতার০১ নভেম্বর ২০০৮, ০৮:৫৮
দেশে আইলে ট্রাই মারমু। আপাতত ধন্যবাদ
kashful বিবেক সত্যি০১ নভেম্বর ২০০৮, ০৯:২৩
টেষ্ট কমেন্ট : দেশে আসবেন জানুয়ারীতে !!
palash পলাশ০১ নভেম্বর ২০০৮, ০৮:৫৯
শোশাররফ ভাই কেমন আছেন

ত্রিভুজ: এই মোবাইল লাইনগুলোর স্পীড কেমন এবং খরচ কেমন?
kashful বিবেক সত্যি০১ নভেম্বর ২০০৮, ০৯:২৪
উনি মোশাররফ ভাই
lenin lenin০২ নভেম্বর ২০০৮, ০৯:৩১
মোবাইল ইন্টারনেট স্পীড নির্ভর করে, স্থান ভেদে মোবাইল ট্র্যাফিক কেমন তার উপর।
২কিলোবাইট/সে. থেকে ৪৪কিলোবাইট/সে. পর্যন্ত পাওয়া যায়।
তবে সাধারণভাবে ৬কিবা/সে থেকে ১৬কিবা/সে আশা করতে পারেন। অনেক ক্ষেত্রেই এটি সাধারণ তথাকথিত ব্রডব্যান্ডের চেয়ে ভালো।
microqatar মাইক্রোকাতার০১ নভেম্বর ২০০৮, ০৯:১৩
পলাশ ভাই, আমি কইলাম নামের কারনে মাইন্ড খাইতে পারি,
এখানকার মুডরা অলস নিকটা এখনো ঠিক করে না ক্যা আ্ আ্ আ্ আ্ আ্
palash পলাশ০২ নভেম্বর ২০০৮, ০২:৩৫
এই নামটার একটা সৌন্দর্য আছে
ahmedshuvo শাহাবুদ্দিন শুভ০১ নভেম্বর ২০০৮, ০৯:১৭
এধরনে একটি লেখা পোষ্ট করার জন্য দণ্যবাদ। আশাকরি অনেক ব্লগারদের কাজে লাগবে
trivuz ত্রিভুজ০১ নভেম্বর ২০০৮, ০৯:২৩
@মোহাম্ম্দ শোশাররফ
কাতার ভাই, আপনাকেও ধন্যবাদ।

@পলাশ
স্পিড এলাকা ভেদে বাড়ে কমে। তবে খারাপ না... ২০-২৫ কিলো থাকে। কিছু এলাকায় অবশ্য এক কিলোবাইটও থাকে না শুনেছি।

@শাহাবুদ্দিন শুভ
আপনাকেও ধন্যবাদ। কাজে লাগলে ভাল লাগবে...
kashful বিবেক সত্যি০১ নভেম্বর ২০০৮, ০৯:২৫
কমেন্ট করার সিস্টেম দেখি পুরা ভজঘট পাকানো !!!! যে কেউ যে কারো কমেন্টের জবাব দিতে পারে ...
trivuz ত্রিভুজ০১ নভেম্বর ২০০৮, ০৯:৩১
@বি.স
নিজের ব্লগে গিয়া গবেষণা করো... এখন তোমার মন্তব্য মুছতে গেলে মূল মন্তব্যও মুছে যাবে...

মাইরা ভর্তা বানাইতে ইচ্ছা করতাসে তোমারে... :@
kashful বিবেক সত্যি০১ নভেম্বর ২০০৮, ০৯:৩৭
এইতো সমস্যা ধরতে পারসেন । বিরক্তিকর কমেন্ট ডিলিট করার সুযোগ নাই । আমার ব্লগে এই গবেষণা চালাইলে কারো চোখেই পড়তো না ।

যাই, খোদাফেজ ... ; ))

পোষ্ট সংক্রান্ত একটা মন্তব্য করি ; ) : এই পোষ্ট আমার কোন কাজে লাগবোনা
trivuz ত্রিভুজ০১ নভেম্বর ২০০৮, ১০:০১
হা হা হা..
hridoyhina হৃদয়হীনা০১ নভেম্বর ২০০৮, ১০:৫০
ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমি একবার ভিষন ঝামেলায় পড়েছিলাম। নিজে নিজেই ব্যাপারটা পরে সলভ্ করেছি।
void কণা০১ নভেম্বর ২০০৮, ১১:২০
এইটা একদিন আমার কাজে লেগেছিল...

থ্যাংকস...
void কণা০১ নভেম্বর ২০০৮, ১১:২১
ওয়েলকাম কণা!

hhgg!!
kashful বিবেক সত্যি০১ নভেম্বর ২০০৮, ১১:৪৪
এইখানে কমেন্ট গবেষণা নিষিদ্ধ

void কণা০১ নভেম্বর ২০০৮, ১১:৫৯
রিলি:q
kashful বিবেক সত্যি০২ নভেম্বর ২০০৮, ০৪:০৬
হু, রিলি
trivuz ত্রিভুজ০২ নভেম্বর ২০০৮, ০৮:৫৫
তাই নাক্কি?
jakir জাকির বেপারী০২ নভেম্বর ২০০৮, ০২:৩৮
কাজের পোষ্ট +

ধন্যবাদ
trivuz ত্রিভুজ০২ নভেম্বর ২০০৮, ০৯:১০
ধন্যবাদ আপনাকে।
tuhin70 তুহিন০২ নভেম্বর ২০০৮, ০৯:৩৩
ধন্যবাদ কিন্তু স্পিড বাড়বে কেমতে হেইডা যদি কইতেন
trivuz ত্রিভুজ০২ নভেম্বর ২০০৮, ১০:৪৩
স্পিড আসলে আইএসপি এবং নেটওয়ার্কের উপরে নির্ভর করে।
তবু এই পোস্টটা দেখতে পারেন।
http://prothom-aloblog.com/users/base/trivuz/14
evergreenbd আলী০২ নভেম্বর ২০০৮, ১১:২৬
ধন্যবাদ, তবে আমি mobil bluetooth এর মাধ্যমে ইন্টারনেট চালাই এবং স্পীডও ভাল পাই। আমি সর্বোচ্চ ২৫kb/s download speed পেয়েছি।
afruj আফরোজ০২ নভেম্বর ২০০৮, ১২:১৭
কার্যকরী পোস্ট...ধন্যবাদ...
trivuz ত্রিভুজ০২ নভেম্বর ২০০৮, ০৮:৫৬
থেংকু...
pothocharisalam পথচারী ছালাম০৩ জুন ২০১০, ১২:৩৭
আপনাকে এমন একটি সুন্দর পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আপনার লেখা সবাইকে এমন উপকারে লাগুক সেই প্রত্যাশায়। শুভবিদায় (এখনকার মত)।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment