ভূলু'স রেসিপি, আপনাদের জন্য...

জানুয়ারি
২৮

কাচ্চি বিরিয়ানী

বিরিয়ানী


আমার অন্যব্লগে কাচ্চি বিরিয়ানীর এই রেসিপিটি আগেই প্রকাশ হয়েছে, এখানে আজ আপনাদের জন্য দিলাম, কেমন লাগলো জানাবেন। আর যারা অভিজ্ঞ তারা পরামর্শ দিতে পারেন সবাই আরো ভাল করে রান্না করতে পারবে।

উপকরণ কি লাগবে?

খাসির মাংস ২ কেজি
পোলাওয়ের চাল ১ কেজি
ঘি ২৫০ গ্রাম
আলু আধা কেজি
পেঁয়াজের ভেরেস্তা এক কাপ
দারুচিনি ৮-১০ টুকরো (১ ইঞ্ছি সাইজের)
এলাচ ১০-১২টি
লবঙ্গ ৪-৫টি
(দারুচিনি, এলাচ, লবঙ্গ একসাথে বেটে নিতে পারেন)
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
গরম মসলা গুঁড়া (দারুচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রি, শাহজিরা ও গোলমরিচ) ১ টেবিল চামচ
জিরা আধা চা চামচ
টকদই দেড় কাপ
দুধ ২ কাপ
চিনি ২ চা চামচ
আলুবোখারা ১৪-১৫টা
কিশমিশ ২০টা (আরো বেশি দিতে পারেন)
গোলাপ জল ১ টেবিল চামচ
লবণ পরিমাণমতো

প্রস্তুত প্রণালী:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন।

হাঁড়িতে (পিতলের হলে ভাল) মাংসের সাথে আদা বাটা, রসুন বাটা, লবণ, চিনি, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিন। এবার গরম মসলার গুঁড়া, অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১০ মিনিট রাখুন।

এবার দুই কাপ দুধ মাংসের উপর ঢেলে দিন। আলু লবণ মাখিয়ে তেলে ভেজে মাংসের উপর দিন। চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসের উপর দিন। বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের ভেরেস্তা, কিশমিশ, আলুবোখারা, গোলাপ জল ছড়িয়ে দিয়ে অল্প আঁচে এক ঘন্টার মতো চুলোয় রান্না করুন। চুলোয় উঠানোর আগে আটা গুলিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দিন যাতে বাস্প বের হতে না পারে। এক ঘন্টা পর আঁচ আরো কমিয়ে দমে রাখুন। খড়ির চুলোয় রান্না করতে পারলে বিরিয়ানী আরো ভালো। সে ক্ষেত্রে এক ঘন্টা পর হাঁড়ির নিচে এবং উপরে জলন্ত কয়লা দিয়ে দমে রাখতে হবে। গ্যাসের চুলোর ক্ষেত্রে তাওয়ার উপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন।


৮টি মন্তব্য

  • হাসান মাহমুদ বলেছেন ২০০৯/০১/২৮ ১২:০৯:২১

    আহা, কাচ্চি বিরিয়ানী খেতে মন চায়।

  • নাসরীন জুবায়ের বলেছেন ২০০৯/০১/২৮ ১২:১৮:৫৭

    দারেন খাবার..

  • বিবিএম বলেছেন ২০০৯/০১/২৮ ১২:২৩:১৫

    আমার খুব প্রিয়।

  • নাফিজ বলেছেন ২০০৯/০১/২৮ ১২:৫০:৫০

    এই পোস্ট দেখে ক্ষুধা লেগে গেল।
    মা জননীকে বলতে হবে রেঁধে দিতে।

  • তুষি বলেছেন ২০০৯/০১/২৮ ১৩:০৮:১০

    আমি খুব শীঘ্রই এটা রান্নার চেষ্টা করব।

  • মুকুট বলেছেন ২০০৯/০১/২৮ ১৪:৫৪:০২

    জীভে জল এসে গেল

  • ভূলুস রেসিপি বলেছেন ২০০৯/০১/২৮ ২১:৪২:০৫

    সবাইকে ধন্যবাদ রেসিপিগুলো দেখার জন্য। আমার রেসিপিগুলো কেউ যদি করে থাকেন কেমন হল জানাবেন।

  • মখফুর আলম ‍‍‍‍‍চৌ্ধুরী বলেছেন ২০০৯/১১/২১ ০২:২৬:২২

    ‍েফভারি‍েট এড কররাম। এই ‍েপই‍‍েজ নিয়মিত আসব এবং আশা করি নতুন নতুন ‍‍েরসিপি দি‍‍েবন :-)



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫