দূর পরবাসে

মার্চ
০২

ভূতে ছাড়লেও দুঃখে বুঝি ছাড়ে না

সময় ২৩:২১:৪৯


তুমি ছিলে আমার ঘরবাড়ি, যেতায় সাজতো বসতি প্রতিদিন।
তুমি ছিলে আমার সুখের নদী, আমি বয়ে যেতাম নিরবধি।
তুমি ছিলে আমার গভীর বিশ্বাস, বুকের ভেতরে একখণ্ড নমিত আকাশ।

অথচ তুমিই আজ
হয়ে গেলে আমার বুকের দীর্ঘশ্বাস।

ভূতকে মানুষ খুব ভয় পায়,অথচ মানুষকে ভূতে ছেড়ে দেয়। কিন্তু দুঃখে যারে ধরে দুঃখ কী তারে ছাড়ে ...

  • ১১৩টি মন্তব্য

ফেব্রুয়ারি
০৭

চিরায়ত চিরকাল

সময় ২১:২৮:১৭


কখনো কখনো মনে হয়
তুমি আবার আসবে,
ঝড়ের মতো ডাক দিয়ে
প্রচণ্ড আবেগে আমায় চুমু খাবে
বহুদিনের বিচ্ছেদ বেদনা ধূলো হয়ে উড়ে যাবে।

আবার কখনো কখনো মনে হয়
তুমি আর আসবে না
আমার বহুদিনের পুঞ্জীভূত কথাগুলো
বুকের ভেতরেই বিঁধে রইবে
কষ্টের কাঁটা হয়ে,
চিরায়ত চিরকাল ।


উৎসর্গ
যে তুমি একদিন দিয়েছিলে অসীম ...

  • ১০০টি মন্তব্য

ডিসেম্বর
০১

আমাদের প্রিয় নির্বাসিত নিশাচর ভাইয়ের বিয়েতে রইল অকৃত্রিম শুভেচ্ছা

সময় ১৪:২৯:৪৪


আমাদের সবার প্রিয় ব্লগার নির্বাসিত নিশাচর (বিবেকানন্দ বিশ্বাস) ভাই বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৯ নভেম্বর।
বিবেক ভাইয়ের বিয়েতে আমাদের প্রাণঢালা শুভেচ্ছা।
বর-কনের যৌথ জীবনকে স্বাগত জানাচ্ছি।

ছন্নছাড়া অপূর্ণ জীবনের মাঝে বিয়ের বন্ধন মানুষকে পূর্ণতার মধু উৎসবে অভিসিক্ত করে।
আপনাদের জীবনে বিয়ে এনে দেবে এক মহাসুখের রূপ।
সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা।

প্রিয় বিবেক ভাই আমাদের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। শুভ হোক আপনার নতুন পথ চলা।

আপনাদের নব জীবন সুখী হোক সমৃদ্ধ ...

  • ১২১টি মন্তব্য

আগস্ট
০৫

মাহবুব ভাই মনে পড়ে কি?

সময় ০৯:০৮:০৪


মাহবুব ভাই মনে পড়ে কি?

গাছে গাছে পানপাতা
গহিন অরণ্যে পাখির বাসা,
ওই দূরের ঝর্ণাধারা
উঁচু নিচু পাহাড়ে
সবুজের গালিচা,
বৃষ্টিতে শুয়ে থাকে
মহিষের পাল,
নদীজলে ভাসে
পূর্ণিমার চাঁদ
অদূরে ঘুমায় ক্লান্ত গ্রাম,সূখের ঘর-বাড়ি।।
-------------------------------
মাহবুব ভাই মনে পড়ে কি?
গাছের সাথে কথা বলে বনের পথে হেঁটেছেন কতো নির্জনে,

নাকি ভুলে গেছেন
যেখানে আজ পড়ে আছে শুষ্ক মালা, সূখের অনেক ...

  • ২৩টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫