আর মাত্র ৩ দিন......

আজকের দিনটি নিয়ে আর মাত্র পাঁচ দিন কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দেওয়া যাবে।ভোট দিয়ে শীর্ষ ৭৭টি স্থানের মধ্যে রাখতে হবে এ দুই প্রাকৃতিক বিস্নয়কে।
দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ চলবে গ্রিনিচ মান সময় অনুযায়ী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় পর্বে প্রাকৃতিক স্থানগুলোকে সাতটি দলে ভাগ করা হয়েছে−গ্রুপ এ (প্রাকৃতিক ভু-দৃশ্য ও বরফাঞ্চল), গ্রুপ বি (দ্বীপ), গ্রুপ সি (পর্বত, আগ্নেয়গিরি), গ্রুপ ডি (গুহা, পাথুরে এলাকা, উপত্যকা), গ্রুপ ই (বন, জাতীয় উদ্যান, অভয়ারণ্য), গ্রুপ এফ (হ্রদ, নদী, ঝরনা) ও গ্রুপ জি (সুমদ্র)। এই সাতটি গ্রুপে ৭ জুলাই পর্যন্ত ইন্টারনেট ও টেলি ভোটে এগিয়ে থাকা ৭৭টি (৭দ্ধ১১) স্থানের নাম প্রকাশ করা হবে। প্রতি দলে ভোটে এগিয়ে থাকা ১১টি করে স্থানকে নিয়ে মোট ৭৭টি স্থানের তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। এই ৭৭টি স্থান থেকে ২১টি স্থান উত্তীর্ণ হবে চুড়ান্ত পর্বে। ৭৭ থেকে ২১ ফাইনালিস্ট নির্বাচন করবেন নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ বিচারকমন্ডলী। চুড়ান্ত পর্বে যে স্থানগুলো যাবে, সেগুলোর ঘোষণা দেওয়া হবে ২১ জুলাই।

এই নির্বাচনে বাংলাদেশের দুটি স্থান কক্সবাজার সমুদ্রসৈকত ও সুন্দরবনের অবস্থান ২০০৭ সালের ডিসেম্বর মাস থেকেই বেশ পোক্ত। একেবারে শীর্ষ স্থানেও দীর্ঘদিন ছিল এই দুই মনোনয়ন। এরপর চড়াই-উতরাইও কম ডিঙাতে হয়নি। দুবার বাদও পড়ে গিয়েছিল। যদিও ভোটের ধারাবাহিকতা বজায় আছে দ্বিতীয় পর্বেও। তাই ই গ্রুপে সুন্দরবন এখন চতুর্থ এবং জি গ্রুপে কক্সবাজার এখন দ্বিতীয় স্থানে। আর মাত্র পাঁচটা দিন। বেশি বেশি ভোট দিয়ে নিজ নিজ গ্রুপে শীর্ষ ১১-এর মধ্যে রাখতে হবে আমাদের কক্সবাজার আর সুন্দরবনকে। ভোটের ভাবগতিক দেখে তা সম্ভব বলেই মনে হয়। এরপর অপেক্ষা বিচারকদের রায়ের জন্য।
প্রায় দুই বছর ধরে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোটের দিক থেকে শীর্ষ তালিকার ওপরে আছে কক্সবাজার ও সুন্দরবনের নাম। ফলে সারা বিশ্বে এই জায়গার পরিচিতি বেড়েছে।

সব মিলিয়ে আপাতত ৭ জুলাই পর্যন্ত এই পাঁচটা দিন আরও বেশি করে ভোট দিতে হবে কক্সবাজার ও সুন্দরবনকে। দেশে ও দেশের বাইরে যত বাংলাদেশি আছে, সবারই কাজ হবে ভোট দেওয়া। আন্তর্জাতিকতায় বাংলাদেশকে তুলে ধরা।
এরপর অপেক্ষা ২১ জুলাই পর্যন্ত।যদি চুড়ান্ত পর্বে কক্সবাজার বা সুন্দরবন অথবা দুটোরই জায়গা হয়, তবে ২০১১ সালের মাঝামাঝি পর্যন্ত ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিতে হবে। তবে এর আগে এখন আমাদের লক্ষ্য ২১ ফাইনালিস্টের মধ্যে জায়গা করে নেওয়া।

ভোট যেভাবে দেবেন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এখন ভোট দেওয়া যাবে টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে। টেলিভোট: টেলিফোনে ভোট দিতে ফোন করতে হবে সুইজারল্যান্ডে +৪১ ৭৭ ৩১২ ৪০৪১ নম্বরে। ডায়াল করার পর একটি বার্তা শোনা যাবে। বার্তা শেষ হলে সংকেত শোনা যাবে। এ সংকেতের পর সুন্দরবনের জন্য ৫৫১ এবং কক্সবাজারের জন্য ৭০৮ চাপতে হবে।
ইন্টারনেট ভোট: ইন্টারনেটে ভোট দিতে নিজের একটি ই-মেইল ঠিকানা লাগবে। একটি ই-মেইল ঠিকানা থেকে মাত্র একবারই ভোট দিতে হবে। যিনি ভোট দেবেন, তাঁকে এখন নিবন্ধিত হতে হবে নিউ সেভেন ওয়ান্ডার্সের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (www.new7wonders.com/nature। নিবন্ধনের (রেজিস্ট্রেশন) সময় নাম, জন্নতারিখসহ ব্যক্তিগত কিছু তথ্য দিতে হবে। ভোট দেওয়ার জন্য প্রথমেই ইন্টারনেটে ঢুকতে হবে www.new7wonders.com/nature ওয়েবসাইটে। এ সাইটের মাঝামাঝি জায়গায় You have one voice, and you have seven choices. লেখার নিচে কমলা রঙে লেখা Vote now-এ ক্লিক করলে শুরু হবে ভোট দেওয়ার প্রক্রিয়া। Vote now-এ ক্লিক করার পর ভোট দেওয়ার একটি ফরম আসবে। ফরমের ওপরে প্রথমেই নিবন্ধনের কাজটি সেরে নিন। এ কাজটি ভোট দেওয়ার পরও করা যায়। তবে শুরুতে করাই ভালো। কেননা, এটি আবশ্যক। এই পৃষ্ঠায় Members লেখার নিচে কমলা রঙে লেখা Are not yet a New7Wonders member? Join now!-এ মাউস দিয়ে ক্লিক করুন। এবার নিবন্ধনের পৃষ্ঠাটি আসবে মনিটরের পর্দায়। First name, Last name, Gender, Date of birth, Country লেখার পাশে যে খালি ঘরগুলো আছে, সেগুলো পূরণ করতে হবে ইংরেজিতে। যেমন: First name-এর পাশে নামের প্রথম অংশ লিখতে হবে। এসব ঘর পূরণ করার পর e-mail address: * লেখা ঘরে নিজের ই-মেইল ঠিকানা দিয়ে দিতে হবে। এর ঠিক নিচেই Confirm your e-mail address: * লেখা ঘরে আবারও ই-মেইল ঠিকানা লিখে দিতে হবে।
এর ঠিক নিচেই সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের শর্তগুলো মেনে নেওয়ার জন্য সম্মতি দিতে হবে। এ জন্য I agree to...-এর পাশের ছোট্ট ঘরটিতে মাউস ক্লিক করে টিক চিহ্ন বসিয়ে দিন।
নিবন্ধনের কাজটুকু শেষ হলে পৃষ্ঠার নিচের দিকে যান। এখানে সাতটি ঘর রয়েছে, vote 1, vote 2-এভাবে। সাতটি ঘরে আলাদা আলাদা সাতটি পছন্দের প্রাকৃতিক স্থানকে (ক্যানডিডেট) ভোট দিতে হবে। সব ভোট না দিলে ভোট বাতিল হয়ে যাবে। ভোট দেওয়ার জন্য vote 1-এর পাশের ঘরে প্রথমে অঞ্চল ঠিক করতে হবে। কক্সবাজারকে ভোট দিতে এখানে Asia বেছে নিন। এশিয়া বেছে নেওয়ার পরই নিচে একটি ঘর আসবে। এতে Select your candidate লেখার পাশে তীর চিহ্নে (ডাউন অ্যারো) ক্লিক করলেই মনোনয়নগুলোর নাম আসবে। সে তালিকা থেকে Cox""s Bazar Beach (Bangladesh) বেছে নিন। এবার আসুন vote 2-এ। একইভাবে Asia বেছে নিন। নিচের ঘরটি এলেই তালিকা থেকে Sundarbans Forest (Bangladesh/India) বেছে নিন। এভাবে সাতটি ভোটই দিতে হবে। এ নির্বাচনে প্রতিটি স্থানই প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, তাই ৩ থেকে ৭ পর্যন্ত ভোট দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। শক্ত প্রতিদ্বন্দ্বীকে এগিয়ে দিয়ে লাভ কি!
সাতটি ভোট দেওয়া হলে নিচের Submit ঘরে ক্লিক করতে হবে। এরপর ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে একটি বার্তা আসবে। ভোট দেওয়ার পর আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে। সেটি খুলে নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরই আপনার ভোট গ্রহণ করা হবে।
ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন

Phonetic
প্রয়োজনের তাগিদেই ভোট দেয়া উচিত।
অনেক দিন পর আপনারে দেখতাছি ভাইজান, কেমন আছেন ?
ভোট তো করেই যাচ্ছি । দেখা যাক ভাগ্য আমাদের কতটুকু পাশে আছে।
ভোট দিতে যাচ্ছি।
Dont forget to take your ID card ....
নামাজ টা আগে পড়ে আসি তার পর দিব
দুঃখিত আপনার নিয়ম টি তে কিছু ভুল আছে, আপনি যে নিয়ম টি লিখেছেন সেটা আগের বারের নিয়ম, একটু আগে ভোট দিতে গিয়ে লক্ষ করলাম আপনার ভুল টা
ধুর ছাই আমি নিজেই তো দেখি ভুল, মাথা গেছে
সমস্যা হলে পোষ্টের নিচে লিঙ্ক "ভোট দেয়ার জন্য এখানে ক্লিক করুন" থেকে সরাসরি কক্সবাজার পেইজে যান, সেখানেই VOTE COX'S BAZAR (নিচে বাম দিকে) নামের লিঙ্ক থেকে ভোটের পেইজে চলে যান
এই লিঙ্ক থেকে যান
http://www.new7wonders.com/nature/en/nominees/asia/c/CoxsBazarBeach/
vote 1-এর পাশের ঘরে প্রথমে অঞ্চল ঠিক করতে হবে। কক্সবাজারকে ভোট দিতে এখানে Asia বেছে নিন।
এভাবে আসে নাহ , উপরে Category Continent এ ক্লিক করলেই ভোট কাকে দিবেন তার নাম এবং পাশে কোনটি কে ভোট দিবেন সেটা চলে আসে
র্যাংকিন এ সুন্দর বনের আগে যেগুলো আছে সেগুলো লক্ষ করুন, মনে রাখবেন আমাদের লক্ষ ঠিক রাখতে হবে
আমি যে কি মেয়ে......দিবো দিবো করে
এখনো ভোট দিলাম না
আজকে যদি না দেইতো.......
লেইট করলে কিন্তু দেরি হয়ে যাবে
আমি ইন্টারনেটে বেশি সময় দিতে পারিনা। তাই আপনাকে বলছি আমার কিছু ই-মেইল ঠিকানা আছে। আপনি এই ই-মেইল ঠিকানার অনুকূলে ভোট দিতে চাইলে আমি সেই গুলো আপনাকে দিব।
আই ডি গুলা ব্লগে শেয়ার করলে যে কেউ তার থেকে ভোট দিতে পারবে
পোষ্টটা অবশেষে স্টিকি করার জন্য মাননীয় মডারেটরকে অসখ্য ধন্যবাধ।
পোষ্টটা অবশেষে স্টিকি করার জন্য মাননীয় মডারেটরকে অসংখ্য ধন্যবাদ।
এলেই যদি তবে কেন এতো দেরিতে?
তারপরও মডারেটর ভাইকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ তানহা আপু গুরুত্বপূর্ণ এই পোষ্টটি দেওয়ার জন্য।
ধন্যবাদ তানহাআপু; যাই তাড়াতাড়ি নিজের ভোটটা দিয়ে আসি।
আমি নিজে ভোট দিয়েছি এবং আরও পাঁচ জনকে ভোট দিতে উৎসাহসহ সহায়তা করেছি।
আপনি ভোট দিন আর অন্যকে দিতে উৎসাহিত করুন।
৭ টা নমিনিকে ওরা সেলেক্ট করতে বলছে, বাংলাদেশের আছে মাত্র সুন্দরবন ও কক্সবাজার।
বাকি ৫টাকে এবোয়েড করার কি কোন সুযোগ আছে ?
না তা নেই, কিন্তু ৫ টা সিলেক্ট করবেন যেগুলা কক্সবাজার বা সুন্দরবনের প্রতিদ্বদ্ধী না এমন থেকে
বাংলাদেশের আরো একটি স্থান আছে যা ভারতের সাথে যৌথ ভাবে, আর সেটি হচ্ছে পদ্মা বাংলাদেশ অংশ এবং গঙ্গাঁ নামে ভারতের অংশ। যার অবস্থান এখন ১৬তম। গঙ্গাঁ বা পদ্মাকে ”এফ” গ্র“ফে ভোট দিন।
প্রতিদিনই শিরোনামটা পরিবর্তন করে দিয়েন। কারণ কাল হবে ৪ দিন, পরশু ৩দিন...।
কিন্তু ভেতরের আইটেমে তো ৫ দিন বলা আছে, এটা তো আমি আপডেইট করতে পারবোনা
ইস....আমি এত্তদিন কুনহানে আছিলাম????
এইহান থেইকা ভোটটা দিলুম।
hard job....
7 ta deta hoi... email vrfy kora
কয়েকদিন আগেই ভোট দিয়েছি। ধন্যবাদ আপনাকে।
I beg to differ and here's why...
http://prothom-aloblog.com/users/base/amibangladeshi/14
আমি ভোট্ দিয়েছি......... আপনি দিয়েছেন তো?
না হলে এক্ষুনি..........
উপকার করেছ
দেশের, দেশের মানুষের
তবে মুখে জানাতে হবে যারা জানেনা তাদেরকে
ব্যবস্থা করে দিতে হবে ভোট দেওয়ার
আসুন আমরা সবাই ভোট দিই।
উদ্যগটা নিতে পারে তানহা
এক কথায় ভালো একটি উদ্যগ
নিয়েছে তানহা
আমি বলব
উপকার করেছ
দেশের, দেশের মানুষের
তবে মুখে জানাতে হবে যারা জানেনা তাদেরকে
ব্যবস্থা করে দিতে হবে ভোট দেওয়ার
নেতা তুমি ই থাকতে পার
আমি মেইল, ব্লগ, ফেইসবুক, মাইস্পেস এ যতটুকু পারি সবাইকে জানাবার চেষ্টা করছি।। ধন্যবাদ
ভোট দিতে যাইতেছি।
ভোট দিলাম
নিচের লিংকে গেলে সরাসরি ভোট দিতে পারবেনঃ
Vote For Cox's Bazar
ভোট দিয়েছি, ধন্যবাদ।
অফিসের সবাইকে ভোট দেয়ার জন্য অনুরোধ করেছি । আমাদের সবারই উচিত পরিচিতজনদের ভোট দানে উৎসাহিত করা
।আম িআমার ভােটট িদিয়ছে।ি আমার ২ট িইমলে এ্যাডঃ আছ েআম িক িভােট দতি েপাবাে জানাল েভাল হতাে
আমার ভোটটি সুন্দর ভাবে দিতে পেরেছি বলে।ধ্যনবাদ আপনাকে । আমার আরো ২টি ই-মেইল এ্যাডঃ আছে। এই দুইটি দিয়ে কি ভোট দেওয়া যাবে কিনা তা জানালে ভাল হতো। এ ক্ষেত্রে কি নাম পরিবর্তন /জন্ম তারিখ পরিবর্তন করতে হবে কিনা । উত্তর দিন
নাম বা জন্মতারিখ এসব কোনো ব্যাপার না, ভিন্ন মেইল অ্যাড্রেস হইলেই ভোট দিতে পারবেন। ধন্যবাদ
দেশ প্রেমের গন্ধ পাওয়া গেলো এ লেখায়।
আজকেই দিলাম, সবাইকে অনুরোধ সবাই নিজ নিজ ইমেইল থেকে ভোট দিন।
ধন্যবাদ তানহা।
ঐ দিনও একটা দিলাম, আজও একটি দিচ্ছি....
আমার দৃষ্টিতে তানহা আপুর এটি সেরা পোস্ট। কারণ দেশের জন্য অন্ততঃ এই পোস্টটি অনেক কাজে লাগবে। তবে আমরা যারা নেটে চলাফেরা করি তাদের কমবেশি সকলেই ভোট দিয়ে ফেলেছে। যাঁরা নেট ব্যবহার করেন না, তাঁদেরকে এর সাথে সম্পৃক্ত করাটাই মনে হয় জরুরী, এতে ভোট সংখ্যা বাড়বে।
আমি আমার কলেজের টিচার এবং স্টুডেন্টদের নিয়ে আগামী ২/১ দিনের মধ্যে একটি ভোটিং ক্যাম্প করবো ভাবছি। প্রয়োজনে ওইদিন ক্লাশ বন্ধ থাকবে, শুধুই ভোট দেয়ার অনুষ্ঠান চলবে। প্রক্রিয়াটা আজই করা যেত কিন্তু সরকারি প্রতিষ্ঠান বলে কিছু ফরমালিটি মেইন্টেইন করতে হয়। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রোগ্রামটা করতে চাই আমি। আমার কলেজে বি,এসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থী রয়েছে প্রায় ২৪০ জন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষার্থী রয়েছে প্রায় ৩৫০ জন এবং আমরা শিক্ষক-স্টাফ রয়েছি প্রায় ৬০ জন। অর্থাৎ একটু চেষ্টা করলে আমরা প্রায় ৬৫০টি ভোটের ব্যবস্থা করতে পারি।
তানহা আপুর কাছে জানতে চাই দিনাজপুরে থাকার সময় dinajpurinfo.com এর ছোট ভাইদের সহযোগিতায় খুব দ্রুত ভোট প্রক্রিয়া শেষ করতে পেরেছিলাম, কিন্তু বর্তমান কমর্স্থল (বেগমগঞ্জ, নোয়াখালী)-এ এসে সেরকম কোন সাপোর্ট আমি পাচ্ছি না। এখানে কী প্রক্রিয়ায় এতোগুলো ছাত্র-শিক্ষকের ভোট দ্রুত দেয়া যায় সে বিষয়ে পরামর্শ চাই।
আমার কলেজে সরকারিভাবে কোন ইন্টারনেট সংযোগ নেই, তবে প্রয়োজনীয় পরিমাণ কম্পিউটার আছে। আমার একটি EDGE ইন্টারনেট মডেম ো গ্রামীণফোনের আনলিমিটেড সিম আছে, এখন কমপক্ষে ২টি কম্পিউটারে নেট সংযোগ প্রয়োজন। কারিগরি দিক সম্পকের্ আমার তেমন কোন ধারণা নেই, দুটো কম্পিউটারে কী একইসাথে একটি মডেম দিয়ে ভোট দেয়া সম্ভব? দিনাজপুরে কিন্তু ওরা ২টি মডেম দিয়ে ৪টি পিসি চালু করেছিল। অবশ্যই বিস্তারিত জানাবেন, আমি প্রোগ্রামটা সফল করতে চাই।
কাজের চাপে ভুলেই গিয়েছিলাম আমার দেশের সুন্দর, অপর্ব ো বিশ্বয়কর দুইটি স্থানের কথা। ভোট তো দিবই পাশাপাশি সবার প্রতি অনুরোধ রইল একবার প্রিয় বন্ধুকে নিয়ে ঘুরে আসার জন্য।
আপু আপনাকে অনেক ধন্যবাদ।
ভোটটা দিয়ে আসলাম ।