জুলাই
০৮

একজন না হয় খালি লগইন করেই থাকলো…

সময় ০৬:৫৩:০৫


ছবিঃ অলস প্রহর কাটানোর স্হান- ফার্মগেটের আরাম কেদারায়!!

ধূর! কি যে বোরিং সময় কাটছে, কোন কাম নাই, কিসু করতেও ভাল্লাগেনা।
হুদাই ঢাকায় পড়ে আছি। এক আধটু ব্লগ পড়তে ভাল্লাগে, আর এই সেই ফোরাম পড়তে ভাল্লাগে।তাই পড়েই যাই খালি।
চেনা অজানা সবার পোস্টে নক না করে ঢুঁ মেরে আবার বের হয়ে যেই কিছু না বলেই।
এমন আলসে হয়েছি... কিছু যে টাইপ করবো সেই কষ্টটাও করতে ইচ্ছা করেনা, তাই কোন রিপ্লাইও দেয়া হয়না।

ইন্টারনেট এ আসলেও আরেক জ্বালা! কিছু মেইল আছে... রিপ্লাই না দিলেও বড় অমার্জনীয় দেখায়।
ফেইসবুকে চ্যাট অপশন অন করে আবার দু মিনিটে অফ করে দিতে হয়! এ ও গুঁতাতে থাকে অনলাইনে। এই সেই করতে করতেই দেখি ঘন্টা পার!!

অন্যের পড়া পড়তে পড়তে অনেক কিছু মাথায় খেলে কিন্তু......... এমন লেখারজিক!! অনেক পোস্টই ওই অর্ধেকেই শেষ!
এই জনমে ওই বিকলাঙ্গ পোস্টগুলো আদৌ পূর্ণতা পাবে না-কি খোদাই মালুম। আমিই মনে হয় একমাত্র ব্লগার প্রথম আলো ব্লগের ঢাকা চট্টগ্রামের সব মিট আপ, পিকনিকে এট্যান্ড করেও কোন পোস্ট দিতে পারিনি। দিবো কি?? এসেই দেখি সবার ছবি আর ডিটেইলস দেয়া শেষ!! পাঠকের বদহজম হয়ে যাবে ভেবে বিরত থাকি আর কি…

লিখতে ...

মে
১৫

The Best Laid Plans

সময় ২১:৩৪:০৯


He wanted power, She wanted Revenge- এক কথাতেই পুরা বইটা খোলাসা। সাবেক ফিইয়ান্সে’ র উপর শোধ তুলার জন্য কি না করলো !!

ঢাকা-চট্টগ্রাম আপ-ডাউন করতে লাগে ৫-৬ ঘন্টা। সপ্তাখানেক আগে সাথে ছিলো সিডনি সেলডনের এই বইটা। অর্ধেক শেষ করলাম যাত্রাতেই। আমার আবার বদ অভ্যাস- বই এর সাথে সবসময় একটা পেন্সিল রাখি, যেখানেই যাই। ভালো কিছু পেলে টুকে রাখি। তবে এই বইটাতে মার্ক করার মতো কিছু পেলাম না।

বইয়ের প্রথম দিকটা USA ইলেকশন নিয়ে। পরের দিকে টিপিক্যাল আমেরিকান পলিটিক্সের কিছু খেলা আছে। নিউস মিডিয়া কি পাওয়ারফুল তারই কিছু খেলা । সিডনি সেলডনের খুব নাম শুনেই বইটা পড়া।

In her late twenties, with a slim, provocative figure, Leslie Stewart had an exciting, exotic look; gray, sloe eyes, high-cheek-bones, and soft, honey-colored hair, which she wore long and elegantly simple. A beautiful leady had an IQ of 170.
~ এই ছিলো প্রথম দিকের Leslie Stewart। ভালোই লেগেছে প্রথম দিকে তার চরিত্রটা।
আমাজন ডট কমে ৫ পৃষ্ঠা ফ্রী পড়া যাবে।

যাই হোক, টাইম পাসের জন্য এর চেয়ে ঢের ভালো বই আছে। আমি কাউকে অন্তত রেফার করতে পারছিনা এই বই।
রিডিং স্কিল বাড়ানোর জন্য পড়তে পারেন চাইলে। কেউ পড়েছেন?

(বি. দ্র. –আমেরিকান সেন্টারে অনেক ভালো ভালো বই, ডি.ভি.ডি-র ...

মে
১০

মিথ্যাবাদী মা (রিপোস্ট)

সময় ২২:৪৬:৩৭


“এতোটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি
কারণ আমার মা যে ছিলো ভীষণ মিথ্যাবাদী
বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা
সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা।

মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে
লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে।
তারায় তারায় বাবা খুঁজি – তারার ছড়াছড়ি
আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতেখড়ি।

পাড়া পড়শী বলল এসে এই বয়সেই রাঢ়ি
একা একা এতোটা পথ কেমনে দিবে পাড়ি।
ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার
মা বললো ওসব শুনলে ঘেন্না লাগে আমার।
একা কেনো? খোকন আছে, বিয়ের কি দরকার
ওটা ছিলো আমার মায়ের চরম মিথ্যাচার।

রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি
নতুন জামায় ঘর ভরে যায়, মায়ের জামায় তালি।
ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মা-র হাতে
আমি বলি শোও তো এবার, কী কাজ এতো রাতে?
মা বলতো ঘুম আসেনা, শুয়ে কী লাভ বল
ওটা ছিলো আমার মায়ের মিথ্যা কথার ছল।

স্কুল থেকে নিতে আসা গাড়ী ঘোড়ার চাপে
আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে।
ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম
ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিতো আইসক্রীম
মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটা নাও
মলিন হেসে মা ...

  • ১৬টি মন্তব্য
  • মা

এপ্রিল
২৪

Islam explained

সময় ২২:২৯:৩১


প্রথম প্রকাশ :
ব্লগস্পট
নভেম্বর ০৪, ২০০৮।
চিন্তা করতেসি ব্লগস্পট থেকে পোস্ট গুলা এখানে শিফট করবো । আগের একটা পোস্ট দিলাম। সস্তা পোস্ট আর কি.......... ।

Islam is peace, Islam is ease
Islam is neither maze nor craze
Islam is giving Allah all praise

Islam is paradise admittance
Islam is love for all in abundance
Islam is salvation from hellfire through repentance


Islam meets with halcyon
Islam means no harms or affliction
Islam implores you with affection


Islam not fundamentalism or fanaticism
Islam not nationalism or racism
Islam is patience & perseverance
Islam soothes your vengeance through tolerance


Islam is not hatred but lauded
Islam is neither depleted nor exhausted.
Islam is to surrender but not as a pretender


Islam means trustworthy
Islam gives austere personality
Islam gives audacity for honesty


Islam is shield against evil
Islam is for soul’s retrieval
Islam is the ultimate approval


But we are such a callow to follow this great religion.
What a pity!

  • ২৯টি মন্তব্য
  • Islam

এপ্রিল
১৩

আমার মিউজিকবেলা [শেষ পর্ব]

সময় ০১:২৮:১৫


আমার মিউজিকবেলা [শেষ পর্ব]

আমার মিউজিকবেলা -১
আমার মিউজিকবেলা -২

[প্রথম দুটো পার্টের লিঙ্কের সাথে পার্ট দুটোও এখানে কপি-পেস্ট করে দিলাম। পুরানো পাঠকরা ৩ নং থেকে শুরু করতে পারেন]
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

আমার মিউজিক বেলা। হুমম... শুরুটা হয়েছিলো অনেক তাড়াতাড়ি-ই। স্পেসিফিকলি ক্লাস ৮- এর শেষের দিকে। বোরহান চাচুর জাম্বো ফ্রেটের গিটারটাও ছিলো মরা মার্কা। হাওয়াইয়ান গিটারের মতো ফ্রেটের এক ইঞ্চি উপরে তার। কতক্ষণ বাজালেই হাত লাল হয়ে যেতো। বাসা থেকে বরাবরি ঠ্যাংগানির উপর রাখা হতো। মিউজিক নেভার পারমিটেড। ‘শিশু একাডেমী’ তে যেতাম ক্লাস থ্রী-ফোরে। মিউজিক না, আঁকিবুঁকি শিখতে। ক্লাস শেষ হলে অথবা ক্লাসের ফাঁকেই মিউজিক সেকশনে চলে যেতাম। ‘নভেম্বর রেইন’এর মিউজিক ভিডিও তে ধুলোর উপর বাজানো স্লেশের সলোটা দেখলেই মাথা খারাপ হয়ে যেতো। ইস! এরকম ঝাকানাকা একটা সলো বাজাতে পারলে জীবনটাই সার্থক হয়ে যেতো! আরেকটু হাত পাকার পর মনে হলো – ‘আরে ধুর! এরকম লিড বাজানো কিস্যু না! দেখে দেখে একটা বাচ্চা ছেলেও বাজাতে পারবে। আসলে মাথা খাটিয়ে কম্পোজ ...

এপ্রিল
১১

আমার মিউজিকবেলা -২

সময় ১০:৩০:২৯


আমার মিউজিকবেলা -১


দেশের মধ্যে- জাহান, কমলের সলোগুলো ভালো লাগতো। ব্ল্যাক, ওয়ারফেজ, আর্টসেল এর একটা ক্রেজ আছে বলে না- ওদের লিডের মধ্যে একটা নিজস্ব স্বকীয়তা আছে তাই। আইয়্যুব চাচ্চু আনডাউটেডলি এই সাব কন্টিনেন্ট এর মধ্যে একজন বেস্ট। বাট, সে পুরোপুরি জোই সাট্রিয়ানির নকল। মাথার হ্যাট থেকে শুরু করে বডি ল্যাংগুয়েজ সবটুকুই। আমার তো মনে হয় সে বরং আনপ্লাগড এই অনেক বেশী জেনুইন। ফামী ভাইয়ের (বাংলা ব্যান্ডের কার্তিক ) হাত শুনেছিলাম গুলির মতো ছুটে । সামনা সামনি আর দেখা হয়ে উঠেনি। দীপন ভাইয়ের ক্লোজড ফ্রেন্ড। দুজনই ইস্পাহানীর। অবশ্য মিউজিক জ্ঞান হওয়ার পর থেকেই ফাস্ট আর মেলোডি দুইটা দুই টার্মসে দেখি। দীপন ভাই, মাশফিক ভাইদের গানগুলার দু একটা তো জোশ!!
Renaissance (রেঁনেসা) খালি আমাদের গ্রামের বাড়ি সম্পৃক্ত সেজন্য না মেলোডী বিচারে সময়ই আলাদা। তাই বরাবরি পছন্দ। দেশের বাইরে স্ল্যাশ এর সলোগুলো ভালো লাগতো। তবে রবীন্দ্র- নজরুল সং এখনো মাস্টারপিস। এরকম সেকেন্ড আর কেও বানাতে পারবেনা... একরকম সিলসিলা বলতে পারেন। লিরিক্সের বস নিঃসন্দেহে- সুমন চ্যাটার্জী। ...

এপ্রিল
১০

আমার মিউজিকবেলা -১

সময় ২২:৫০:০৫



আমার মিউজিক বেলা। হুমম... শুরুটা হয়েছিলো অনেক তাড়াতাড়ি-ই। স্পেসিফিকলি ক্লাস ৮- এর শেষের দিকে। বোরহান চাচুর জাম্বো ফ্রেটের গিটারটাও ছিলো মরা মার্কা। হাওয়াইয়ান গিটারের মতো ফ্রেটের এক ইঞ্চি উপরে তার। কতক্ষণ বাজালেই হাত লাল হয়ে যেতো। বাসা থেকে বরাবরি ঠ্যাংগানির উপর রাখা হতো। মিউজিক নেভার পারমিটেড। ‘শিশু একাডেমী’ তে যেতাম ক্লাস থ্রী-ফোরে। মিউজিক না, আঁকিবুঁকি শিখতে। ক্লাস শেষ হলে অথবা ক্লাসের ফাঁকেই মিউজিক সেকশনে চলে যেতাম। ‘নভেম্বর রেইন’এর মিউজিক ভিডিও তে ধুলোর উপর বাজানো স্লেশের সলোটা দেখলেই মাথা খারাপ হয়ে যেতো। ইস! এরকম ঝাকানাকা একটা সলো বাজাতে পারলে জীবনটাই সার্থক হয়ে যেতো! আরেকটু হাত পাকার পর মনে হলো – ‘আরে ধুর! এরকম লিড বাজানো কিস্যু না! দেখে দেখে একটা বাচ্চা ছেলেও বাজাতে পারবে। আসলে মাথা খাটিয়ে কম্পোজ করাটাই আসল’।

সলো ভালো লাগতো আর ভালো লাগতো প্লাকিং। কোন গানের ইন্ট্রোটা প্লাকিং-এ হলেই তুলে ফেলতাম। আজ এতোদিন পর মনে হয় আমি খুব লাকি ওই সময় ‘ইউটিউব’ ছিলো না। নাইলে আর দেখতে হতো না......... কর্ড প্রগ্রেসন আর ট্যাবের ভুরি ভুরি টিউটোরিয়াল নিয়েই জীবন শেষ হয়ে যেতো! ...

ফেব্রুয়ারি
২৭

BDR বিদ্রোহ এবং প্রথম আলো ব্লগের যতকথা

সময় ২৩:০৪:৩৭

সালাম (Peace be upon YOU)
Peace be upon there on the departed soul of every deceased denial people.
Peace be upon there on our beloved country.
গত কয়েকদিনে আমাদের দেশে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা- BDR বিদ্রোহের নামে নৃশংস হত্যাযজ্ঞের উপর একটু আলোকপাত করতে চাই। অসাধারণ কিছু সূর্যসন্তান হারিয়েছে জাতি। কোন পক্ষ সমর্থনে যাবো না। আমার আপনার মতো সাধারণ মানুষের সমর্থন অসমর্থনে কিস্যু যায় আসে না। সবাই তো নিয়মিত ঘটনা আপলোড করছিলো। একই ঘটনার পুনরাবৃত্তি পাঠকের জন্য ক্লান্তিকর। তাই আমার কাজ ছিলো পড়া আর পর্যবেক্ষণ করা। আমি বরং এই সংঘাত থেকে আমাদের কি করণীয় এবং শিক্ষণীয় তা আমার দৃষ্টিতে বলতে চাই। আমি কনভেনশনাল বাংলা মাধ্যমের ছাত্র। যা বললাম সব নিজের কন্সেপ্ট থেকে। এক্সপার্ট কেউ থাকলে ভুল ধরিয়ে দিবেন।

-এক আর্মি সোলজারকে কাঁদতে কাঁদতে BDR সদর দপ্তরে লাশের সন্ধানে ঢুকতে দেখলাম। দেখে মনে পড়লো মসজিদের হুজুরের বলা এক কথা। ‘কোন ব্যাক্তি মারা যাওয়ার পর তার সন্তানের এক ফোঁটা চোখের জলের জন্য পিতার জীবনের সব গুনাহ মাফ করে দেয়া হয়’। এইসব আর্মি অফিসাররা তো তাদের বাপের মতোই। আল্লাহ উনাদের বেহেশত নসিব করুন।

-সেনাবাহিনীতে সিপাহী/ সোলজারদের উপর ট্রেনিং-এর ...

ফেব্রুয়ারি
২৪

www.chunati.com... Truly Beyond Compare

সময় ১৭:২৬:১৭

[ ব্লগস্পটে ছবি আর আরো ছবি ফেইসবুক গ্রুপে আছে, আমার গ্রাম নিয়ে একটা পোস্ট দিলাম এবার ]

চট্টগ্রাম জেলার আরাকান রোডের পাশে এক প্রসিদ্ধ গ্রামের নাম চুনতি। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব না কি যেন বিশ্ব বিস্তত যোগাযোগ জালের মধ্যে আটকে থাকা ঠুনকো বিচরণ ভূমি- চুনতি ডট কম। তার আবার কি সব প্রচারণা অনুষ্ঠানও হয়ে গেলো। চিরপরিবর্তমান পৃথিবীর এক বাসিন্দার ডায়েরী থেকে ঘটনা বিবরনী হুবহু তুলে দেয়া হল।

২২শে ডিসেম্বর, ২০০৭,
বেলা ১২টা
দু রঙা কাগজের লিফলেট। সবুজ আর নীল। সাথে হালিম চারুদার রং-চঙ্গা ব্যনার। রাতে চুনতির তরুণ, মেধাবী পোলাপানের ঈদ উপহার- চুনতি ডট কম- এর প্রচারণা উ|সব। সাজ সাজ রব, সকালে ক্রিকেট, বিকেলে ফুটবল আর সন্ধায় জম-জমাট প্রজেক্টর শো। এই না হলে ঈদের রম-রমা চুনতী? রাজধানীর রাজাধিরাজ আর ধাঁধাঁ গোলকধাধার কোমল- কর্কশ চাপে মোর দেহ, মনের দিন দিন ক্ষয়িষ্ণু অবস্হা। হৃত শক্তি পুনরুদ্ধারে ব্রত- তাইত ছুটে এসেছি আবার বাড়ির পানে।

ভোর না হতেই বীরশ্রেষ্ঠ আর মুক্তিযোদ্ধা একাদশের টুয়েন্টি টুয়েন্টি লড়াই ...

ফেব্রুয়ারি
২২

পাংখা ছবি-১

সময় ০৯:২১:০৯


সালাম সবাইকে,
কিছু লেখার জন্য হাত নিশপিশ করছিলো। শেষে মনে হলো একটা ছবি আপলোড করে দিই। ছবিটা কোথায় কেউ বলতে পারবেন? আমার খুব প্রিয় একটা ছবি।
আমরা ফ্রেণ্ডরা এরকম পাঙ্কু মেরে মেরে অনেক ছবি তুলসি। এখন দেখি সবাই আমাদের নকল করে ওইসব জায়গায় গিয়ে সেইম পোজে ছবি তুলে আসে। হুমম... কপিরাইট আইন আরো কড়াকড়ি করা উচিত।
এই পিকটা আমার কারেণ্ট ডিসপ্লে পিক (ফেইসবুকে)।
ছবিতে যেমনে ট্যাগ করা ছিলো- বামে- আদু ভাই, একদম উপরে মাঝে- আবির ফিট, একদম ডানে উপরে- লিপু স্যার,
উপর দিক থেকে দ্বিতীয় লাইনে- se7enty7, Akiblina Jolly
উপর থেকে তৃতীয় লাইনে- বিলাই (দেখতে রাফ হলেও মাথাটা অসাধারণ!!), 69
একদম নিচে- চিকনা পার্থ।
এইদার মি ইজ দেয়ার ইন দ্যা পিক?? হু নোজ??
বি. দ্র. : কমেন্ট মডারেশন দেয়া হলো। লেট মি বি আ Hid Boy ফর ফিউ মোর ডেজ।