বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

এদেশের চিকিৎসা বানিজ্য

ঘটনাটা আজকের।আর ঘটনার শিকার আমি নিজেই।গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছি।ভেবেছিলাম সেরে যাবে কিন্তু না সারায় গতকাল গেলাম একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে।মূলতঃ বাসার কাছে হওয়াতে সেখানে যাওয়া।ডাক্তারের চেম্বারে প্রবেশের কিছুক্ষনের মধ্যে রোগের অল্প একটু বনর্না শুনেই টেষ্ট দিয়ে দিলেন ডাক্তার। বাবার পরামর্শে টেষ্ট করালাম অন্য একটি ডায়নোষ্টিক সেন্টারে।টেষ্ট রিপোর্ট নিয়ে আজ যেই প্রাইভেট মেডিক্যালের সেই ডাক্তারের কাছে গেলাম দেখাতে অমনি বাধল গোল।যখনই তিনি দেখলেন টেষ্ট করিয়েছি অন্যখানে অমনি সেই টেষ্ট পর্যবেক্ষন করতে তিনি অস্বীকৃতি জানালেন।বললেন এখানে টেষ্ট না করিয়ে অন্যত্র টেষ্ট করার কারনে তিনি আমাকে কোন ব্যবস্হা পত্র দিতে পারবেন না।যদি আমাকে ব্যবস্হা পত্র দেন তাহলে নাকি তার চাকরী থাকবে না।এও বললেন যেখানে টেষ্ট করিয়েছি সেখানকার ডাক্তার দেখাতে।অগ্রিম ফিস দিয়ে ডাক্তারের চেম্বারের প্রবেশ করেছিলাম ফলশ্রুতিতে সে ফিসের টাকাটাও গচ্ছা গেল আবার অন্যদিকে কোনরকম চিকিৎসা পরামর্শ ছাড়াই ফেরত আসলাম সেখান থেকে।
আমার প্রশ্ন হলো এদেশে চিকিৎসা কেন্দ্র গুলো কি রোগীদের নিয়ে চর দখলের মত দখলদারিত্বে মেতে উঠেছে নাকি?চিকিৎসা যে এদেশে কতটা বানিজ্যের বস্তুতে পরিণত হয়েছে তা এ ঘটনা থেকেই বুঝা যায়।আমারা সাধারন মানুষেরা চিকিৎসা সহ এসমস্ত বানিজ্যের খপ্পরে পড়ে দিন দিন অসহায় হয়ে যাচ্ছি প্রবল ভাবে।বাচার কি আর কোন পথ নেই?
৪ টি মন্তব্য
comilla কোমিললা১০ নভেম্বর ২০০৮, ০৮:২৬
এইসব ডাক্তার গন তাদের Aim in life essay তে বলে এসেছেন মানব সেবার জন্য ডাক্তার হবে। কিনতু এটাই কি তাদের মানব সেবা? ওদের কে জানি কসাই এর সাথ এ compare করছিল। এটা তাদের কম হয়ছে। এদের আরো খারাপ কিছ বলা দরকার ছিল।
farzanahoque ফারজানা হক১০ নভেম্বর ২০০৮, ১১:৪৬
ডাকতার হতএ হলে নিবেডিত পরান হোটে হতে হ্য় ,কিনতু বেশির ভাগ ডাকতারই টাকা আেয়র মেসিনে পোরইনিত হয়েছে।
tipu টিপু১০ নভেম্বর ২০০৮, ১১:৪৯
@ফারজানা,খাটি কথাটি বলার জন্য ধন্যবাদ।
imran136 ইমরান ফয়সাল১০ নভেম্বর ২০০৮, ১২:০২
ভালো ডাক্তার হলে টেস্ট নিয়ে ঝামেলায় পরতে হয় না। আমি একজনকে আমার টাইফয়েড এর সময় দেখিয়েছি, আর টেস্ট করিয়েছিলাম ৩টা জায়গা থেকে। কিন্তু তার কোন সমস্যা হয় নাই। অবশ্য উনি সিনিয়র ডাক্তার।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment