অবশেষে সবগুলো কবিতাসহ, সগৌরবে মাথা উঁচু করে, আজ বইমেলায় এসেছে-"ঘুঙুরে পরাভূত নর্তকী রাত"
অনেক অনিশ্চয়তা আর প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আমার কবিতার বই 'ঘুঙুরে পরাভূত নর্তকী রাত' আজ (২০ ফেব্রুয়ারী )বইমেলায় এসেছে। ৫৩টি কবিতা সম্বলিত ৭৪ পৃষ্ঠার এ কবিতার বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। কবিতা বাছাইয়ে পরামর্শ নিয়েছি কবি শহীদ কাদরী'র, আর বইটির জন্য ফ্ল্যাপ লিখেছেন আরেক স্বনামধন্য কবি, কবি সাযযাদ কাদির। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
আগামী ২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টায় বইমেলার নজরুল মঞ্চে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন কবি নির্মলেন্দু গূণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডক্টর আরেফীন সিদ্দিকী। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলই বিশেষ যত্নসহকারে সম্প্রচার করবে বলে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে কর্মরত আমার বন্ধুরা জানিয়েছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারী ২০১০ নিউইয়র্কে বইটির একটি প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে-যার উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান আধুনিক কবি, কবি শহীদ কাদরী। উক্ত প্রকাশনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়া প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
আগামী ২২ ফেব্রুয়ারী ২০১০ তারিখে সন্ধ্যা ছ'টায় অমর একুশে বইমেলায় অনুষ্ঠিতব্য আমার প্রথম কাব্যগ্রন্থ "ঘুঙুরে পরাভূত নর্তকী রাত"-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, আমার অনুপস্থিতিতে আমার পক্ষ থেকে সক্রিয় অংশগ্রহণের জন্য প্রথম-আলো ব্লগের সকল ব্লগার বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি!

লেখক সুমিন শাওন
- সুমিন শাওন -এর ব্লগ
- ৩৬ টি মন্তব্য
- ২০ ফেব্রুয়ারি ২০১০, ০২:০২
- বিবিধ
প্রিন্ট করুন
- ৩৬ টি মন্তব্য
-
আ,শ,ম,এরশাদ২০ ফেব্রুয়ারি ২০১০, ০২:২২
অভিন্দন এবং শুভেচ্ছা।
আপনার সেই কবিতাটা কি প্রকাশ করেছে প্রকাশক অবশেষে? -
অরু২০ ফেব্রুয়ারি ২০১০, ০২:৩৭
এতদিন মেলায় যাইনি , অপেক্ষা করছিলাম আপনার বইয়ের। আজ যাবো। হয়তো প্রকাশনা উৎসবের কোনো এক কোনায় দাড়িয়ে থাকাও হবে।
অনেক শুভকামনা বইটির জন্য। -
মঈন চৌধুরী২০ ফেব্রুয়ারি ২০১০, ০৩:১৯
আরে আরে, গর্বে তো আমারই বুক সাইজে বড় লাগতাছে।
অনেক অনেক অভিনন্দন। -
হাজারি২০ ফেব্রুয়ারি ২০১০, ০৩:২১
চট্টগ্রাম হইলে আমি অফিসকে ছুটি দিয়া চলে যাইতাম.......।
অশেষ শুভকামনা......।
আমারে পাড়ায় পাড়ায় ক্ষেপিয়ে বেড়ায় কোন ক্ষেপা সে.......... -
নাসরীন জুবায়ের২০ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৪৭
আরে আপনি কেমন আছেন? কত যুগ পর আপনাকে ব্লগে দেখছি। মুকুট ভাই প্লিজ নিয়োমিত ভাবে আসুন। -
সুজন২০ ফেব্রুয়ারি ২০১০, ০৩:৪৮
প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটছে যেন। প্রিয় কবিতাগুলো নিজের ঘরে আটকে রাখার এমন মোক্ষম সুযোগ করে দেবার জন্য অশেষ ধন্যবাদ। শুভকামনা আর অভিনন্দনের বারতা রইল। -
সজল শর্মা২০ ফেব্রুয়ারি ২০১০, ০৪:০৭
শুভকামনা সুমিন ভাই। এই সময়েরই অপেক্ষা করছিলাম। আপনার সাথে নিউইয়র্ক থাকার খুব ইচ্ছা জাগলো। কিন্তু সম্ভব না এই সময়ে। আগামী কোন এক সময়ে দেখা হবে। দেশে থাকতে পারলেও নিজের কাছে ভাল লাগতো। -
েলাপা২০ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১৩
শুভ কামনা। আর আমার ব্লগে আপনাকে উৎসর্গ করে একটি কবিতা আছে ** না পাওয়ার মাঝেও আনন্দ আছে ** নামক ("আজ আর কোথাও সে নেই" নামক আপনার লেখার জবাবে লেখা ) । সময় পেলে চোখ বুলিয়ে আসুন। -
লুবনা২০ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১৮
কাল কেনা হবে আশা করছি, আর পরশু সময় আর সুযোগ পেলে অবশ্যই যাবো।
আবারো অভিনন্দন। -
রোদেলা২১ ফেব্রুয়ারি ২০১০, ০২:০৩
সুমিনের বই খুঁজতে গিয়ে দেখি
অনন্যা আর বিশ্ব সাহিত্য দিল আমায় ফাঁকি ।
-
শামান সাত্ত্বিক২১ ফেব্রুয়ারি ২০১০, ০৫:২৩
আল্ হামদুলিল্লাহ। সব পরম করুণাময়ের ইচ্ছা। আশা করি, পরম করুণাময় এর ফজিলত এবং বরকত দিবেন।
শান্তি শান্তি শান্তি।। -
কবির য়াহমদ২১ জুলাই ২০১০, ২৩:৪২
বইমেলায় কিনে আজ পড়লাম।
দূর্দান্ত এক কবিতার বই।
আপনাকে আবারো ব্লগে চাইছি সুমিন ভাই
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক