এক তরুন কবির কবিতা: আল ইমরান সিদ্দিকী
সময় ১১:৪১:৫১
কবিতা
তার কবিতাগুলো পড়ার পর আমার মনে হয়, তার সম্পর্কে পাঠকের মোটামুটি একটা ধারণা তৈরী হবে। কবির জন্য সেটাই দরকার; কারো দেয়া ভূমিকা নয়। আর তাই পাঠকের জন্য তার কিছূ কবিতা তোলা থাকলো, এখানে। পাঠক, পড়ে আপনার মন্তব্য জানাতে পারেন:
১.
হালকা সন্ধ্যায় আমি তার ভারী চোখ দেখতে পেলাম
বললাম, 'তোমার মুখেও একদিন গোধুলি নামবে,
লাল টিপ ডুবে যাবে।
তারপর...
তারপর তাকিয়ে দেখি এক্যুরিয়ামের জলে ভেসে থাকা
সাদা বিকিনির তলে ঘোরাফেরা করছে রঙ্গীন মাছের দঙ্গল
সে বললো, 'জীবনে এমন সন্ধ্যা খুব একটা আসেনা, তাই না?'
২.
কালো পাগড়ী খুলে মাপছি তার দৈ্র্ঘ্য-প্রস্হ।কালো পাগড়ীর ভেতর প্লেগের জীবাণু, গোলকিপারের বিষন্নতা,ডান হাতে ধরা একটি পেয়ালাকে ঘিরে গ্রিকদের অহেতুক উল্লাসধ্বনি; এমনকি নষ্ট সিঁদুর সিঁথি,-নারীদের অবিরল পোট্রেট।কতকিছুর পরও সারাদিন উলেন সূ্র্য ছেটায় তার ওম কিংবা ওম্ধ্বনি।আজকের মতো সন্ধ্যা নামছে।অস্তপারে ঝুলে আছে বৃত্তাকারে এতিমখানার লাল দানবাক্স
৩.
যখনি আমি পাখিদের উড়োযাত্রা দেখি ,মনে পড়ে, একসময় পালকে লেখা হতো অজস্র গল্প-কবিতা এবং বুঝি লাল রক্তে গাঁথা পাখির প্রতিটি ...



Phonetic