শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ফারিহান মাহমুদ সম্পাদিত ব্লগারদের কবিতার বই অমর একুশে বই মেলায় আসছে আগামী শুক্রবার

খবরটি পেলাম মেইলে। হয়তো সংশ্লিষ্ট সবাই সংবাদটি পেয়ে গেছেন। কিন্তু পোষ্টাকারে জানানোর লোভ সামলাতে পারলাম না।

নামঃ সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০
প্রকাশনী: ইত্যাদি গ্রন্থ।
মেলায় পাওয়া যাবে: সম্ভবতঃ আগামী শুক্রবার থেকে।
স্টল নং: ১৬৯-৭০
বিষয় : কবিতা
মূল্য : ৭ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ১৩৫ টাকা মাত্র।

যাঁদের কবিতা এই সংকলনে থাকছে
০ আফরোজা সোমা ০ রোদেলা ০ টোকন ঠাকুর
০ ইমরান মাঝি ০ ভাস্কর চৌধুরী ০ চিটি (হামিদা আখতার)
০ চিন্তা শিল্পী ০ ডট কম ০০৯ ০ তাজা কলম
০ তানভীর রাতুল ০ ত্রেয়া ০ নম্রতা ০ নাঈম
০ নীল সাধু ০ শেখর সিরাজ ০ সরসিজ আলীম
০ সবাক ০ সাইফ হাসনাত ০ সানজানাওয়াহিদ
০ মুয়ীয মাহফুজ ০ সালমান খান ০ সালাহউদ্দীন মুহম্মদ সুমন
০ নির্ঝর নৈঃশব্দ্য ০ সুজন ০ সুনীল সমুদ্র
০ সুশান্ত দ্রবিণ ০ কাজল রশীদ ০ কালপুরুষ
০ কালিদাস কবিয়াল ০ বরুণা ০ বাবুল হোসেইন
০ ব্যতিক্রমী ০ ব্রহ্মপুত্র ০ মতিউর রহমান সাগর
০ মামুনুর রহমান খাঁন ০ মাহবুব লীলেন ০ মুজিব মেহদী
০ সমাপ্তি ০ মেহবুবা ০ মৃন্ময় আহমেদ
০ যীশূ ০ রথো রাফি ০ রাগ ইমন
০ রাতমজুর ০ রুবেল শাহ ০ শ খি আ ঈয়ন
০ শত রুপা ০ শামান সাত্ত্বিক ০ শেখ নজরুল
০ সৈয়দ আফসার ০ সেলিনা শিরীন শিকদার ০ হযরত মামুন আব্দুল্লাহ্
০ আবু মকসুদ ০ আবু সাঈদ ওবায়দুল্লাহ ০ আয়শা ঝর্না
০ আলো ০ আশফাকুর র ০ আরশাফ মাহমুদ ০ অন্যমনস্ক শরৎ
০ অপূর্ব সাহা ০ অভিজিৎ ০ অসম্পাদকীয়
০ আইরিন সুলতানা ০ আসিফ সাজিল ০ আহমদ ময়েজ
০ ইফতেখার আমিন ০ ইমন সরওয়ার ০ ইশতিয়াক আহমেদ
০ একলব্যের পুনর্জন্ম ০ এ.টি.এম. মোস্তফা কামাল ০ এস সুলতানা
০ এহসান জুয়েল ০ কবির য়াহমদ ০ কাইয়ুম আবদুল্লাহ
০ কৌশিক ০ গায়ত্রী সান্যাল ০ চলমান স্মরিত
০ নৃপ অনুপ ০ পথিক!!!!!!! ০ পাপী ০০৭
০ প্রবর রিপন ০ ফকির আবদুল মালেক ০ ফকির ইলিয়াস
০ ফয়সল অভি ০ ফয়সল নোই ০ ফারহানা ইলিয়াস তুলি
০ দি ফাইং ডাচম্যান।
এ ছাড়াও দুজন চিন্তাশীল ও জনপ্রিয় ব্লগারের দুটি লেখা রয়েছে, যা কবিতা নয়।
খবরটি যদি আগে কেউ পোষ্ট দিয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত।
৪৩ টি মন্তব্য
nasrinjubaer নাসরীন জুবায়ের০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:১৮
শুভ কামনা। কয়েক জন কে চিনলাম। আন্যরা কারা?
sujanpranto12 সুজন০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৬
অন্যান্য কয়েকজনকে চিনি ফেইসবুকের মাধ্যমে। উনারা ফেইসবুকে দারুণ দারুণ কবিতা উপহার দেন। সম্ভবতঃ অন্যান্য ব্লগে ব্লগিং করে থাকবেন।
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:১৭
একুশে বইমেলা-২০০৩-এ সবুজ অঙ্গন সাহিত্যপত্রিকার প্রথম সংখ্যা বের হয়েছিল। এরপর মোটামুটি নিয়মিত ভাবে ত্রৈমাসিক ভিত্তিতে ১৩শ সংখ্যা পর্যন্ত বের হলেও ২০০৭-এর পর নানাবিধ কারণে তা সাহিত্যপত্রিকার আঙ্গিকে বের করা সম্ভব হয় নি। মাঝখানে অবশ্য একুশে বইমেলা-২০০৫-এ কবিতা ও ছোটগল্প সংকলন এবং একুশে বইমেলা-২০০৬-এ অণু-উপন্যাস সংকলন বের করা হয়েছিল; সেই ধারাবাহিকতায় একুশে বইমেলা-২০০৯-এ ইন্টারনেটে প্রকাশিত কবিতা লয়ে সবুজ অঙ্গন আন্তর্জালিক কবিতাগুচ্ছ প্রকাশ করা হয়। ব্যক্তিগত কর্মব্যস্ততার দরুণ এ বছর আমার দ্বারা এ কাজটা সম্ভব হবে না বোধহয়, এটা ভেবে একজন বিশিষ্ট ব্লগার ও কবিকে সম্পাদনার কাজটি করতে অনুরোধ জানিয়েছিলাম; কিন্তু শেষ মুহূর্তে তিনিও কাজটি করে উঠতে পারলেন না- অথচ এটা আমার নেশা, আমাকে করতেই হবে.... এর পরের ঘটনাক্রম ব্লগবাসী বন্ধুগণ জানেন।

এ সংকলনে ৮৯ জন কবির ৮৯টা লেখা রয়েছে। কবিতা আহ্বানের পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কবির ব্লগে ভ্রমণ করেছি; আমার দৃষ্টিতে যাঁদের কবিতা ভালো ও উন্নত মানের মনে হয়েছে, আমি তাঁদের কাছে কবিতা চেয়েছি; এবং পেয়েছি। কবিদের নিজস্ব পছন্দ, অন্যান্য ব্লগারদের পছন্দ, সর্বোপরি আমার নিজের পছন্দ- সব মিলিয়ে আমার বিচারে এ ৮৯ জন কবির সেরা লেখাটাই এ সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। আমি পুরোপুরি সন্তুষ্ট।

ব্লগের কবিতাজগৎ একটা বিরাট বিস্ময়ের ব্যাপার- যাঁরা নিয়মিত ব্লগের কবিতা পড়েন তাঁরা নিশ্চয়ই আমার সাথে এ ব্যাপারে একমত হবেন। অনেক প্রসিদ্ধ কবির কবিতা ছড়িয়ে ছিটিয়ে আছে এসব ব্লগে- ব্লগার হিসেবে হয়তো তাঁরা অনেকেই ততোটা জনপ্রিয় নন, কিন্তু তাঁদের উচ্চমার্গীয় কবিতাসম্ভার যে কোনও কবিতাপিপাসুর দৃষ্টি কাড়বে ও তৃষ্ণা মেটাবে বলে আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি। ব্লগে কবিতা অনুসন্ধান করতে গিয়ে আমি রীতিমতো বিস্মিত ও মুগ্ধ হয়েছি এসব কবিতা পড়ে। এ অনুসন্ধানের কাজটি আমি নিজে না করলে এ বিস্ময়ভুবনটি এতো তাড়াতাড়ি আমার সামনে উন্মোচিত হতো না নিঃসন্দেহে। কবিগণ তাঁদের কবিতা পাঠিয়ে, ও প্রকাশের সম্মতি দিয়ে আমার সংকলনের মান সমৃদ্ধ করেছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাহবুব লীলেন, মুজিব মেহদী আমার প্রিয় কবি। তাঁদের অনুমোদন নেয়া সম্ভব হয় নি, কিন্তু এতে তাঁরা অখুশি হবেন না, আমার দৃঢ় বিশ্বাস। রথো রাফি ও নৃপ অনুপের কবিতা নেয়া হয়েছে অন্যান্যদের পছন্দের ভিত্তিতে, যদিও কবিদের অনুমতি নেয়া সম্ভব হয় নি। এ চার জন ছাড়া অন্য দু ব্যক্তি আছেন, যাঁদের অনুমতি ছাড়া তাঁদের লেখা ছাপা হচ্ছে। চিন্তাশীল, মননশীল ও জনপ্রিয় এ দুজন ব্লগারের লেখা দুটি কবিতা নয়, তা সত্ত্বেও লেখা দুটি সংকলনে দেখে কারো আপত্তি থাকবে না, শতভাগ নিশ্চিত।

এবারের সংকলনের জন্য বিপুল সাড়া পেয়েছিলাম; ২০০৯-এর তুলনায় অনেক গুণ বেশি। কবিদের প্রতি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের কবিতার জন্য। সেই সাথে যাঁরা কবিতা নির্বাচনে আমাকে সহায়তা করেছেন- বিশেষ করে ব্লগার ইমন জুবায়ের, শেখর সিরাজ, আইরিন সুলতানা, শত রুপা, কবিতার কথা, শামান সাত্ত্বিক, এরশাদ বাদশাহ, পথিক!!!!!!!- এঁদের প্রতি আমার সবিশেষ কৃতজ্ঞতা থাকলো।

অনেক ব্লগারের আসল নাম ঢাকা পড়ে গেছে তাঁদের ব্লগীয় নামের ডামাডোলে। অনেকের আসল নাম আমরা জানতেও পারি না। ব্লগীয় নামেই কবিগণ সমধিক পরিচিতি পেয়েছেন বিধায় ব্লগীয় নামেই তাঁদেরকে উপস্থাপিত করা হবে; আর যাঁদের আসল নাম জানা গেছে, তাঁদের সম্মতিক্রমে আসল নামটিও ছাপা হবে ব্লগীয় নামের নিচে।

ইত্যাদি গ্রন্থ প্রকাশকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি- জানুয়ারির শেষ সপ্তাহে অসম্ভব ব্যস্ততা সত্ত্বেও এ সংকলনটি ছাপবার বিড়ম্বনা গ্রহণ করবার জন্য।

যাঁদের কবিতা সংকলনভুক্ত করা গেলো না, তাঁদের জন্য সমবেদনা ও আগামী বছরের শুভেচ্ছা থাকলো।

সবশেষে ধন্যবাদ- সামহোয়্যারইনব্লগ, প্রথম আলো ব্লগ, আমারব্লগ ও মুক্তমঞ্চের কর্তৃপগণকে- তাঁদের বিশাল ব্লগভুবনে কবিদের কবিতা প্রকাশের সুযোগ থাকার ফলে আমরা তা থেকে কবিতা সংগ্রহ করে এমন একটা সংকলন বের করতে পারলাম।

ভালো কথা, অনেকেই সংশয় প্রকাশ করে খোঁচা দিয়েছেন- সংকলন বের করার পেছনে লাভ-লোকসানের প্রসঙ্গ তুলে নানান তামাশা ও টালবাহানা করেছেন পরবর্তীতে কবিতা দিলেও তাঁদের কবিতা বর্জন করা হয়েছে তবে, তাঁদের জ্ঞাতার্থে বিনয়ের সাথে বলতে চাই- এটা নিছকই আমার নিজের গাঁটের অর্থ জলে ফেলে দেবার নামান্তর- যা আমি প্রায় প্রতি বছরই করে থাকি। সাহিত্যপত্রিকা বের করে কেবল ফতুর হওয়াই সম্ভব- ভুক্তভোগীরা তা জানেন... ফতুর হচ্ছি আমিও- যাঁদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে, তাঁদের এ খবর জানা রযেছে; আশা করি বোঝাতে পেরেছি।
সবাই ভালো থাকুন।
শুভ ব্লগিং...
-সম্পাদক।
sokal_ratri সকাল০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২০
দাদা এ আয়োজন কবে শুরু হয়েছিলো্
fakir007 ফকির আব্দুল মালেক০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৫:১৩
সামুতে নিয়েছিল এর উদ্যেগ।
kabirony কবিরনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২০
ইইইইইইইইই আআআআআআআআ ঈঈঈঈইঈঈঈইইঈ - আমার নাম নেই
kabirony কবিরনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২১
অনেক অনেক শুভকামনা থাকল। আমি তো নিজে সংগ্রহ করবই সবাইকে সংগ্রহ করার অনুরোধও রইল।
kabirony কবিরনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৪
০ রোদেলা
০ টোকন ঠাকুর
০ নীল সাধু
০ শেখর সিরাজ
০ সরসিজ আলীম
০ সুজন
০ কালপুরুষ
০ শামান সাত্ত্বিক
০ শেখ নজরুল
০ আইরিন সুলতানা
০ একলব্যের পুনর্জন্ম
০ কবির য়াহমদ
০ চলমান স্মরিত
০ ফকির আবদুল মালেক
- উনাদের তো ভাল করেই চিনি বাকীরা বোধহয় অন্য ব্লগের।। যাই হোক ব্লগারতো। সবার জন্যই শুভকামনা।
sokal_ratri সকাল০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৬
রনি দা আপনি কোথায়
kabirony কবিরনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৭
এইত আপনার নিচে
sokal_ratri সকাল০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৯
লেখক হিসেবে অবসর নিছি
পাঠক হিসেবে প্রমোশন চাই
আপনার ব্লগে সবসময় মুক্ত কমেন্ট করতে চাই
kabirony কবিরনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩২
সকাল ভাই, আপনার পোষ্ট সব গেছে কোথায় আবার কি হইল? ভেজাল আর ভাল লাগে না।।
sajalchakraborty হাজারি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২১
শুভ কামনা
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:১৭
ধন্যবাদ দাদা ভাই।
zamanekushay জামান একুশে০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২১
সুজন ভাই, উপরোক্ত কবিগণ কোন ব্লগের? যাহোক তথ্যের জন্য ধন্যবাদ।
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:১৯
উপরের মন্তব্যের নিচে সম্পাদকের কথা লিখে দিয়েছি প্রিয় জামান ভাই।
kamaluddin কামাল উদ্দিন০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:২৮
শুভ কামনা
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:২০
আপনার জন্যও।
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩১
দারুন খুশির ব্যপার
সবাইকে অভিনন্দন!
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:২৪
আমার নিজেরও খুব ভাল লাগছে।
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩৮
শুভ কামনা।
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩১
শুভেচ্ছা আপনার জন্য।
nishita নিশীতা০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪২
সবাই কে চিনতে পারি নাই তবে সবার প্রতি শুভ কামনা রইলো।
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩২
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
nodi2009 নদী০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪২
দারুন খুশির খবর।
অনেক অনেক শুভকামনা রইল।
sujanpranto12 সুজন১০ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৩৩
আমিও খুশি। অনেক অনেক শুভ কামনা রইল। ভাল থাকবেন সবসময়।
reza_ali রেযাআলি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪২
জনাব,
কেমন আছেন?
সকল "কবি" আমার শুভেচ্ছা জানাই।
সাফল্য কামনা করি...............
hasinmahjabeen পুনপুনি০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৫
সুজনের নাম আছে দেখছি কিন্তু কোনটা? মানে কোন কবিতা?
sokal_ratri সকাল০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৮
কবিতার নাম
আমি কেন সকাল হইলাম
sokal_ratri সকাল০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৪৯
কবিতাটি হইলো

কেন সকাল হইলাম
কেন পুনপুনি হইলাম না
karim_bhai কারিম ভাই০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৪:৫৬
জ্বী..জানলাম
fakir007 ফকির আব্দুল মালেক০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৫:১১
ধন্যবাদ সুজন ভাই। আমার কবিতা আছে দেখলাম। ভালো লাগল। ব্লগীয় গল্প নিয়ে ২৫ জন গল্পকারের একটি গল্পের বই বেরিয়েছে অফলাইন নামে। ওখানে আমার একটি গল্প প্রকাশ পেয়েছে।
afruj আফরোজ০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৬:০৩
অনেক শুভকামনা রইল
alrahim আলরাহিম০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৬:১৯
ওহো কি মজা আমার নাম নাই
murubbe মুরুব্বী০৯ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৩৫
সবাইকে অভিনন্দন।
mou মৌসুমী দত্ত০৯ ফেব্রুয়ারি ২০১০, ১০:৪৪
শুভকামনা রইলো।
sorosijalim সরসিজ আলীম০৯ ফেব্রুয়ারি ২০১০, ১১:০৫
ধন্যবাদ সুজন।

ফারিহান হঠাৎ করেই তার উদ্দ্যোগটা জানালো। তৎক্ষণাত লেখাও দিলাম। কিন্তু সময়মতো বইটা করতে পারবে কিনা সন্দিহান ছিলাম! এখন পারছে বলে মনে হচ্ছে। এখন নির্ভুল ও মানসম্মত কাজটা করতে পারলে হয়। সবই যদি ঠিকমতো হয়, তবে লেখক বাছাইটা ভালো হয়েছে বলে একটা সফল কাজ দাঁড়াবে বলে আশা করাই যায়।

ভালো লাগছে। কিন্তু আমার বই দুটো সময়মতো আনতে পারছি না বলে মন খারাপ হচ্ছে। সবাইকে শুভ কামনা।
লিটলম্যাগ চত্বরে ' উন্মুক্ত স্টল' ও ' কর্ষণ ' এর স্টলে আমার সাথে দেখা করতে ভুলবেন না যেনো।
০৯ ফেব্রুয়ারি ২০১০, ১১:১৫
সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০
খুব ভাল লাগল।
ধন্যবাদ
greenbangla মোজাম্মেল কবির০৯ ফেব্রুয়ারি ২০১০, ১১:৩৮
বইটির সাফল্য কামনা করছি সুজন ভাই।
টোকন ঠাকুর কি নিকে ব্লগে লিখেন জানতে পারি ?
neemphul ‍নিমফুল১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:২০
অভিনন্দন।

ভালো লাগলো অনেক। শুভকামনা ।
shibluhoque শিবলু হক১০ ফেব্রুয়ারি ২০১০, ০৮:৪৮
বেশ বেশ। শুভ কামনায়.......।
nahiyan অআই১০ ফেব্রুয়ারি ২০১০, ১০:৫০
অনেক শুভকামনা থাকল........................
neelsadhoo নীলসাধু১২ ফেব্রুয়ারি ২০১০, ১২:১০
শুভকামনা রইলো।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment