শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

শহীদ বুদ্ধিজীবি দিবসের কবিতা।

মুনীর চৌধুরীর চশমা
---------------------
মুনীর চৌধুরীর চশমার কাঁচে
আজো লেগে আছে অশ্রু
সজল বাষ্পে ঘোলাটে হয়ে আছে
সেই চশমার কাঁচ দুটি
আমরা পারিনি মুছতে এঅবধি
অশ্রুময় চশমার ঘোলাটে আভা
আমরা পারিনি
সেই সব শকুনের বিভৎস চিৎকার
এখনো আমাদের অলিতে গলিতে
হায়েনারা আজো খামচে ধরে আছে
আমাদের মানচিত্র
দেখতে দেখতে অশ্রুময় হয়ে যায়
মুনীর চৌধুরীর চশমা সমেত চোখ
কিন্তু আমরা পারিনি
পারিনি আমরা আজো
অশ্রু সজল চশমার কাঁচ।
১২ টি মন্তব্য
afruj আফরোজ১৪ ডিসেম্বর ২০০৮, ০৯:৫৩
অভিনন্দন রইল..
tipu টিপু১৫ ডিসেম্বর ২০০৮, ০৬:৫৯
অনেক ধন্যবাদ।
sujan12 সুজন১৪ ডিসেম্বর ২০০৮, ১১:২৬
সেবা প্রকাশনীর টিপু কিবরিয়ার লেখা খুব ভাল লাগত, এখানে ভাল লাগল আপনার কবিতা।
tipu টিপু১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৩২
ধন্যবাদ সুজন।
শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।
sultanashirinshazi সুলতানা শিরীন সাজি১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৩৩
ভালো লাগলো।
শুভেচ্ছা নিন।
tipu টিপু১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৩৫
অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে ধন্যবাদ।
sky স্কাই১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৩৯
প্রথম আলোর আজকের ব্লগ ভরে
প্রকাশিত হোক অজস্র ঘৃণা
ঘৃণ্য রাজাকারদের জন্য......................
tipu টিপু১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৪৩
১৯৭১ এর গনহত্যার বিচার চাই।
kuashaibhor কুয়াশা ভোর১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৩৯
ভালো হয়েছে।
tipu টিপু১৪ ডিসেম্বর ২০০৮, ১১:৪৪
ধন্যবাদ।
শহীদ বুদ্ধিজীবিদের প্রতি জানাই অন্তরের শ্রদ্ধা।
lenin lenin১৪ ডিসেম্বর ২০০৮, ১২:০৫
হৃদয় ছোঁয়া লেখা।

সব সূর্য সন্তান
যারা করলো আত্ম বলিদান
করি তাদের স্মরণ
এই আমার নিবেদন:
১. এদেশেও সেই ছেলে আছে
২. ভেঙে ফেল শহীদ মিনার
৩. ধ্বংসস্তূপ ৭টি রক্তসাগরে
৪. মুক্তিযুদ্ধ কেনো হলো?
tipu টিপু১৪ ডিসেম্বর ২০০৮, ১২:৫৮
আপনার সবগুলো লেখাই পড়লাম।আবেগের পাশাপাশি বস্ত্তনিষ্ঠতাও বেশ প্রগাড় ভাবে ফুটে উঠেছে।
ধিক সেই সব জানোয়ারদের যারা একাত্তরে গনহত্যা চালিয়েছিল,মা বোনের ইজ্জত লুটেছিল।
এদের বিচার চাই।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment