একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের ব্যবচ্ছেদ
সময় ১২:০৬:১০
ব্রাজিল--আর্জেন্টিনা ম্যাচ মানে শুধুই কোন ফুটবল ম্যাচ নয়,লড়াই সম্মানের, আবেগের। আজ তেমনি এক ম্যাচে ব্রাজিল পরাজিত করল আর্জেন্টিনাকে দাপটের সাথেই,স্কোর লাইন ৩-১ । মনে হচ্ছে ব্রাজিল এক চেটিয়া খেলেছে,আসলে তা কিন্তু নয়, বল পজিসনিং, গোলের সুযোগে আমার মতে এগিয়ে ছিল আর্জেন্টিনাই কিন্তু ফুটবল গোলের খেলা আর সেখানেই বাজি মাত করেছে ব্রাজিল, পরিষ্কার করে বললে ডুঙ্গার থিউরির কাছে ম্যারাডোনার পরাজয়।
ভোরে যে আশা নিয়ে বসেছিলাম খেলা দেখতে তার কিছুই পাই নি প্রিয় আর্জেন্টিনার কাছে তার বদলে মনে জন্মেছে কিছু ক্ষোভ আর সে থেকেই এ লেখা।
যে সব ভুলগুলো চোখে লেগেছে তাই লিখছি।
০১. কোচ হিসেবে ম্যারাডোনা একেবারেই নবিশ, তাকে মনে রাখতে হবে আবেগ দিয়ে ম্যাচ জেতা যায় না।
০২. ছোট ছোট পাসে হয়ত বল পজিসনিংয়ে এগিয়ে থাকা যায় তবে ম্যাচ জেতা যায় না, আর্জেন্টিনার সব আক্রমণ মুখ থুবড়ে পড়েছে ডি-বক্সেই,পোস্ট নয়। তাই ট্যাকটিকস বদলাতে হবে কারণ আর্জেন্টিনার এই ছোট ছোট পাসে খেলা এখন প্রেডিক্টেট।
০৩. অতিরিক্ত মেসি নির্ভরতা।
০৪. একজন জেনুইন ফরোয়ার্ড না খেলানো যে কারণে গোলের দেখা মেলে নি।
০৫. মেসির কিছু ঝলক ...



Phonetic