মহাজাগতিক পথচারী

মার্চ
১২

ওয়েব কমিউনিটি, মডারেশন ও বাস্তবতা

সময় ২০:২২:২০

ব্লগর ব্লগর পর্যবেক্ষন হারিকেনবাত্তি


সাংবাদিকতা, লেখালেখি, সৃজনশীল চিন্তাভাবনা থেকে শুরু করে আরো অনেক ক্ষেত্রেই ব্লগ ভবিষ্যতে একটা বিশাল ভূমিকা রাখতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন স্থানে ব্লগ মিডিয়া রীতিমত সমীহ করার পর্যায়ে চলে গিয়েছে। সেই হিসেবে বাংলা ভাষায় ব্লগিং এখনো শিশুকালেই আছে বলা যায়। আবার ইন্টারনেট বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যাটা বিবেচনা করলে নিরাশ হওয়ারও কিছু পাওয়া যায় না। ব্লগে এত পাঠক আর লেখকের আনাগোনা দেখে সত্যিই অবাক লাগে। বাঙালি নাকি পাঠবিমুখ... এই অপবাদ ঘুচাতে যে বস্তুটা আগামীতে বিরাট ভূমিকা রাখতে যাচ্ছে তা যে এই ব্লগ তাতে কোন সন্দেহ নাই। কিন্তু গত পাঁচবছরে সেই পথে আমরা কতটুকু এগিয়েছি বা কতটুকু আগানোর কথা ছিল?

ব্লগ মূলত কী? নিজের লেখালেখির জন্য নিজে সাইট করে যে ব্লগ করা হয় বা ব্লগস্পটে যে ব্লগ করা হয় তা নিয়ে বলার কিছু নেই.. কিন্তু কমিউনিটি ব্লগ, যেখানে নানা মতের হাজারো ব্লগারের সমাবেশ ঘটে.. সেটাকে আমরা একটা সংগঠনের সাথে তুলনা করতে পারি বৈকি। আর এই তুলনাই অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে বা করছে। মূলত বাস্তব জীবনের সংগঠন আর অনলাইনের ভার্চুয়াল সংগঠনে বিরাট ফাঁরাক ...

মার্চ
১২

আমার ব্যান চাই (ত্রিভুজ)

সময় ০০:২০:৫৪

দৈনন্দিন

সেই ২০০ থেকে ব্লগিং করছি... বাংলা ব্লগিং এর সাথেই ঝুলে থাকার বয়স পাঁচ বছর হবে কিছুদিন পর। কত নাটক কত ঘটনা এর মাঝে মঞ্চস্থ হলো.... ইদানিং ব্যস্ততার কারণে ব্লগে আসা হচ্ছে না তেমন, তবে পড়া হয় প্রায়ই। এতগুলো বছর ধরে যখন ব্লগিং এর সাথে ঝুলে আছি বাকী জীবনটাও এটার সাথেই কাটবে আশা করি। তাই হয়ত ব্লগের প্রায় সকল খবরই কানে পৌঁছে। ব্লগ জগতে বন্ধুর পরিমান তো কম হলো না।

ব্লগিং এর বাইরেও কতগুলো গ্রুপের সাথে চলা হচ্ছে। সৌম্যদার ট্রেকিং বিষয়ক ব্লগগুলো পড়ে ট্রেকিংও করা শুরু করলাম বছর দুয়েক হলো। ভ্রমণ বাংলাদেশের সাথে কতগুলো ট্যুর হয়ে গেল। গতমাসেই টেকনাফ থেকে কক্সবাজার হেঁটে শত কিলোমিটার ট্রেকিং করে এলাম সবাই। হাজার হাজার টাকা চাঁদা দিয়ে শত শত মাইল হাঁটাহাটি। কোনদিন দেখিনি হাজার হাজার টাকা চাঁদা নিয়ে শতশত মাইল হাঁটানোর অপরাধে কেউ টাকাপয়সার হিসাব চেয়ে বসেছে। শহুরে কানাগলিতে থাকতে থাকতে যাদের হৃদয় কানাগলি আর অন্ধকূপের মত হয়ে যায় তাদের সাহসও কম থাকে, আর এই কারণেই সম্ভবত আমাদের ট্রেকিং এর দলে তাদের আনাগোনা একেবারেই নাই।

ভেবেছিলাম প্রথম আলোর ব্লগারদের নিয়েও একটা ট্রাকিংয়ের আয়োজন করে ...

ফেব্রুয়ারি
২৭

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত ও দুই যুবরাজ

সময় ১৫:১৮:৪৮

বাংলাদেশ রাজনীতি

জন্মের পর থেকে আমারা রাজনীতি বলতে যা বুঝি তা অনেকটা এরকম-
- বিরোধীদল মানেই হরতাল, ভাংচুর, অবরোধ, সরকার পক্ষকে গালাগালি, মারামারি, আন্দোলন ও সরকার পতনের চিন্তা
- সরকারি দল মানেই বিরোধী দলকে অন্যায় ভাবে দমন, দুর্নীতি, রাষ্ট্রীয় সন্ত্রাস
- আম জনতা মানেই সরকারকে গালাগালি, সমালোচনা এবং দেশ নিয়ে হতাশা
- সরকারি দলের সমর্থক জনতা মানেই সরকারের সকল কাজকে (ভাল বা মন্দ) হালাল করার উদ্ভুট প্রচেষ্টা, বিরোধী দলের সমর্থকদের আক্রমণ
- বিরোধী দলের সমর্থক জনতা মানেই, সরকারের প্রায় সকল কাজের সমালোচনা, সরকারি দলের সমর্থকদের আক্রমণ
....ইত্যাদি ইত্যাদি।

এটা সত্য যে আমাদের দেশে সরকার জনগনের চাইতে নিজের দলের প্রতি বেশি নজর দেয়। কিন্তু তাই বলে সরকারের সকল কাজই সমালোচনাযোগ্য নয়। সুতরাং সরকারের ভাল কাজের প্রশংসা ও খারাপ কাজের সমালোচনা চলতে পারে। গণহারে সমালোচনা করলে আসল সমালোচনাটার গুরুত্ব নষ্ট হয়। একই কথা বিরোধী দলের জন্যও প্রযোজ্য। কিন্তু দলীয় অন্ধ লোকজন কখনো এসব ভাবার অবকাশ পায় বলে মনে হয় না। এর জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি দায়ী না অন্ধ জনগণ দায়ী সেটা নিয়ে গবেষণা হতে পারে।

আগেই ...

  • ১৬টি মন্তব্য

জানুয়ারি
১০

ধর্মভিত্তিক রাজনীতি ও ইসলাম

সময় ১৮:৩১:১৪

পর্যবেক্ষন রাজনীতি চিন্তা ভাবনা ইসলাম

ইদানিং রাজনীতির অঙ্গনে যে শব্দগুলো খুব বেশি শোনা যায় তার ভেতরে একটি হচ্ছে "ধর্মভিত্তিক রাজনীতি"। সত্যি কথা বলতে কি, "ধর্মভিত্তিক" শব্দটার ভেতরেই একটু গলদ আছে। দুই কলম পড়াশোনা আছে কিন্তু 'ইসলাম' সম্পর্কে ধারণা ধোঁয়াটে এরকম যেকারোই "ধর্মভিত্তিক রাজনীতির" বিপক্ষে অবস্থান থাকা স্বাভাবিক। এর কারণ অনুসন্ধান করতে হলে ধর্মের নামে যে অত্যাচার আর সন্ত্রাস খ্রিস্টানরা করে গিয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। "মৌলবাদ" শব্দটার উৎপত্তি কোথা হতে তাও জানতে হবে। সেসব ইতিহাস লব্ধ জ্ঞান "ধর্ম ভিত্তিক রাজনীতি"-তে আমাদের উৎসাহ দেয়া তো দূরের কথা, বরঞ্চ রাষ্ট্র পরিচালনা বা রাজনীতিতে ধর্মীয় মতবাদের প্রধান্য দেয়ার পথে বাঁধা হিসেবে দাঁড়ায়। এমতাবস্থায় ধর্ম ভিত্তিক ব্যবস্থাপনার যেকোন অধ্যায় বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থার কথা ভাবতেই অন্ধকার আর খারাপ একটি ব্যবস্থার চিত্র ভেসে ওঠার উপক্রম হয়। কোন একটি ধর্মের অনুসারীরা নিজেদের ধর্ম থেকে বহুযোজন সরে এসে মনগড়া বিধানের দোহাই দিয়ে পৃথিবীতে কি অনাচার সৃষ্টি করেছিলো তা দিয়ে অনেক কিছু যেখানে বিচার করা হচ্ছে সেখানে ধর্মীয় মতাদর্শ থেকে দেশ পরিচালনা তো দূরের ...

নভেম্বর
৩০

ঈদের ছুটিতে চলুন উবুন্তুপুরে যাই (Setup Ubuntu in Virtual Box)

সময় ১৭:১৩:২১

তথ্য ও প্রযুক্তি


বিল্লুনগরের জানালা দরজার ক্যাঁচক্যাচিতে যারা ইতিমধ্যে বোরিং ফিল করতে শুরু করেছেন তাদের জন্য উবুন্তুপুর আদর্শ যায়গা হতে পারে সন্দেহ নেই। কিন্তু আমার মত যারা টাকা দিয়ে বিল্লুনগরে প্লট কিনেছেন তারা হয়তো উবুন্তুপুরে যেতে ততটা আগ্রহী নন বা যাওয়া উচিত কিনা ভাবছেন। কেউ কেউ আছেন যাদের কাছে উবুন্তুপুরে যাওয়ার ঠিকানা নেই বা কারো সময় নেই। এই সব শ্রেণীর জনগনের জন্য খুব সহজ একটি রাস্তা বাৎলে দেয়ার চেষ্টা করবো আজ। তাহলে চলুন শুরু করি। সম্মানিত ভার্চুয়াল নাগরিকগন, সবাই শক্ত হয়ে বসুন, সীটবেল্ট বেঁধে নিন। উবুন্তুপুরের দিকে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি....

উবুন্তু (Ubuntu) যেহেতু *nix গ্রোত্রের অপারেটিং সিস্টেম তাই অনেকেরই ধারনা এটি খুব জটিল বস্তু। একারণেই হয়তো উইন্ডোজ ফেলে দিয়ে উবুন্তু লাগাতে ভরসা পান না অনেকে। ডুয়্যালবুটিং একটা সমাধান হতে পারে কিন্তু ডুয়্যালবুটিং সম্পর্কেও বেশির ভাগ মানুষ ভাল জানেন না বা বিষয়টায় স্বস্তি বোধ করেন না। তাছাড়া খুব বেশি নবীস হলে বা একটু বেখেয়ালী হলে ডুয়্যালবুটিং করতে গিয়ে পুরো হার্ডডিস্কের পার্টিশন ভেঙ্গে ফেলাটা বিচিত্র কিছু না। তাহলে সবচাইতে সহজ ও ...

নভেম্বর
২৯

bdnews24 এর নতুন ডিজাইন ও কিছু কাক বা বকতালীয় বিষয়

সময় ১৫:২৫:৫৭

তথ্য ও প্রযুক্তি


গত তিনমাস ধরে একটা অনলাইন নিউজ সাইট দাঁড় করানোর চেষ্টা করে যাচ্ছি। সেই লক্ষ্যে একটি সাইটের কাজও মোটামুটি শেষ করে এনেছি। ibnews24.com http://www.ibnews24.com/ নামে অনলাইনে সেটা আপলোডও করেছি মাস দুয়েক আগে। আরো বেশ খানিকটা কাজ বাকী। চেষ্টা করছি আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক ভাবে চালু করার জন্য। সাইটি সম্পর্কে মতামত জানতে পরিচিত কিছু ডেভেলপার বন্ধুদের সাথে লিঙ্কটি শেয়ার করেছিলাম। মিডিয়ার কিছু বন্ধুবান্ধব ও পরিচিতজনের সাথেও শেয়ার করেছি। আমার http://www.shabakasoft.com/ কোম্পানীর হোম পেজেও লিঙ্ক দেয়া ছিলো। নিজের নেটওয়ার্ক থেকে হোক আর কোম্পানীর হোমপেজ থেকে হোক লিঙ্কটি যে অনেক মানুষের হাতে চলে গিয়েছে তার প্রমাণ পেলাম আলেক্সাতে গিয়ে।

সূত্র: আলেক্সা ডট কম

সাইট চালু করার আগেই অনেক মানুষ জেনে যাওয়া হয়তো ভাল। কিন্তু আমার জন্য মনে হয় বিষয়টা খারাপের দিকে চলে গেল। ঘটনাটা ঘটলো আজকে বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে। বিডিনিউজ২৪ ভিজিট করতে গিয়ে আজকে যে ডিজাইনটা দেখলাম তাতে বেশ অবাক হয়েছি-



যেহেতু ...

নভেম্বর
১৬

মাহমুদ ভাইয়ের অফিসে কিছুক্ষন

সময় ২৩:৫৬:১৯

ব্লগর ব্লগর দৈনন্দিন


মানুষ হিসেবে আমি কিছুটা অসামাজিক। আসলে ঠিক অসামাজিক না আনস্মার্ট নিজেও নিশ্চিত নই। ব্লগাররা এসব তথ্য জানার কথা না, তবে তৈয়ব ভাই সম্ভবত কিছুটা আঁচ করতে পেরেছিলেন যখন তিনি ঢাকায় এসে আমাকে ফোন দেয়ার পরও আমি দেখা করার মত সময় বের করতে পারলাম না। অথচ চট্টগ্রাম গিয়ে তাঁর উষ্ণ অভ্যর্থনা ভোলার মত নয়। যাই হোক, আমার পর্যাপ্ত সামাজিক জ্ঞানের অভাব বা সামাজিক আনস্মার্টনেস থাকলেও মাঝে মাঝে বেশ ভালই সামাজিক হয়ে ওঠার চেষ্টা করি। তেমনি একটু সামাজিক হওয়ার চেষ্টাংশ হচ্ছে আজকের মাহমুদ ভাইয়ের অফিস দেয়া ঝটিকা অভিযানটা। এই ঝড়ো ইনিংসে আমার জুটি বেঁধেছিলেন ইঊসুফ ভাই

দুপুরে বনানী থেকে শুরু হলো আমাদের অভিযান। প্রথমেই টার্গেট মাহমুদ ভাইয়ের অফিস। কল করে জানিয়ে দিলাম, "আসছি"। লিফটে তিনতলায় থামতেই কারেন্ট চলে গেল! যেকোন কারণেই হোক আমি লিফটে থাকা অবস্থায় কখনো লোডশেডিং এ পড়িনি। এবার আধা ফাঁক হওয়া দরজা হাত দিয়ে খুলো বের হয়ে আসলাম। সামনের লবিটা পার হওয়ার আগেই অবশ্য অটো জেনারেটর চালু হয়ে গেল। ভেতরে ঢুকেই কাঁচের ...

অক্টোবর
৩১

একটি চা বানানোর সরল রেসিপি

সময় ০১:৫১:৫৯


উপকরণঃ
- একটি চুলা
- ভাল একটি ম্যাচ বাক্স (ম্যাচ কোম্পানী থেকে স্পন্সর পাইনি বলে কোনটা ভাল ম্যাচ বলা যাইতেসে না)
- একটি কেতলী/পাতিল
- একটি মগ/কাপ
- চিনি
- চা পাতা/টি-ব্যাগ (টি-ব্যাগ কোম্পানীরাও যোগাযোগ করেনি )
- এবং একটি চামুচ


প্রস্তুত প্রণালীঃ
১) প্রথমে ম্যাচ বাক্স হইতে একটা কাঠি বের করেন
২) আলতো ঘষা দিয়ে কাঠিটা জ্বালিয়ে দিন (আলতো ঘষায় কাজ না হলো জোরে দিন, তবে লক্ষ রাখবেন কাঠি যেন না ভাঙ্গে)
৩) তারপর গ্যাসের চুলার চাবি অন করে কাঠিটি চুলার উপরে হালকা করে ছেড়ে দিন। দাউ করে আগুন জ্বলে ওঠবে।
(যাদের অটো চুলা তারা উপরের এই ৩ স্টেপের পরিবর্তে সরাসরি চুলা অন করুন)
৪) আগুন যখন একটু ভাল ভাবে জ্বলে ওঠবে তখনই পানি ভর্তি একটি কেতলী বা পাতিল চুলায় চড়িয়ে দিন।
৫) কড়া আগুনে পানিটাকে ফুটিয়ে নিন।
৬) পানি গরম হয়ে গেলে তাতে প্রয়োজন মত চা-পাতা দিয়ে দিন।
(যারা আমার মত টি-ব্যাগে চা বানাতে ভালবাসেন তারা ধাপ ৬-৯ উপেক্ষা করুন)

৭) চায়ের পাতা থেকে লিকার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে ফেলুন।
৮) একটি মগ বা কাপে ...

আগস্ট
০৭

বাংলা বানান যাচাই করতে - ত্রিভুজ যাচক (বেটা-২)

সময় ১৭:০৬:৪৪

তথ্য ও প্রযুক্তি


কিছুদিন আগে বাংলা বানান যাচাই করার একটি ব্যবস্থা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সেই প্রচেষ্টায় অনেকে উৎসাহ দিয়েছেন অনেকে বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। আর তাই অনেক ব্যস্ততার মাঝেও একটু একটু করে বানান যাচাই করার ব্যবস্থাটা অনেকদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। এখন পর্যন্ত এতে চার শতাধিক সাধারণ ভুল ঠিক করার ব্যবস্থা করা হয়েছে। দিনদিন তা আরো বেড়ে চলেছে। সবাই মিলে পরামর্শ আর ভুল-শুদ্ধ বানানের তালিকা তৈরি করে দিতে পারলে কাজটা আরো দ্রুত এগিয়ে যাবে সন্দেহ নেই।

যাই হোক, আজকে বানান যাচাই ব্যবস্থাটার বেটা-২ রিলিজ দিলাম। নিচের লিঙ্কে গিয়ে আপনার লেখাগুলো যাচাই করুন। যেকোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।

লিঙ্কঃ

জুলাই
২৯

একটি হারানো বিজ্ঞপ্তি! ৪৩ টি খালকে খুঁজে পাওয়া যাইতেসে না...

সময় ০৮:৪৯:৩৯


পুকুর চুরির কথা আগে শুনলেও খাল চুরির কথা জীবনে প্রথম শুনলাম। ঢাকা শহরের ৪৩টি খালকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরো জানলাম ক্যাপিটাল সিটি ঢাকার জলাবদ্ধতা দূর করার একমাত্র পদ্ধতি হচ্ছে খাল খনন করা বা ৪৩টি খালের পুন:খনন। সাবের হোসেন চৌধূরী বলেছেন এই খালগুলো বন্ধ হয়ে যাওয়াতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালগুলোর উপরে অনেক বহুতল ভবণ তৈরি হয়ে গিয়েছি ইতোমধ্যে। এবং সেগুলো ভেঙ্গে হলেও খাল উদ্ধার করতে হবে। দেশের ক্যাপিটাল সিটির পানি নিস্কাশনের জন্য খাল খনন ছাড়া আর কিছু আপাতত আমাদের মহান দেশনেতাদের মাথায় নেই। দারুণ ব্যপার...!

গতকাল দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার বক্তব্য শুনলাম টিভিতে। তিনি জানালেন ঢাকা শহরের পানি নিস্কাশন ব্যবস্থা নাকি ঘন্টায় ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি সেচ করতে পারে। কিন্তু ৩০-৩৫ মিলিমিটার বৃষ্টি স্বাভাবিক। এবং ঢাকায় প্রায় সময়ই নাকি ৫০ মিমি বৃষ্টি হয়। সুতরাং তারা এই পানি সেচ করতে সক্ষম নয় এবং এটাতে নাকি তাদের কিছু করারও নেই। আর আজকে সংসদীয় উপকমিটি বলছে খাল পুন:খনন ব্যতিত এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার কোন উপায় নেই। রাজধানীতে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫