ব্লগার অরণ্য কায়সারের কোন খোঁজ আছে কারো কাছে?
সময় ১২:৪৮:০৬
আমার প্রিয় একজন ব্লগার অরণ্য কাইসার। এক সময় সকলের ব্লগেই কায়সার ভাইয়ের কমেন্ট প্রতিটি ব্লগারের পাতায় দেখা যেত। ছড়া কবিতা লিখত। গত সেপ্টেম্বর ০৯ এর পর থেকেই কাইসার ভাইয়ের আর কোন উপস্থিতি দেখছিনা। আমার সাথে কাইসার ভাইয়ের ঢাকায় গিয়ে দেখা হয়েছিল। বড় অমায়িক মিশুক একজন মানুষ অরণ্য কাইসার ভাই। প্রতিদিন ব্লগে ঢুকেই তার ব্লগে একবার দেখে আসি কোন ফিরে এসেছেন কিনা। তিনি বাড়ির কাজ ধরবেন বলেছিলেন হয়তো সে ঝামেলায় আছেন। আমার কাছে কাইছার ভাইয়ের মোবাইল নাম্বার ছিল কিন্তু মোবাইল চুরি হবার কারণে তা এখন নেই। কারো কাছে কি অরণ্য কায়সারের কোন খবর বা মোবাইল নং আছে থাকলে দয়া করে দিবেন।





Phonetic