আমার শূন্য আলোক ঘর
চকমকি পাথর ঠুকে-ঠুকে
জ্বেলে ছিলাম সবুজ আগুন।
দাবানল থেকে চুরি করিনি এতটুকু আঁচ!
জ্বলন্ত শিখায় আলোকিত,
আমার অরন্য নিবাস!
তুমি তখনও অবয়বহীন ছিলে!
কালো জোছনার সবটুকু সুখ মেখে!
অন্ধকার, একাকী গুহা প্রাঙ্গনে!
ছায়া-ছায়া ভালোবাসায়,
বাম-পাঁজরে প্রোথিত বেদনা
জড়ো হয়, হাতের মুঠোয়!
রঙ্গ নেই, তুলি নেই
নেই কোন প্রতিমা!
সাদা-কালো বোধ
কেবল, হৃদয়ের নীলিমা!
তবু
আমি এঁকেছি গুহাচিত্র
নিঝুম স্বর্ণলতার আসরে!
আমার
শূন্য আলোক ঘরে!
জ্বেলে ছিলাম সবুজ আগুন।
দাবানল থেকে চুরি করিনি এতটুকু আঁচ!
জ্বলন্ত শিখায় আলোকিত,
আমার অরন্য নিবাস!
তুমি তখনও অবয়বহীন ছিলে!
কালো জোছনার সবটুকু সুখ মেখে!
অন্ধকার, একাকী গুহা প্রাঙ্গনে!
ছায়া-ছায়া ভালোবাসায়,
বাম-পাঁজরে প্রোথিত বেদনা
জড়ো হয়, হাতের মুঠোয়!
রঙ্গ নেই, তুলি নেই
নেই কোন প্রতিমা!
সাদা-কালো বোধ
কেবল, হৃদয়ের নীলিমা!
তবু
আমি এঁকেছি গুহাচিত্র
নিঝুম স্বর্ণলতার আসরে!
আমার
শূন্য আলোক ঘরে!
লেখক একলা তেপান্তর
- একলা তেপান্তর -এর ব্লগ
- ৫২ টি মন্তব্য
- ২৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:২৮
- বিবিধ
প্রিন্ট করুন
- ৫২ টি মন্তব্য
-
পদ্ম০৬ এপ্রিল ২০১০, ০৫:২৯
পড়ে মনটা খারাপ হয়ে গেল। ইমোশানের ঘুর্নন ভাল লাগলো। টাচি।
( আমিও কি প্যাঁচানো কবিতা বোঝতে শুরু করলাম???
) -
শেখ আমিনুল ইসলাম২৩ ফেব্রুয়ারি ২০১০, ০১:২৭
আমি এঁকেছি গুহাচিত্র
নিঝুম স্বর্ণলতার আসরে!
আমার
শূন্য আলোক ঘরে!
খুব সুন্দর কবিতা।
ভালো থাকুন। -
ফারুক২৩ ফেব্রুয়ারি ২০১০, ০৭:৪৭
আপনার ব্লগ বাড়ী তন্ন তন্ন করিয়া ঘুরিয়া গেলাম, কিন্তু কণ হিন্টস্ পেলাম না
আপনার ঘর আলোকিত হোক এই প্রত্যাশা রইল ------
ধন্যবাদ । -
নিমফুল২৩ ফেব্রুয়ারি ২০১০, ১১:৪৮
আলো থাকলে কি ঘর শুন্য হয় না ঘোর শুন্য হয়.......
হুমমমমমমমমমমম....ভালো লেগেছে।
-
ফারজানা লিছা২৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৫
মুশফিক ভাই, কবিতাটা বাংলায় অনুবাদ কইরা দেন। আমি কবিতার অর্থ বুঝতাছিনা....কয়বার পড়লাম !! -
মেহেদী২৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৩৮
শিরোনাম দেখে আমার একটি কবিতার কথা মনে পড়ে গেল। ওই কবিতাটিরও শিরোনাম ছিল ‘আমার শূন্য ঘরে তোমায় ডাকি’। -
মাসুম আহমদ২৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৪৪
খুজে এই দুই লাইন পেলাম
বাম-পাঁজরে প্রোথিত বেদনা
জড়ো হয়, হাতের মুঠোয়! -
মেহেদী২৩ ফেব্রুয়ারি ২০১০, ১২:৪৭
আহারে কতো সুন্দরভাবে মনের কথাগুলো লিখেছেন কবি। শুভ কামনা রইল কবি্র জন্য। -
সাইদুর রহমান চৌধুরী০৩ মার্চ ২০১০, ১১:৫৫
আপনি বড়ই রহস্যময় হয়ে যাচ্ছেন আজকাল, এরকম হলে আমরা আমাদের ওসটোরাগকে ফেরত চাই
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য







নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ছায়া-ছায়া ভালোবাসায়,
বাম-পাঁজরে প্রোথিত বেদনা >>>>>>>>>>>> আহা আহা সুন্দর!
নিঝুম স্বর্ণলতার আসরে! >>>>>>>>>>> অসাধারণ !
সব মিলিয়ে অনেএএএএক ভালো লাগা দিতে পেরেছে শব্দেরা!