হে স্বাধীনতা , তোমায় রক্ষা করবো.....(ছড়া)
সময় ১২:৪৫:২৭
বাংলা আমার মায়ের ভাষা
শিখিয়ে দিল 'একুশ',
আমরা এই প্রাণের ভাষায়
ওড়ায় রঙের ফানুস।
গানের দেশ পাখির দেশে
রঙ-বেরঙের ফুলের দেশ
আমাদেরই বাংলাদেশ
রূপের কি ভাই আছে শেষ !
মিস্টি রোদে কৃষক হাসে
শাপলা শালুক ঝিলে ভাসে
পাহাড়ে ভাই, রত্ন হাসে
ধানের ক্ষেতে ফরিং নাচে।
মুক্তিযুদ্ধে মুক্তিসেনা
আনলো বয়ে আলোর কণা
শত শহীদের বুকের রক্তে
স্বাধীনতার ফসল বোনা।
দেশের মানুষ আমরা সবাই
এসো সবে হাত মেলাই
মুঠে -মজুর, কৃষক, শ্রমিক মাঝি
সবাই আমরা এ শর্তে রাজি
গড়বো এ সোনার দেশ
সুখ-আনন্দের নাইরে শেষ।
শহীদ'দের কখনো ভুলবো না
দেশকে অবজ্ঞা করবো না
এ দেশের জন্য,
আমরা সবাই এক,এ দেশের জন্যই লড়বো
জীবন দিয়েই হে স্বাধীনতা
তোমায় রক্ষা করবো।
বি: দ্র: স্বাধীনতার এ মাসে শত শহীদের প্রতি আমার ...



Phonetic