
আমরা সকলেই মজিলা ফায়ারফক্সের সাথে পরিচিত। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই। বর্তমানে বিশ্বে ফায়ারফক্স দ্বিতীয় জনপ্রিয় ব্রাউজার। দিনে দিনে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং তৈরি হচ্ছে নতুন নতুন ব্যবহারকারী। কিন্তু এই সকল ব্যবহারকারীদের অনেকেই ফায়ারফক্সের কীবোর্ড শর্টকাট ব্যবহার করেননা বা ব্যবহারে আগ্রহী নন। তবে একটু আগ্রহী হলেই এই সকল শর্টকাট গুলি ব্যবহার করে ওয়েব ব্রাউজিং আরও সহজ ও দ্রুততর করা সম্ভব।
নিচে ফায়ারফক্সের ২৮টি প্রয়োজনীয় কীবোর্ড শর্টকাট ও তাদের ব্যবহার তুলে ধরা হলো-
পেইজ ন্যাভিগেশন শর্টকাট
এই শর্টকাট গুলোর মাধ্যমে ওয়েবপেজের যেকোনো স্থানে দ্রুত নেভিগেট করা যাবে…
* Down Arrow – নিচের দিকে স্ক্রল করার জন্য
* Up Arrow – উপরের দিকে স্ক্রল করার জন্য।
* End – ওয়েবপেজের সম্পূর্ন নিচে যাওয়ার জন্য
* Home – পেজের সম্পূর্ন উপরে যাওয়ার জন্য।
* Spacebar — পেজের নিচের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা নিচের দিকে স্ক্রল হবে)
* Shift + Spacebar — পেজের উপরের দিকে যাওয়ার জন্য (প্রতিবারে পূর্ন স্ক্রীন পরিমান জায়গা উপরের দিকে স্ক্রল হবে)