ডিসেম্বর
২০
যুদ্ধের রাত
এখন রাত তিনটা বেজে তিরিশ
একলা বিছানায় শুয়ে নিঝুম অন্ধকারে
যুদ্ধে যুদ্ধে আমার রাত কেটে যাচ্ছে
কী ভীষন বেদনাতুর সেই যুদ্ধ
হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে যেন
অমিত অনল ঝলকাচ্ছে জ্বালাচ্ছে পোড়াচ্ছে
স্মৃতিগুলো সব মাইন বিস্ফোরনের মত
বিস্ফোরিত হচ্ছে আমার অস্তিত্বে
যুদ্ধে যুদ্ধে আমার সিগারেট নিঃশেষ
হয়ে গেছে
আমার হৃপিন্ডে সেই সব সিগারেটের
ছাইগুলো পড়ে আছে
আমার আরো সিগারেট দরকার।

Phonetic
যেখানে সেখানে সিগারেটের ছাই ফেলা উচিত না!

কবিতা ভালই লেগেছে...
একসময় যেখানে সেখানে ফেলতাম।এখন আর ফেলিনা।
অনেক ধন্যবাদ ত্রিভূজ।
ভালো লাগলো আপনার কবিতা.............
অসংখ্য ধন্যবাদ @আজব ঢাকা।
ভাল হয়েছে!
ধন্যবাদ শেলী রহমান।