বৃহস্পতিবার ২৯ জুলাই ২০১০, ১৪ শ্রাবণ, ১৪১৭ সাইনইন | রেজিস্টার |bangla font problem

একটা স্বপন তুলে নিও প্রেম দিয়ে মোড়া!

শোন, শোন তুমি!
ওখানে যাও,
ঐ যে...............

ভাঙ্গা কুঁড়ে'র ফুটো চালার নিচে!
যেখানে
শীতের রাতে ঘিরে থাকে
কুয়াশা মাখা আদর!
তার ঠিক একটু পাশে,
জোসনা নীলে দেখতে পাবে
ঘুমিয়ে আছে স্বপ্ন-পুকুর!
গুটিগুটি পায়ে নেমে এসো পাড়ে,
সেখানে
ছুঁয়ে দিলে স্বপ্ন ছিড়ে যাবে!

একটা কলস সাথে নিও,
মাটি দিয়ে গড়া,
একটা স্বপন তুলে নিও
প্রেম দিয়ে মোড়া!
২০ টি মন্তব্য
nayandhaka নয়ন ঢাকা১৭ মার্চ ২০১০, ০২:০৮
আপনার অনেকগুলো লেখা আমি মিস করেছি।
সবগুলো পড়বো,,,,
এত ভাল লেখা মিস হলে মন দু:খ ভারাক্রান্ত হয়ে যায়,,,,
ভাল থাকুন ভাই।
ostorag একলা তেপান্তর১৮ মার্চ ২০১০, ০৮:১১
আপনার আগ্রহ সত্যিই আনন্দদায়ক!

অনেক অনেক ধন্যবাদ আপনাকে নয়ন ভাই

ভালো থাকবেন
murubbe মুরুব্বী১৭ মার্চ ২০১০, ০৩:১৬
"ছুঁয়ে দিলে স্বপ্ন ছিড়ে যাবে!"

এ উচ্চারণ হলো পূর্ণ সত্যের প্রতিবিম্ব।
পুরো লিখা জুড়েই আছে ভিন্ন কিন্তু
অভিন্ন ভালোবাসার আবেশী চাদর।

অভিনন্দন আপনাকে
সুন্দর একটা লিখা উপহার দেবার জন্য।
আমি খুশি।
ostorag একলা তেপান্তর১৮ মার্চ ২০১০, ০৮:১৪
অনেক ধন্যবাদ প্রিয় জামান ভাই

অনুভূতি বুঝতে পারার জন্য কৃতজ্ঞতা

ভালো থাকুন সবসময়
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১৭ মার্চ ২০১০, ০৭:২৯
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১৭ মার্চ ২০১০, ০৭:৩০
মেহেদী ভাই আছেন নাকি? আমি ফার্স্ট
samsulalammehedi মেহেদী১৭ মার্চ ২০১০, ০৭:৩০
samsulalammehedi মেহেদী১৭ মার্চ ২০১০, ০৭:৩২
পোষ্ট দেয়ার আগে বলা হয়েছে মনে হয়। ( স্বজনপ্রীতির ইমো হবে )
sayedurchowdhury সাইদুর রহমান চৌধুরী১৭ মার্চ ২০১০, ০৭:৩৩
মায়াবী হয়েছে অনেক। সুন্দর!!

** কুঁড়ে (চন্দ্রবিন্দু না দিলে অলস বোঝাবে)
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৭:৩৯
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৭:৪০
@মেহেদী ভাই,,
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৭:৪৩
অনেক ধন্যবাদ সাইদ ভাই এবং মেহেদী ভাইকে,,

ভুলটা ঠিক করলাম।

সতত শুভ কামনা আপনাদের জন্য,,,,
asmarshad আ,শ,ম,এরশাদ১৭ মার্চ ২০১০, ০৭:৩৩
শীতের রাতে পূর্ণ থাকে
কুয়াশা মাখা আদর! -------

আগে পূর্ন শব্দের ব্যবহার পরে কি দিয়ে পূর্ন সেটা দেয়ায় সামান্য বাক্য আদর্শতা বিঘ্নিত হয়েছে তবে মনে হয় রকেট লাঞ্চার পড়ে ভেঙ্গে যায় নি।

অন্য অংশটা বেশ ভাল লেগেছে। ধন্যবাদ।
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৭:৪৭
আগে পূর্ন শব্দের ব্যবহার পরে কি দিয়ে পূর্ন সেটা দেয়ায় সামান্য বাক্য আদর্শতা বিঘ্নিত হয়েছে তবে মনে হয় রকেট লাঞ্চার পড়ে ভেঙ্গে যায় নি।

দিলেন তো প্যাঁচে ফেলে!!ঠিক করতে গেলে তো পুরাটা বদলাতে হবে! আসলে আজকে একদম হুট করে লিখে ফেললাম,,,,(তাড়াহুড়া'র ইমো,,,,)

অনেক ধন্যবাদ এরশাদ ভাই

ভালো থাকবেন
boipagol বই পাগল১৭ মার্চ ২০১০, ০৯:১০
ঘুমিয়ে আছে স্বপ্ন-পুকুর!

এই লাইনটি অনেক বেশি অনেক বেশি পছন্দ হলো।
আমার কোন একটি গল্পের নাম স্বপ্ন-পুকুর রাখতে চাই, ধার চাইছি নামটি।

ব্যতিক্রমী অথচ সুন্দর একটি সহজবোধ্য কবিতা।
ভাল লাগল।
ভাল থাকুন সব সময়।
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৯:১৯
অনেক ধন্যবাদ আপনাকে,,

যেকোন সময় বিনাদ্বিধায় ব্যবহার করুন,,,,(ভালো লাগবে,,,)

শুভ কামনা নিরন্তর!
boipagol বই পাগল১৭ মার্চ ২০১০, ০৯:২১
অনুমতি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সাথে অনেক অনেক কৃতজ্ঞতা।
ভাল থাকুন সব সময়।
ostorag একলা তেপান্তর১৭ মার্চ ২০১০, ০৯:২৪
আপনাকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আগ্রহ দেখানো জন্য,

শুভেচ্ছা রইল
lotus পদ্ম০৬ এপ্রিল ২০১০, ০৫:৪৩
প্রেমে মোড়া স্বপ্ন! আপনি একটা বড় কবিতা লিখবেন! আই মিন ভাব প্লাস কথায় যেন মনে না হয়, এই মাত্র শুরু করতে না করতেই শেষ হয়ে গেল। সেই কবিতার জন্য বুকিং দিলাম।
ostorag একলা তেপান্তর০৬ এপ্রিল ২০১০, ০৬:৫৬
আপনি যখন কইলেন অবশ্যই চেষ্টা নিব,,,,,,

অনেক উৎসাহ পাইলাম

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment