শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

ভালবাসা ভালবাসা.............খলিল জ্রিবান

ওরা বলেছিল শৃগাল এবং গন্ধমুষিক
একই ঘাটে এসে জলপান করে
সেই ঘাটে,যে ঘাটে সিংহ ও আসে জল পান করতে,

ওরা আর ও বলেছিল যে বাজপাখি
আর শকুনেরাই কেবল একসাথে একই শবদেহ ঠোকরায়,
এবং পরস্পর একসাথে শান্তিতে বসবাস করতে থাকে
মৃত মানুষ জনের স্তুপের মধ্যে---

হে ভালবাসা,
তোমার ঐ ঐশ্বর্যপূর্ণ অঞ্জলিবদ্ধ হাতই কেবল আমার
মধ্যে আকাঙ্খা জাগিয়ে তোলে,
অনবরত ক্ষুধা ও তৃষনার দ হন ও,
আমাকে সম্পূর্ন অধিকার করে নিয়ে যায়,
অহংকার ও ক্রমাগত আত্নসম্মানবোধের ভিতরে,

আমার দুর্বল সত্তার অনুভবে রুটি এবং মদের সদব্যব হার
লালসার ইন্ধন জাগিয়ে দেবে,
কঠিন এবং শক্তিশালীরাই কেবল যেন এইসব অধিকার
ক'রে নিতে না পারে,
তারপর বরং আমি যদি অনাহারে থাকি তাও ভাল---

যে পাত্র তুমি পূর্ণ করনি, যে তৃষনার জল
তোমার আশীর্বাদপূত নয়,
সেই সবের প্রতি কামনালুব্দ হাত বাড়ানোর আগেই
যেন আমার হৃদয় মরুভূমি হয়ে উঠে,
তার আগেই আমাকে ধবংস ক'রে দিও, মৃতু্যর
গভীরে চলে যেতে দিও ।

সংগৃহীত
৭ টি মন্তব্য
suminsawon সুমিন শাওন২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৪৫
অসাধারন কবিতা পলাশ ভাই,,পাঠ করার আগেই সেইভ করে রাখলাম,,আর আপনার জন্যও থাকলো অনেক অনেক ধন্যবাদ
palash পলাশ২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৪৮
ধন্যবাদ শাওন। ভালো থেকো।
ajobdhaka আজব ঢাকা২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৪৮
ব্লগে অনেকদিন পর আপনাকে দেখলাম.........
palash পলাশ২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৫৩
কেমন আছেন? ব্যস্ত আছি খুব।
ajobdhaka আজব ঢাকা২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৫৬
আমি সবসময়ই ভালো থাকি.........ব্লগে নিয়মিত আপনাকে চাই.........
jakir জাকির বেপারী২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০১:৫৪
ব্লগে অনেকদিন পর আসলেন, কেমন আছন ?
shelyrahman শেলী রহমান২৩ ফেব্রুয়ারি ২০০৯, ০২:০৪
ধন্যবাদ!!!

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment