অপূর্ণতাই যার পূর্ণতা ....

মার্চ
১১

ব্লগ রম্য নাটিকা

সময় ১৫:২৭:৪৯

গত কাল হইতে ব্লগে চমৎকার নাটক চলিতেছে । যার রেশ আজও রহিয়া গিয়াছে। যদিও নাটক শুরু হইয়াছিল গত ৭ই মার্চ থেকে জনৈক ব্লগারকে ব্যান করিয়া । ইহা এমন এক নাটক যেখানে আম ব্লগার থিকা শুরু করিয়া গ্রুপ বাজ ব্লগার , তেল প্রদানকারী ব্লগার , ফেইক নিকের ব্লগার সহ স্বয়ং মডু নিজেই কুশীলব হিসেবে রহিয়াছেন । ব্লগের ইতিহাসে এমনতরো নাটক আমার ব্লগিং লাইফে আর দেখিনাই । মজার কথা হলো সবাই যার যার অবস্থানে রাইট । কেউ কেউ রাইট ইন দি রং পয়েন্ট । "কেউ কাহারে নাহি ছাড়ে সমানে সমান ।"

ফলস্বরূপ কয়েকজন জনপ্রিয় ব্লগারের নাটক হইতে প্রস্থান কিংবা কিক আউট । নাটক নিয়া আরো বেশী কিছু বলিতে চাহিতেছিনা । নইলে নিজের আইডি খানা আর খুঁজিয়া পাওয়া যাইবেনা ! যাওয়ার আগের নাটকের শেষ টা কি হয় সেটা জানার ইচ্ছা ! তবে ব্লগে যা হইতেছে তাতে আমার নিচের গানটার কথা মনে পড়িয়া গেল । চলুন তবে শুনি গানটা --

নাটকের শেষ দৃশ্য :
জনৈক গায়ক করিতেছেন বর্ণন ---



আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও
পরের গাছের পানে কেন মিটমিটাইয়া চাও
বাবা রে.......
পরের গাছের ...

  • ৭৭টি মন্তব্য

ফেব্রুয়ারি
১০

১২ই ফেব্রুয়ারী বই মেলায় আসছে "নির্বর্ষ শ্রাবণ"

সময় ১৭:৩৮:০৭


প্রিয় ব্লগার বন্ধুরা,

নিশ্চয় খুব অপেক্ষা করছেন আমাদের উপন্যাস "নির্বর্ষ শ্রাবণ" এর জন্য ?
আপনার অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২তারিখ বইমেলায় পৌছাচ্ছে আমাদের উপন্যাস।
পহেলা ফাল্গুনের আগুন লাগা সন্ধ্যায় প্রিয়জনকে উপহার দিন একটি ভালোবাসার বই।
ভালোবাসা দিবসে ভালোবাসার উপহার হোক আমাদের এই ভালোবাসার বই।

সবাইকে শুভেচ্ছা ...

  • ৩৮টি মন্তব্য

ফেব্রুয়ারি
০২

লুকোচুরি লুকোচুরি

সময় ১৮:৪১:৫৭


লুকোচুরি লুকোচুরি এলোমেলো,
লুকোচুরি লুকোচুরি খেলি চলো ।

লুকোচুরি লুকোচুরি পাতার ফাঁকে
গাছের আড়ালে শ্যামলী নদীর বাঁকে ,
আকাশেতে পাখি উড়ে ঝাকে ঝাকে
কিচিরমিচির সুরে তোমায় ডাকে ।

লুকোচুরি লুকোচুরি মনে মনে
বিরহ ব্যথায় মান অভিমানে ।
মুখ ভার করে রেখে ঘরের কোণে;
জানালার ধারে উদাসী নয়নে।
লুকোচুরি হবে কারণে অকারণে ।

এতো লুকোচুরি লুকোচুরি
কি যে করি ! কি যে করি !


ইহা কতটুকু কাব্যমালা হয়েছে জানিনা। তবে কাব্য লেখার একটা প্রয়াস । মনের এলোমেলো ছন্দহীন কথামালাকে ছন্দবদ্ধ করার প্রচেষ্টা । অতীতে আরো যা প্রয়াস পেয়েছিলাম-------
১. আমার বর্ষা কাব্য
২. কৃষ্ণ মেয়ে
৩. কোথায় তুমি
৪. ব্যর্থ প্রেমের কাহানী
৫. তুষার ঝড়া সন্ধ্যায় অরণ্যের পাশে থেমে


পোষ্টের ছবি : যাহরা বাহরামি ।
সৌজন্যে : গুগল ইমেজ ...

  • ২৭টি মন্তব্য

জানুয়ারি
৩০

এক নজরে : নির্বর্ষ শ্রাবণ এবং আমাদের উপন্যাস

সময় ২১:০৫:১৮


বড় করে দেখতে : এখানে ক্লিক করুন

অনেক প্রতিক্ষার পর ব্লগারদের সম্মিলিত অংশগ্রহনে লেখা "নির্বর্ষ শ্রাবণ" উপন্যাসের প্রচ্ছদ আজ উন্মোচিত হলো । একরাশ ভালো লাগা ছুঁয়ে গেল । কখনো ভাবিনি একুশে বইমেলায় নিজের একটা উপন্যাস আসবে। প্রথম আলো ব্লগের কল্যানে আজ গর্ব ভরে বলতে পারি - " একুশে বইমেলায় আমারো উপন্যাস আসছে । নির্বর্ষ শ্রাবণ । আমাদের উপন্যাস । সবার উপন্যাস । প্রথম আলো ব্লগের প্রকাশিত প্রথম উপন্যাস ।"

যাদের সহযোগিতায় উপন্যাসটি লেখা সম্ভব হয়েছে :
১। সারোয়ার হোসেন
২। সাঈদ সৌম্য
৩। পথে-প্রান্তরে
৪। নিমফুল
৫।আশরাফুল কবির রনি।
৬। ফাতেমা আবেদীন নাজলা
৭। উজ্জ্বল ধর
৮। মোঃ খায়রুল হাসান রিমন
৯।মুহাম্মদ হাবিব উল্লাহ সৌরভ
১০।সুজন
১১। ফাতেমা আবেদীন নাজলা
১২। সারোয়ার হোসেন
১৩। মোঃ খায়রুল হাসান রিমন
১৪। নীলাম্বরের নীল
১৫। শেরিফ আল সায়ার
১৬। শামিম রহমান
১৭। আফরোজ
১৮। নাসরীন জুবায়ের
১৯। তটিনী
২০। রেজাউল করিম নোমান
২১। নীল সাধু
২২। একরামুল হক শামিম
২৩। শেখ নজরুল
২৪। ফাতেমা আবেদীন নাজলা
তাঁদের সবাইকে ...

  • ১০১টি মন্তব্য

জানুয়ারি
২৭

একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। কি সেই জিনিস....?

সময় ১৯:৩৭:০১

কোন কিছু বানাতে ঈশ্বরের সময় লাগে কয়েক মুহূর্ত। ঈশ্বর যদি বলেন হয়ে যাও, তো হয়ে গেলো। কিন্তু একটি জিনিস বানাতে দীর্ঘ সময় নিলেন ঈশ্বর। টানা ছয়দিন ধরে ঈশ্বর কে কাজ করতে দেখে একজন দেবদূত অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন ঈশ্বর, একটি মাত্র জিনিস বানাতে আপনি এতো সময় নিচ্ছেন? জিনিসটা কি?
ঈশ্বর বললেন- আমি একজন মা বানাচ্ছি। একাই করতে হবে তাঁদের ১০ জনের কাজ। শুধু মাত্র চা আর উচ্ছিষ্ঠ খেয়েই বেঁচে থাকতে পারবেন তিনি। তিনি তিনটি শিশু একসঙ্গে থাকতে পারবে তাঁর কোলে এবং ছয় জোড়া হাত থাকবে তাঁর।
-তিন জোড়া চোখও থাকবে তার ।
-তিন জোড়া চোখ?
-হ্যা, তিন জোড়া চোখ। সন্তানরা যখন কাছে থাকবে তাঁর, তখন এক জোড়া চোখ দিয়ে তিন তাদের দেখে রাখবেন। সন্তানরা দূরে চলে গেলে দ্বিতীয় জোড়া চোখ দিয়ে তাদের দেখে তো রাখবেনই, সেই সাথে ওই দ্বিতীয় জোড়া চোখ দিয়ে তিনি অবলীলায় জেনে যাবেন তার সন্তান কী গোপন করছে কিংবা কি গোপন করতে চাইছে ।
-আর তৃতীয় জোড়া চোখ দিয়ে কি করবেন তিনি?
-ওই তৃতীয় জোড়া চোখ দিয়ে সন্তানদের চোখের দিকে না তাকিয়েই এবং কোনো কথা না বলেই জানিয়ে দিতে পারবেন যে তিনি তাদের কতটা ভালোবাসেন।
-ছয়দিন ধরে আপনি একনাগাড়ে কাজ ...

  • ৩৭টি মন্তব্য

জানুয়ারি
২৬

চুমো দিতে গিয়ে----

( ১৮+ ফান পোষ্ট )

সময় ১৭:১৯:০৮

যেদিন তোমায় প্রথম দেখি সেদিনি আমার খুব ভালো লেগে গিয়েছিল । খুবই সুদর্শন তুমি দেখতে । মাথায় এলোমেলো কোকড়ানো চুল । অপূর্ব । ইশ , দেখলেই হাত বুলিয়ে দিতে ইচ্ছে হতো । আর তোমার হাসিটা এতো মিষ্টি ! মুগ্ধতা নিয়ে চেয়ে থাকতাম । তোমার অসাধারণ চাহনী দেখে আমার মন আলোড়িত হতো । যখন চোখে রোদ চশমা লাগিয়ে হেঁটে যেতে কি যে চমৎকার লাগত । আড়চোখে অপলক চেয়ে রইতাম । হৃদয়ে উথাল পাতাল ঝড় বয়ে যেত । তুমি বুঝতেই পারতেনা । সেদিনি প্রতিজ্ঞা করেছিলাম , আমি তোমার হবো । তোমায় নিজের মতো করে পাবো ।

বসন্তের কোন এক মায়াবী জোছনা রাতে ঠিকই তোমার ঘরে ওঠে এলাম । দেয়ালে নীল ডিসটেম্পার করা রূম। ট্যাবল ল্যাম্পের হালকা আলোয় আলো-আধারি অদ্ভুদ পরিবেশ । আমার এত্তো পছন্দ হলো । দখিনের জানালা দিয়ে ভেসে আসা মিষ্টি বাতাসের সাথে কাঁঠাল চাপা আর হাস্নাহেনার গন্ধে ঘর মৌ মৌ করছিল । যেন বাসর ঘরে ফুলের সৌরভ ! আজ যে আমার বাসর । আমার শত জনমের স্বপ্ন। আজ তুমি শুধুই আমার । তোমাকে ভালোবেসে আজ আমার সব কিছু উজাড় করে দেব । আদরে আদরে ভরিয়ে দেব । সারারাত গুণগুনিয়ে গান শুনাবো ।

সারাদিনের ব্যস্ততায় হয়তো ক্লান্ত ছিলে । তাই আমার দিকে তেমন নজর দিতে ...

  • ৯৬টি মন্তব্য

জানুয়ারি
২৪

স্বপ্নলোকের কথোপকথন

সময় ২০:৪৭:০৯


পরাবাস্তব জগতের এলোকেশী কোমল চুলের মায়াবী চোখে আনন্দে ঝলমল করা যে মেয়েটির সাথে আমার প্রায় দেখা হয় স্বপ্ন নিদ্রায় । জমে থাকা অব্যক্ত কথা গুলো যার সাথে মন খুলে বলা যায়! মনে হয় যার সাথে আমার পরিচয় যুগ যুগ ধরে। হাসি কান্না আর আনন্দে মেতে ওঠি যার সাথে কিছুটা সময় । হৃদয় অনুভবে যার উপস্থিতি আমাকে প্রেরণা দেয় । অস্পষ্টতার মাঝে ওর সাথে কিছু কিছু কথোপকথন যা আবছা ভাবে মনে করতে পারছি ---


এতোদিন কোথায় ছিলে ? আজ কতদিন পর তুমি এলে ? শুধু তোমাকে দেখবো বলেই কত রাত নিদ্রায় যাই । কল্পনায় খুঁজি । শুধু তুমি আসবে বলে ।
-বাহ ! একদম বনলতার সেনের মতোই প্রশ্ন ! এতোদিন কোথায় ছিলাম ?
- জানো, তোমার মায়াবী মুখখানা একটিবার দেখব বলে পাখির মতো উড়ে তোমার কাছে ছুটে যেতে সাধ হয় ।
- আর কি ইচ্ছে হয় ?
ইচ্ছে হয় ডানা দু`টি মেলে তোমাকে সহ ওই নীল আকাশে হারিয়ে যেতে । কিংবা হয়তো আরো দূরে কোন এক স্বপ্ন রাজ্যে ।
- তাই বুঝি ।
উড়তে পারিনি আজো ।
-কেন ?
ডানা নেই বলে ।
- থাক উড়তে হবেনা ।
গ্রিক মিথোলজীতে পড়েছিলাম -
-কি পড়েছিলে ?
ডিডেলাস এবং পুত্র ইকারাস পিঠে পাখির পালক লাগিয়ে পাখির মতো উড়ে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল । ...

  • ৩২টি মন্তব্য

জানুয়ারি
১৩

গ্রেনেড বোমার গঠন এবং এটি যেভাবে কাজ করে

সময় ২০:২৯:১৫


হাজার বছর আগে চাইনিজদের আবিস্কৃত গান পাউডার বদলে দেয় সমরাস্ত্রের ধরন। তখনকার দিনে গ্রেনেড বোমায় ব্যবহৃত হত গান পাউডার। তবে সেগুলো খুব একটা উন্নতমানের এবং নির্ভরযোগ্য ছিলনা। আর সকল প্রযুক্তির সাথে সাথে গ্রেনেডেরও উন্নয়ন ঘটানো হয়। ধীরে ধীরে এক সময় এসে এটি পূর্নতা পায়। বর্তমানে এটি যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয় এবং নির্ভরযোগ্য একটি অস্ত্র।

কার্যপ্রক্রিয়ার উপর ভিত্তি করে গ্রেনেড প্রধানত দুই ধরনেরঃ

Time-Delay Grenade

এই ধরনের গ্রেনেডকে হ্যান্ড গ্রেনেডও বলা হয়। ১৯ শতকের ভয়াবহ যুদ্ধ সমূহে এ জাতীয় গ্রেনেড ব্যপক হারে ব্যবহৃত হয়েছে। টাইম ডিলেয় গ্রেনেড গুলো সাধারনত সেফটি পিন খুলে হাত দিয়ে ছুঁড়ে মারা হয় এবং একটি নির্দিস্ট সময় পর এটি বিস্ফোরিত হয়। এই সময়টি সাধারনত হয় ৩-৪ সেকেন্ড। তবে কোন কারনে ভিতরের রাসায়নিক পদার্থের গুনগতমানের পরিবর্তন ঘটলে এই সময় কম-বেশি ২-৮ সেকেন্ড হতে পারে।









যেভাবে কাজ করেঃ Time-Delay ...

  • ৩৪টি মন্তব্য

জানুয়ারি
০৬

হায় ! প্রথম আলো, কেমন ডেভেলপার নিয়ে তুমি চলো?

সময় ১১:২৭:১৫

গত তিনদিন ধরে আমি ব্লগের আশেপাশে ঘুরঘুর করছি । কিন্তু ব্লগের যা অবস্থা তাতে ঢুকতে ইচ্ছা করছিল না । নতুন পোষ্ট দেয়াতো অনেক পরের ব্যাপার । সামান্য কিছু অপশন যোগ করতেই ব্লগ স্তব্ধ হয়ে গেল । এখনতো মনে হচ্ছে আগেই ভালো ছিলাম । নাই মামার চেয়ে কানা মামা ভালো কিনা । অতএব , এই পোষ্টের মাধ্যমে ব্লগের উন্নয়নে করা আমার আগের সব দাবী দাওয়া প্রত্যাহার করলাম । তারপরেও ব্লগ যেন একটু সচল হয় ।

সত্যিই অবাক লাগছে..... ব্লগের ডেপেলপিং কারা করছেন ? এই যদি হয় ডেপেলপারদের ডেভেলপিং অবস্থা.... যা সত্যিই দু:খজনক ! যাদের প্রথম আলো অনলাইন পত্রিকার মতো একটা বিশ্বমানের সাইট আছে সেখানে তাদের ব্লগের এ বেহাল অবস্থা কেন ? কর্তৃপক্ষ কি একটা পোষ্টের মাধ্যমে আমাদেরকে ব্লগের সাম্প্রতিক অবস্থা সম্পর্কে অবহিত করতে পারেন না ?

মাঝখানে এতো অপশন যোগ বিয়োগ করে সবাই খেয়াল করবেন ব্লগ এখন হুবহু আগের অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে । বুঝলাম না কারনটা কি ? সেই হিট কাউন্টারও নেই.. সেই থাম্বনেইল ভিউতে ছবিও দেখাও যাচ্ছেনা । মাঝখানে আমাদের ভোগান্তি । ব্লগের উন্নয়ন দরকার । সেটা মোটেও এই ডিজাইন দিয়ে নয় । বর্তমান ডিজাইনটি খুবই ফালতু ...

  • ৪৬টি মন্তব্য

ডিসেম্বর
২৩

মাঝে মাঝে ভাবি কেন যে মেয়ে হলুমনা

সময় ১৭:১২:১১


বড় করে দেখতে

ছবিটি দেখুন । কিছু বুঝলেন ?


ইহা চট্টগ্রামের খুলশীতে অবস্থিত স্বনামধন্য একটি রেস্তোরার থার্টি ফাস্ট নাইট সেলিব্রেশনের টিকেট । তারপর..............
.
.
.
.
.
.
.
.
ঝাকানাকা মিউজিক , ডিজে পার্টি , ড্যান্স শো এন্ড হেভি খানাপিনা । টিকেট প্রাইস মাত্র ৫০০ টাকা । সবই ঠিক আছে । কিন্তু টিকিটের একজায়গায় লেখা [ টিকিটে ব্রাকেটের অংশটুকু] Entry For First 20 Female Guests Is Absolutely Free

ইহা দেখে আমি কি বলিব । পোলা হয়ে অপরাধ করলাম নাতো ! কেমতে কি ? একদিনের জন্য মেয়ে হইতে মঞ্চায়.....

  • ৪৯টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫