...পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে...

ফেব্রুয়ারি
২৩

ভালবাসা ভালবাসা.............খলিল জ্রিবান

সময় ০১:৩৬:০৩


ওরা বলেছিল শৃগাল এবং গন্ধমুষিক
একই ঘাটে এসে জলপান করে
সেই ঘাটে,যে ঘাটে সিংহ ও আসে জল পান করতে,

ওরা আর ও বলেছিল যে বাজপাখি
আর শকুনেরাই কেবল একসাথে একই শবদেহ ঠোকরায়,
এবং পরস্পর একসাথে শান্তিতে বসবাস করতে থাকে
মৃত মানুষ জনের স্তুপের মধ্যে---

হে ভালবাসা,
তোমার ঐ ঐশ্বর্যপূর্ণ অঞ্জলিবদ্ধ হাতই কেবল আমার
মধ্যে আকাঙ্খা জাগিয়ে তোলে,
অনবরত ক্ষুধা ও তৃষনার দ হন ও,
আমাকে সম্পূর্ন অধিকার করে নিয়ে যায়,
অহংকার ও ক্রমাগত আত্নসম্মানবোধের ভিতরে,

আমার দুর্বল সত্তার অনুভবে রুটি এবং মদের সদব্যব হার
লালসার ইন্ধন জাগিয়ে দেবে,
কঠিন এবং শক্তিশালীরাই কেবল যেন এইসব অধিকার
ক'রে নিতে না পারে,
তারপর বরং আমি যদি অনাহারে থাকি তাও ভাল---

যে পাত্র তুমি পূর্ণ করনি, যে তৃষনার জল
তোমার আশীর্বাদপূত নয়,
সেই সবের প্রতি কামনালুব্দ হাত বাড়ানোর আগেই
যেন আমার হৃদয় মরুভূমি হয়ে উঠে,
তার আগেই আমাকে ধবংস ক'রে দিও, মৃতু্যর
গভীরে চলে যেতে দিও ।

নভেম্বর
২৭

প্রতিবেশী দেশ ভারতে ১০০ এর উপর নীরিহ মানুষ খুন হয়েছে

সময় ০৩:৪১:৫৯

খবর ব্লগিং


এই ব্লগে ঢুকে আমি আশা করছিলাম এই বিষয়ে কিছু পোষ্ট দেখব। আমাদের মত সাধারণ লোকজন মারা গেছেই বলে নয়, এটার সাথে বাংলাদেশেরও বিষয় জড়িত থাকবে বলে। কিন্তু খুবই আশ্চর্য হলাম প্রথম তিন-চার পাতায় এই নিয়ে কিছুই না দেখে।

নীরিহ লোক গুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সম্ভাব্য বাংলাদেশকে জড়িয়ে প্রেস নোট আসার নিন্দা ...

নভেম্বর
২৫

আমার ক্রেডিট কার্ডের গল্প

সময় ১১:১৪:৩৮

ব্লগিং হিবিজিবি


দেশে চাকরী পাবার পর স্টানার্ড চার্টাডের লোকজন এসে ফুসলাতো একটা ক্রেডিট কার্ড নেবার জন্য। ডমেস্টিক মাস্টার কার্ড, বাৎসরিক ফি ১৭০০/-। পাবার জন্য বেতনের স্টেটমেন্ট লাগবে। ওদের ঝুলোঝুলিতে নিলাম কার্ড। তখন অল্প কিছু জায়গায় কার্ড ব্যবহার করা যেত। ২০,০০০ টাকা ক্রেডিট লিমিটের একটা কার্ড পেলাম। ১ বছর পর ৮-১০ ট্রানজাকশানের পর ভাবলাম আর না এবার বাদ দেই। কার্ড বাতিল করলাম। এবার শুরু হলো ফোন। নানারকম ফুসলানোর পর আবার নিলাম। তবে ক্রেডিট লিমিট বাড়ানোর জন্য অনুরোধ করলাম। কিছুদির পর জানালো এখন সম্ভব নয়। দ্বিতীয় বছরের মাঝামাঝি বাদ দিলাম।

দেশের বাইরে যখন আসি, বন্ধুরা বললো এখানে ক্রেডিট কার্ড ছাড়া জীবন অচল। কার্ড পেতে গেলে আবার লাগে ক্রেডিট হিস্টোরি (লেনদেনের অফিসিয়াল রেকর্ড, বিভিন্ন এজেন্সী এটা সংরক্ষণ করে)। ওরা বললো আমরা চোখ বন্ধ করে এপ্লাই করি, ১/২ টা লেগে যায়। আমিও তাই করলাম। বাইরে আসার ৬ দিনের মাথায় ৫০০$ এর একটা ভিসা কার্ড পেলাম। কোন ফি নেই। একবছরের মাথায় সেই কার্ডের লিমিট হলো আমার ৫০০০$। যেহেতু ইতিমধ্যেই একটা ভালো ক্রেডিট রেকর্ড হয়ে গেছে, কার্ডের অফার আর ফোন ...

নভেম্বর
২৩

প্রথম আলো জবস এবং স্যামন মাছ

সময় ০৭:২৫:৪৪

ব্লগিং হিবিজিবি


দেশের বাইরে যারা থাকে, কম বেশী স্যামন খেয়েছে। নর্থ আমেরিকার সহজলভ্য একটি মাছ এটি। খেতে তেমন আহামরি না যদিও।

প্রথম আলো ব্লগ যেদিন থেকে চালু হয়, সেদিন থেকেই উপরে স্যামন মাছের একটি এনিমেটেড আ্যড ছিল। আ্যডটির সাথে কোন লিংক ছিল না। কিছুদিন পরে আ্যডটি ব্লগের মাঝামাঝি সরেছে, হাইপারলিংক এসেছে প্রথম আলো জবের। এ দুটোর মধ্যে কি সম্পর্ক, আমার বুদ্ধিতে বুঝে উঠতে পারিনি।

ব্লগের উপরে এখন আছে ডিজুসের আ্যড, সেটাও কোন লিংক ছাড়া।

কে যে কি ভেবে কি করে, বোঝা বড় ...

নভেম্বর
১৪

ব্যাক্তিগত বিজ্ঞাপণের দিকে নজর দিন

সময় ০৬:২২:২৮

ব্লগিং


প্রথম আলো ব্লগে বামদিকে ব্যক্তিগত বিজ্ঞাপণের যে দারুণ ফিচার টি আনা হয়েছে, এটা বাংলা ব্লগে একেবারেই নতুন কনসেপ্ট। কিন্তু এখন পর্যন্ত এর ব্যবহার কি কাজে হচ্ছে দেখা দরকার।

বেশীর ভাগ সময়ই ফান করার জন্য, প্রথম পাতায় নাম দেখানোর জন্য লোকজন পোষ্ট করছে। আজকে দেখলাম এই ধরণের ঠগ বাজি ফ্রড বিজ্ঞাপণ।

কিছু সংখ্যক আগ্রহী সদস্য চাই যারা ঘরে বসে উপার্জন করতে চান

আপনি কি নেটে কাজ করতে আগ্রহী?কোন প্রকার রেজিষ্ট্রেশন ফি লাগবেনা।আমাদের সাইট লিংকগুলো ব্যবহার করে আপনি অতি সহজে ঘরে বসেই আয় করতে পারেন প্রতিমাসে গড়ে ৪০০০-৫০০০ টাকা।..........................................


সব পোষ্ট যেহেতু মডারেশন হবার পর প্রথম পাতায় আসে, সুতরাং কোন কোন মডারেটর অনলাইনে আছেন সবসময়। এই গুলোর দিকে কি নজর দেয়া যায় না। একটা ভালো ফিচার ফান আর ঠকবাজীর জন্য ব্যবহৃত হতে থাকলে এর গুরুত্বই থাকবে না এক ...

নভেম্বর
১১

সিডরের একশ দিন পর: পুর্নবাসন ও বাসস্থান নির্মাণে অগ্রগতি সামান্য

সময় ১১:৩৪:২৮

খবর রাজনীতি


বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার মানুষ বলছেন ঝড়ের ১০০দিন পরেও পুর্নবাসন ও বাড়িঘর তৈরীর কাজে ‌উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

ত্রাণ বিতরণের কাজে সম্বন্য়ের অভাবের অভিযোগও তুলেছেন স্থানীয় মানুষজন।

গত ১৫ই নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিল এই ঘূর্ণিঝড়। সরকারী হিসাবে এই ঝড়ে ৩০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

ঝড়ে অন্যতম সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা বাগেরহাটের শরণখোলায় ঝড়ের পরপরই গিয়ে ধ্বংসের চেহারা দেখেছিলেন বিবিসির সংবাদদাতা আকবর হোসেন।

সেখানে পুর্নবাসনের কাজ কতটা এগিয়েছে, বিধ্বংসী ঐ ঘূর্ণিঝড়ের তান্ডবের পর সেখানকার মানুষ কতখানি ঘুরে দাঁড়াতে পেরেছেন তা নিয়ে শুক্রবার ২২শে ফেব্রুয়ারী বিবিসির এক আয়োজনে শরণখোলার মানুষজনের সঙ্গে কথা বলেছেন আকবর ...

নভেম্বর
০৯

প্রথম আলো ব্লগের হালচাল

সময় ০৩:১৩:৩৮

ব্লগিং হিবিজিবি

প্রথম আলো ব্লগের প্রথম পোস্ট টির লেখক এই হাসিন। পোষ্টটিতে মন্তব্য পড়েছে ১৯টি। কয়বার দেখা হয়েছে এই তথ্য নেই।

গত ৫ দিন ধরে প্রথম পাতার শীর্ষ পোষ্ট হিসাবে স্টিকি হয়ে থাকা নতুন ব্লগারদের জন্য কিছু নির্দেশনা সে হিসাবে ভালো অবস্হায় আছে, ৬০ টি মন্তব্য।

বাকী ১৬৭ টি পাতায় (প্রতি পাতায় গড়ে ৬ টি করে পোষ্ট) যে সব পোষ্ট এসেছে তাদের মন্তব্যের অবস্হা সম্পর্কে পাঠক মাত্র অবহিত। এসেই আলোড়ন তোলা প্রথম আলো ব্লগে সবাই এখন লেখক। সবাই লেখছে, তবে পাঠক এখনও সীমিত এবং মতের প্রকাশও সীমিত। শীর্ষ ব্লগারেদর তালিকা থাকার জন্য অনেক আলী-ঢালীকে দেখা যাচ্ছে আবর্জনা পোষ্ট করে যেতে।

ছবি অটো রিসাইজ এবং থাম্প প্রিভিউ না থাকায়, যে যার ইচ্ছামত ছবি দিয়ে যাচ্ছে এবং একটি পোষ্টই পুরো প্রথম পাতা দখল করে নিতে যথেষ্ঠ হচ্ছে।

কোন পোষ্টে কয়টা কমেন্ট হলো এবং কমেন্ট আপডেট এখনও নেই। অনেকের কমেন্টই হারিয়ে যাচ্ছে।

লেখক-পাঠক (মন্তব্য কারী) যে যোগাযোগ সেটা এখনও অনুপস্হিত এখানে। সময়ের সাথে এই যোগাযোগ (উচ্চমার্গের ভাষায় ...

  • ১২টি মন্তব্য

নভেম্বর
০৭

ছাগলের জন্য উৎপাদিত ট্যাবলেট খাচ্ছে মানুষ!!??

সময় ০১:৫৮:২৭

খবর

নিম্নমানের ওষুধ নিয়ে চলমান অভিযানে আরো ৮টি কোম্পানির ২৬টি জীবনরক্ষাকারী ওষুধ নিম্নমানের ও ভেজাল বলে প্রমান পাওয়া গেছে। এই সকল ওষুধের মধ্যে প্রতিষেধক বলতে কিছুই নেই বরং মানবদেহের ক্ষতিকর বিষাক্ত পদার্থের সংমিশ্রণে তৈরি এবং গরু, ছাগল ও পশু-পাখির ব্যবহৃত ওষুধের উপকরণ থাকার প্রমাণ পাওয়া গেছে। গত বুধবার ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি থেকে উক্ত নিম্নমান ও ভেজাল তৈরি ২৬টি ওষুধের তালিকা ওষুধ প্রশাসনে প্রেরণ করা হয়েছে। এক শ্রেণীর ডাক্তার এই ধরনের নিম্নমান ও ভেজাল ওষুধ আর্থিক লোভে রোগীদের সেবনের জন্য ব্যবস্থাপত্র প্রদান করে থাকেন। অপরদিকে ওষুধ প্রশাসনের একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীর কারণে নিষিদ্ধ কোম্পানির ওষুধ সমগ্র দেশ গ্রাস করে ফেলেছে। ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারীদের দাপটে নামিদামি কোম্পানিগুলো কোণঠাসা হয়ে পড়েছে। ওষুধ প্রশাসন ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, কিন্তু কোন প্রতিকার হয়নি। এমনকি উক্ত প্রশাসন থেকে নিম্নমান ও ভেজাল ওষুধ তৈরি করার জন্য কোম্পানির লাইসেন্স সাসপেন্ড কিংবা বাতিল করলেও সেই সকল কোম্পানিই ...

নভেম্বর
০৩

ইংরেজী থেকে বাংলাঃ ইত্যাদির কিছু ক্লিপ

সময় ২২:০২:০৬

ব্লগিং হিবিজিবি


খেলা-ধূলা



ফুটবল



আবহাওয়ার সংবাদ



চামচ এ ময়লা



তেজপাতা



সমবেত কন্ঠে



আত্মহত্যা



নীল আকাশের নীচে



কাশেম



মুরগির ভূড়ি




লিংক ক্রেডিট: ইউটিউবের বিভিন্ন আপলোডার

ছবিটি দিন দুয়েক আগে এক হ্যালোউইন পার্টিতে ...

নভেম্বর
০৩

বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র

সময় ০৯:২৫:২১

ব্লগিং


বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র প্রবাসী বাংলাদেশ সরকার কর্তৃক ১৯৭১ সালের এপ্রিল ১৭ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষিত একটি ঘোষণাপত্র। যতদিন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলেছে ততদিন মুজিবনগর সরকার পরিচালনার অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে এই ঘোষণাপত্র কার্যকর ছিল। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার পরও এই ঘোষণাপত্র সংবিধান হিসেবে কার্যকর ছিল। ১৯৭২ সালের ডিসেম্বর ১৬ তারিখে যখন দেশের নতুন সংবিধান প্রণীত হয় তখন সংবিধান হিসেবে এর কার্যকারিতার সমাপ্তি ঘটে।

ইতিহাস
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সামরিক বাহিনী ঢাকা এবং তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যান্য অংশে আক্রমণ চালিয়ে ব্যাপক গণহত্যা চালায়। এই গণগত্যার প্রাক্কালে তৎকালীন আওয়ামী লিগ নেতৃবৃন্দ, গণপরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যগণ নিরাপত্তার জন্য সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়ে আশ্রয় নেন। ৩০ মার্চের মধ্যেই তাদের অনেকে কলকাতায় সমবেত হন। প্রাদেশিক পরিষদের যেসকল সদস্য ১০ এপ্রিলের মধ্যে কলকাতায় মিলিত হতে সমর্থ হন তারা তারা ঐদিনই একটি প্রবাসী আইন পরিষদ গঠন করে স্বাধীনতার ...

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫