ফেব্রুয়ারি
১৪

ইন্দ্রিয়গুলো যখন প্রতারণা করে

সময় ১৩:২১:২৯

বাস্তব জীবনে আমরা যা কিছু দেখি বা শুনি বলে আমাদের কাছে মনে হয়, তার সব কিছুই যে সঠিক সেটার কোন নিশ্চয়তা নেই। অধিকাংশ সময়ই আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের সাথে প্রতারণা করে। যেমন ধরা যাক টেলিভিশন দেখার কথা। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ করেন তাহলে দেখতে পাবেন যে, আমরা যখন টিভিতে ফুটবল বা অন্য কোন খেলা দেখার সময় ভাষ্যকারের ধারাবর্ষ শুনি, তখন যদি ভাষ্যকারকে টিভির পর্দায় দেখায় তাহলে আমাদের কাছে মনে হয় যে কথাগুলো ভাষ্যকারের মুখ থেকেই আসছে। কিন্তু যখন ভাষ্যকারকে না দেখিয়ে খেলোয়াড়দেরকে দেখানো হয়, তখন ধারাবর্ণনা শুনলে বোঝা যায় যে, শব্দগুলো আসলে আসছে টিভির স্পীকার থেকে। অর্থাত্‍ এক্ষেত্রে আমাদের চোখ আমাদের কানকে ধোঁকা দেয়।

আবার ধরুন সিনেমার গানের কথা। সিনেমাতে সাধারণত নায়ক-নায়িকারা নিজেরা গান গায় না। গান গায় সত্যিকারের শিল্পীরা, অভিনেতা-অভিনেত্রীরা শুধু গানের সাথে ঠোঁট মিলায় বা লিপ্সিং করে। আপনার যদি প্রচুর সিনেমা দেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যে, গানের মূল শিল্পী যদি পরিচিত না হয় তাহলে কিন্তু আমরা এই ব্যাপারটা ধরতে পারি না। অর্থাত্‍ আমাদের কাছে মনে হয় ...

  • ২টি মন্তব্য

ফেব্রুয়ারি
১৩

স্মাইল নয়, ইসমাঈল!

সময় ২৩:২৫:০৪

ইংরেজ সাহেব সিলেটের এক বাজারে গেলেন মাছ কিনতে। মাছ-অলা পাশে তার ভাইয়ের ছেলেকে নবীশ হিসেবে রেখে রুই মাছ বিক্রি করছে। সাহেব একটি মাছ পছন্দ করলেন।

সাহেবঃ হাও মাচ?

মাছ-অলাঃ হউ মাছ না স্যার, রউ মাছ (রুই মাছ)।

সাহেবঃ ওকে!

মাছ-অলাঃ ও আমার ভাতিজা ইস্মাঈল।

সাহেবঃ স্মাইল? হোয়াই ডু আই হ্যাভ টু স্মাইল?

মাছ-অলাঃ টু ইস্মাইল পাইলেন কই? সারা গেরামে ইস্মাইল একজনই। ওয়ান ইস্মাইল, স্যার।

সাহেবঃ (মুচকি হেসে) ওকে!

মাছ-অলাঃ আরে সাব, ঢং কর্‌রা নি? কইলাম তো একবার, ও ইস্মাইল - আমার ভাতিজা - বড়ো ভাই'র ফুত (পুত্র) ইস্মাইল।

সাহেবঃ স্মাইল এগেইন? নৌ।

মাছ-অলাঃ নৌ মানে? আমার ভাতিজার নাম আমি জানি না? তুমি জান? যাও, যাও, তোমার কাছে মাছ বেচতাম ...

  • ৯টি মন্তব্য

ফেব্রুয়ারি
০৮

HELP

সময় ০০:৪৮:৫১

you tube থেকে download করব ...

  • ১টি মন্তব্য

জানুয়ারি
৩০

জাস্ট এক ইঞ্চি নিচ দিয়ে!

সময় ০৩:১২:০৩

আমেরিকান, রাশান ও এক বঙ্গ-সন্তান। তিন সহযাত্রী তারা। এক আষাঢ় মাসে ট্র্যানজিটে লন্ডন হিথরৌ এয়ারপৌর্টে বসে গল্প করছেন - আষাঢ়ে গল্প।

আমেরিকানঃ জানেন, আমাদের দেশে এখন যে-সুপারসৌনিক বিমান হয়েছে, তা এটমৌসফেয়ারের (বায়ুমন্ডলের) উপর দিয়ে চলে।

রাশানঃ এটমোস্ফেয়ারের উপর দিয়ে মানে? গ্রেইভিটেশন ফৌর্স (মধ্যাকর্ষণ শক্তি) ভেদ করে? বলেন কী! তার জন্য তো রকেট টেকনোলজী দরকার। আপনি কি শিওর, এটমৌসফেয়ারের উপর দিয়ে এই বিমান চলে?

আমেরিকানঃ সরি! ঠিক এটমৌসফেয়ারের উপর দিয়ে নয়। তার, একটু নিচ দিয়ে। জাস্ট এক ইঞ্চি নিচ দিয়ে।

রাশানঃ ও! তাই বলুন।

আমেরিকানঃ রাশিয়াতে এ-রকম কিছু আছে কি?

রাশানঃ থাকতেই হবে। আমদের হলো সাবমেরিন। গত দুর্ঘটনার পর থেকে আমাদের সবামেরিন টেকনোলজীতে বেশ অগ্রগতি হয়েছে। আমাদের লেইটেস্ট সাবমেরিন চলছে সী-বটমের (সাগর তলের) নিচ দিয়ে।

আমেরিকানঃ বলেন কী! সী-বটম মানে হচ্ছে হার্ড সারফেইস অফ আর্থ (কঠিন ভূপৃষ্ঠ)। সাবমেরিন তার নিচ দিয়ে চলবে কীভাবে? আপনি কি শিওর, সী-বটমের নিচ দিয়ে সাবমেরিন চলে?

রাশানঃ সরি! সী-বটমের ঠিক নিচ দিয়ে নয়। তার এক ইঞ্চি উপর দিয়ে - জাস্ট এক ইঞ্চি ...

  • ১২টি মন্তব্য

জানুয়ারি
৩০

স্বামীর যৌন-আকাঙ্খায় সাড়া না দিলে স্ত্রীকে খাদ্য-বঞ্চিত করার রাষ্ট্রীয় বিধান আফগানিস্তানে

সময় ০২:৫৬:৪৭


স্বামীর ইচ্ছা-মত যৌন-আকাঙ্খা পূরণ না করলে স্ত্রীকে না খেতে দেয়ার অধিকার দিয়ে একটি রাষ্ট্রীয় বিধান চালু হয়েছে আফগানিস্তানে। এছাড়াও 'একান্ত নিরুপায় পরিস্থিতি' ছাড়া ঘরের বাইরে যাবার জন্য স্ত্রীকে স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহনের বাধ্যবাধকতার ধারাও যুক্ত করা হয়েছে নতুন বিধানে। জানা গেছে, দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের জন্য নতুন আইনটি প্রযোজ্য হবে। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মরীয়া হামিদ কারজাই শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মগুরুদের কাছ থেকে সমর্থন আদায়ের লক্ষ্য থেকেই নতুন বিধানটি চালু করেছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিলম্বে প্রচারিত সংবাদে প্রকাশ, গত জুলাই মাসের ২৭ তারিখে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাক্ষরের মধ্য দিয়ে পূর্ব-উত্থাপিত একটি প্রস্তাবনা আইনে (গেজেট ৯৮৮) পরিনত হয়েছে আফগানিস্তানে। গত সপ্তাহে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সর্ব-প্রথম আফগান নারীর জন্য প্রযোজ্য নতুন আইনের বিভিন্ন দিক বহির্বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। নতুন বিধাম-মতে, স্ত্রী যদি যৌন-আকাঙ্খা পূরণে যে-কোন কারনে অসম্মতি জানান তাহলে তাকে খাদ্য থেকে ...

  • ৯টি মন্তব্য

ডিসেম্বর
২৫

merry Xmas

সময় ০০:৪১:০১

A very merry Xmas to everyone on earth, May I send all my love to all and just leave me but dearth, You see if all my love is gone for sending it all to you's, Ringing out with merry merry Xmas ...

  • ১টি মন্তব্য

নভেম্বর
১৯

মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা

সময় ০০:৪৫:৪০

একটা সময়ে আমরা,বন্ধুমহল,মুক্তিযুদ্ধ নিয়ে সামান্য পড়াশোনা করেছিলাম। গবেষক না কেউ,ঐরকম ধৈর্য্যও নেই,কাজেই বিষয়টা নিয়ে কাজের বাইরে আর এগোনো হয়নি। কিন্তু কাগজপত্রগুলো থেকে গেছে,১টা পুরানো খামে,পুরানো,বিবর্ণ কিছু কাগজ। মাঝে মাঝে বের করি,দেখি,হাত বুলাই,আবার রেখে দিই। কিন্তু পোকা কেটে ফেলছে,ঝাপসা হয়ে গেছে অনেকগুলো হাতের লেখা,তাই মনে হচ্ছে,যা-ই থাকুক,যতই কম হোক গুরুত্ব প্রামাণ্য দলিল হিসেবে,এইবেলা ব্লগে তুলে ফেলি,২-১ জনেরও যদি কাজে লাগে,মন্দ কি? আজ দিলাম মুক্তিযুদ্ধের উপর লেখা কিছু বইয়ের তালিকা,বন্ধু শোভনের সংগৃহীত,বইগুলো কোথায় পাওয়া যাবে জানি না তবে যতদূর মনে পড়ে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে তালিকাটা বানানো,আগ্রহীরা খোঁজ করে দেখতে পারেন সেখানেই। তালিকায় কোন ভুল থাকলে সংশোধন করে দিলে,এবং যার যা বইয়ের নাম মনে পড়বে সেগুলো মন্তব্যের ঘরে যোগ করে দিলে কৃতজ্ঞ থাকব। যখন যা মনে পড়বে বা সামনে পাবো তার উপর এই তালিকাটাও নিয়মিত আপডেট করা হবে।
যারা সরাসরি তালিকাটি পিডিএফ হিসাবে ডাউনলোড করতে চান তাদের জন্য শ্রদ্ধেয় রাগিব ভাই ফাইলটা তাঁর সাইটে রেখেছেন,লিংকটা দিয়ে দেয়া হল।

মুক্তিযুদ্ধের ...

  • ০টি মন্তব্য

নভেম্বর
১৯

বড় বড় ফাইল সেয়ার করুণ

সময় ০০:০২:৩৪

মাঝে মধ্যে আমাদের বড় বড় ফাইল সেয়ার করতে হয় যা ই-মেইলে মাধ্যমে সম্ভব হয় না। সে রকম ফাইল খুব সহজে সেয়ার করা যায় www.send6.com এ ফ্রি Registration করে ।এরা আপনাকে ২৫০ এম,বি জায়গা দিবে এবং ১০০ এম,বি পর্যন্ত পাঠানো যাবে আপনার পছন্দের ই-মেইল ঠিকানায়।৫টা ফাইল এক সঙ্গে আপলোড করা যাবে (১০০ এম বি মধ্যে) ৭ দিন পর্যন্ত ফাইল টা সংরক্ষণ করে রাখবে ৭ দিন পর ডিলেট হয়ে আপনার জায়গা খালি রাখবে যদি আপনার ইচ্ছে হয় ডিলেট করতে তা ও করতে পারবেন । বড় ফাইল সেয়ার করার আনন্দে ...

  • ০টি মন্তব্য

নভেম্বর
০৯

একটি ভালোবাসার গল্প

সময় ০১:৫৩:১৪

আমি বড় সাধাসিধা একটা ছেলে। ছোট বেলা থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার মা আমাকে ঘরে আটকে রাখতেন। কখনো বাইরে বের হতে দিতেন না। যদি কখনো বের হই তো সেটা আমাদের পরিবারের কারো সাথে। এখানে একটা কথা আগেভাগে বলে নিই, আমি আমাদের পরিবারের মধ্যে সবচেয়ে ছোট ছেলে। বোধ হয় সেজন্যই সবাই সবচেয়ে আদর করে।

তা যাই হোক যা বলছিলাম, আমি সবসময় নিউট্রাল। মানে বুঝলেনতো? কারো আগেও নেই, কারো পিছেও নেই। তবে কেউ বিনা কারনে খারাপ ব্যবহার করলে তার প্রতিশোধ অবশ্য এক সময় নিয়ে নিই। এমনভাবে নিই যে সে নিজেও বুঝতে পারে না আমি প্রতিশোধ নিয়েছি। তবে মানুষটা খুব পছন্দের হলে বেশিরভাগ ক্ষেত্রেই মাফ করে দিই। যেমন প্রায়ই মাফ করি আমার সবচেয়ে প্রিয় বন্ধু সাগরকে। তবে ইদানিং তাকে এড়িয়ে চলছি। আর কত সহ্য করা যায়? সব কিছুরোতো একটি সীমা আছে! তবে তাকে এড়িয়ে চলছি তার প্রধান কারন হলো পাছে তাকে না কষ্ট দিয়ে দিই। এ ব্যপারে আমি নিশ্চিত, আমি প্রায় সব কিছুরই প্রতিশোধ নিই। এক সময় যখন তার উপর ক্ষিপ্ত হয়ে যাবো, তখন হয়তো প্রতিশোধ নেয়া শুরু করবো; যেটা আমাদের কারো জন্য সুখকর হবে না। আমি কখনো ...

  • ২টি মন্তব্য

নভেম্বর
০৯

‍িপ্রয় ‍িকছু পং‍ক্ত‍িমালা

সময় ০০:২৯:৩৯

আবার আসিব তোমা‍রে সেবিব ব্রত না সাঙ্গ হইলে
কুঠারে কাটুক বজ্রে বিঁধুক ভাঁজুক তপ্ত তৈলে
জগণ্ণাথের রথ যদি আসে স্বর্গে লইয়া যাইতে
যাবনা স্বর্গে চাহিনা মোক্ষ তোমারে মুক্ত পাইতে।।
-সংগৃহীত কবিতা


নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন শকুনি নেমে আসে এই সোনার বাংলায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন এ দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায়,
নূরলদীনের কথা মনে পড়ে যায়
যখন আমারই দেশে আমারই দেহ থেকে
রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়,

আসুন, আসুন তবে আজ এই প্রসস্ত প্রান্তরে
যেখানে স্মৃতির দৃধ জ্যোৎস্নার সাথে খেলা করে
তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে
কে একা নিঃসঙ্গে বসে অশ্রুপাত করে?
সমস্ত নদীর অশ্রু অবশেেেষ ব্রহ্মপুত্রে মেশে..
নূরলদীনের কথা সারাদেশে পাহাড়ী নদীর মত নেমে আসে সমস্ত ভাষায়
অভাগা মানুষ যেন আবার জেগে উঠে এই আশায় যে-
আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়
আবার নূরলদীন একদিন কাল্ পূণির্মায় দিবে ডাক--
জাগো বাহে, কোনঠে সবাই.....

  • ১টি মন্তব্য

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫