আজ যতবার দীপ জ্বালী,আলো নয় পাই কালি।

ডিসেম্বর
১২

প্রথম আলোর সাথে তাজমহল সংক্রান্ত আলোচনা

বিবর্তনবাদীর বাংলার তাজমহল বিষয়ক পোস্ট পড়ে মনি হারামির উপর যতটুকু না রাগ করলাম তারচেয়ে বেশি করলাম প্রথম আলোর উপর।
প্রথম আলোর নিউজ অনুযায়ী এই স্থাপনায় আছে ইতালি থেকে আনা মুল্যবান পাথর ও টাইলস্‌, বেলজিয়াম থেকে আনা ১৭২ টি হীরক খন্ড, গম্বুজের উপরে চারমন ওজনের ব্রোঞ্জ এবং সর্বোপরী খরচ পড়েছে ৪০০ কোটি টাকা।কিন্তু বিবর্তনবাদীর দেয়া পোস্ট,ছবি ও ভিডিও অনুযায়ী এই তথ্য কিছুতেই সত্য হতে পারে না।মনি বাটপারী করতেই পারে,সে তো বাংলাদেশেরই ব্যবসায়ী।কিন্তু প্রথম আলোর মত একটি পত্রিকা এই সংবাদ ছাপল কি করে?তাই রেগেমেগে একটু আগে তাদের অফিসে ফোন দিলাম।
কিছুক্ষণ গান শুনার পর ফোন ধরলেন একজন।উনাকে বললাম,ভাই ঐ নিউজটা যে করেছে সে কি ঐ খানে গিয়ে নিউজ করেছে নাকি নিজে নিজে চিন্তা ভাবনা করে বানিয়ে লিখে ফেলেছে?সে বলল,না ভাই আমাদের ঐ রিপোর্টারের বাড়িই ঐ এলাকায়।এবার আমি বললাম,তাহলে এমন উল্টাপাল্টা নিউজ দিল কেন?এবার এই লোক বলল ভাই আপনি নিউজের সাথে কথা বলেন।
তারপর আবার কিছুক্ষণ গান...........
এবার নিউজ ফোন ধরল।উনাকে বললাম ভাই,রিপোর্টার কি স্পটে গিয়ে দেখে রিপোর্ট করেছে নাকি বানিয়ে বানিয়ে রিপোর্ট করেছে?ইনি আবার আমার কথায় মাইন্ড করলেন।বললেন,আপনিতো বলেই দিলেন বানিয়ে বানিয়ে করেছে,আমাকে জিগ্গেস করেন কেন?আমি বললাম,বানিয়ে না লিখলে এমন ভুলভাল ইনফরমেশন কেন?উনাকে বিস্তারিত বললাম বাংলার এই তজমহল সম্পর্কে।এবার উনি বললেন,আপনি কি ভাল করে রিপোর্ট পড়েছেন?পড়লে দেখবেন বার্তা সংস্থা এ,এফ,সি'র (নাম ভুল শুনলাম কি না কে জানে)রেফারেন্স দেয়া আছে।আমরা আসলে এ,এফ,সি'র লেখা থেকে দিয়েছি এটা।
আমি মনে মনে বলি,এটা কেমন,দুইজন দুই কথা বলতাছে।যাই হোক উনি আমাকে আস্বস্থ করলেন উনি নিজে ঐখানে গিয়ে দেখে ব্যপারটা নিয়ে আরেকটা আর্টিকেল দিবেন।আমাকে থ্যাংকিউ ট্যাংকিউ দিয়ে ফোন রেখে দিলেন।
এবার আমি ইন্টারনেটে প্রথম আলোর ঐ খবরটাতে গিয়ে দেখলাম ঐখানে এ,এফ,সি'র কোন রেফারেন্স দেয়া নাই।আমার কাছে ঐদিনের পত্রিকাটাও নাই,তাই যাচাই করতে পারছি না।

কেউ কি প্লিজ আমাকে জানাবেন আসল পত্রিকাতে এ,এফ,সি'র রেফারেন্স ছিল কি না?


২টি মন্তব্য

  • আলো অন্ধকার বলেছেন ২০০৮/১২/১৮ ১৪:৪১:২৬

    প্রথম আলোর 'বাংলার তাজমহল' নিউজ টা পড়ে দেখতে যাবার খুব শখ হয়েছিল।কিন্তু এখন যাবার আর বিন্দুমাত্র ইচ্ছা নাই।মানুষ এমন হয় কিভাবে?প্রথম আলোর মত একটি দৈনিক কিভাবে এটা করতে পারল?খুবই হতাশ করল প্রথম আলো।

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    ভালো থাকবেন।

  • না বলা কথা বলেছেন ২০০৮/১২/১৮ ১৪:৪৮:০৬

    "দৈনিক তোলপাড়" নাটকের মত অবস্থা দেখছি। হা হা হা।



প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫