শুক্রবার ০৩ সেপ্টেম্বর ২০১০, ১৯ ভাদ্র, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

প্রতিবেশী দেশ ভারতে ১০০ এর উপর নীরিহ মানুষ খুন হয়েছে

এই ব্লগে ঢুকে আমি আশা করছিলাম এই বিষয়ে কিছু পোষ্ট দেখব। আমাদের মত সাধারণ লোকজন মারা গেছেই বলে নয়, এটার সাথে বাংলাদেশেরও বিষয় জড়িত থাকবে বলে। কিন্তু খুবই আশ্চর্য হলাম প্রথম তিন-চার পাতায় এই নিয়ে কিছুই না দেখে।

নীরিহ লোক গুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সম্ভাব্য বাংলাদেশকে জড়িয়ে প্রেস নোট আসার নিন্দা জানাচ্ছি।
১৮ টি মন্তব্য
shamimasumi শামীমা সুমি২৭ নভেম্বর ২০০৮, ০৩:৫৯
নিন্দা দিয়ে কী হবে। কী হলে কী হবে সেইটা বলেন। আমরা আছি আপনার সাথে। জানিনা কেউ এই বিষয়ে লিখেনি কেন। আমি আসলে আল জাজিরায় খবরটা দ্যাখা নিয়ে ব্যস্ত ছিলাম। এটা কৈফিয়ত নয়। আপনাকে ধন্যবাদা।
যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের নিয়ে কিছু বলতে চাই। আমার ব্লগেই তা লিখছি। আবার ধন্যবাদ।
palash পলাশ২৭ নভেম্বর ২০০৮, ০৪:০৪
ধন্যবাদ শামীমা। ভারতে যেকোন ধরনের হামলাতেই বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয়, আর এটা হলো সাম্প্রতিক সময়ের বড় একটি হামলা (এখন চলছে) এর সাথে বাংলাদেশকে জড়ানোন অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকা উচিত।

এছাড়াও উপমহাদেশের রাজনীতিতে এর প্রভাব থাকার ভালো সম্ভাবনা আছে।
ajobdhaka আজব ঢাকা২৭ নভেম্বর ২০০৮, ০৪:০৪
ধন্যবাদ পোষ্টের জন্য
mukut মুকুট ২৭ নভেম্বর ২০০৮, ০৬:২২
ধিক্কার এসব হামলাকারীদের প্রতি! সমবেদনা রইল হতাহত পরোবারের প্রতি!
kamaluddin কামাল উদ্দিন২৭ নভেম্বর ২০০৮, ০৬:৩১
এই নির্মম হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে সুস্ঠু তদন্ত ব্যতীত বাংলাদেশের নাম আসাটা ও কোনভাবেই গ্রহণযোগ্য নয় ।
amlan_abhi অম্লান অভি২৭ নভেম্বর ২০০৮, ০৭:৩৬
শুধু সমবেদনা নয় আসুন মূল উদঘাটনের জন্য সচেষ্ট হই। ধিক্কার জানাই তাদের যাদের দ্বারা সংঘঠিত হয়েছে সেই অপকর্ম । আর ধিক্কার মন গড়া আমাদের উপর দোষারোপের সেই অপরিনামদর্শি পার্শ্ববর্তী রাষ্ট্রের কর্ণধারদের। সরকার আর একটু সচেষ্ট হলে এই অহেতুক গ্লানি বহন করতে হয় না আমাদের।
ppdj পাপ্রদজ২৭ নভেম্বর ২০০৮, ০৮:০২
সুষ্ঠু তদন্ত ছাড়া এর ব্যাপারে কিছু বলা সমীচীন হবে না। তবে "ডেকান মুজাহিদীন" নামক এক সন্ত্রাসী সংগঠন এর দায়দায়িত্ব স্বীকার করেছে।
ইসলামী এসব মুজাহিদীন সংগঠনগুলোর বিরুদ্ধে একটা আন্তর্জাতিক বয়কট শুরু করতে হবে। যাতে করে সকলে এদেরকে প্রত্যাখ্যান করে। কেউ যেন বিশ্বাস করে না যে, এভাবে মানুষ হত্যা করে মরলে শহীদ আর বাঁচলে গাজী - এই ধারণ মিথ্যা। কোরআন বা কোনো ধর্মীয় গ্রন্থই একথা বলতে পারে না।
palash পলাশ২৭ নভেম্বর ২০০৮, ১০:১৪
২১ শে আগষ্টের হামলাতেও জর্জ মিয়া স্বীকারোক্তি দিয়েছিল, এইগুলো বড় ব্যাপার না
earthfire লোকমান২৭ নভেম্বর ২০০৮, ০৮:৩১
ধন্যবাদ,তবে সকালে এ ধরনের ছবি দেখে মন খারাপ হয়ে গেল,যারা খুন হয়েছিল তাদের কেমন লেগেছে ঐ অবস্থাই,আমি গভীর ভাবে শোকাহত।
imon ই-মন২৭ নভেম্বর ২০০৮, ০৯:৩০
এই সব জানোয়ারদের বর্বরতা যে কবে শেষ হবে জানিনা। এদের পৈশাচিক কর্মকান্ডকে ধিক্কার জনাই।
নীরিহ লোক গুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সম্ভাব্য বাংলাদেশকে জড়িয়ে প্রেস নোট আসার নিন্দা জানাচ্ছি।
shibluhoque শিবলু হক২৭ নভেম্বর ২০০৮, ০৯:৩১
বিভৎস! কেন বিশ্ব এপথে চলছেই? কোথায় যেয়ে থামবে? জঘন্য।
myousufs ইঊসুফ২৭ নভেম্বর ২০০৮, ০৯:৩৫
serendipity মাভেরিক২৭ নভেম্বর ২০০৮, ০৯:৪২
মানব জীবনের বড় গ্লানি হচ্ছে পৃথিবীর অধিকাংশ মানুষ ভাল, কিন্তু তবু বড় বড় খারাপ জিনিস ঘটে। এসব খারাপের জন্য আবার ভালো মানুষদের দায়ী করা হয়।

নিহতদের আত্মা শান্তি পাক। মানবজীবনের গ্লানি কাটুক।
palash পলাশ২৭ নভেম্বর ২০০৮, ১০:১৫
ভালো বলেছেন।
microsoft জিপসি২৭ নভেম্বর ২০০৮, ১২:১২
মানুষ স্মৃষ্টির সেরা জীব, ভাবতে লজ্জা লাগে। তবুও সত্য , তবুও এসব কি ????

নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি।
rrahul178 রাহুল২৭ নভেম্বর ২০০৮, ১২:২৫
ধিক্কার এসব হামলাকারীদের প্রতি!
palash পলাশ২৮ নভেম্বর ২০০৮, ১১:০০
সবার মন্তব্যের জন্য ধন্যবাদ
lenin lenin০২ ডিসেম্বর ২০০৮, ০২:০৬
মুম্বাই বম্বিং এবং বালাকা ভাঙা নিয়ে দুটি কবিতা লিখলাম:
১। ভেঙ্গে ফেল সব শহীদ মিনার!
২। সাত সাগর রক্তে ভাসা বিশ্ব ধ্বংসস্তূপ

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment