বৃহস্পতিবার ১৭ মে ২০১২, ৩ জ্যৈষ্ঠ, ১৪১৯ সাইনইন | রেজিস্টার |bangla font problem


মুক্তিযুদ্ধের চিত্রমালা সংগ্রহে রাখার মতো ২৪টি ছবির অনবদ্য সংকলন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি জাতির দীর্ঘ ইতিহাসে সন্দেহাতীতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ যুদ্ধ শুধুমাত্র একটি জাতির জন্মকেই অনিবার্য করে নি, সাথে সাথে যেসব প্রতিবন্ধকতাগুলো তাদের সাংষ্কৃতিক মূল্যবোধ এবং চেতনাকে গলা টিপে ধরেছিল সেগুলোকে দূর করে মানুষকে সাহায্য করেছে তাদের জাতীয় পরিচয় এবং জাতিসত্ত্বাকে সম্যকভাবে উপলবদ্ধি করতে। পাকিস্থানি দখলদার এবং সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বাঙালি জাতি শুধুমাত্র তাদের দেশকেই মুক্ত করে নি, সে সাথে তাদের সৃজনশীলতাকে , যেটাকে বলা হয় সাহিত্য এবং সংষ্কৃতির প্রাণ, নবতেজোদ্দিপ্ত করেছে। তাই স্বাভাবিকভাবেই আমাদের শিল্প-সাহিত্যে মুক্তিযুদ্ধের অবস্থান এবং প্রকাশের বিরাটত্ব লক্ষ্যণীয়।

৭১-এ মুক্তিযুদ্ধে যেমন শিল্পী সমাজের বড়ো ধরণের অবদান দেখতে পাওয়া যায় তেমন ৭১-পরবর্তী বাংলাদেশেও নবীন প্রবীন শিল্পীদের জন্য মুক্তিযুদ্ধ ছিল একটি প্রেরণার নাম যেটাকে উপজীব্য করে শিল্পাচার্য জয়নাল আবেদিন থেকে শুরু করে আজকের নবীনতম শিল্পীরাও এঁকে গেছেন এবং এখনো যাচ্ছেন বিভিন্ন ছবি।

এরকম ২৪ জন শিল্পীর মুক্তিযুদ্ধের চিত্র নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশের স্বাধীনতা দিবসের ২৫বর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি সংকলন প্রকাশ করেছিল। সংগ্রহে রাখার মত সে অনবদ্য সংকলনটি শেয়ার করলাম প্রথম আলো ব্লগের বন্ধুদের সাথে

১. “Valiant Freedoms Fighter” শিল্পাচার্য জয়নাল আবেদীন


২. “Freedom Fighter” শাহাবুদ্দীন আহমেদ


৩. “Memories of 1971” শফীউদ্দিন আহমেদ


৪. The unbearable life of 1971 কাজী আব্দুল বাসেত


৫. Epitaph of the Martyrs, মূর্তজা বশীর


৬. 1971 as I saw it, দেবদাস চক্রবর্তী


৭. Joy Bangla, কায়য়ূম চৌধুরী


৮. The oath of Liberation War, সমরজিত রায় চৌধুরী


৯. War, মাহমুদুল হক


১০. Woman Freedom Fighter, কামরুল হাসান


১১. Genocide, আমিনুল ইসলাম


১২. Genocide, মঞ্জুরুল ইসলাম


১৩. Memory of 1971, সৈয়দ জাহাঙ্গির


১৪. Memory of 1971, মনসুরুল করিম


১৫. Martyr, কালিদাস কর্মকার


১৬. Memory of Blood, হাশিম খান


১৭. Memory of 1971, মোহাম্মদ কিবরিয়া


১৮. In memory of 1971, নিতুন কূণ্ড



১৯. The Killing Ground, রফিকুন নবি


২০. Resistance, সামসুল ইসলাম নিজামি


২১. The memory of 26th March, আব্দুর রাজ্জাক


২২. 1971, আব্দুস সাত্তার


২৩. Massacre, এস. এম. সুলতান


২৪. Memories of War of Liberation, আবু তাহের



এ ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের চেতনা, মূল্যবোধকে; নাড়া দিয়ে যায় আমাদের নিবিড়তম বেদনার স্মৃতিকে, বারবার চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেয় আমাদের গৌরবের জায়গাটিকে, আমাদের অহংকার মুক্তিযুদ্ধকে ।

(আগের পোষ্টটিতে সবগুলো ছবি আসে নি; তাই আবার দিলাম)।
২৬ টি মন্তব্য
neelsadhoo নীলসাধু২৫ ডিসেম্বর ২০০৯, ০৩:০৩
অসাধারন ।
খুব সুন্দর এই পোস্টটির জন্য শুভেচ্ছা জানবেন ।

ধন্যবাদ রঈল।
aminsdu শেখ আমিনুল ইসলাম২৫ ডিসেম্বর ২০০৯, ০৮:০৯
খালেদ ভাই, শুভ সকাল ও শুভ বড়দিন।
অসাধারন হয়েছে। প্রিয়তে রাখলাম।

ভালো থাকবেন।
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ২৫ ডিসেম্বর ২০০৯, ০৮:১৫
শুভ সকাল ও শুভ বড়দিন।
samsulalammehedi মেহেদী২৫ ডিসেম্বর ২০০৯, ০৮:৩৭
শুভ সকাল খালেদ ভাই।

এ ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় আমাদের চেতনা, মূল্যবোধকে; নাড়া দিয়ে যায় আমাদের নিবিড়তম বেদনার স্মৃতিকে, বারবার চোখে আঙুল দিয়ে চিনিয়ে দেয় আমাদের গৌরবের জায়গাটিকে, আমাদের অহংকার মুক্তিযুদ্ধকে । সহমত।
samsulalammehedi মেহেদী২৫ ডিসেম্বর ২০০৯, ০৮:৪২
প্রিয়তে রাখলাম।
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ২৫ ডিসেম্বর ২০০৯, ০৯:৩৯
ধন্যবাদ মেহেদী ভাই।
alactg আলা উদ্দিন২৫ ডিসেম্বর ২০০৯, ০৯:০৮
অসাধারণ! খুব ভাল লাগলো ভাই! প্রিয়তে......
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ২৬ ডিসেম্বর ২০০৯, ০৯:১৮
ধন্যবাদ আলা উদ্দিন ভাই।
opo_debota অপদেবতা২৫ ডিসেম্বর ২০০৯, ১০:০৬
‍িপ্রয়
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ২৫ ডিসেম্বর ২০০৯, ০৮:৫৬
ধন্যবাদ অপ দা।
smc প্রতীপ২৫ ডিসেম্বর ২০০৯, ১০:০৭
এই পোস্টে ছবিগুলো ঠিক এসেছে।
আপনি মাইক্রোসফটের ইমেজ রিসাইজার ব্যবহার করতে পারেন। খুব ছোট্ট (৫২০ কিবি) সাইজ। কিন্তু কাজের জিনিস। আপনার ফটোর আকৃতি ঠিক রেখে আকার কমিয়ে দেবে। ছবি তখন সহজে ব্লগে দর্শনীয় হবে
rudrookhhor রুদ্র-অক্ষর২৫ ডিসেম্বর ২০০৯, ১২:৫০
প্রিয়তে নিলাম ।

অনেক ধন্যবাদ শেয়ার করবার জন্য।
elius ‍েমাহাম্মদ ইলিয়াছ ‍চৌধূরী২৬ ডিসেম্বর ২০০৯, ০২:১২
ধন্যবাদ খালেদ অসাধারন একটি পোষ্ট যা প্রিয়তে রাখা যায়।
দূর্লভ ছবি গুলোকে এক জায়গায় করে শেয়ার করার জন্য আবারো ধন্যবাদ তোমাকে।
fuad05 দেবদাস২৬ ডিসেম্বর ২০০৯, ০৯:২৫
গতকাল মোবাইকে মডেম বানিয়ে বাসার পিসিতে ঢুকেছিলাম। কিন্তু তখন ছবিগুলো আসেনি। পরপর তিনচারবার রিফ্রেশ দিয়েও কাজ হয়নি। ভাবলাম ছবি কি দিছেন নাকি শুধু চিত্রকর্ম আর চিত্রশীল্পির নামটাই শুধু দিলেন। খালেদ ভাই যে কাচাঁ কাজ করেন না তা আবার আজকে প্রমানীত হলো। ধন্যবাদ ছবিগুলোর জন্য। এখন আমি সবগুলোই সুন্দরভাবে দেখতে পাচ্ছি।

বাসা নয় অফিস থেকেই ব্লগিং করা বাধ্যতামুলক করা হোক।
sajalchakraborty হাজারি২৬ ডিসেম্বর ২০০৯, ০১:৪৩
ছবি গুলো আসাধারন হয়েছে.......।
sajalchakraborty হাজারি২৬ ডিসেম্বর ২০০৯, ০১:৪৫
ছবি গুলো অসাধারন .......।
দেবদাস ভাই মোবাইলে তো আমার ও ইন্টারনেট আছে......কিভাবে তা লেপটপে ইউজ করবো......একটু বলবেন কী?
saifuzzamankhaled সাইফুজ্জামান খালেদ২৬ ডিসেম্বর ২০০৯, ০৯:৫৯
jakir জাকির বেপারী২৭ ডিসেম্বর ২০০৯, ০২:৩৯
সংগ্রহে রাখার মত , প্রিয়তে রাখলাম।
zamanekushay জামান একুশে২৭ ডিসেম্বর ২০০৯, ০৪:১৬
ধন্যবাদ খালেদ ভাই। প্রিয়তে নিলাম।
skytouch121 পথে-প্রান্তরে২৭ ডিসেম্বর ২০০৯, ০৪:৪০
সরাসরি প্রিয়তে ।
syedamiruzzaman সৈয়দ আমিরুজ্জামান২৭ ডিসেম্বর ২০০৯, ১২:৩২
অসাধারন
shishirbindu শিশিরবিন্দু২৮ ডিসেম্বর ২০০৯, ০৭:২৫
অসংখ্য ধন্যবাদ। ভাল একটি সংগ্রহ। আমাদের দেশের বিখ্যাত শিল্পীদের ছবি এখানে আছে। কিন্তু দুঃখ জনক, ৬ থেকে ২৮ পর্যন্ত ছবিগুলো দেখতে পাচ্ছি না। চারুকলার একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার তরফ থেকে আপনাকে আবারো একটা স্পেশাল ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
ভাল থাকবেন।
shishirbindu শিশিরবিন্দু২৮ ডিসেম্বর ২০০৯, ০৭:২৮
অসংখ্য ধন্যবাদ। ভাল একটি সংগ্রহ। আমাদের দেশের বিখ্যাত শিল্পীদের ছবি এখানে আছে। কিন্তু দুঃখ জনক, ৬ থেকে ২৪ পর্যন্ত ছবিগুলো দেখতে পাচ্ছি না। চারুকলার একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার তরফ থেকে আপনাকে আবারো একটা স্পেশাল ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
ভাল থাকবেন।
milis দখিনো হাওয়া২৮ ডিসেম্বর ২০০৯, ০৮:১১
ভালো পোস্ট। প্রয়তে নিলাম। এ কথাটা বলবো নাকি বুঝতে পারছি না।

অর্ধেক ছবিই আমার কাছে শুধু দাগাদাগি মনে হচ্ছে। অবশ্য হওয়ার ই কথা। তালগাছ ওয়ালা গ্রামের ছবি ছাড়া আমি আর কিছুই আকতে পারি না।

কিন্তু যে ছবি গুলোর সিনারিয়োটা বুঝা যায়। সেগুলো সুন্দর। ধন্যবাদ।
akhaleque খালেকুল৩০ ডিসেম্বর ২০০৯, ১১:১৪
খুবই ভালো লাগলো
akhaleque খালেকুল৩০ ডিসেম্বর ২০০৯, ১১:১৫
খুবই ভালো লাগলো

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment