সপ্নের জাহাজ পাল তুলেছে .......................

ডিসেম্বর
০৩

ছবি

সময় ১২:৪০:০২


...

নভেম্বর
০৬

তরুণ লেখকদের প্রেষণা দিন, সেরা লেখা আসবেই

সময় ১৬:০৬:৫১

এরই মধ্যে প্রথম আলো ব্লগ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার এই জনপ্রিয়তা সমাজের তরুণদের কিভাবে সৃজনশীল করছে তা প্রমাণ করা উচিত বলে আমি মনে করি। আর সেজন্য আমার মনে হয় তরুণ লেখকদের প্রেরণা প্রদান করা উচিত এবং একই সাথে সাধারণ মানুষদের এটা বুঝিয়ে দেয়া উচিত যে, এখানে সৃষ্টিশীল কাজ হয়, সৃজনশীল আলোচনা হয়।

সামনে আসছে অমর একুশে বইমেলা' ২০০৯। এটা খুবই ভাল মাধ্যম লেখকদের তুলে ধরার। নবীন লেখকরা তাদের লেখা প্রকাশ করার জন্য ক্ষেত্র পায়না। তাই এটা তাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাদের আগ্রহী করে তুলবে ভাল ভাল লেখা ব্লগে পাঠাতে।

আমার মনে হয় এখন থেকেই যদি ভাল ভাল লেখা গুলো আলাদা করে রাখার ব্যবস্থা করা হয় তবে একটি বই প্রকাশ করা এমন কোন কষ্ট সাধ্য বিষয় হবে না। এখনো যথেষ্ট সময় হাতে আছে। আরো অনেক ভাল লেখা পাওয়া যাবে। সেখান থেকে নির্বাচিত লেখা গুলোই সেখানে স্থান করে নেবে। যা হতে পারে একজন লেখকের পরম আরাধ্য সপ্ন পূরণ।

ব্লগে প্রকাশিত গল্প, উপন্যাস, ছড়া, কবিতা নিয়ে একটি বই প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করার জন্য অনুরোধ করলাম।

কর্তৃপক্ষ ভেবে ...

  • ১৫টি মন্তব্য

নভেম্বর
০৫

অবহেলিত

সময় ১৯:১৫:১৫

রোদেতে পোড়া, আর বর্ষায় ভেজা,
দেখে যেন মনে হয় খুনের সাজা।
সারা দিন খেটে,
দু মুঠো ভাত তবু, নাহি জোটে পেটে।

যতনে ফলানো তার সোনালী ফসল,
পুরোটা বেচেও তবু জোটেনা আসল।
পায়নাতো মূল্য,
ভদ্র সমাজে তারা ভিখারীর তূল্য।

কত শত নেতা আসে, যায় ফের ভোটে,
ফোটেনাতো হাসি তবু কিষাণের ঠোটে।
নেই কষ্টের কদর,
শীতকালে জোটেনা; ছেড়া জামা, চাদর।

বিছানায় শুয়ে গোনে আকাশের তারা,
বরষায় নামে তাতে অঝোর ধারা।
তারা হয় প্লাবিত,
তাদেরই ছোয়ায় ক্ষেত সবুজে শোভিত।

অন্যেরে জুটায়ে অন্ন, তারা হয় বঞ্চিত,
যদিও তাদের বুকে চাওয়া খুবই কিঞ্চিৎ।
পারি কী দিতে সুখ,
পারি কী ভরিয়ে দিতে, তাদের ...

  • ৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫