বেগুন চাটনী, বেগুনের টক-ঝাল
সময় ১০:২৪:২৫
চাটনী সবজি রেসিপি বেগুন রেসিপি
![]()
আজকের রেসিপিটি বেগুন চাটনী, আমার ঘরে অনেক প্রিয় এই রেসিপিটি। রান্নাটিতে সসের একটা ব্যাবহার আছে টক ভাবটা আনার জন্য তাই একে বেগুন চাটনী বলছি। সসের কারণে মাখা-মাখা একটা ভাব আসে রান্নার পরে। লম্বা বেগুনী বেগুন দিয়ে এই রেসিপি করেছি আমি। এই রান্নার জন্য বেগুন গুলো বিশেষভাবে কাটতে হয়, ছবি দেখলে আরো ভালভাবে বুঝতে পারবেন। বেগুনের বোটাটা পরিমানমতো রেখে অন্য প্রান্তে বেগুনের প্রায় ১/৩ (তিন ভাগের এক ভাগ) কেটে ফেলা হয়েছে, তারপর ফালি করতে হবে, প্রস্তুতপ্রণালীতে গুছিয়ে লেখা হয়েছে। রেসিপিটি কেমন হলো জানাতে ভুলবেন না।
উপকরণঃ
বেগুন (লম্বা) - ৬ টা (মাঝারী)
টমেটো সস - দেড় টেবিল চামচ
চিনি - ১ চা চামচ
পেয়াজ কুচি - আধা কাপ
রসুন বাটা - আধা চা চামচ
আদা বাটা - আধা চা চামচ
জিরা বাটা - আধা চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
মরিচ গুঁড়ো - ১ চা চামচ
হলুদ গুঁড়ো - সামান্য
অন্যান্য উপকরণঃ
কাচামরিচ ৪-৫ টা মাঝারি
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
তেল আধা কাপ
লবন পরিমানমত
পানি পরিমানমত
প্রস্তত প্রণালীঃ
৬টা বেগুনকে ২ ইঞ্চি বোটা সহ চার ফালি করে এমন ভাবে কাটতে হবে যাতে গোটা ...



Phonetic