ব্রাত্য রাইসু'র পোষ্টে আমার মন্তব্য
হো হো হো

মানুষের মাথা বিষয়ক গবেষণা মাঝে মাঝে করতে ইচ্ছা করে,,, পৌত্তলিকতা মানে কী???
পোষ্ট বাংলাদেশে কমেন্ট করতে চীন যাবো কেনো!!!
মানুষের মাথা বিষয়ক গবেষণা মাঝে মাঝে করতে ইচ্ছা করে,,, পৌত্তলিকতা মানে কী???
পোষ্ট বাংলাদেশে কমেন্ট করতে চীন যাবো কেনো!!!
লেখক রিসাত
- রিসাত -এর ব্লগ
- ৫১ টি মন্তব্য
- ১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:০৬
- বিবিধ
প্রিন্ট করুন
- ৫১ টি মন্তব্য
-
কামাল উদ্দিন১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:২৯
পতাকাকে সম্মান দেখানো পৌত্তলিকতা ??? হুম মাথা বিষয়ক ঘবেষণা অতপ জরুরী । -
প্রিন্সেস এ্যালানা১৫ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:১৯
""পতাকাকে সম্মান দেখানো পৌত্তলিকতা ""----এইটা হলে মানুষকে পায়ে সামাল করাও....তো.....................!!!!
-
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৪৯
@ কবির: বিশ্বাসীদের একটাই সমস্যা --অবিশ্বাসীদের কথার উত্তরে যুক্তির ধার না ধারা। যুক্তির জবাবে তলোয়ার নিয়ে তেড়ে যাওয়া অথবা পাগল আখ্যা দেয়া।
@রিসাত: অনুভুতিতে আঘাত হানাটা কি? অনুভুতিতে এত সহজে আঘাত লাগে কেন?
পোষ্ট আপত্তিকর হবে কেন? আপনি কি ভিন্নমতাবলম্বীর কন্ঠ চেপে ধরতে চান? এখানে সব বিষয়েই আলোচনা চলুক। ধর্মীর বিশ্বাসটাও অন্ধবিশ্বাসের উপর না থেকে যুক্তির উপর দাঁড়াক। -
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১৩
পৃথিবীতে অনেক জাতি আছে। সবার আলাদা আলাদা জাতীয় বৈশিষ্ট্যও আছে। এখনকার আধুনিক প্রবণতা হল পৃথিবীর যাবতীয় ক্ষুদ্র বৃহৎ বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে ধরে রাখা। যে কারণে আমরা রাখাইনদের পাড়া উজাড় হলে আর্তনাদ করে উঠি একই রকম সব পাংখো খ্রীষ্টান হয়ে গিয়ে তাদের সব আচার ভুলে গিটার হাতে ইংরেজী গান গাইলেও সেটাকে অগ্রগতি বলে স্বীকার করা মুশকিলই বটে।
আমাদের জাতিগত অন্যতম বৈশিষ্ট্য হল, আমরা বয়স্কদের সম্মান করি। যেমন শিক্ষকদের। তাদের দেখলে উঠে দাঁড়াই। বা এরকম আরো অনেক কিছু। জাতীয় পতাকাকেও সম্মান করার ধরণটি আমাদের নিজস্ব, এর সাথে যুক্ত হাজার বছরের বাঙালির ইতিহাস এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ।
আমেরিকার কোন মেয়ে ওদের জাতীয় পতাকা দিয়ে অন্তর্বাস বানিয়েও ওদের পতাকাকে সম্মান করতে পারে, আমাদের কোন মেয়ের ক্ষেত্রে তা আমরা ভাবতেও পারি না......
রাইসুর পোষ্টে কমেন্ট করার সুযোগ থাকলে আরো দু একটা কথা বলতাম। তবে তার কথা মতো কোথায় যেন যেতে হবে?....পারব না। -
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৫৩
@ রাইসু: কমেন্ট করার জন্য কোথাও যেতে পারব না। ফেসবুকে আমার একাউন্টও নাই। -
মাভেরিক১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৩:৫৫
পোস্ট দেখলাম। পোস্টের মৌলিক বিষয় বাদ দিয়ে, আমি বরং গৌণ কথা বলি: প্রথম আলো ব্লগের কোনো পোস্টেও যে কমেন্ট মডারেশন/অফ করা হয়, এটি অত্যন্ত দুঃখজনক।
কারো অনুভূতিতে আঘাত দেয়ার জন্য অনেক বাংলা ব্লগ আছে, প্রথম আলো ব্লগ সেদিকে যাক, এটি অনভিপ্রেত। -
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১৫
বলেন কি ? ঘাস খাওয়ার পরামর্শ? সত্যি নাকি?!! এমন অসভ্যতা ভাবাই যায় না!! -
সৌম্য১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:০৪
নিজের জাতীয় সঙ্গিত কে অসম্মান করলে আপনার কোন সমস্যা নেই। কিন্তু জাতীয় সঙ্গিত কি শুধুই জাতীয় সঙ্গিত? চৌদ্দ কোটি মানুষের আবেগকে অশ্রদ্ধা করা শাস্তি যোগ্য অপরাধ। বাক স্বাধীনতার নামে এই সব ফাতরামী করায় আপনার মাথার সুস্থতা নিয়ে প্রশ্ন যাগে রাইসু সাহেব। আপনি কোন ভাবেই চৌদ্দকোটি মানুষের আবেগকে অশ্রদ্ধা করার অধিকার রাখেন না।
আমি মুসলমান। কিন্তু কোন হিন্দুর সামনে গিয়ে পুজা করা নিয়ে ঠাট্টা তামাশা করতে পারি না। এতে আমার ব্যাক্তিগত বিশ্বাস নয়, কারন আমি তার আবেগকে অসম্মান করার অধিকার রাখি না। -
তাহমিদুর রহমান১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:০৭
আসলে কি যে বলব, আমি অভদ্র কোন কথা বলতে পারি না। খারাপ হলে শুধু বলি একমত না। তবে আপনার চিন্তা ভাল লাগল। ভদ্র হওয়ার খুব সমস্যা। আর এইজন্যে ধন্যবাদ রিসাত ভাই। -
তাহমিদুর রহমান১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:০৯
সৌম্যকেও ধন্যবাদ। সুন্দর মন্তব্য। আমি যে কিছু বলব তার ভাষা হারিয়ে ফেলেছি পড়ে। -
সুজন১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১০
এটা কি বললেন শিল্পী ভাই? দেশের প্রতি যার প্রেম নাই তার ঈমানও নাই। এই মন্তব্য তার পোষ্টে করতে গিয়া দেখি মন্তব্যরে ঘর ব্লক। -
তানভীর তারেক১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১৭
ক) দেশীয় বা দেশের বাইরের কোনো জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না। @রিসাত অই লোককি এটা পড়েনি? না পড়লে এখান থেকে পড়ে নিক -
তানভীর তারেক১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:২০
'প্রথম আলো ব্লগ'-এ আপনাকে স্বাগত জানাই। 'প্রথম আলো ব্লগ'-এ নিবন্ধন করার সময় এর 'নীতিমালা ও ব্যবহারবিধি' আপনারা পড়ে নেবেন। কেউ ব্লগে নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি 'নীতিমালা ও ব্যবহারবিধি' পড়ে তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। ব্লগে প্রকাশিত লেখার বক্তব্য, মত ও স্বত্ব লেখকের নিজস্ব। এ ব্লগে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব প্রথম আলো বহন করে না। 'প্রথম আলো ব্লগ'-এর উদ্দেশ্য মত প্রকাশের পরিসর বাড়ানো, সৃষ্টিশীলতাকে উৎসাহ দেওয়া, লেখক-পাঠক যোগাযোগের মাত্রা প্রসারিত করা। আমরা আশা করি, 'নীতিমালা ও ব্যবহারবিধি' মেনে ব্লগাররা ইতিবাচকভাবে এসব সুযোগ ব্যবহার করবেন।
নীতিমালা ও ব্যবহারবিধি
১.
ক) বাংলাদেশে প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘন করা যাবে না।
২.
ক) দেশীয় বা দেশের বাইরের কোনো জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারো অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না।
খ) বিবদমান দুই বা ততোধিক জাতি, গোষ্ঠী ও ধর্মের মধ্যে জাতিগত সংঘর্ষের উস্কানি দিতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না।
গ) ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা, খাদ্যাভ্যাস বা ভাষাকে কটাক্ষ বা অবমাননা করে কোনো বক্তব্য দেওয়া যাবে না।
ঘ) প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
ঙ) কোনো জাতি, জনজাতি, গোষ্ঠী, জাতি-উৎস, লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়, শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না।
চ) ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়।
-
তাহমিদুর রহমান১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:২৩
আমার প্রশ্ন হচ্ছে এটাই। তাহলে কোথা থেকে এই পোস্ট এল। তিনি নামিদামি বলে। -
সৌম্য১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১৩
রাইসু মিয়া একটা ছাগল। কে কে আমার সাথে সহমত পোষন করেন? আর কে কে তাকে দড়ি দিয়া বাইন্ধা ঘাস খাওয়াইতে চান? -
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:১৮
ভাই, এইসব হালকা কথা বলিয়েন না তো। সে একজনকে ঘাস খাওয়ার কথা বলেছে বলে তাকেও সমমানের কথা বলতে হবে .....এর কোন মানে নেই। -
তাহমিদুর রহমান১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:২২
কথা হচ্ছে উনার এই পোস্টটি কতৃপক্ষ কেন এ্যাকসেপ্ট করল??? আমার প্রশ্ন হচ্ছে এটাই। -
সামি১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:২২
ব্লগে অস্থিরতা সৃষ্টি সহায়ক এ ধরনের লেখার ব্যাপারে মডারেটরদের সতর্ক থাকা উচিৎ।
@রিসাত ভাই ধন্যবাদ আপনার সুন্দর মন্ত্যব্যের জন্য -
নীলকমল১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৪:৫৬
না। ব্যান করা উচিত নয়। ভিন্নমতকে দমানোর জন্য এটা অত্যন্ত নিকৃষ্ট একটি পন্থা।
সে লিখুক। তার লেখা পছন্দ না হলে, অযৌক্তিক মনে হলে আজকের মতোই তর্ক চলবে, প্রতিবাদ চলবে। সে চাইলে সেও জবাব দিক। এটাই সুস্থ প্রক্রিয়া। ভিন্নমত দমন করা, ব্যানের দাবী তোলা আত্মবিশ্বাসহীনতারই নামান্তর।
রাইসু আসুক, আমাদের মুখোমুখি হোক। -
তানভীর তারেক১০ ফেব্রুয়ারি ২০০৯, ০৫:২২
জ্বী না ও তো মন্তব্য করার চাঞ্চ ই দেয় না ।
আর আপনি ১ জন ই ওই লোককে সমর্থন করছেন





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক