ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার
আমার ভীষন একা লাগছে। কারেন্ট নেই। বাসায়ও কেউ নেই। মাত্র রাত নেমে এলো । মোমবাতির সামনে বসে আছি একা । বাড়িটাকে আর বাড়ি মনে হচ্ছেনা। মনে হচ্ছে চারটা দেয়াল আমাকে গ্রাস করছে।ভীষন মনে পড়ছে টার্কের ছোট কিন্তু অসম্ভব সুন্দর সেই চারটা মাসের কথা। বারবার ফিরে পেতে ইচ্ছে করছে অপূর্ব সুন্দর দিনগুলোকে। ফিরে পেতে ইচ্ছে করছে সেই প্রথম দিনটাকে যেদিন আমি বাস থেকে নেমে আমার ডর্মের দিকে যা্চছিলাম। ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার প্রাণ প্রিয় হয়ে ওঠার সেই তো শুরু। সাভার টার্ক আমাদের বাধ্যতামূলক আবাসিক সেমিস্টার। দ্বিতীয় সেমিস্টারে যেতে হয় এই ট্রেনিং এন্ড রিসো্স সেন্টার এ । ওখানেই তো অচেনা রুমমেটদের চেনা হয়ে ওঠা। মনে পড়ে মূর্ছণায় বৈশাখী ঝড়ের মাঝে গানের আসর। মাঠে ছোটাছুটি। মন পড়ে ছায়াবীথিতে টেবিলটেনিস খেলা।মনে পড়ে লাইব্রেরীতে ডিউটি দেয়া দিনগুলোকে। মনে পড়ে স্টপ জেনোসাইড দেখে কেঁদে ফেলার স্মৃতি। মনে পড়ে ছাব্বিশে মার্চে করা নাটক। মনে পড়ে যোগ ব্যায়াম,গ্লাস পেইনটিং , টাইডাই শেখার ক্লাস। মনে পড়ে সিআরপি তে কাটানো দিন , গ্রাম দর্শণ , জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর এ যাওয়া। মনে পড়ে ডাইনিং এ খাবারের জন্য সারি , সবজি দিবসে কান্না , শিশির ভেজা মাঠে গড়াগড়ি খাওয়া , স্বরস্বতী পূজার রাত ,খালা মামাদের ছুটি দিয়ে তাদের সব কাজ নিজেরা একটা দিন করে ,পান্তা ভাত - ইলিশ, লাল পাড়-সাদা শাড়ি , কপালে লাল টিপ পড়ে পহেলা বৈশাখ কে ডেকে আনা। মনে পড়ে কত হাসি ,কান্না ,বিতর্ক , ঝগড়া , নাচ , গান , সাংস্কৃতাক অনুষ্ঠান , জাতীয় সংগীত দিয়ে শুরু করা দিন , শাড়ি পড়া নিয়ে হৈচৈ , ক্রিকেট খেলা ,বাস্কেট বল , রিলে রেস ,দাবা ...। আর মনে পড়ে সেই দিনটার কথা যেদিন কঁাদতে কঁাদতেফিরে এলাম প্রিয় সেই দিনগুলোকে পেড়িয়ে....আজও যখন জুনিয়রদের যেতে দেখি বাসে করে ........আনন্দে চোখের কোণে চিকচিক করে ওঠে জল ।
লেখক সিফাত বর্ষা
- সিফাত বর্ষা -এর ব্লগ
- ৫ টি মন্তব্য
- ০৫ ফেব্রুয়ারি ২০১০, ০৫:৪২
- বিবিধ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক