মার্চ
১৬

রেসিপি-লাউয়ের পায়েস

সময় ০৯:৪৬:৪৮

lao er payesh

উপকরন : ১. লাউ ১টা মাঝারি সাইজের
২. দুধ আধা লিটার
৩. চিনি ১ কাপ বা প্রয়োজনমতো।
৪. দারচিনি ও এলাচি ৪/৫ টা ।

তৈরী প্রনালী : ১. লাউ কে সবজি কুরুনি দিয়ে কুরিয়ে নিতে হবে।
২. একটা পাত্রে পানি দিয়ে পানি টা গরম করতে হবে।
পানি গরম করার পর এতে কুরানো লাউ একটু ভাপ দিতে হবে।
৩. একবার বলক উঠলেই কুরানো লাউ পানি থেকে তুলতে হবে। তবে পানি টা ছাকনির সাহায্যে ছেকে ঝরিয়ে নিতে হবে। লাউ পানিতে বেশিক্ষন রাখা যাবে না।
৪. এবার আরেকটা পাত্রে দুধ নিয়ে তাতে ভাপানো লাউ দারচিনি আর এলাচি ছেড়ে দিতে হবে।
৫. ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাতে প্রয়োজনমতো চিনি দিন।
৬.আরও কিছুক্ষন চুলায় রাখুন । ঘন হয়ে এল নামিয়ে ...

  • ১৯টি মন্তব্য

মার্চ
০১

ফেসবুক আর মেসেন্জার থেকে প্রাপ্ত মজার অভিজ্ঞতা

সময় ২৩:২৮:৩৩

অনেক দিন আগে একজন লোক আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়। আমি এক্সেপ্ট করার আগে তাকে একটা মেসেজ পাঠালাম যে আমি অপরিচিত কাউকে এডড করিনা।
কারণ অনেকের ভেতরে অন্য কিছু থাকে । বাজে কিছু ব্যাপার। তাই সহজে এডড করিনা। উনি মাইন্ড করে বললেন সবাইকে এক ভাবা ঠিক না। আমি বললাম আচ্ছা আপনাকে বিশ্বাস করলাম।
তারপর এডড দিলাম। প্রায় রোজই উনার সাথে চ্যাট হতো। আমি কখনোই বুঝতেই পারিনি উনি আসলে কি???
আজ হঠাত আমার সাথে বিকালে চ্যাট হলো। বারবার উনি আমার কাছে আমার নসলফোন নাম্বার চাইলেন। আমি বললাম না আমি কোন ছেলেকে আমার মোবাইল নাম্বার দিবো না।সে বলে তোমার সাথে কথা না বললে বুঝবো কি করে তুমি মেয়ে না ছেলে। আমি বললাম আমি মেয়ে । এটা কিভাবে প্রমান করবো। থাক লাগবেনা। তারপর বলে একটা চমক আছে তোমার জন্য। আমি বললাম চ্যাটেই বলেন। তারপর আমাকে যা বললো আমি থ।
সে বলে কি সে আসলে একটা মেয়ে নাম তার থাক বললাম। এখনও তার সাথে চ্যাট করছি। আমাকে বলে সে আমি বোকা। অন্য কেউ হলে নাকি এতদিনে ধরে ফেলতো। আসলেই তো আমি সত্যি একটা বোকা। কেন যে ধরতে পারলাম না।
তার নাকি বিয়ে হয়ে গেছে । মানে আকদ হয়ে গেছে। তাই আজ আমাকে সত্যি কথাটাই ...

  • ২৪টি মন্তব্য

ফেব্রুয়ারি
১৭

সাজানো বাগান

সময় ২২:১০:০৩

সাজানো বাগানে দাড়িয়ে আছি
কেন সে সেজে থাকে মিছেমিছি।
পাখিদের কোলাহলে পরিপূর্ন থাকুক
প্রকুতিকে যতন করে আগলে রাখুক।

সাজানো আছে বলেই লাগে অপরূপ
একটুখানি অগোছালো কষ্টের স্বরূপ ।
আমার কি জায়গা হবে এই বাগানে
দাড়িয়ে থাকবো অনন্তকাল সোপানে ।

আমি তেমন ভালো কবিতা লিখতে পারি না। কাল একটু চেষ্টা করেছিলাম তখন এই কাবতাটার জন্ম হলো । জানি তেমন ভালো ...

  • ২৪টি মন্তব্য

ফেব্রুয়ারি
১৬

অনেক ভয় পেয়েছিলাম সেদিন

সময় ২৩:০৯:৪০

সেদিন ছিলো ১৪ই ফ্রেবুয়ারি । জানি ভালোবাসা দিবস ছিলো।
কিন্তু আমাদের সিলেটে ঐ দিন একটা পরিষদ আয়োজন করে বসন্ত উতসব ।
সিলেটের শ্রিহট্ট সংস্কৃত কলেজে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান যা শুরু হয়েছিলো সকাল ৭.৩০ এ । দাওয়াত কার্ডে এমনই দেখেছি।
এবার আসি মূল কথায় তা হলো । ঐদিন সন্ধ্যার কিছুক্ষন পরেই শুনা যায় কিসের যেন বিস্ফোরন এর শব্দ। সারা সিলেট শহর এই বিস্ফোরণ এ শব্দে কাপছিলো। বাসার দরজা জানালা বার বার কেপে উঠছিলো। আমরা তো জানতাম না কিসের বিস্ফোরন তাই প্রচন্ড ভয় পেয়েছিলাম । শুধু আমরা না সিলেটের এর অধিকাংশ জনগন ভয় পেয়েছিলো । আমার বাবা তখন অফিস থেকে ফিরছিলেন আর ভাই ছিলো বসন্ত উৎসব এ।
আমাদের তো টেনশন বেড়ে গেলো । একটার পর একটা বিস্ফোরণ এর শব্দ শুনছি আর ভয় পাচ্ছিলাম। কি জানি কি হচ্ছে। ১৬ টার মতো বিস্ফোরণ হয়েছিলো । এমনকি আমাদের বাসা থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিলো। সবাই আতংকে ছিলো।
পরে জানা গেলো আসল তথ্য শহর সিলেট শহর থেকে সামান্য দূরে দক্ষিন সুরমা এলাকার একটি দোকানে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। ঐ দোকান নাকি ছিলো সিলিন্ডার গ্যাস লোড করে বেচাকেনা করতো। এই ঘটনায় ৪০ ...

  • ২৮টি মন্তব্য

ফেব্রুয়ারি
১৫

রবীন্দ্র সংগীত – আজ জ্যোৎস্নারাতে (পছন্দের গানের লিরিক )

সময় ২৩:২৭:০৩

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে।।
যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে–
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে।।
আমার এ ঘর বহু যতন ক’রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।।

শেয়ার করলাম আপনাদের সাথে।

একটু ঘুরে আসুন ।
আমার ব্লগসাইট --আমার নিজের বাংলা ...

ফেব্রুয়ারি
০৪

মজার কিছু ( ফান পোষ্ট)

সময় ২১:৪৯:০৮

১.মাউস আছে কিন্তু ক্যাট নাই
ক্যাট থাকলে তো সাইজটা বড় হতো। তখন আমাদের পক্ষে এত বড় ক্যাট দিয়ে কম্পিউটার ব্যবহার করা কষ্টসাধ্য হতো । তাই তো মাউস কারণ সেটার সাইজ আকারে ছোট।

২.মাই কম্পিউটার আছে কিন্তু ইউর কম্পিউটার নাই।
যিনি আবিস্কার করেছেন মাই কম্পিউটার এটার পিছনে একটা মজার ব্যপার আছে তা হলো যদি ইউর কম্পিউটার হতো। তা হলো তো আমরা কেউই সেটা ব্যবহার করতে পারতাম না। মাই মানে আমার তাই আমরা যারা যখন কম্পিউটার ব্যবহার করি তখন সেটা আমার ই থাকবে।

৩.ভাইরাস আছে কিন্তু বোনরাস নাই
এটা নিশ্চয়ই এমন কোন বিজ্ঞানী আবিস্কার করেছেন যার ভাই দের উপর রাগ ছিলো তাই রাগটা এভাবেই ঝাড়লেন ।
আরেকটা কারণ ও আছে যদি বোনরাস দেয়া হতো তাহলে মহিলাদের অপমান করা হচ্ছে বলে হয়েতা যিনি আবিস্কার করেছেন তিনি হয়তো বিপদে পড়তেন ।

অ:ট: আমি এটা জাস্ট ফান করে দিয়েছি। মজা না পেলে আমি দায়ী নয় আবার মজা পেলেও আমি দায়ী ...

  • ৪২টি মন্তব্য

ফেব্রুয়ারি
০১

প্রথম আলো ব্লগ আমার ডিজিটাল ডায়েরী

সময় ২১:৪৭:১৪

আমার কাছে মনে হয় ব্লগ একটা ডিজিটাল ডায়েরী । যেখানে আমি আমার কথাগুলো সুন্দর করে শেয়ার করতে পারি। আমার জীবনে ভাল অভিজ্ঞতা আর তিক্ত অভিজ্ঞতা এ রকম অনেক কিছু আমি ব্লগে শেয়ার করেছি । এবং ভবিষ্যতে আরও করবো। ব্লগের সকল ব্লগারদের যুক্তির্পূন মন্তব্য আমি সবসময় সাদরে গ্রহণ । আর আপনাদের আন্তরিকতার জন্যই ব্লগ এ আসবো না বলেও আবার চলে আসি। তবে এটা ঠিক মাঝে মাঝে ব্লগের এমন এক পরিবেশ থাকে যাতে কিছু পোষ্ট করতেও মন চায় না। তারপরও ঘুরে ফিরে আসি ব্লগে।
কারণ প্রথম আলো ব্লগ আমার প্রথম পছন্দ। ইন্টারনেট এর জগতে প্রথম যখন এলাম তখন শুধু গান আর গেমস ডাউনলোড ছাড়া তেমন কিছু করতাম না । তাই তখন ইন্টারনেট ব্যবহার তেমন ভালো লাগতো না। বোর ফিল করতাম। প্রথম আলো ব্লগের কথা পত্রিকার মাধ্যমে জানতে পারি। তখন থেকেই ব্লগে তবে ইন্টারনেট তখন আনলিমিটেড ছিলো না। তাই যেদিন পারতাম সেদিনই ঢু মারতাম ব্লগে। তখন আফসোস করতাম ইশ্ যদি ইন্টারনেট টা নিয়মিত ব্যবহার করার উপায় থাকতো তাহলে তো রোজ রোজ আসতে পারতাম। ব্লগের কত কি যে মিস করেছি তা আমি নিজেও জানি না।
তবে এখন ইদানিং মিস করছি ব্লগের পুরনো ব্লগারদের। আগে যারা নিয়মিত ...

  • ২৬টি মন্তব্য

জানুয়ারি
৩১

জীবনে প্রথমবার যখন হিন্দু বিয়েতে গেলাম সেই অভিজ্ঞতাটা শেয়ার করলাম ......

সময় ২১:৫৭:০৬

আমার লাইফ এ কখনো কোন হিন্দু বিয়েতে যাইনি। হঠাৎ করে আমার ছোট বোনের বান্ধবীর বিয়ে ঠিক হয়ে গেলো। আমার বোন ওর কোন বান্ধবীর বোনের বিয়েতেও যায়নি। এটা ছিলো ওর বান্ধবীর বিয়ে তাই বিয়েতে যাওয়ার জন্য ওর খুব ইচ্ছা ছিলো। বিয়ের সংবাদ টা ফোনেই পেয়েছে তাও আবার ২ দিন আগে। সে একা যাবে নাকি রাতে তাই আমি গেলাম ওর সঙ্গে । আমরা বিয়েতে যাবার আগে অনেক কিছু শুনেছি মানে হিন্দু বাড়ির বিয়ের খাবার নাকি খাওয়া যায় না এরকম আর কি।
ও হো ঐ দিন আবার সরস্বতী পূজার পজিশন ছিলো।( পজিশন আমরা বলি এটাকে যে মূর্তি সাজিয়ে ট্রাকে করে সারা শহর ঘুরানো হবে। ) যাতে রাস্তায় জ্যামে না পড়ি সে জন্য আমরা ২ বোন আগে ভাগে রওয়ানা দিলাম রাত ৮ টার দিকে। তারপরও রাস্তায় ছিলো প্রচন্ড জ্যাম।
কনের বাড়িতেই ছিলো অনুষ্ঠান । আমরা গিয়ে পৌছার পর দেখি কনের বাড়ি টা ফাকা ফাকা লাগছে । পূজার পজিশন দেখার জন্য সবাই বাইরে ছিলো । পরিচিত কয়েকজন পাড়াতো ভাই ও বোন ছিলো । কিছু সময় পর কনের মামা আমাদের দু বোনকে নিয়ে গেলেন খাবার ঘরে । আমার বোন তো কনের বান্ধবী তাই কনের মামা খুব খেয়াল রাখলেন আমাদের খাবার এর ব্যাপারে। আমার কাছে মনেই হয়নি বাইরে কোথাও আছি মনে হচ্ছিল যেন ...

  • ২৯টি মন্তব্য

জানুয়ারি
৩০

দীর্ঘ দিন ব্লগ বিরতির পর আজ এলাম -------------------

সময় ২২:৩৯:০৬

আজ অনেকদিন পর ব্লগে লিখছি। কি লিখবো সেটাই ঠিক করতে পারছি না। জানি সবাই এটা নিয়ে হাসাহাসি ও করতে পারেন। গত মাসে নেট একদম লিমিটেড ছিলো তাই ব্লগে ‍ঢোকাও ছিলো অসম্ভব।

আজ একটা ক‍ৌতুক বলি আপনাদের কাছে মজা নাও লাগতে পারে
দুই বন্ধুর মধ্যে কথোপকথন
১ম বন্ধু :শোন আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে ।
২য় বন্ধু : ‍তুই কি করে জানলি ?
১ম বন্ধু : মানে বুঝলাম না?
২য় বন্ধূ : আরে এটা ভাইরাস না বোনরাস এটা বুঝলি কি করে?
১ম বন্ধু : ...

  • ৩৯টি মন্তব্য

জানুয়ারি
০৩

দৈনিক প্রথম আলো এক অনবদ্য সংস্করণ “ষাট জনের সাক্ষ্য” ও আমার কিছু কথা

সময় ২২:৫০:৫০

১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের অনেক অজানা কথা আছে যা হয়তো আমরা জানি না। আমি বলতে চাইছি দৈনিক প্রথম আলোর এক অসাধারণ প্রকাশনার কথা।
“ষাট জনের সাক্ষ্য” নামের প্রকাশনার কথাই বলছি। যা ১৯৭১ সালের অক্টোবর মাসে বেরুনো মূল প্রকাশনার অবিকল বাংলা প্রতিলিপি সংস্করণ।
সেজন্য আমি প্রথমেই দৈনিক প্রথম আলো কে ধন্যবাদ জানাই। কারণ এই বইটি থেকে ১৯৭১ সালে সংঘটিত অনেক অজানা তথ্য জানতে পেরেছি। আমাদের মতো নতুন প্রজন্ম যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেনি তাদের কাছে এটা অসাধারণ একটা দলিল। মহান ব্যক্তিত্বদের সাক্ষ্য আছে এতে। যারা সেই সময় দেখেছেন এই যুদ্ধের ভযাবহ পরিণাম। আর সেই সব তাদের লেখায় এবং ছবিতে তুলে ধরেছেন। আমি আগেই লিখেছি এইরকম অনেক তথ্য আমাদের অজানা। আমি অনেক অজানা তথ্য জানতে পেরেছি এই প্রকাশনা থেকে। আমি এখানে শুধু আমার কথাই বললাম তবে যারা এখনও “ষাট জনের সাক্ষ্য” সংগ্রহ করেন নি। তাদের কে বলছি আপনারা এটা সংগ্রহ করুন এবং নিজে পড়ুন অন্যকেও উপহার দিন।
-------------------------------------------

আমাদের বাসায় সংগ্রহ করার ব্যপারটা শেয়ার করি। তা হলো হকার ভাই রোজ দরজার নিচ দিয়ে পত্রিকা দিয়ে চলে যায় । আমি ...

  • ৬টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫