ঃঃঃঃঃঃঃ দেখবো এবার জগতটাকে ঃঃঃঃঃঃঃ

অক্টোবর
২৭

ঃঃঃ চন্দ্র উৎসবে স্বাগতমঃ ঃঃ


ঈদের পরে সিপ্পি আরসুয়াং পর্বতে গিয়েছিলাম। ওখানে সবগুলো গ্রামেই আলোচিত বিষয় ছিল আগামী মাসের চন্দ্র উৎসব। আগামী ১২ নভেম্বর সন্ধ্যা থেকে পুর্ণিমা রাতে রনীন পাড়া গ্রামে হবে বমদের চন্দ্রউৎসব। আশে পাশের সকল বম পাড়া থেকে বমরা আসবে। রনীন পাড়া প্রচন্ড দুর্গম একটা গ্রাম হওয়ায় বাঙ্গালী টুরিস্টরা খুব বেশি বার যায়নি রনীন পাড়ায়। বম ইয়থ ক্লাবের খাতা থেকে জানলাম ২০০৮ সালে টোটাল ৭টা ট্রেকার টিম গিয়েছে রনীন পাড়ায়। মেঘে ঢাকা দুর্গম সিপ্পি আরসুয়াং পর্বতে আজ পর্যন্ত (রনীন পাড়ায় হিসাব অনুযায়ী) শূধু মাত্র ৩ বার বাঙ্গালী ট্রেকাররা উঠতে পেড়েছে।

বমরা ঢোলের খুব ভক্ত সন্ধ্যা হলেই বমরা সব কাজ কর্ম ফেলে গির্জায় চলে যায়, অনেক রাত পর্যন্ত গির্জায় ঢোল বাজিয়ে প্রার্থনা করে। বম দের আদি ধর্ম এখন বিলুপ্ত হয়ে গেছে, মোটামুটি সবাই খ্রিষ্টান ধর্মাবলম্বী। কিন্তু তাদের ধর্মীয় কৃষ্টি এবং ঐতিহ্য বজায় আছে এখনো। চন্দ্র উৎসবে থাকবে বম গান ( অর্থ বুঝি না কিন্তু বমদের সুর আর তাল দুর্দান্ত) আর সাথে থাকবে বিখ্যাত ব্যাম্বু ড্যান্স।

গতকাল সন্ধ্যা বেলায় পাইখং পাড়া গ্রামের স্কুল টিচার লাল তুয়ার ছেং আমাকে ফোন করেছিল, উনি চন্দ্র উৎসবের কথা মনে করিয়ে দিলেন। আমার মনে হয় যাওয়া হয়ে উঠবেনা। কিন্তু কেউ যেতে চাইলে যোগাযোগ করবেন।
কিভাবে যাবেনঃ রাস্তা ঘাট নাই, তাই ট্রেকিং করা ছাড়া গত্যন্তর নাই।
১। ঢাকা থেকে নাইট কোচে যাবেন বান্দারবান, সৌদিয়ার এসি বাস আছে, এছাড়া এস আলম আর ডলফিনের নন এসি বাস ভালো।
২। বান্দারবান বাস স্ট্যান্ড থেকে রিক্সায় চান্দের গাড়ি স্টপে যাবেন, ক্যান্টমেন্টের পাশেই, চান্দের গাড়িতে চেষ্টা করবেন ছাদে বসে যেতে, গাড়িটার আদি নাম ছাদের গাড়ি কারণ ছাদে অনেক বেশী কম কম্ফর্টেবল। ভাড়া পরবে ৬০টাকা (সম্ভবত) চান্দের গাড়িতে করে রোয়াং ছড়ি বাজারে এসে পৌছাবেন। রোয়াং ছড়ি বাজারে টেলিটকের নেট ওয়ার্ক আর ইলেক্ট্রিসিটি আছে। ওখানে লাঞ্চ করে একজন গাইড খুজে নেবেন। পাহাড়িরা খুব হেল্পফুল। একটু খুজলেই গাইড পেয়ে যাবেন। চাইলে ঢাকা থেকে ফোন করে কাউকে ম্যানেজ করলে আপনার জন্যে রোয়াং ছড়িতে অপেক্ষা করবে।

৩। রোয়াং ছড়ি পুলিশ ক্যাম্পে রিপোর্ট করবেন, এখান থেকে হাটা দেবেন, ঝিরির পরে একটা বেশ কষ্টকর ঢাল আছে, খাড়া উঠে গেছে। ঊঠার পর পাহাড়ে হাটা, জঙ্গল বেশ ঘন, লাকি হলে ওয়াইল্ড লাইফের দেখা মিলবে।
৪। কয়েকঘন্টা হাটলে কেওক্লাং পাড়া গ্রাম পাবেন। আমরা সমতলীয়রা পাহাড়ে হাটতে অভ্যস্থ নই, একটু রেস্ট নিয়ে আবার হাটা দেন। সুর্যাস্তের আগে চেষ্টা করবেন পাইখং পাড়া গ্রামে পৌছাতে। পাইখং পাড়া বেশ বড় গ্রাম। অনেক লোক বাস করে। দোকান আছে, ডিম কলা ইত্যাদি কিনতে পাওয়া যায়। এছাড়া সোলার ইলেক্ট্রিসিটিও আছে। সকালে ব্রেকফাস্ট করে পাইখং পাড়া থেকে দুর্দান্ত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে হেটে রণিন পাড়া ক্যাম্পে হাজির হবেন। অসাধারন রকম একটা ভ্যালী আছে। ক্যাম্পে পৌছানোর আগে প্রায় দেড় হাজার ফুট খাদ। ঝা ঝা করে নেমে গেছে। দিগন্তের পানে মেঘের পেচানো নদীর উপরে স্বগর্বে মাথা তুলে আছে মোরগের ঝুটির মত সিপ্পি আরসুয়াং পর্বতের তিনটা শৃঙ্গ।

৫। রনিন পাড়া আর্মি ক্যাম্পে গিয়ে রিপোর্ট করতে হবে। এর পরে জঙ্গলের মাঝে একটা গিরি পথ দিয়ে আধাঘন্টার পথ পেরুলেই পাবেন রনিন পাড়ার কবরস্থান। কবরস্থানের পড়ে বম পাড়া ওপাশে একটু দূরে ফিয়াং বিধান পাড়া। খুজে নেন আপনার আবাসন।

দয়া করিয়া অনুমতি ব্যাতিরেক ছবি গুলো কোথাও ব্যাবহার করিবেন না।

কেউ যদি রনিন পাড়ার চন্দ্র উৎসবে যেতে চান, তাহলে বলবো বমরা আপনাকে স্বাগত যানাবেন। আর কোন ধরনের এডভাইস চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। চন্দ্র উৎসবে অনেক মজা করেন, প্রত্যাশায় রইলাম।


১০টি মন্তব্য

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:১৪:০৩

    পোস্টের জন্য অনেক ধন্যবাদ। ১২ তারিখের আগে ফ্রি হচ্ছি... বেশ কিছুদিনের ছুটি... মিস করাটা ঠিক হবে না মনে হয়। কিভাবে যেতে হয় বিস্তারিত বলে খুব ভাল করেছেন.. সবচেয়ে ভাল হতো আপনি নিজে গেলে। আমি মনে হয় যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুত হতে শুরু করেছি...

    আপনার মোবাইল নাম্বার বা ইয়াহু ম্যাসেঞ্জার বা জিটকের আইডি পাওয়া যাবে? trivuz@জিমেইলে জানালে খুশি হবো।

    অগ্রিম ধন্যবাদ।

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:১৬:২৩

    বাই দ্য ওয়ে, আপনার এখান থেকে একটা ছবি আমার ব্লগে ব্যবহারের অনুমতি পেতে পারি?

  • সৌম্য বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:১৯:১৫

    ১২তারিখে আমি যেতে পারবো না। তবে ফেসবুকে সাঈদ সৌম্য দিয়ে সার্চ দিলেই আমাকে পাবেন, আর ইয়াহু ম্যাসেঞ্জারে careless_whisper96এ আমাকে পাবেন। যদি কনফার্ম যান তাহলে যোগাযোগ করবেন, পাইখং পাড়ায় একজনকে ঢাকা থেকে একটা গিফট পাঠাবো বলে কথা দিছিলাম। কিন্তু ওখানে কোন কুরিয়ার বা পোস্ট অফিস না থাকায় সম্ভব হচ্ছেনা। হাতে হাতে পাঠানো লাগবে

  • ত্রিভুজ বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:২৫:৩৬

    আমি মোটামুটি ৬০% মাইন্ড সেট করে ফেলেছি... আর কে কে জাবে জানতে চেয়ে একটা পোস্ট দেব ভাবছি। তাই আপনার একটা ছবি ব্যবহারের অনুমতি চাচ্ছি।

    ইয়াহুতে এড করলাম... গেলে আপনার গিফট পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি রইলো... বিস্তারিত ম্যাসেঞ্জারে আলাপ হবে।

  • সৌম্য বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:৩৯:৫৬

    ওকে করতে পারেন, কিন্তু রাস্তার ৩টা ছবি আমার তোলা, বাকি গুলা আমাদের গ্রুপের অন্যদের তোলা

  • মামুন ম. আজিজ বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:৪১:২২

    আমার কাছে পৃথিবীর সেরা জায়গা বান্দরবান....
    আবার যে কবে যাব?

  • সৌম্য বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:৪৮:৪১

    ঠিক বলছেন মামুন ভাই। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা বান্দারবান, সবচেয়ে সুন্দর মানুষগুলো

  • মাহফুজ বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:৪৯:৪৪

    অেনক ধন্যবাদ, অসাধারন একটা অাইিডয়া েদয়ার জন্য।

  • মাহমুদ রহমান বলেছেন ২০০৮/১০/২৭ ১৯:৫৪:৪৬

    বাহ!.... পড়ে খুব ভাল লাগল, আমারও যেতে লোভ হচ্ছে।

  • ফারহান দাউদ বলেছেন ২০০৮/১০/২৮ ০১:২৪:৩৮

    দূর ভাই,খালি লোভ লাগান অফিস থেকে ছুটি দিবে না



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫