!!! শঙ্খচিলের ব্লগে স্বাগতম !!!

জানুয়ারি
১২

আইসিএল বিদ্রোহের নেপথ্য কারিগর ও বাংলাদেশের ক্রিকেট দল

সময় ১৮:৫১:২৬

বাংলাদেশ ক্রিকেটের নব জাগরনের সময়ে একদল প্রথম সারির ক্রিকেটার যোগ দিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেট লীগে (আইসিএল) । তাদের মধ্যে ছিল শাহরিয়ার নাফিস, আফতাব আহমেদ, অলোক কাপালীসহ আরো কয়েকজন জাতীয় ক্রিকেটার । আমাদের চোখে তারা বিদ্রোহী, কারন তারা দলকে বিপদে ফেলে চলে গেছে । কিন্তু আমরা কখনো জানতে চেয়েছি কেন তারা এমন করল ? আজ আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব ।

যে সময় এসব তারকা ক্রিকেটাররা চলে যায় তখন আশরাফুলের অধিনায়কত্ব নিয়ে চারদিকে প্রশ্ন, অনেকে শাহরিয়ার নাফিসকে দেখছেন যোগ্য নেতা হিসেবে । কারন সে হাবিবুল বাশারের ডেপুটি ছিল, ক্যাপ্টেন তারই হবার কথা । একটা ভালো ইনিংস খেলে ৮-১০ ম্যাচ ডাব্বা মারা কেউ টেস্ট দলের নেতা হতে পারে না। এমন সময়ে আবির্ভাব আইসিএল নামক ক্রিকেট টুর্নামেন্টের । তারা দলে টানতে লাগল বিশ্বের সেরা সব ক্রিকেটারদের । নিউজিল্যান্ড, পাকিস্তানের অনেক তারকাই সেখানে ভিড় জমাতে লাগলেন । ছিলেন ব্রায়ান লারা, ম্যাকমিলান, শেন বন্ড, ইনজামামের মতো সুপার স্টাররাও । বাংলাদেশের প্রতিও তাদের চোখ । তারা যোগাযোগ করল আশরাফুল, মাশরাফির সাথে । তারা দেখলেন অভাবনীয় অর্থের হাতছানি। আইসিএল ...

  • ৪টি মন্তব্য

জানুয়ারি
১২

টেস্ট স্কোয়াড ঘোষণা

সময় ০০:৩৩:০৫

বিসিবি ভারতের সাথে টেস্টের জন্য দল ঘোষণা করেছে । দলে ডাক পেয়েছেন শাহরিয়ার নাফিস, জায়গা হয়নি আফতাব কিংবা অলক কাপালীর । তবে ঠিকই ডাক পেলেন চরম অফ ফর্মে থাকা আরেক ওপেনার জুনায়েদ । যাকে নিয়ে দলে চারজন ওপেনার ! পেসার আছে চারজন, স্পেশালিস্ট স্পিনার শুধু এনামুল হক জুনিয়র ।

১৪ সদস্যের টেস্ট দল :

সাকিব আল হাসান (অধিনায়ক),
মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক),
তামিম ইকবাল,
ইমরুল কায়েস,
মোহাম্মদ আশরাফুল,
রকিবুল হাসান,
মাহমুদুল্লাহ রিয়াদ,
এনামুল হক জুনিয়র,
জুনায়েদ সিদ্দিকী,
শফিউল ইসলাম,
রুবেল হোসেন,
সাহাদাত হোসেন,
মাহবুবুল আলম রবিন ও
শাহরিয়ার ...

  • ১২টি মন্তব্য

ডিসেম্বর
১৩

ডিডোর কথা সালাউদ্দিনের মুখে... এখন কি উনারও অপসারণ চাইবে রজনী - বাদল রায় গং ?????

সময় ১২:২০:৪৭



আমাদের ফুটবল ফেডারেশনের তামশার কথা নতুন করে বলার কিছু নাই। কোচ আর ফুটবলের মাঝে যে একটা পার্থক্য আছে এটা উনাদের মোটা মাথায় ঢুকেই না, উনাদের ধারণা বলরে যেমন লাত্থি মাইরা খেলা চলে, কোচদেরও তেমনই লাত্থির উপরে রাখতে হয়। নতুন বিল্ডিং এ এসে উনাদের ভাব আরও বাড়ছে, নিজেদের সৌদি সৌদি মনে করছেন। যাই হোক আজকে প্রথম আলো খুলে দেখলাম আমাদের ফুটবল সম্রাট সালাউদ্দিন সাহেব পরশুদিন নাকি রাইতে ঘুমাইতে পারেন নাই। কেনো ঘুমাইতে পারলেন না - আমাদের ভরাডুবি নাকি দেখতে উনার ভালো লাগে নাই। আহারে চুক চুক -- এরকম শব্দ করে পরের লাইন গুলা পড়তে থাকলাম, ওরে বেটা কয় কি? এই টিমে নাকি পাঁচ সাত জন প্লেয়ার একদম অচল। তাদের নাকি টাইম শ্যাষ আর সরে যাওয়াই ভালে...

"২০১১ সালে পরবর্তী সাফ ফুটবলের ফাইনালে খেলবে বাংলাদেশ—এটা জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নয়, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের প্রতিশ্রুতি, ‘আমি ফেডারেশনের দায়িত্বে থাকলে অবশ্যই পরের সাফের ফাইনালে খেলবে বাংলাদেশ। এটা আমার প্রতিশ্রুতি এবং চ্যালেঞ্জ।’
ঘরের মাঠে সাফ ফুটবলে ভরাডুবি। তা দেখতে ভালো লাগেনি সালাউদ্দিনেরও। ...

  • ৭টি মন্তব্য

নভেম্বর
১১

বাফুফে - রক্ষক যখন ভক্ষক

সময় ১৫:২০:৩৩

হঠাৎ করে ৯ তারিখ রাতে গোলটেবিল বৈঠক করে বাফুফে বিদায় করে দিল ব্রাজিলীয় কোচ ডিডোকে । আরেকজন বিদেশীকে তাড়ালো তারা । পারেননি ম্যারাডোনার দেশের ক্রুসিয়ানী, পারলেন না পেলের দেশের ডিডোও । এটা কিন্তু রাতারাতি হয়নি, অনেক দিনের চেষ্টার ফল ডিডোর বহিষ্কারাদেশ । বাদল রায় জানালেন ডিডো কথা শুনতেন না, নিজে যা ভালো বুঝতেন করতেন । কোন সমঝোতায় যেতেন না । তাই তাকে রাখা সম্ভব হলো না।

আচ্ছা ডিডো কি চেয়েছিলেন ? তিনি আশা করেছিলেন পেশাদারিত্ব, একটা পেশাদার ফুটবল ফেডারেশন। তিনি চাইতেন অফ সিজনেও যেন ট্রেনিং করার ব্যবস্থা থাকে, তাদের যেন মৌলিক চাহিদা পূরণে সমস্যা না হয় । আর চেয়েছিলেন নিয়ম-শৃঙ্খলা । এসব পূরণে দাদারা সচেষ্ট ছিলেন না। পাশাপাশি আমাদের তথাকথিত সেরা ফুটবলাররাও আরামপ্রিয়, তারাও পরিশ্রম করতে চান না। যা কোচের মানসিকতার বিপরীত । যারা ফুটবল দেখেন তারা নিশ্চয় জানেন ফিটনেস কত প্রয়োজন ফুটবল খেলার জন্য । আর আমরা বাংলাদেশের খেলার সময় দেখি দ্বিতীয় অর্ধে দৌড়াতে পারে না তারা । যাদের নতুন করে ফিটনেস লেভেল বাড়ানো সম্ভব নয়। তাই তাদের বাদ দিয়ে তরুনদের নিতে সমস্যা কি?
ডিডো তাই চেয়েছিলেন, কিন্তু ...

  • ৪টি মন্তব্য

নভেম্বর
১০

এবার ডিডো

সময় ০৯:৩২:২৯


বাংলাদেশের ফুটবলের প্রতি আকর্ষণ হারিয়েছি অনেক আগে, যখন অকাল প্রয়াত মোনেম মুন্না অবসরে গেলেন তখন। এরপর তেমন কোন আগ্রহ জাগেনি । ক্রিকেট নিয়ে যতো আশা ভরসা । ফুটবলের এ অবস্থা একদিনে হয়নি । কর্মকর্তাদের গদি আঁকড়ে ধরার মানসিকতা দেশের ফুটবলকে ধ্বংস করে দিয়েছে । কোন কোচ যখন সংকীর্ণ মানসিকতা ছেড়ে ফুটবলের স্বার্থে কাজ করতে চেয়েছেন তখন তাকে ধরতে হয়েছে বাড়ীর পথ । দেশের অন্যতম সেরা ফুটবলার সালাউদ্দীন বাফুফে সভাপতি হলেন, আশার বাণী শোনালেন । প্রথম আলোর বদলে যাওয়ার শপথের মতোই ফুটবলকে বদলে দেবার বাসনা তার। আসলেন ব্রাজীলিয় কোচ ডিডো । ডিডোর মতাদর্শ অনেকের পছন্দ হলো না। তারা সুযোগ খুঁজতে লাগলেন , কি করে লোকটাকে তাড়ানো যায় । কারন ফুটবলের ভালো হলে তাদের অনিয়ম যে চলবে না । ফুটবলারদের মাধ্যমে একটা ইস্যু করে এমন পরিস্থিতির সৃষ্টি করা হলো যাতে কিছু লোকের ফাঁদে পড়তে হলো ডিডোকে । ফলাফল বহিষ্কার ।

আবার একজন ফুটবল কোচ বহিষ্কৃত হলেন , আমার মনে হয় তার সাহসী সিদ্ধান্ত অনেকে মানতে পারেননি । কেন, আইসিএলে দেশের প্রধান ক্রিকেটাররা চলে যাবার পরেও ক্রিকেট যেমন থমকে দাড়ায়নি ফুটবলও হয়তো থমকে দাড়াতো না । কে ...

  • ০টি মন্তব্য

নভেম্বর
০৬

একজন নাইম ইসলাম

সময় ২১:৪১:৩৭


গতকাল আমার দেখা বাংলাদেশের পক্ষে অন্যতম সেরা পারফরম্যান্স দেখলাম । এতদিন মনে একটা সন্দেহ ছিল নাইম ইসলামকে নিয়ে । ছেলেটা প্রমাণ করতে পারছেনা কেন নিজেকে ? টি-২০ তে তার ব্যাটিং (উইন্ডিজের সাথে) যতটা আশা জাগানিয়া ছিল ততটাই হতাশার চাদরে মোড়া ছিল আউট হবার ধরন । তার ভেতরে সুপ্ত প্রতিভা আছে, এ বিশ্বাসের জন্ম তখনি । অপেক্ষায় ছিলাম কবে দেখব তার প্রতিভার ঝলক । অবশেষে গতকাল দেখলাম । বাংলাদেশের পক্ষে অন্যতম সেরা ম্যাচ উইনিং পারফরম্যান্স । এমন ব্যাটিং আশরাফুল-আফতাব-সাকিব-তামিমরা পারে, জানতাম এটাই । আইসিএলে দেখেছিলাম অলক কাপালীর ব্যাটিং শৌর্য (যার প্রতিভার প্রতি সুবিচার হয়নি, আশরাফুলকে দেখলে তা মনে হতে বাধ্য)। তবে চাপের মুখে ম্যাচ বের করে আনার সামর্থ্য সাকিব ছাড়া অন্যদের আছে কিনা আমার সন্দেহ হয় । সাকিবের পাশে আরেকজন ম্যাচ উইনার হয়তো পেয়ে গেলাম আমরা । এমন প্রতিভাই আমাদের দরকার। আশরাফুলের মত দলের প্রয়োজনে বারবার ব্যর্থতার ঘানি টেনে মাথা নাড়তে নাড়তে চলা ক্রিকেটারের দরকার কতটুকু তা দর্শকরা ভালোই জানেন, হায় নির্বাচকরা সেটা জানল না। আমরা আরো কয়েকজন সাহসী প্লেয়ার চাই, দরকার নেই অপ্রয়োজনীয় ...

  • ৩টি মন্তব্য

নভেম্বর
০৫

আজমীর শরিফে প্রিয়াঙ্কা - ক্যাটরিনা

সময় ১১:২১:২২


হযরত খাজা মাঈনুদ্দীন চিশতী (র : ) উপমহাদেশের প্রসিদ্ধ সাধক । আজমীর শরিফে চব্বিশ ঘন্টাই ভক্তদের আনাগোনা থাকে । বাদ নেই অন্য ধর্মের মানুষরাও । সম্প্রতি বলিউডের লাস্যময়ী অভিনেত্রী সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াংকা চোপড়া ও বর্তমানের অন্যতম ক্রেজ ক্যাটরিনা কাইফ খাজা বাবার দরবারে গিয়েছিলেন । সেখানকার কিছু ছবি শেয়ার করলাম ...

  • ৯টি মন্তব্য

নভেম্বর
০৩

কি দেখলাম !!!

সময় ১১:৫৭:১১

সাধুবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট দলকে, জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ের জন্য । সকালে বোলিং নৈপুণ্য যেমন অপ্রত্যাশিত ছিল, তেমন ছিল ব্যাটিং এর কঙ্কালসার দেহ প্রদর্শনী । মাত্র ৪৫ রান করার জন্য ৪টি উইকেট বিলিয়ে দিয়ে আরেকবার তারা দেখালো আমাদের ব্যাটিং কোন লেভেলে আছে । যদি জিম্বাবুয়ে ১২০-১৫০ রান করতো তাহলে মনে হয় বাংলাদেশ হেরেই যেত । আজকেও দেখলাম ক্যাচ ফেলার মহড়া, কেন আমাদের ফিল্ডিং-এর অধ:পতন ? মুশফিক রহিম কি কখনো ক্যাচ না ফেলে ম্যাচ খেলতে পারে না ? আমাদের সমস্যা আমরা ম্যাচ জিতলে ত্রুটিগুলো এড়িয়ে যেতে চাই, তাই বারবার একই ভূল করছে তারা । আমি হতাশ , প্রচন্ড ক্ষুব্ধ এমন নগ্ন ব্যাটিং দেখে । আজকে ১০ উইকেটে জেতার সুযোগ ছিল, এমন সুযোগ প্রতিদিন আসে না । কেন তারা এটা পারলো না ?

জুনায়েদ, আশরাফুলের মনে হয় বিশ্রাম দরকার । যতোই ব্যাকলিফট চেন্জ করুক, পরিবর্তন আসতে সময় লাগবে । ক্রিকেট শুধু টেকনিকের নয়, মেধারও খেলা । মনের জোরে সীমিত সামর্থ্য নিয়েও ভাল করার হাজার নজীর আছে । অতিসত্ত্বর ব্যবস্থা নেয়া দরকার বোর্ডের । তাদের বুঝতে হবে আবেগ দিয়ে ক্রিকেট খেলার যুগ বাংলাদেশ আরো আগে পেরিয়ে এসেছে ...

  • ২টি মন্তব্য

নভেম্বর
০১

জয়ের মাঝে অস্বস্তি

সময় ০৯:২২:৫৪


বাংলাদেশ সিরিজে ২-১ এ এগিয়ে গেল, যা সুখের খবর । তবে ৩য় ম্যাচে সহজ জয় যেভাবে কঠিন করে এসেছে তা ভবিষ্যতের জন্য অশনি সংকেত। এতগুলো ম্যাচ খেলার পরেও স্নায়ুচাপকে জয় করে ম্যাচ শেষ করার মানসিকতা গড়ে ওঠেনি আমাদের খেলোয়াড়দের । কি দরকার ছিল শেষদিকে এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসার ? কবে যে এমন ব্যাটিং থেকে আমরা মুক্তি পাব কে জানে !

বোলারদের সাফল্যের দিনে বাজে উইকেট কিপিং প্রকটভাবে চোখে না পড়লেও মাঝে মাঝে তা বাংলাদেশকে বিদ্ধ করে । পাইলটকে জোর করে তাড়িয়ে দিয়ে মুশফিক রহিমকে দলে স্থায়ী করা হল। সে পাইলটের চেয়ে ভাল ব্যাটসম্যান তা নিয়ে দ্বিধা নেই । কিন্তু তার কিপিং এখনো যোজন যোজন দূরে পাইলটের চেয়ে । তাকে কি আরো ট্রেনিং দেয়া যায় না ? কালকের ম্যাচে যেভাবে সে ক্যাচ আর স্টাম্পিং মিস করল তা বাজে লেগেছে। প্রত্যেক ম্যাচে এমন হচ্ছে, কেন আমরা পাইলটের যোগ্য উত্তরসূরি পেলাম না ?
বিসিবি কি এ প্রশ্নের জবাব দেবে ...

  • ১টি মন্তব্য

অক্টোবর
২৮

ফিরে আসা

সময় ০৮:৪২:৩১

বেশ কিছুদিন বিরতির পর আবার ব্লগের জগতে ফিরে এলাম, আশা করি সবাইকে সাথে পাব আগের মত ।

ব্যস্ততা আর আলস্যের জন্যই মূলত: এতদিন বাইরে ছিলাম, এখন নিয়মিত হবার চেষ্টা করব ...

  • ১টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫